রাহুল গান্ধীর হুঁশিয়ারি : বিজেপি এলে পশ্চিমবঙ্গ জ্বলবে

পশ্চিমবঙ্গে প্রচারে এসে বিজেপি সম্পর্কে সাবধান করে দিয়েছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন, বিজেপি এলে আগুন জ্বলবে। প্রথম চার পর্বের নির্বাচনী প্রচারে তাকে দেখা যায়নি। পঞ্চম পর্বের প্রচার শেষ হওয়ার পর পশ্চিমবঙ্গে এলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। উত্তরবঙ্গে একাধিক জনসভা করে রাহুল বলেছেন, ‘আমি এখানে ভাষণ দিতে আসিনি। আমি এটা বলতে এসেছি যে যদি বাংলা বিজেপির […]

Continue Reading

হেফাজত নেতা মুফতি শরিফউল্লাহ গ্রেপ্তার

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফউল্লাহকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা সংস্থা (ডিবি)। আজ যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে ডিবির ওয়ারী বিভাগ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখার অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, মুফতি শরিফউল্লাহ ২০১৩ সালের ৬ই মে যাত্রাবাড়ী থানার বিশেষ ক্ষমতা আইনে রুজুকৃত মামলার এজাহারনামীয় […]

Continue Reading

আসাম সীমান্তে ভারতীয় নাগরিককে অপহরণের অভিযোগ বাংলাদেশিদের বিরুদ্ধে

ভারতের আসাম রাজ্যের এক বাসিন্দাকে অপহরণের অভিযোগ উঠেছে বাংলাদেশিদের বিরুদ্ধে। গত ১২ এপ্রিল আসামের মালেগড় এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার এ নিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে বিএসএফের পতাকা বৈঠক হওয়ার কথা ছিল। বিএসএফের এক শীর্ষ কর্মকর্তা জানান, গত ১২ এপ্রিল ২১ বছর বয়সী আইনুল রহমানকে সীমান্তের কাঁটাতারের […]

Continue Reading

লাইফ সাপোর্টে আব্দুল মতিন খসরু

করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুকে ফের লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। মঙ্গলবার সকালের দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। আব্দুল মতিন খসরুর ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট মো. মহিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ৩১ মার্চ তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র […]

Continue Reading

সরকার লকডাউনের নামে অকার্যকর শাটডাউন তৈরি করেছে : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই রমজানে নিত্যপণ্যের দাম সরকারের প্রতিষ্ঠান টিসিবিই বাড়িয়ে দিয়েছে। বরাবরের মতো এবারো সিন্ডিকেট দাম বাড়িয়েছে। দাম বৃদ্ধি সবসময় থাকলেও তা নিয়ন্ত্রণের চেষ্টা ছিল। কিন্তু এখন তা দেখা যাচ্ছে না। মঙ্গলাব দুপুরে গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আগে রমজানের সময় […]

Continue Reading

স্বাস্থ্যকর ইফতারি

গ্রীষ্মকালে রোজা। তার ওপর করোনার সংক্রমণ বেড়েছে।  এ সময় সুস্থ থাকার জন্য চাই স্বাস্থ্যকর ইফতারি। রেসিপি দিয়েছেন নাজিয়া ফারহানা চিজি স্টাফ পরটা উপকরণ : ২৫০ গ্রাম পনির কুচি, এক কাপ ময়দা, আধা কাপ তেল, ডিম ৪টি, একটি পেঁয়াজ কুচি, ৫টি রসুনের কোয়া, এক টেবিল চামচ ধনেপাতা কুচি, আধা কাপ ৩ রঙের ক্যাপসিকাম স্লাইস, স্বাদমতো লবণ, আধা […]

Continue Reading

ঢাকায় আইসিইউ না পেয়ে ফিরতে হলো নেত্রকোনায়

চিকিৎসকের পরামর্শে করোনা আক্রান্ত আমেনা বেগম আইসিইউ’র জন্য রাজধানীর ছয় হাসপাতাল ঘুরে না পেয়ে ফিরে যান নেত্রকোনায় -নিজস্ব ছবিনেত্রকোনা থেকে করোনা আক্রান্ত আমেনা বেগমকে ঢাকায় নিয়ে এসেছিলেন তার স্বজনরা। করোনায় তার শ্বাসকষ্ট হওয়ায় স্থানীয় চিকিৎসকরা আইসিইউতে ভর্তির পরামর্শ দেন। নেত্রকোনায় আইসিইউ না থাকায় তাকে নিয়ে আসা হয় ঢাকায়। সোমবার ভোরে ঢাকা পৌঁছানোর পর একে একে […]

Continue Reading

খালেদা জিয়াকে দেখে এসে যা বললেন চিকিৎসক

করোনায় আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী। খালেদা জিয়ার সঙ্গে দেখা করে আজ সোমবার বিকেল ৬টার দিকে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এর আগে খালেদা জিয়াকে দেখতে তার বাসভবনে যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. আ. শাকুর, ডা. মোহাম্মদ আল মামুন […]

Continue Reading

ওয়াক্ত ও তারাবীর নামাজে ২০ জনের বেশি মুসল্লী নয়

মসজিদের পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি ওয়াক্তে সর্বোচ্চ ২০জন মুসল্লী অংশগ্রহণ করতে পারবে। এছাড়া তারাবীর নামাজে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন ও খাদিমসহ সর্বোচ্চ ২০ জন মুসল্লী অংশ নিতে পারবে। সোমবার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জারি করা হয়েছে। তবে জুমআর নামাজের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সংখ্যা বেঁধে দেয়া হয়নি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুমুআর নামাজে সামাজিক […]

Continue Reading

খালেদা জিয়ার বাসায় আরো ৮ জন করোনা আক্রান্ত

ঢাকাঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছাড়াও তার বাসা ফিরোজার ৮ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার সন্ধ্যায় বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানিয়েছেন তার চিকিৎসক ডা. মামুন। তিনি বলেন, আল্লাহর রহমতে ম্যাডামের শারীরিক অবস্থা ভালো। তার শরীরে করোনার কোন উপসর্গ নেই। তার করোনা টেস্ট করিয়েছি এজন্য যে, আরো ৬ দিন আগে ওনার […]

Continue Reading

গাজীপুরে রাষ্ট্রবিরোধী ওয়াজের অভিযোগে ‘শিশু বক্তা’র নামে আরেকটি মামলা

গাজীপুর: ‘শিশু বক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর (২৭) বিরুদ্ধে গাজীপুরের বাসন থানায় একটি মামলা হয়েছে। তাঁর বিরুদ্ধে মারাত্মক মিথ্যা, ভয়ভীতি দেখিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মানহানিকর তথ্য প্রকাশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার মতো অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়েছে। আজ রোববার সকালে গাজীপুরের টেকনাগপাড়া এলাকার মো. মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে ডিজিটাল […]

Continue Reading

প্রেমিকের বাড়িতে প্রাণ গেল প্রবাসীর স্ত্রীর

বরিশাল: গোপালগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে প্রেমিকা রওশন আরা মীম (২২) হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সকালে গোপালগঞ্জ সদরের ফকিরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত প্রেমিক ওই গ্রামের পরিবহন শ্রমিক বুলগান কাজী (২৪)। নিহত মীম বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট গ্রামের আব্দুস সালাম ফকিরের মেয়ে। মীমের স্বামী ওমান প্রবাসী জাহিদুল ইসলামের […]

Continue Reading

ঢাকায় কেরির ব্যস্ত সফর, কূটনীতিকদের সঙ্গে বৈঠক

ঢাকা সফরে ব্যস্ত সময় পার করছেন মার্কিন প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূত সাবেক পররাষ্ট্র মন্ত্রী জন কেরি। সকাল সাড়ে ১১ টার পর থেকে সিরিজ বৈঠক করে চলেছেন তিনি। বাংলাদেশ সফরে তার প্রথম বৈঠকটি হয়েছে ঢাকাস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে। মার্কিন রাষ্ট্রদূতের অফিসিয়্যাল বাসভবনে অনুষ্ঠিত ক্লাইমেট ফাইনান্স বিষয়ক গোলটেবিল বৈঠকে মিলিত হন […]

Continue Reading

ওরে নীল দরিয়া আমায় দেরে দে ছাড়িয়া

ওরে নীল দরিয়া আমায় দেরে দে ছাড়িয়া। বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে কান্দে রইয়া রইয়া কাছের মানুষ দুরে থুইয়া, মরি আমি ধড়-ফড়াইয়া,রে। দারুন জ্বালা দিবানিশি।। অন্তরে অন্তরে। আমার এত সাধের মন বধূয়া হায়রে কি জানি কি করে। ওরে সাম্পানের নাইয়া, আমায় দেরে দে ভিড়াইয়া। বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে কান্দে রইয়া রইয়া। ওরে সাম্পানের নাইয়া। […]

Continue Reading

জন কেরি আজ ঢাকায় আসছেন

জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলনের আমন্ত্রণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৌঁছে দিতে আজ শুক্রবার ঢাকায় আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি। এদিন বেলা সাড়ে ১১টার দিকে ভারতের নয়াদিল্লি থেকে তার ঢাকায় পৌঁছার কথা রয়েছে। এরপর বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আমন্ত্রণপত্র পৌঁছে দেবেন কেরি। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী […]

Continue Reading

মামলা প্রত্যাহারের দাবি বাবুনগরীর

হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংগঠনটির আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। বৃহস্পতিবার হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, বিগত ২৬ মার্চ শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নিরীহ শান্তিপ্রিয় মুসল্লিদের ওপর পুলিশের সহযোগী হেলমেট পরিহিত ও চাপাতি-রামদা […]

Continue Reading

মামুনুল হকসহ ৮৩ জনের বিরুদ্ধে ৩টি মামলা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের ওপর হামলা ও রিসোর্টে ভাংচুরের অভিযোগে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ ৮৩ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এছাড়া মামলায় ৫০০ থেকে ৬০০ জনকে অজ্ঞাতনামা আসামিও করা হয়েছে। মঙ্গলবার রাতে সোনারগাঁও থানায় তিনটি পৃথক মামলা হয়। এর মধ্যে দুটি মামলা দায়ের করে সোনারগাঁও থানা পুলিশ, অন্যটি দায়ের করে অনলাইন […]

Continue Reading

শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানী আটক

দেশে শিশুবক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীকে নেত্রকোনা থেকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)। আজ দুপুরে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উয়িংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেন। কমান্ডার খন্দকার আল মঈন জানান, রাষ্ট্রবিরোধী উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রফিকুল ইসলাম মাদানীকে আটক করা হয়েছে। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র […]

Continue Reading

ঢাকায় ঢুকছে বাইরের বাসও

ঢাকাঃ করোনার দ্রুত বিস্তার ঠেকাতে সরকারি কঠোর বিধিনিষেধের কারণে দুদিন বন্ধ ছিল গণপরিবহন। মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে সকাল-সন্ধ্যা গণপরিবহন চালুর অনুমতি দেয় সরকার। ফলে আজ সকাল থেকে ঢাকাসহ দেশের সব সিটিতেই ফের চালু হয়েছে গণপরিবহন। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে চলাচল করছে এসব যানবাহন। দুদিন বন্ধ থাকার পর আজ গণপরিবহন চালু হওয়ায় রাজধানীর […]

Continue Reading

মুন্সীগঞ্জে ভয়াবহ বিস্ফোরণে মেয়রের স্ত্রীসহ আহত ১৩

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার সদ্য পাস করা মেয়র আবদুস সালামের বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পৌরসভার দু’প্যানেল মেয়র, এক কাউন্সিলর ও মেয়রের স্ত্রীসহ ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে পৌরসভার রামগোপালপুর এলাকায় মেয়রের বাসার তৃতীয় তলার শয়নকক্ষে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক। […]

Continue Reading

মামুনুল হকের ‘দাড়ি টানা’র অভিযোগে সাংবাদিককে মারধর

নারায়াণগঞ্জের সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের দাড়ি ধরে টানার অভিযোগ এনে সাংবাদিক হাবিবুর রহমানের ওপর হামলা চালিয়েছে হেফাজতের নেতাকর্মীরা। গতকাল সোমবার রাতে উপজেলার সনমান্দি ইউনিয়নের ভাটিরচর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই সাংবাদিককে গতকাল রাতেই উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে […]

Continue Reading

মামুনুল হক ইস্যু : ওসির পর এডিশনাল এসপিকে বদলী

নারায়ণগঞ্জ: সোনারগাঁওয়ে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক স্ত্রীসহ লাঞ্ছিত হওয়ার ঘটনায় ওসির পর এবার নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টি এম মোশাররফ হোসেনকে বদলী করা হয়েছে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। তবে তিনি এই বদলীকে ‘রুটিন মোতাবেক’ বলে দাবি করেছেন। তিনি বলেন, কোনো কারণে নয়, রুটিন […]

Continue Reading

মার্কেট খুলে দেয়ার দাবিতে মিরপুর ও শিমরাইলে বিক্ষোভ

ফাইল ফটোকরোনার দ্রুত বিস্তার ঠেকাতে সরকারের কঠোর বিধিনিষেধের আওতায় মার্কেট বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। গতকালের পর আজও রাস্তায় নামেন তারা। রাজধানীর মিরপুর ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলে বিক্ষোভ করেন তারা। এসময় তারা মার্কেট খুলে দেয়ার দাবি জানান। এদিকে দুপুর ১২টার দিকে মিরপুর ১ নম্বর চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করেন ওই […]

Continue Reading

শীতলক্ষ্যায় লঞ্চডুবি : আরো ৫ লাশ উদ্ধার, মোট ৩৫

শীতলক্ষ্যায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনার লা‌শের মি‌ছিল বে‌ড়ে চ‌লে‌ছে। দুর্ঘটনার তৃতীয় দিন মঙ্গলবার সকালে আরো পাঁচজনের লাশ ভে‌সে উঠে। কয়লাঘাট এলাকা থেকে তাদের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ৩৫ জনের লাশ উদ্ধার করা হ‌লো। মঙ্গলবার সকালে এ তথ্য নি‌শ্চিত ক‌রে নৌ-পু‌লিশ। এর আগে সোমবার পর্যন্ত উদ্ধার হওয়া লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। […]

Continue Reading

কঠোরভাবে বিধিনিষেধ বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউনসহ অন্যান্য বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রয়োজনে আইন প্রয়োগে কঠোর হওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চ্যুয়ালি এ বৈঠকে যোগ দেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, চলমান লকডাউনসহ বিভিন্ন বিধিনিষেধের বিষয়ে আগামী বৃহস্পতিবার […]

Continue Reading