উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম বলেছেন, করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতিতে পরিস্থিতি সামাল দেওয়া যাবে কিনা সে নিয়ে পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে। তবে সরকারের ব্যবস্থাপনা যথেষ্ট ভালো। গতকাল রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন। আবুল বাশার খুরশীদ আলম বলেন, ঈদের আগে দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধে তেমন প্রভাব দেখা […]

Continue Reading

শুধু এনআডিতেই টিকা দেয়ার কথা ভাবছে সরকার

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখালেই মিলবে করোনাভাইরাসের টিকা। তবে সেটা সবার জন্য নয়। শুধুমাত্র গ্রাম ও সুবিধাবঞ্চিত এলাকাগুলোর নাগরিকগণ এ সুবিধা পাবেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম শুক্রবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। মুগদা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘টিকাদান পদ্ধতি সহজ করার চিন্তা করছে সরকার। গ্রাম এলাকায় যারা […]

Continue Reading

ম্যাডাম দেশ বাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন—-মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির সিনিয়র নেতারা। বুধবার রাত সাড়ে আটটায় বেগম জিয়ার গুলশানের বাসা ফিরোজায় যান বিএনপি নেতারা। সেখানে প্রায় দেড়ঘণ্টা সময় অতিবাহিত করেন তারা। বেগম জিয়ার বাসা থেকে বের হয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, প্রায় এক বছর পর আমরা ম্যাডামের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি। […]

Continue Reading

ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটে ২১ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সাতজন করোনা শনাক্ত হয়ে ও ১৪ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসপাতালটির করোনা ইউনিটে এ পর্যন্ত এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। মঙ্গলবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা: মহিউদ্দিন খান মুন এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ডা: […]

Continue Reading

ছাগলের নাম ‘তৈমুর’, বিক্রি হলো সাড়ে ১২ লাখ টাকায়

আগামীকাল মঙ্গলবার কোরবানির ঈদ। তার আগে কোরবানির জন্য একটি ছাগলের দাম উঠল ১১ লক্ষ রুপি! বাংলাদেশী মুদ্রায় ১২ লাখ ৪৬ হাজার টাকা। ওই ছাগলটি কিনেছেন ভারতের গুজরাত রাজ্য সুরতের এক ব্যবসায়ী। বিক্রেতা আসফাক জানিয়েছেন, ছাগলটি পাঞ্জাবের বিঠল প্রজাতির। নাম তৈমুর। বিঠল প্রজাতির বিশেষত্ব এদের উঁচু নাক হয় আর আকৃতিতে বিশাল। তৈমুর যেমন উচ্চতায় ৪৬ ইঞ্চি, […]

Continue Reading

বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন খায়রুল-মানিকসহ ১২ জন

নতুন ১২ জনকে বীর মুক্তিযোদ্ধা স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন এই তালিকায় আছেন, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। মুক্তিযুদ্ধ চলাকালে যুক্তরাজ্য থেকে স্বাধীনতার পক্ষে বিশ্ব জনমত গঠনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। সোমবার জারি করা প্রজ্ঞাপনে […]

Continue Reading

পশুর হাটে ভিড় বেচাকেনা কম, দাম চড়া

গাবতলীর পশুর হাটে গরু নিয়ে এসেছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকার ব্যাপারি মো. সিরাজুল হক। তার তিনটি গরুর নামগুলো তিনি মজা করে দিয়েছেন- মোঘলে আজম, সুলতান এবং রাজকাহন। যারাই ওই পথ দিয়ে হেঁটে যাচ্ছেন তারাই অপলক দৃষ্টিতে দেখছেন গরুগুলোকে। গরুগুলোর ওজন ও দাম জিজ্ঞাসা করছেন ক্রেতারা। সুলতানের দাম হাঁকানো হয়েছে ১৩ লাখ টাকা। তবে গরুর ব্যাপারি দুশ্চিন্তাগ্রস্ত। […]

Continue Reading

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত-১০

গাজীপুরঃ গাজীপুরে বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে গতকাল রবিবারও কর্মবিরতি ও বিক্ষোভ করেছে স্টাইল ক্র্যাফ্ট পোশাক কারখানার শ্রমিক-কর্মচারীরা। বিক্ষোভকারীরা সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ রাখে। এতে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকে। বিকেল পৌণে ৫টার দিকে পুলিশ বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে। এক […]

Continue Reading

পোশাকশ্রমিকদের টিকা দেয়া শুরু

সব পোশাকশ্রমিক-কর্মকর্তাদের টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান। রোববার সকালে মহানগরের কোনাবাড়ি এলাকার তুসুকা ডেনিম লিমিটেডে করোনার টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এর আগে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম। সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান বলেন, করোনা প্রতিরোধ […]

Continue Reading

রাজশাহীতে ২২ গরু নিলামে নিঃস্ব মালিকদের বাড়িতে কান্নার রোল

খামারে পালনকৃত গরু বেশি লাভের আশায় কৃষক সাদিকুলসহ তার কয়েকজন সহযোগী নিয়ে যাচ্ছিলেন চট্টগ্রামে। পথিমধ্যে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী চেকপোস্টে ট্রাক থামিয়ে জব্দ করা হয় ২২টি গরু। এরপর গরুগুলোকে ভারতীয় বলে গত বৃহস্পতিবার নিলামে বিক্রি করে দেয় কাস্টমস দপ্তর। ফলে গত একবছর ধরে পালনকৃত গরুগুলোকে হারিয়ে এখন নিঃস্ব চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কৃষক সাদিকুল ইসলামসহ […]

Continue Reading

লকডাউনে মারা গেছে কাঁটাবনের পাঁচ শতাধিক পশুপাখি

কঠোর লকডাউনে গত ১৪ দিনে রাজধানীর কাঁটাবন মার্কেটের দোকান বন্ধ থাকায় মারা গেছে পাঁচ শতাধিক পশুপাখি ও অ্যাকুরিয়ামের জীবন্ত শোভাবর্ধক মাছ। এতে করে কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সংশ্লিষ্টরা বলছেন, পোষা প্রাণীদের স্বাভাবিক জীবন নিশ্চিত করতে এক ঘণ্টা পর পর পরিচর্যা করতে হয়। দোকানের শাটার বন্ধ করলেই প্রাণীগুলোর মৃত্যুর সম্ভাবনা থাকে। পর্যাপ্ত […]

Continue Reading

ঈদের পর কারখানা খোলা রাখতে চান শিল্প মালিকরা, সিদ্ধান্ত শনিবার

ঈদুল আযহা উপলক্ষে চলমান লকডাউন শিথিলের সিদ্ধান্ত হলেও ঈদের একদিন পর থেকেই আরো কঠোর লকডাউনের কথা জানিয়েছে সরকার। এবার সব ধরনের শিল্প-কারখানাও বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। তবে ঈদের পর ১৪ দিনের লকডাউনে পোশাক কারখানাসহ রপ্তানিমুখী শিল্প কারখানা খোলা রাখার দাবি জানিয়েছেন শিল্প মালিকরা। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে বৈঠক করে পোশাক […]

Continue Reading

৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শূন্য পদের বিপরীতে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বৃহস্পতিবার রাতে ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। এ বিষয়ে জানতে চাইলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সচিব ড. এ টি এম মাহবুব-উল করিম বলেন, ‘ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। পরবর্তীতে এসএমএসও দেয়া হবে। […]

Continue Reading

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউ ওয়ার্ডে আগুন

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউ ওয়ার্ডে আগুন লেগেছে। তবে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই তা নিয়ন্ত্রণে আানে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার বিকেল ৩টা ১৪ মিনিটের দিকে আগুন লাগে। তবে কোন রোগীর ক্ষতি হয়নি। টাঙ্গাইল ফারার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। এসেই আমরা ২ মিনিটের মধ্যে আগুন […]

Continue Reading

বিধিনিষেধ শিথিল হলেও যা যা বন্ধ থাকবে

করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ আগামীকাল বৃহস্পতিবার থেকে আট দিন শিথিল করেছে সরকার। শিথিল বিধিনিষেধে গণপরিবহন, শপিংমল ও দোকান খোলা থাকলেও এই সময়ে সব পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্রে যাওয়া যাবে না। জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক (বিবাহোত্তর অনুষ্ঠান, জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি), রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিহার করতে বলা হয়েছে। বুধবার এক তথ্য […]

Continue Reading

বেতনের দাবিতে রাস্তা অবরোধ, নারী শ্রমিকদের ওপর হামলা

রাতুল মন্ডল শ্রীপুর প্রতিনিধি: বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রীপুর পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি ছাপিলাপাড়া গ্ৰামে সড়ক অবরোধ করেছেন লাক্সমা ইনার ওয়্যার কারখানার শ্রমিকেরা। বুধবার সকাল থেকে বিকেল সবশেষে সাড়ে তিনটা পর্যন্ত অবরোধ চলছিল। তবে বিকেল পৌনে চারটায় নারী শ্রমিকদের ওপর হামলা চালায় বহিরাগতরা। প্রত্যক্ষদর্শী জানান, পৌনে চারটার দিকে হঠাৎ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি লাঠিসোটা নিয়ে নারী […]

Continue Reading

খোলা জায়গায় পড়া যাবে ঈদের জামাত

আগামী ২১ জুলাই উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। করোনাভাইরাসের কারণে গত বছরের মতো এবারও ঈদগাহ বা খোলা মাঠের পরিবর্তে মসজিদে ঈদের নামাজ আদায় করতে নির্দেশনা দেওয়ার চিন্তা করেছিল ধর্ম মন্ত্রণালয়। তবে তা না করে মসজিদের পাশাপাশি ঈদগাহ বা খোলা জায়গায় ঈদের নামাজ আয়োজন করা যাবে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। মঙ্গলবার একটি জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে […]

Continue Reading

করোনা, ঈদের ছুটি, অনিশ্চিত গন্তব্যে বাংলাদেশ

বড্ড খারাপ সময়। এক বন্ধু, কলিগের মা আইসিইউতে। কালই দুপুরে কুমিল্লার খুব কাছের এক বন্ধু জানালেন, তার পিতা আইসিইউতে। কিছুক্ষণ পর ফের ফোন, আব্বাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। অসহায় এক সন্তান পিতার জন্য ঠিক কী করবেন বুঝে উঠতে পারছেন না। চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থার অভাব সংকটকে আরো তীব্র করেছে। আমরা তার এই বন্ধুরা কিছু করতে […]

Continue Reading

সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় আন্তরিক: আব্দুল্লাহ আল মনসুর

ঢাকাঃ আবদুল্লাহ আল মনসুর (রিপন) পেশায় একজন আইনজীবি এবং রাজনীতিতেও বেশ সক্রিয়। কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক তিনি। আইন পেশায় নিজের অবস্থান করে নিয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টে। সম্প্রতি রাজনীতির নানাদিক নিয়ে প্রতিবেদকের সাথে কথা বলেন উদীয়মান এই রাজনীতিবিদ। আবদুল্লাহ আল মনসুর (রিপন)’র একান্ত সাক্ষাৎকার গ্রহণ শেষে বিষয়টি তুলে […]

Continue Reading

করোনা সংক্রমণ ঠেকানো স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ নয়: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ: করোনা সংক্রমণ ঠেকানো স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি কলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ হচ্ছে সঠিক চিকিৎসা দেয়া। সংক্রমণ ঠেকানোর জন্য অন্যসব মন্ত্রণালয় কাজ করছে। দেড় বছর অদৃশ্য শক্তির সঙ্গে আমরা যুদ্ধ করছি। এখন আমাদের আরও সচেতন হতে হবে। সোমবার সন্ধ্যায় চলমান করোনা পরিস্থিতি নিয়ে মানিকগঞ্জের […]

Continue Reading

কলারোয়ায় আশ্রয়ণ প্রকল্পের ১৪টি ঘর রাতারাতি উধাও

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় আশ্রয়ণ প্রকল্পের ১৪টি ঘর রাতের আঁধারে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে। দুর্নীতি ঢাকতে ঘরগুলো ভাঙা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের তৈলকুপি গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু জানান, তৈলকুপি গ্রামে পুকুরের পাড়ে ১৪টি ঘর নির্মাণ করা হয়। দুর্নীতির আশ্রয় নিয়ে সদ্য […]

Continue Reading

মামলার এজাহারেই অপরাধের আলামত ছিল

ঠাকুরগাঁও সদর হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের খাবার পরিবেশনে অনিয়মের সংবাদ করায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার জাগোনিউজ২৪.কম এর জেলা প্রতিনিধি তানভীর হাসান তানুর জামিন দিয়েছেন আদালত। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিক তানুকে ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ডালিম কুমার রায় সাংবাদিক তানভীর তানুর […]

Continue Reading

রূপগঞ্জ ট্রাজেডির ঘটনায় হত্যা মামলা, মালিকসহ ৮ জন গ্রেপ্তার

রূপগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস এন্ড বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবুল হাসেম ও ম্যানেজিং ডিরেক্টর সজীব সহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, এই ভয়াবহ অগ্নিকান্ডের কারণ ও ত্রুটি খুঁজে বের করা হবে। প্রাথমিকভাবে বেশ কিছু অনিয়ম আমাদের নজরে এসেছে। দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহন করা […]

Continue Reading

ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সতর্ক করতে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের মাইকিং

ব্রাহ্মণবাড়িয়াঃ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনার খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সমর্থকদের সতর্ক করতে মাইকিং করছে পুলিশ। শনিবার সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে সদর মডেল থানা পুলিশের উদ্যোগে মাইকিং করা হচ্ছে। মাইকিংয়ে জরুরি ঘোষণায় বলা হচ্ছে-‘১১ই জুলাই আর্জেন্টিনা ও ব্রাজিলের কোপা আমেরিকা ফাইনাল খেলা হতে যাচ্ছে। উক্ত খেলাটি বিভিন্ন টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা […]

Continue Reading

আগুনে মৃতদের পরিবার ২ লাখ, আহতরা ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ পাচ্ছেন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় আগুনের ঘটনায় মৃত্যু শ্রমিকদের প্রতিটি পরিবারকে ২ লাখ ও আহত শ্রমিকদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে। শ্রম কল্যাণ ট্রাস্ট থেকে এই অর্থ দেয়া হবে বলে শুক্রবার সন্ধ্যায় জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। আগুনে ক্ষতিগ্রস্ত হাসেম ফুড বেভারেজের সেজান জুস কারখানা পরিদর্শন শেষে শুক্রবার সন্ধ্যায় তিনি সাংবাদিকদের […]

Continue Reading