যে কারণে ভারতের করোনা পরিস্থিতি বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ

ভারতের করোনাভাইরাস পরিস্থিতি পুরো বিশ্বকেই চমকে দিয়েছে। মহামারি দেশটিতে ভয়াবহ সংকট সৃষ্টি করেছে। কিন্তু এটি শুধু ভারতের একার সমস্যাই নয়, এটি বিশ্বের সব মানুষের সমস্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন বলেন, ‘করোনাভাইরাস সীমান্ত, জাতীয়তা, বয়স, ধর্ম কিংবা লিঙ্গ মানে না। ভারতে যা হচ্ছে তা অন্য দেশেও হয়েছে।’ এই মহামারি দেখিয়ে দিয়েছে যে, বিশ্বের […]

Continue Reading

করোনায় লন্ডভন্ড মানবতায় তরমুজ ব্যবসার নামে ডাকাতি!

ঢাকা: নিয়ম ভেঙে কেজি মাপে তরমুজ বিক্রি করছেন খুচরা বিক্রেতারা। অথচ যে পদ্ধতিতে ক্রয় সেই নিয়মেই পণ্য বিক্রির বিধান রয়েছে ভোক্তা অধিকার আইনে। কৃষক থেকে পাইকাররা পিস হিসাবে তরমুজ কেনেন। কিন্তু বেশি লাভের আশায় খুচরা বাজারে অন্যায়ভাবে সেই তরমুজ কেজি দরে বিক্রি করা হচ্ছে। ফলে সাধারণ ভোক্তার নাগালের বাইরে চলে গেছে মৌসুমি এই ফলটি। ৮-১০ […]

Continue Reading

টেষ্টগুলোর ফলাফল পর্যালোচনা পর্যন্ত হাসপাতালে থাকবেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানার জন্য কয়েকটি পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব পরীক্ষা করা ও এগুলোর ফলাফল পর্যালোচনা করা পর্যন্ত বেগম খালেদা জিয়া হাসপাতালে থাকবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার মেডিকেল টিমের প্রধান অধ্যাপক এফ এম সিদ্দিকী। মঙ্গলবার রাতে বসুন্ধরায় এভার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপার্সনকে ভর্তি করানোর পর সাংবাদিকদের […]

Continue Reading

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিটি স্ক্যান ও আল্ট্রাসনো করার পর চিকিৎসকরা হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা ভালো আছে। শারীরিক পরীক্ষার জন্যই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’‌ হাসপাতালে বিএনপি নেতাদের মধ্যে বরকত উল্লাহ বুলু ছাড়াও […]

Continue Reading

নির্বাচনের প্রচার করতে গিয়ে করোনা আক্রান্ত মিঠুন

করোনা আক্রান্ত হলেন মিঠুন চক্রবর্তী। এই মুহূর্তে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন এই জনপ্রিয় অভিনেতা। জোরকদমে শুরু হয়েছে তার চিকিৎসা। গত মাস থেকেই পশ্চিমবঙ্গের বিধাসভা নির্বাচনের প্রচারে বিজেপি-র হয়ে জোরদার প্রচার শুরু করেছিলেন ‘মহাগুরু’। প্রায় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চড়কিপাক খাচ্ছিলেন এই অভিনেতা। সৌজন্যে নির্বাচনী সভা। আর সেই প্রতিটি সভাতেই তাকে একঝলক দেখার জন্য বাঁধ ভেঙে রাস্তায় নেমেছিল […]

Continue Reading

জমির দখল না ছাড়তে অবরুদ্ধ হওয়ার নাটক !

রাতুল মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের শ্রীপুরে চকপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে আতাবুল্লাহ তার ভিটেমাটি বিক্রি করেন এএএ টেক্সটাইল মিলস লিঃ নামের একটি প্রতিষ্ঠানের নিকট। তবে বিক্রির বেশ কিছুদিন পরও দখল ছাড়ছিলেন না তিনি। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কয়েকদফা সময় দেয় জমির দখল ছাড়ার জন্য, কিন্তু গা মাখছিলেন না তিনি। পরে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাদের ক্রয়কৃত জমিতে সীমানপ্রাচীর […]

Continue Reading

আগামী ৩ সপ্তাহে ভারতে মারা যেতে পারেন ২ লাখ মানুষ

করোনা ভাইরাসে আগামী তিন সপ্তাহে ভারতে কমপক্ষে দুই লাখ মানুষের মৃত্যু ঘটতে পারে। এর পরে মৃত্যু কমে আসতে পারে। ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভাল্যুয়েশন (আইএইচএমই) পরিচালিত এক গবেষণায় এ কথা বলা হয়েছে। তাদের গবেষণায় বলা হয়েছে, ১৬ই মে পর্যন্ত ভারতে প্রতিদিন এই ভাইরাসে কমপক্ষে ১৩ হাজার মানুষ মারা যেতে পারেন। ১লা […]

Continue Reading

চীনের প্রতিরক্ষামন্ত্রী এখন বাংলাদেশে

ঢাকাঃ চীনের প্রতিরক্ষা মন্ত্রী ওয়েই ফেঙ্গহি ঢাকায় এসেছেন। মঙ্গলবার বেলা পৌনে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনা প্রতিরক্ষামন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। একদিনের এই সফরে তিনি প্রেসিডেন্ট-সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে তার এই সফর বলে ঢাকার কর্মকর্তারা বলছেন। তারা বলছেন, বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে […]

Continue Reading

ভারতে আটকা আড়াই শতাধিক বাংলাদেশি

করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতির কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সব ধরনের সীমান্ত যোগাযোগ বন্ধ থাকায় স্থলবন্দরের ওপারে ভারতের পেট্রাপোলে আটকা পড়েছেন আড়াই শতাধিকেরও বেশি বাংলাদেশি। আটকা পড়াদের বেশিরভাগই চিকিৎসা নিতে ভারত গেছেন। সোমবার রাতে ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্রে এসব তথ্য জানা যায়। হাইকমিশনের এক কর্মকর্তা জানান, সোমবার সকাল থেকে স্থলবন্দরের ওপারে ভারতের পেট্রাপোলে তারা আটকা পড়েন। সারাদিন […]

Continue Reading

করোনা আক্রান্ত স্বামীর মুখে শ্বাস স্ত্রীর, তবুও পারলেন না বাঁচাতে!

করোনায় আক্রান্ত স্বামীকে অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন স্ত্রী। পথে অক্সিজেন সংকটে স্বামীর নিঃশ্বাস ছোট হয়ে আসে। এটা দেখে নিজেকে ধরে রাখতে পারেননি সেই স্ত্রী। তাই স্বামীর মুখে ফুঁ দেওয়ার চেষ্টা করেন স্ত্রী। কিন্তু তিনি হয়তো জানেন না, তার মুখ থেকে অক্সিজেন যেতে পারে না, যাবে কার্বন ডাই অক্সাইড। এমন হৃদয়বিদারক ঘটনার একটি ছবি এরই […]

Continue Reading

পিপিই পরে করোনা ওয়ার্ডে বিয়ে, স্বামীকে রেখে ফিরলেন নববধূ

সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। আর তো করোনা! সময় বয়েই যায়। তাই ভালবাসার মানুষকে কাছে পেতে মরিয়া হয়ে ওঠেন ২৩ বছর বয়সী কনে অভিরামি। তার বর শরতমন এস। তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে। কিন্তু লগ্ন বলে কথা! আগে থেকে নির্ধারিত বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে। তাই শরতমনকে বর হিসেবে পেতে অভিরামি সোজা […]

Continue Reading

হেফাজতের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা

অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটিকে বিলুপ্ত ঘোষণা দিয়েছেন সংগঠনের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী। ২৫শে এপ্রিল (রোববার) রাত ১১টার দিকে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় আল্লামা জুনায়েদ বাবুনগরী ভিডিও বার্তার মাধ্যমে এমনটি জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে দেশের পরিস্থিতির কারণে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির কিছু গুরুত্বপূর্ণ সদস্যদের সাথে পরামর্শক্রমে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় […]

Continue Reading

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ ঘোষণা

ভারতের স্থল পথে চলাচল বন্ধ ঘোষণা করেছে সরকার। এই ঘোষণা ১৪ দিনের জন্য বলবৎ থাকবে। এর আগে থেকেই দেশটির সঙ্গে আকাশপথে চলাচল বন্ধ হয়েছে। ভারতে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় বাংলাদেশ সরকার এই পদক্ষেপ নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

Continue Reading

ভারতের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান নূরের

এই মুহূর্তে বাংলাদেশের উচিৎ মেডিকেল টিম নিয়ে ভারতের পাশে দাঁড়ানো বলে ফেসবুকে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ সভাপতি (ভিপি) নুরুল হক নূর। আজ রোববার বিকেলে নিজের ফেসবুকে এক পোস্টে এমনটাই দাবি করেছেন তিনি। নূর বলেন, ‘ভারতে কোভিডের নতুন ভ্যারিয়ান্ট যা খুবই শক্তিশালী, হাসপাতালগুলোতে সক্ষমতার চেয়ে রোগীর ভিড়, সেবা দেওয়ার মতো অবস্থা […]

Continue Reading

‘চিতার আগুনে জ্বলছে ভারত’

ভারতের করোনা পরিস্থিতি এখন ভয়াবহ বললেও কিছুই বলা হয় না। দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে অসহায়ভাবে মানুষ মরছে। বেশিরভাগ ক্ষেত্রেই উপযুক্ত চিকিৎসা হচ্ছে না। হাসপাতালের বাইরেই পড়ে থেকে থেকে মৃত্যু ঘটছে। ভারতের এই দুর্দশার চিত্র এখন বিদেশের সংবাদমাধ্যমের আলোচনার বিষয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। সামাজিক মাধ্যমেও ভারতের করোনার ভয়ঙ্কর পরিস্থিতির খবর প্রকাশিত হচ্ছে। ভারতের আজকাল পত্রিকায় বলা […]

Continue Reading

করোনায় মারা গেলেন বিএনপি নেতা ব্যারিস্টার জিয়া

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিষ্টার জিয়াউর রহমান (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না এলাহি রাজিউন)। শনিবার রাত ১০ টায় রাজধানীর তেজগাঁও ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। ব্যারিস্টার জিয়াউর রহমান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম […]

Continue Reading

আ.লীগ নেত্রীকে কুপিয়ে হত্যা করেছেন স্বামী, বলছে পুলিশ

রাজধানীর পল্লবীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। নিহতের নাম উমামা বেগম কনক (৪০)। তিনি আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সদস্য। গতকাল শুক্রবার মধ্যরাতে পল্লবী থানার মিরপুর ডিওএইচএস, ৭৪৩ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় কনককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোরে তার […]

Continue Reading

এবার গণপরিবহন চালুর সিদ্ধান্ত

চলমান লকডাউন শেষে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর কথা ভাবছে সরকার। আজ শনিবার সকালে বরিশাল সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএ’র কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ কথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় লকডাউনের আগে গণপরিবহনে অর্ধেক আসন খালি রেখে যে ভাড়া নির্ধারণ ছিলো, সেই ভাড়ার অতিরিক্ত নিলে গণপরিবহনকে শাস্তির […]

Continue Reading

২৯ এপ্রিল থেকে চলবে গণপরিবহনও

আগামী ২৯ এপ্রিল থেকে গণপরিবহনও চলবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুণ। তিনি বলেছেন, গণপরিবহন চালুর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে ‘সর্বাত্মক লকডাউন’ চললেও রোববার থেকে শপিংমল, মার্কেট খোলার অনুমতি দিয়েছে সরকার। শুক্রবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর স্বাস্থবিধি মেনে গণপরিবহন চালুর দাবি জানিয়েছেন মালিকরা। দূরপাল্লার বাসও চালাতে চান […]

Continue Reading

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ডুয়েটের ডেপুটি রিজস্ট্রার মনিরুজ্জামান

মোঃ ইসমাঈল হোসেন (মাস্টার): গাজীপুরঃ ২৩ এপ্রিল শুক্রবার সকাল ৯.৩০ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট এর ডেপুটি রেজিস্ট্রার( শিক্ষা) মনিরুজ্জামান। গত ২ এপ্রিল করোনা পজিটিভ হয়ে তিনি ঢাকার বে-সরকারী ইমপালস্ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন।

Continue Reading

তাণ্ডবকারীদের বিচার চেয়ে হেফাজত নেতার পদত্যাগ

হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় জড়িতদের বিচার দাবি করে পদত্যাগ করেছেন সংগঠনটির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রহিম কাসেমি। তিনি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটিরও সদস্য। হেফাজতের তাণ্ডব ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করতে শুক্রবার (২৩ এপ্রিল) সাংবাদিকদের কাছে লিখিত বক্তব্য পাঠান আব্দুর রহিম কাসেমী। লিখিত বক্তব্যে কাসেমী উল্লেখ করেন, ‘স্বাধীনতার ৫০ বছর উদযাপন উপলক্ষে […]

Continue Reading

ভারতবিহীন চীনা জোটে ঢাকার সায়

করোনাভাইরাসের ভ্যাকসিন সংগ্রহে চীনের নেতৃত্বে নতুন এক প্ল্যাটফরমে যোগ দিচ্ছে বাংলাদেশ। জরুরি প্রয়োজনে এই উৎস থেকে সদস্য দেশগুলো ভ্যাকসিন সংগ্রহ করতে পারবে। চীনের নেতৃত্বাধীন ‘ইমার্জেন্সি ভ্যাকসিন স্টোরেজ ফ্যাসিলিটি ফর কোভিড ফর সাউথ এশিয়া’- নামের প্ল্যাটফর্মে আরও যুক্ত হয়েছে পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল। দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক সহযোগিতাকে ভিত্তি করে এই প্ল্যাটফর্ম গঠন করা হলেও […]

Continue Reading

যে কারণে ভারতে বিধ্বংসী রূপ ধারণ করেছে কোভিড মহামারি

বিশ্বের সবথেকে ভয়াবহ কোভিড ঝড়ের মধ্য দিয়ে যাচ্ছে ভারত। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে শনাক্তের সংখ্যা। প্রাণ হারাচ্ছেন হাজারো মানুষ। ভারত আকার ও জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি। এটিই এখন কোভিড মোকাবেলায় দেশটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। প্রতিদিন দেশটিতে প্রায় ২৭ লাখ ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। তারপরেও দেশের ১০ শতাংশ মানুষকেও ভ্যাকসিন দিতে পারেনি ভারত। […]

Continue Reading

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে অপহরণ গ্রেফতার এক

নিজস্ব প্রতিনিধিঃ বালি ব্যবসায়ীর কাছে চাঁদা না পেয়ে বালি উত্তোলনের ড্রেজার মিন্ত্রি রফিকুল ইসলাম (৪০)কে,অপহরণ করে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। রফিকুল ইসলাম পার্শ্ববর্তী কাপাাসিয়া উপজেলার কাপাাসিয়া মধ্যপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে। গাজীপুরের শ্রীপুরে(১৯ এপ্রিল) সোমবার রাত সাড়ে ১১টার দিকে বরমী পুর্ব পাড়া হাসিবুর রহমান রামিমের বালি মহলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় […]

Continue Reading

হেফাজত নেতা খুরশিদ কাসেমী ও শরাফত গ্রেপ্তার

হেফাজত ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর সহ-সভাপতি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর আল্লামা খুরশিদ আলম কাসেমীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার বিকেলে তাকে মোহাম্মদপুরের বাসা থেকে ডিবির একটি টিম গ্রেপ্তার করেছে। এছাড়া খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসাইনকে বিকাল ৫টার দিকে মিরপুর থেকে গ্রেপ্তার করেছে ডিবির অন্য একটি টিম। […]

Continue Reading