গাজীপুর পুরো জেলা লকডাউন, আক্রান্ত ১১জন

গাজীপুর: করোনা পরিস্থিতি গুরুতর আকার ধারণ করায় গাজীপুর জেলাকে অবরুদ্ধ(লকডাউন) ঘোষনা করেছে গাজীপুরের জেলা ম্যাজিষ্ট্রেট এস এম তরিকুল ইসলাম। আজ এক গণবিজ্ঞপ্তি দিয়ে তিনি এই লকডাউন ঘোষনা করেন। আদেশে বলা হয়, পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত গাজীপুর জেলা অবরুদ্ধ থাকবে। তবে এই সময় জরুরী পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য ও খাদ্যদ্রব্য সরবরাহ সংগ্রহ ও উৎপাদন ও […]

Continue Reading

গাজীপুরের শ্রীপুরে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

গাজীপুর: করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গাজীপুরের শ্রীপুরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে তিনি মারা যান। ওই ব্যক্তির বাড়ি শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামে। স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তার বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস বলেন, […]

Continue Reading

লকডাউন-কারফিউ তুলে নিলে পরিণতি কী হবে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মহামারী করোনাভাইরাস সংক্রমণ রোধে লকডাউন, কারফিউ-এর মতো কড়াকড়ি ব্যবস্থা তড়িঘড়ি করে শিথিল করলে পরিস্থিতি ভয়াবহ হবে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শুক্রবার জেনেভায় করোনা সংক্রান্ত এক অনলাইন সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রস আধানম গেব্রিয়েসাস এ কথা জানান। তিনি বলেন, ‘লক্ষ্য করা যাচ্ছে, ইউরোপের কিছু দেশে (স্পেন, ইতালি) এই মহামারি আগের […]

Continue Reading

বৃটেনে করোনায় একদিনে রেকর্ড মৃত্যু

বৃটেনে করোনা ভাইরাসে একই দিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দেশটিতে এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন মোট ৯৫৩ জন। ফলে দেশটিতে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৯৩১ জনে। এক বিবৃতিতে এ খবর জানিয়েছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর। ওই ঘোষণায় বলা হয়, এদিন ইংল্যান্ডে প্রাণ হারিয়েছেন ৮৬৬ জন। অপরদিকে স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডে প্রাণ হারিয়েছেন আরও […]

Continue Reading

ভারতে করোনায় ভয়াবহ সামাজিক সংক্রমণ শুরুর ইঙ্গিত, মৃত্যু ২০৬

ঢাকা: ভারতে করোনাভাইরাস নিশ্চিতভাবে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা এখন ৬ হাজার ৭৬১ এবং মারা গেছে ২০৬ জন বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় আরো জানিয়েছে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৫১৬ জন সুস্থ হয়ে উঠেছে। ভারতে করোনাভাইরাস সংক্রমণের অন্যতম একটি হটস্পট পাঞ্জাব রাজ্যে লকডাউন পয়লা মে পর্যন্ত বাড়ানো হয়েছে। পুরো দেশে ১৪ এপ্রিলের পর লকডাউন […]

Continue Reading

নারায়ণগঞ্জে দ্রুত করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের দাবি শামীম ওসমানের

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে করোনার পরীক্ষার ল্যাব স্থাপনের আগে নমুনা সংগ্রহ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করেছেন এমপি শামীম ওসমান। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিয়ে নারায়ণগঞ্জ ক্লিনিক মালিক সমিতির সভাপতি ও বিএমএ’র সাবেক সভাপতি ডা. শাহনেওয়াজ চৌধুরীর সাথে কথা বলেছেন শামীম ওসমান। ওই সময়ে শামীম ওসমান এ আপদকালীন সময়ে সহযোগিতা চাইলে তিনি ও তার সমিতি সাড়া দেন। […]

Continue Reading

গাজীপুরে ১০০ বেডের আইসোলেশন সেন্টার চাই–মেয়র জাহাঙ্গীর আলম

গাজীপুর: শিল্প রাজধানীখ্যাত ঐতিহাসিক গাজীপুর ও চলমান বাস্তবতায় এই জেলায় মরণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ১০০ বেডের আইসোলেশন সেন্টার সহ ৭০লক্ষ্য মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উন্নতমানের চিকিৎসা নিশ্চিত করতে ২০০ বেডের একটি অত্যাধুনিক হাসপাতাল দাবী করেছেন গাজীপুর কর্পোরেশনের মেয়র আলহাজ এডভোকোট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মেয়র জাহাঙ্গীর আলম বলেন,বর্তমান বাস্তবতা বলছে, গাজীপুরে বিভিন্ন শিল্প […]

Continue Reading

আজ রাতেই ফাঁসি কার্যকর! মাজেদের সাথে দেখা করেছেন পরিবারের সদস্যরা

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে সরাসরি জড়িত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের সাথে দেখা করেছেন তার পরিবার। শুক্রবার সন্ধ্যায় তার পরিবারের সদস্যরা কারাগারে দেখা করতে যান। আব্দুল মাজেদের দণ্ড যেকোনো সময় কার্যকর করা হবে। দোষ স্বীকার করে তার প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি বাতিল করে দেওয়ায় ফাঁসির আদেশ কার্যকরে আর কোনো […]

Continue Reading

করোনা, স্পেশাল ফ্লাইটে এবার ইউরোপের ১২৪ নাগরিক ঢাকা ছেড়ে গেলেন

ঢাকা: করোনা পরিস্থিতি ভয়াবহতার আশঙ্কায় এবার ঢাকা ছেড়ে গেলেন ইউরোপের ১৫ দেশের ১২৪ নাগরিক। শুক্রবার মধ্যাহ্নে জার্মান সরকারের ভাড়া একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, পশ্চিম ইউরোপ তথা ইউরোপীয় ইউনিয়নের ১১০ জন এবং পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের ১৪ জন নাগরিক ফ্রাঙ্কফুর্টের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ওই বিমানে চড়েছেন। ব্যাংকক হয়ে […]

Continue Reading

গণপরিবহন বন্ধ ও সরকারি ছুটির মেয়াদ ১১দিন বাড়ছে!

ঢাকা: সাধারণ ছুটির মেয়াদ কমপক্ষে আরও ১১ দিন বাড়ছে। কিছুক্ষণ আগে এ তথ্য নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন উর্দ্ধতন কর্মকর্তা। আজ কালকের মধ্যে এ ছুটির ঘোষণা আসতে পারে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার গত ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি ঘোষণা করেন। প্রথম দফায় ৪ এপ্রিল পর্যন্ত নয় দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। পরিস্থিতি […]

Continue Reading

ত্রাণ ও ন্যায্য মূল্যের পণ্য: ভীড়ে ঝুঁকি বাড়ছে

ঢাকা: করোনা পরিস্থিতিতেও গাদাগাদি করে দাঁড়িয়ে ত্রাণ গ্রহণ ও ন্যায্য মূল্যের পণ্য কিনছেন নিম্ন আয়ের মানুষেরা। এতে করে এই শ্রেণির মানুষেরা মারাত্বক করোনা ঝুঁকিতে রয়েছেন। অন্যান্য সময়ের মত করোনা পরিস্থিতিতে সরকারি প্রতিষ্ঠান টিসিবি ন্যায্য মূল্য পণ্য বিক্রি করছে। শহরের বিভিন্ন স্থানে ট্রাকে করে তেল, চিনি, পেঁয়াজ ও আটা বিক্রি করে। কমদামে এসব পণ্য ক্রয়ের জন্য […]

Continue Reading

বরিস জনসনের অবস্থা উন্নতির দিকে, আইসিইউ থেকে ওয়ার্ডে স্থানান্তর

বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের শারীরিক অবস্থা উন্নতির দিকে। স্থানীয় সময় বৃহস্পতিবার তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত ৫৫ বছর বয়সী জনসনকে গত সোমবার লন্ডনের সেইন্ট থমাস হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে তাকে কৃত্তিম উপায়ে অক্সিজেন দেয়া হয়। […]

Continue Reading

জামালপুরে হাসপাতালের স্টাফরা হোম কোয়ারেন্টাইনে

জামালপুর: জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক ফার্মাসিস্ট করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ ওই রোগীর সংস্পর্শে আসা স্টাফদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন জামালপুরের সিভিল সার্জন ডাক্তার আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান। ফলে ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিঘ্নিত হচ্ছে স্বাস্থ্য সেবা। সংশ্লিষ্ট সূত্র জানায়, করোনাভাইরাস […]

Continue Reading

বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি করোনায় আক্রান্ত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি অধ্যাপক ডা. শহীদুল্লাহ শিকদার করোনা ভাইরাসে আক্রান্ত। সাবেক এই প্রোভিসি ও স্কিনবিডি বিভাগের চেয়ারম্যান আজই করোনা ভাইরাসের পরীক্ষায় নিশ্চিত হয়েছেন। তার আক্রান্তের তথ্য নিশ্চিত হওয়ার পর শহীদুল্লাহ শিকদারের অফিসকে জীবাণুমুক্ত (ডিসইনফেক্টেড) করা হয়েছে। তার সংর্স্পর্শে যারা এসেছিলেন তাদের সবাইকে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকেরা জানিয়েছেন, আজও তিনি বিশ্ববিদ্যালয়ে […]

Continue Reading

আজ থেকে নরসিংদী লকডাউন

নরসিংদী: করোনাভাইরাস সংক্রমণ রোধে নরসিংদী জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে এ আদেশ কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। বুধবার বিকেল ৪টার দিকে এ আদেশ জারি করা হয়। নির্দেশনা অনুযায়ী জানা গেছে, নরসিংদী জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণ […]

Continue Reading

পুরো কক্সবাজার লকডাউন ঘোষণা

কক্সবাজার:প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় পর্যটন নগরী কক্সবাজারকে লকডাউন ঘোষণা করা হয়েছে। বুধবার বিকাল তিনটায় কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন পুরো কক্সবাজার জেলাকে লকডাউন ঘোষণা করেন। জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানান, লকডাউন ঘোষণা করার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাইরের কোনো লোকজন কক্সবাজার ঢুকতে পারবে না এবং কক্সবাজার জেলার লোকজনও বাইরে যেতে পারবে না […]

Continue Reading

রাষ্টপতির কাছে মাজেদের প্রাণ ভিক্ষার আবেদন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছেন। বুধবার কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে এ আবেদন করেন আবদুল মাজেদ। ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন সিনিয়র কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকালে তিনি কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন। তার আবেদনটি প্রোপার […]

Continue Reading

যেভাবে করোনায় আক্রান্ত হন অগ্রণী ব্যাংক কর্মকর্তা

রাষ্ট্রায়ত্ব অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রিন্সিপাল শাখার এক তরুণ কর্মকর্তা নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি শাখাটির রেমিট্যান্স বিভাগে কর্মরত ছিলেন। সর্বশেষ গত রোববার তিনি অফিস করেছেন। তার বয়স ত্রিশের ঘরে। এদিকে শাখাটিতে কর্মরত ৬৩ জন কর্মকর্তা-কর্মচারীকে হোম কোয়ারেন্টিনে পাঠিয়ে দেয়া হয়েছে। এর ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির গুরুত্বপূর্ণ শাখাটিকে লকডাউন করা হয়েছে। আগামী ১৪দিন ব্যাংক লক […]

Continue Reading

গাজীপুর মহানগর লকডাউন নিয়ে প্রশাসনের পরস্পর বিরোধী অবস্থান, বিপাকে সাধারণ মানুষ

গাজীপুর: চলমান করোনার আগ্রাসন মোকাবেলায় দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাজধানী ঢাকার কয়েকটি এলাকা ও নারায়নগঞ্জ জেলা সহ বেশ কিছু এলাকা লকডাউন করেছে প্রশাসন। একই ধারবাহিকতায় গাজীপুর মহানগরে লকডাউন হয়েছে কি না তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। গাজীপুর সিটিকর্পোরেশন ও মহানগর পুলিশ দুই ধরণের ঘোষনা দেয়ায় সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ে গেছে। সমস্যায় পড়েছেন সাধারণ […]

Continue Reading

আল্লাহর দোহাই দিয়ে মানুষকে ঘরে থাকার অনুরোধ শামীম ওসমানের

নারায়ণগঞ্জ: করোনা ভাইরাসের ভয়াবহতায় মহান আল্লাহর দোহাই দিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান নারায়ণগঞ্জবাসীকে বাসায় অবস্থান করার অনুরোধ জানিয়েছেন। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, সত্যি বলতে কি নারায়ণগঞ্জের অবস্থা যতটা ভালো আমরা মনে করছি আসলে ততটা ভালো না। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের ভয়াবহতা নিয়ে আমি সরকারের সর্বোচ্চ লেভেলে আলোচনা করেছি। আমরা জনগণকে পুরোপুরি সচেতন করতে পারছি […]

Continue Reading

চাঁপাইনবাবগঞ্জে ‘সরকারি চাল’ সহ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরিকুল ইসলামের বাড়ি থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৫৬০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ইউপি চেয়ারম্যানসহ চালের ডিলার আব্দুল্লাহ-আল-মামুন জর্জকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাজকির-উজ-জামানের নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়ু গ্রামে চেয়ারম্যানের বাড়িতে […]

Continue Reading

বিশ্বে করোনায় ৮২ হাজার মৃত্যু, আক্রান্ত সাড়ে ১৪ লাখ

ডেস্ক: মরণঘাতি করোনা ভাইরাসের আক্রমন বাড়ছেই। সর্বশেষ তথ্য অনুয়ারী বিশ্বে ৮২০৭৪ জন মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মোট আক্রান্ত হয়েছেন ১৪লাখ ৩১ হাজার ৬৯১ জন। সুস্থ হয়েছেন ৩লাখ ০২ হাাজর ১১৫জন। বাংলাদেশে মোট মৃত্যুর সংখ্যা ১৭জন। আক্রান্ত হয়েছেন ১৬৪জন। সুস্থ হয়েছেন ৩৩জন।

Continue Reading

ঢাকায় সহস্রাধিক বাড়ি লকডাউন

ঢাকা: লকডাউন। মরণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপি চলছে লকডাউন। কোথাও প্রশাসন, কোথাও এলাকাবাসীর উদ্যোগে এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ঢাকার প্রায় ৫২ এলাকায় এ পর্যন্ত সহস্রািধক বাড়ি লকডাউন করেছে পুলিশ। তারপর কেউ কেউ বাধা-নিষেধ উপেক্ষা করেই বিনা কারণে বাসার বাইরে যাচ্ছেন। আড্ডা দিচ্ছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পুরান ঢাকার লালবাগে মঙ্গলবার এক ব্যবসায়ীর মৃত্যু ঘটে। […]

Continue Reading

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা পুরোপুরি লকডাউন

করোনাভাইরাস প্রতিরোধে কার্যক্রম জোরদার করার লক্ষে নারায়ণগঞ্জ জেলা পুরোপুরি লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামীকাল ৮ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে। আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, জরুরি পরিষেবা যেমন চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহ এই নির্দেশনার আয়তামুক্ত থাকবে। অসামরিক প্রশাসন, সশস্ত্র বাহিনী […]

Continue Reading

টাঙ্গাইলের সখীপুরে কর্মহীন নৃ-তাত্ত্বিক ও হিজড়াদের মাঝে ইউএনও’র খাদ্যসমাগ্রী বিতরণ

সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ বর্তমান বিশ্বের বহুল আলোচিত করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে হতদরিদ্র ও ও কর্মহীন হয়ে পড়া শতাধিক নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী ও হিজড়াদের (তৃতীয় লিঙ্গ) মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। দিন রাত ঘুরে ঘুরে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করছেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা। আজকে সোমবার সকাল থেকে ১১টা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও […]

Continue Reading