হঠাৎ উত্তপ্ত কক্সবাজার পাল্টাপাল্টি ধর্মঘট, ভোগান্তি

কক্সবাজার: কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্যানেল মেয়র মাহবুবুর রহমানকে হামলার জের ধরে হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে কক্সবাজার। সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছে বিক্ষুব্ধ মানুষ। ঘটনার প্রতিবাদে ধর্মঘট আহবান করেছে ব্যবসায়ীরা। অপদিকে ট্রাফিক পুলিশের ধরপাকড়ের প্রতিবাদে শহরে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে টমটম চালকরা। বুধবার ভোর সকাল থেকে এ ধর্মঘট […]

Continue Reading

নওমুসলিম কিশোরীকে দিয়ে দেহ ব্যবসা : নারী কাউন্সিলরের বিরুদ্ধে মামলা

গাজীপুর: বিউটি পার্লারে কাজের কথা বলে নওমুসলিম এক কিশোরীকে (১৬) দিয়ে জোরপূর্বক বাসায় আটকে রেখে দেহব্যবসা করানোর অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের এক নারী কাউন্সিলরসহ দুইজনের বিরুদ্ধে মঙ্গলবার থানায় মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় পুলিশ ওই বাসার অভিযুক্ত কেয়ারটেকারকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের নাম- মো: নুরুল হক (৬৫)। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকার মৃত কালু শহা […]

Continue Reading

আমি ব্যক্তিগতভাবে দুই-তিনবার পদত্যাগের অনুরোধ পেয়েছি

ঢাকা: দেশের কল্যাণ হলে যেকোনো মুহূর্তে পদত্যাগ করতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। সোমবার বিকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। বর্তমান নির্বাচন কমিশনের চার বছর পূর্তি উপলক্ষে গণমাধ্যমে কথা বলেন মাহবুব তালুকদার। এ সময় তিনি লিখিত বক্তব্য পাঠের পাশাপাশি সাংবাদিকদের চারটি প্রশ্নের জবাব দেন। দেশের […]

Continue Reading

দেশ বিরোধী কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না : কাদের

দেশ বিরোধী কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি দেশ বিরোধী প্রচারণায় লিপ্ত হয়েছে। দেশ বিরোধী বা মুক্তিযুদ্ধবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না। জনগণকে সাথে নিয়ে দাঁত ভাঙা জবাব দেয়া হবে। সোমবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ১৯৯৬ এর […]

Continue Reading

‘মুক্তিযোদ্ধাদের ভাতা বেড়ে ২০ হাজার টাকা হচ্ছে’

বীর মুক্তিযোদ্ধাদের ভাতা ১২ হাজার থেকে বেড়ে ২০ হাজার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, মুক্তিযোদ্ধাদের গৃহ থাকবে না, তারা কষ্ট করে থাকবে, এটা অন্তত আমি যখন সরকারে আছি, তখন হতে পারে না। আজ সোমবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ইলেক্ট্রনিক পদ্ধতিতে প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ভাতা বাড়ানোর […]

Continue Reading

খেতাব নয় সরকার আগুন নিয়ে খেলছে : খন্দকার মোশররফ

জিয়াউর রহমানের খেতাব বাতিলের ষড়যন্ত্র করে `সরকার আগুন নিয়ে খেলছে’ বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন খন্দকার মোশাররফ হোসেন। রোববার দুপুরে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই হুশিয়ারি দেন। খন্দকার মোশারফ বলেন, `জিয়াউর রহমানকে ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস কোনোক্রমে লেখা সম্ভব হবে না। আজকে ‍যারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছেন। ইতিহাস যারা লেখেবেন সত্যকে মেনে নিয়ে লেখবেন। […]

Continue Reading

বঙ্গবন্ধু হত্যায় জিয়া জড়িত থাকার প্রমাণ আছে, দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর

ঢাকা: বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান জড়িত বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা বলেছি জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত। খুনি হিসেবে আমরা তার খেতাব বাতিলের সুপারিশ বলেছি। তিনি বলেন, তার দলের পক্ষ থেকে বলা হচ্ছে, তিনি খুনের সঙ্গে জড়িত […]

Continue Reading

ভালোবাসার দিন আজ

করোনা মহামারির আতঙ্ক, স্বজন হারানোর বেদনা, জীবিকার অনিশ্চয়তা—সব কিছু পেছনে ফেলে মানুষ যখন আবার স্বাভাবিক জীবনে ফিরছে, তখন ধরণিতেও ‘বসন্ত এসে গেছে’। বিবর্ণ প্রকৃতিতে জেগে উঠছে নতুন জীবনের ঢেউ। আজ রবিবার। পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। ‘আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা/কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে’। নেশা-জাগানিয়া এই সময়ে এসেছে ভালোবাসা দিবসও। […]

Continue Reading

গণতন্ত্রকে এগিয়ে নিতে বিএনপি কৃত্রিম বাধা তৈরি করছে: কাদের

গণতন্ত্রকে এগিয়ে নিতে বিএনপি কৃত্রিম বাধা তৈরি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সকালে নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপির একদিকে নির্বাচন বিমুখ রাজনীতি, অপরদিকে অপপ্রচার ও ষড়যন্ত্র অব্যাহত রাখায় দেশের গণতন্ত্র বারবার হোঁচট খাচ্ছে। প্রকৃতপক্ষে দীর্ঘদিন ধরে তাদের নেতৃত্বে স্বাধীনতার চেতনাবিরোধী অপশক্তি […]

Continue Reading

গাজীপুরে জাতীয় সাংবাদিক সংস্থার গৌরবময় ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শুক্রবার ১২ ফেব্রুয়ারি ২০২১ সারা বাংলাদেশের প্রতিটি জেলা,মহানগর ও উপজেলায় জাতীয় সাংবাদিক সংস্থার গৌরবময় ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচীর মধ্যদিয়ে উদযাপন করা হয়। এ উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা, গাজীপুর জেলা শাখার আয়োজনে শহরের ১৯ শে মার্চ ডিজিটাল শিশুপার্কে সকাল ১১ ঘটিকায় সাংবাদিক মুছা খান রানার সভাপতিত্বে এবং সাংবাদিক এম এ কবিরের এর সঞ্চালনায় আলোচনা, […]

Continue Reading

কালকিনি পৌর নির্বাচন স্থগিত

কালকিনি (মাদারীপুর):কালকিনি পৌরসভা নির্বাচন স্থগিত ঘোষনা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাতে মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও কালকিনি পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ১৪ ফেব্রুয়ারি মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন থেকে এই নির্বাচন স্থগিত রাখার আদেশ দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া […]

Continue Reading

গাজীপুরে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন আহত ২০

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় বৃহষ্পতিবার বিকেলে এ এস এম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেডে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের কর্মীরা প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার জানান, বিকেল পৌনে ৫টার দিকে বিকট শব্দে অগ্নিকাণ্ড ঘটে। এতে […]

Continue Reading

বিএফইউজে-ডিইউজের বিক্ষোভ সমাবেশ

ঢাকা: সাগর-রুনীর খুনিরা কাদের ‘মেন’ বা কোন মাফিয়ার আশ্রয়ে তা সাংবাদিক সমাজ জানতে চায় সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের দোসররা সরকারের মধ্যেই অবস্থান করছে বলে অভিযোগ করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ। তারা বলেন, কোন মাফিয়া খুনিদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে কিনা বা খুনিরা কাদের ‘মেন’ সাংবাদিক সমাজ তা জানতে চায়। অবিলম্বে সাগর-রুনির হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি দাঁড় করানোর […]

Continue Reading

জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্ত অবৈধ : সুপ্রিমকোর্ট বার

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) সিদ্ধান্তকে ‘অবৈধ ও আইন বর্হিভূত’ বলেছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বৃহস্পতিবার শহীদ শফিউর রহমান মিলনায়তনে সমিতির ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি মো: আব্দুল জব্বার ভূঁইয়া, […]

Continue Reading

১৫ ফেব্রুয়ারি দেশের সকল কিন্ডারগার্টেন স্কুল খুলে দেয়ার ঘোষণা।

মোঃ ইসমাঈল হোসেন মাস্টারঃ ১১ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১১.০০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে কিন্ডারগার্টেন ও সমমনা স্কুল রক্ষা জাতীয় কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। কিন্ডারগার্টেন ও সমমনা স্কুল রক্ষা জাতীয় কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান সরকারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে কিন্ডারগার্টেন ও সমমনা স্কুল রক্ষা জাতীয় কমিটির মহাসচিব জি এম জাহাঙ্গীর কবির রানা আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে […]

Continue Reading

বাতিল হচ্ছে জিয়াউর রহমানের রাষ্ট্রীয় ‘বীর উত্তম’ খেতাব

ঢাকা: স্বাধীনতার ৫০ বছর পর বাতিল করা হচ্ছে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমানের রাষ্ট্রীয় ‘বীর উত্তম’ খেতাব। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতার পর তাকে এই খেতাব দেয়া হয়। গতকাল মঙ্গলবার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)-এর ৭২তম সভায় খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি শরিফুল হক ডালিম, নূর চৌধুরী, রাশেদ […]

Continue Reading

বগুড়া রণক্ষেত্র মোটর মালিক দুই গ্রুপের সংঘর্ষ, ৭ গাড়িতে আগুন

বগুড়া: বগুড়ায় মোটর মালিক গ্রুপের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে শহরের চারমাথার কেন্দ্রীয় বাস টার্মিনাল রণক্ষেত্রে পরিণত হয়েছে। দুই গ্রুপের সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন পুলিশ ও দু’জন সাংবাদিকের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় এই সংঘর্ষ চলাকালীন সময়ে […]

Continue Reading

ক্ষমতা হস্তান্তরের আশ্বাস দিলেন মিয়ানমারের সেনাশাসক

মিয়ানমারের নতুন সেনাশাসক মিন অং লাইং বলেছেন, সেনাবাহিনী একটি নতুন নির্বাচন দেবে এবং এতে বিজয়ীদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। দেশটিতে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে প্রথমবারের মতো এমন বক্তব্য এলো। পহেলা ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর সোমবার প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিলেন মিয়ানমারের বর্তমান শাসক ও সেনাপ্রধান লাইং। এদিন গত বছরের নভেম্বরের অনুষ্ঠিত জাতীয় নির্বাচন […]

Continue Reading

খালেদা জিয়া বন্দী মানেই গণতন্ত্র বন্দী—-ডা.মাজহার

গাজীপুর: বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচী অনুযায়ী গাজীপুরে বেগম খালেদা জিয়ার কারাবন্দীর তিন বছর পুর্তিতে মহানগর অফিস প্রাঙ্গনে তাঁর মুক্তির জন্য বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গাজীপুর মহানগর ও জেলা বিএনপির যৌথ বিক্ষোভে সভাপতিত্ব করেন জেলা বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক। প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপি সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব হাসান উদ্দিন […]

Continue Reading

টিকা না নিয়ে ফটোসেশন, কারণ জানালেন এমপি

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে করোনার টিকাকেন্দ্রে গিয়ে ফটোসেশন করে আলোচনার জন্ম দিলেন সংরক্ষিত আসনের এমপি ও উপজেলা আওয়ামী লীগের এক নম্বর যুগ্ম আহ্বায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদ। আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাকেন্দ্রে এমনটি করেন। পরে অবশ্য এর কারণ ব্যাখ্যা করেছেন তিনি। টিকা নেয়ার ফটোসেশনের সময় এমপির পাশে […]

Continue Reading

মন্দিরের সম্পত্তি দখলের অভিযোগ না’গঞ্জে মেয়র আইভীর বিরুদ্ধে গণসমাবেশ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াত আইভী ও তার পরিবারের বিরুদ্ধে শত কোটি টাকার মূল্যের একটি মন্দিরের দেবোত্তর সম্পত্তি দখলের অভিযোগে প্রতিবাদে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে যেকোনো মূল্যে ‘জীবন দিয়ে হলেও’ মেয়র ও তার পরিবারের কবল থেকে ওই মন্দিরেরর সম্পত্তি উদ্ধারে কঠোর শপথ নেন প্রতিবাদকারীরা। শনিবার বিকেলে শহরের দেওভোগ এলাকায় জেলা হিন্দু সম্প্রদায় […]

Continue Reading

গাজীপুরে মন্ত্রীর বাসার কয়েকশ গজের মধ্যে খুন, কিশোর গ্যাং-এর ৬ সদস্য গ্রেফতার

গাজীপুর অফিস: গাজীপুরের মধ্য ছাযাবিথী এলাকায় মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ির সামনে রাস্তার মোরে রাত আনুমানিক ৯ ঘটিকায প্রকাশ্যে স্ত্রীর সামনে সাদেক আলী (৩২) নামে ১ যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার আসামীদের আদালতে নেয়া হয়। শুক্রবার নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এর আগে […]

Continue Reading

শ্রীপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ফারহানা আক্তারের

রাতুল মন্ডল নিজস্ব প্রতিবেদক: “এসো দূর করি শীতার্ত মানুষের কষ্টের কালো রাত, তাদের হাতে রাখি সহানুভূতির আপন হাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীপুর উপজেলায় ২ নং গাজীপুর ইউনিয়ন ৪,৫,৬ নং ওয়ার্ড জৈনাবাজার,নগরহাওলা, ধনুয়া, আজগীরচালা, নয়নপুর,তরমুজেরপাড় সহ ২ শতাধিক জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরন করেছে সাদ্দাম হোসেন অনন্তের সহধর্মিণী ফারহানা আক্তার। শুক্রবার রাত […]

Continue Reading

আল জাজিরা প্রসঙ্গ নীরবতার যে কারণ বলছে ঢাকার মিডিয়া

কাতারভিত্তিক আল জাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন’ শিরোনামে প্রকাশিত সংবাদ নিয়ে ক’দিন ধরে রীতিমতো তোলপাড় চলছে। সোশ্যাল মিডিয়াতে পক্ষে-বিপক্ষে নানা মত। পররাষ্ট্র মন্ত্রণালয় ও সেনাসদর দপ্তর বিবৃতি দিয়ে নাকচ করেছে এ রিপোর্ট। মন্ত্রিসভার একাধিক সদস্য কথা বলেছেন এ নিয়ে। এসব প্রতিক্রিয়া প্রকাশিত হয়েছে ঢাকার মিডিয়ায়। কিন্তু আল জাজিরার রিপোর্টের বিষয়বস্তু প্রকাশ করেনি এসব মিডিয়া। […]

Continue Reading

এবার একুশে পদক পাচ্ছেন যারা

সরকারি বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২১ জন বিশিষ্ট নাগরিক পাচ্ছেন ‘একুশে পদক-২০২১’। বৃহস্পতিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (অনুষ্ঠান) অসীম কুমার দে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের নাম ঘোষণা করা হয়। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২১ ব্যক্তিকে একুশে পদক দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Continue Reading