শবে মেরাজের তারিখ নির্ধারণ

দেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১৯ ফেব্রুয়ারি পবিত্র শবে মেরাজ পালিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। সোমবার (২৩ জানুয়ারি) বাদ মাগ‌রিব বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসানের সভাপতিত্বে অনু‌ষ্ঠিত জাতীয় চাঁদ দেখা ক‌মি‌টির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ইসলামিক ফাউন্ডেশনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা […]

Continue Reading

আরও ১২ জনের করোনা শনাক্ত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এর ফলে মোট শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৪৫৬ জন। এ ছাড়া নতুন করে কারও মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৪১ জনে অপরিবর্তিত থাকল। সোমবার (২৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে […]

Continue Reading

বাংলাদেশের উন্নয়ন ‘অবিশ্বাস্য’: বিশ্বব্যাংকের এমডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে উদ্ভূত সংকট কাটিয়ে উঠতে বাংলাদেশের দেশের মতো উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করার জন্য বিশ্বব্যাংক এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘কোভিড-১৯ মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিদ্যমান সংকট মোকাবিলায় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করুন।’ বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবাগ আজ সোমবার সকালে […]

Continue Reading

বিমানবন্দর সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ, যান চলাচলে ধীরগতি

বাসচাপায় নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী নাদিয়ার মৃত্যুর ঘটনায় দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিমানবন্দর সড়কের কাওলা ব্রিজের নিচে অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এদিন শিক্ষার্থীদের রাস্তা অবরোধের কারণে খিলক্ষেত থেকে উত্তরাগামী রাস্তার যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। তবে দুপুর ১টার দিকে দেখা যায় দূরপাল্লার […]

Continue Reading

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে চাপা দেওয়া বাসের চালক-হেলপার গ্রেপ্তার

রাজধানীতে বাসচাপায় নর্দান ইউনিভার্সিটির ছাত্রী নাদিয়া নিহতের ঘটনায় ভিক্টর ক্লাসিক পরিবহনের চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে বাড্ডার আনন্দনগর এলাকায় সার্জেন্ট টাওয়ারের পেছন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল রোববার রাতে ভাটারা থানায় বাসের অজ্ঞাতপরিচয় চালক ও হেলপারকে আসামি করে মামলা করেন নাদিয়ার বাবা জাহাঙ্গীর আলম। […]

Continue Reading

রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে গোলাগুলি, অস্ত্রসহ ২ জঙ্গি গ্রেপ্তার

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শীর্ষ পর্যায়ের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সোমবার ভোর থেকে কুতুপালং ক্যাম্প সংলগ্ন […]

Continue Reading

বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রায় সাহায্য অব্যাহত রাখবে বিশ্বব্যাংক

সফররত বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ ডিজিটাল বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে বলেছেন, আইসিটি খাতের উন্নতির জন্য বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রায় বিশ্বব্যাংক সাহায্য অব্যাহত রাখবে। রোববার (২২ জানুয়ারি) আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে আইসিটি বিভাগ আয়োজিত ‘বাংলাদেশের অংশীদারিত্বের ৫০ বছর উদযাপন’ উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ আশ্বাস দেন। ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি এবং স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনার বিষয়ে […]

Continue Reading

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারে তিনজন নিহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে ভাঙ্গা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পর ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। নিহতরা হলেন, জেলার নগরকান্দা উপজেলার ধর্মদী গ্রামের মাইনুদ্দিন শেখ(৩৫) ও তার মেয়ে তাবাস্সুম আক্তার (১০) এবং মাইনুদ্দিনের শালা ভাঙ্গা মাঝারদিয়া গ্রামের […]

Continue Reading

২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন : ইসি সচিব

আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। রোববার (২২ জানুয়ারি) নির্বাচন ভবনে অনুষ্ঠিত এক বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। এ সময় সংরক্ষিত নারী আসনের ভোটে জামানত দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে বলেও জানান জাহাঙ্গীর আলম। তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের জামানত ১০ হাজার টাকার পরিবর্তে […]

Continue Reading

আখেরি মুনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমা

আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মুনাজাতের সময় টঙ্গীর তুরাগ পাড় দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লির ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। মুনাজাতে বিশ্ব শান্তির কামনা করা হয়। রোববার দুপুর সোয়া ১২টায় আখেরি মুনাজাত শুরু হয়। চলে দীর্ঘ ৩০ মিনিট। আখেরি মুনাজাত পরিচালনা করেন ইজতেমার শীর্ষ মুরুব্বি দিল্লীর হযরত মাওলানা […]

Continue Reading

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বেও ১৫টি যৌতুকবিহীন বিয়ে পড়ানো হয়

শনিবার (২১ জানুয়ারি) ১৫টি বিয়ে হয় ইজতেমার মাঠে।গতকাল আসরের নামাজের পর ১৫টি যৌতুকবিহীন বিয়ে পড়ান মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী। বিয়ে শেষে মুসলিম রীতি অনুযায়ী উপস্থিত মুসল্লিদের মধ্যে খুরমা-খেজুর বিতরণ ও দোয়া করা হয়। সব বিয়ে সম্পন্ন হওয়ার পর নবদম্পতিদের জন্য মোনাজাত করা হয়। রোববার (২২ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে শুরু হওয়া আখেরি মোনাজাতের […]

Continue Reading

দেশ ও জাতির কল্যাণ কামনায় মুসল্লিদের আকুতি

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে লাখো মানুষের অংশগ্রহণে আখেরি মোনাজাত শেষ হয়েছে। মোনাজাত পরিচালনা করেন ইজতেমায় তাবলিগের শীর্ষ মুরব্বি দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী। এর আগে তিনি হেদায়েতি বয়ান করেন। হেদায়েতি বয়ান বাংলায় তরজমা করেন মাওলানা আব্দুল্লাহ মনসুর। আখেরি মোনাজাতে দেশ, জাতি ও মানবতার জন্য দোয়া করা হয়। বিশ্ব […]

Continue Reading

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শুরু

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে লাখো মানুষের অংশগ্রহণে আখেরি মোনাজাত শুরু হয়েছে। রোববার (২২ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আখেরি মোনাজাত পরিচালনা করেন ইজতেমায় তাবলিগের শীর্ষ মুরব্বি দিল্লির মাওলানা সা’দ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী। […]

Continue Reading

তুরাগ তীরে মুসল্লিদের ঢল

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে ঢল নেমেছে মুসল্লিদের। রোববার (২২ জানুয়ারি) শেষ পর্বের বিশ্ব ইজতেমার মোনাজাত ঘিরে বাদ ফজর থেকেই ইজতেমা ময়দানে মানুষের ঢল নেমেছে। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী ধর্মপ্রাণ মানুষ শীতকে উপেক্ষা করে ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে ছুটছেন। ভোর ৬টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ […]

Continue Reading

ইজতেমার শেষ দিনের বয়ান চলছে

রোববার (২২ জানুয়ারি) বাদ ফজর ভারতের দিল্লির মোরসালিন নিজামুদ্দিনের বয়ানের মধ্য দিয়ে ইজতেমার তৃতীয় দিন শুরু হয়েছে। এদিন সকাল ১১টা থেকে ১২টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। তাৎক্ষণিকভাবে বয়ান বাংলায় তরজমা করছেন বাংলাদেশের মাওলানা আশরাফুল। বয়ানের পর নাস্তার বিরতি দিয়ে ৯টা থেকে মাওলানা মোশাররফ তালিম করবেন। সাড়ে ৯টা থেকে […]

Continue Reading

ইজতেমা উপলক্ষে আজ মেট্রোরেল চলবে ৯ ঘণ্টা

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশগ্রহণকারী মুসল্লিদের সুবিধার্থে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ আজ রোববার উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ৯ ঘণ্টা চালানো হবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এ ছাড়া বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এমআরটি পাস বিক্রি বন্ধ থাকবে। শনিবার (২১ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি […]

Continue Reading

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ

আখেরি মোনাজাতে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা। রোববার (২২জানুয়ারি) বাদ ফজর ভারতের দিল্লির মোরসালিন নিজামুদ্দিনের বয়ানের মধ্য দিয়ে ইজতেমার তৃতীয় দিন শুরু হয়েছে। পর সকাল ১১টা থেকে ১২টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। তাৎক্ষণিকভাবে বয়ান বাংলায় তরজমা করছেন বাংলাদেশের মাওলানা আশরাফুল। বয়ানের পর নাস্তার বিরতি দিয়ে ৯টা থেকে মাওলানা […]

Continue Reading

আখেরি মোনাজাত উপলক্ষে রোববার ভোর থেকে যেসব সড়ক বন্ধ

রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে তাবলিগ জামাতের বৃহত্তম ধর্মীয় সমাবেশ ৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এদিন আখেরি মোনাজাতে অংশ নেবেন লাখো মুসল্লি। মোনাজাতে অংশ নিতে আসা মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে রোববার ভোর ৪টা থেকে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ট্রাফিক নির্দেশনায় ডিএমপি জানায়, আখেরি মোনাজাত উপলক্ষে রোববার […]

Continue Reading

ইজতেমার দ্বিতীয় দিনের বয়ান চলছে, আখেরি মোনাজাত কাল

গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে আজ শনিবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের কর্মসূচি। এদিন ভারতের মাওলানা ইয়াকুব ছিলানী নিজামুদ্দিনের বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাদ ফজর ভারতের মাওলানা ইয়াকুব ছিলানী নিজামুদ্দিন […]

Continue Reading

লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা

লালমনিরহাটের পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলী (৬৮) দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন। গতকাল শুক্রবার (২০ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে পায়ে হেঁটে বাজার থেকে পাটগ্রাম পৌর শহরের নিউ পূর্ব পাড়ার (পোস্ট অফিস পাড়া) বাড়িতে ফিরছিলেন ওয়াজেদ আলী। এ সময় বাড়ির কাছে এলে দুর্বৃত্তরা […]

Continue Reading

বিশ্ব ইজতেমা: গাজীপুরে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান স্থগিত

এশিয়া প্যাসিফিক আঞ্চলিক স্কাউট এবং একাদশ জাতীয় স্কাউট জাম্বুরির ৩২তম সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এ সমাবেশ উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তবে বিশ্ব ইজতেমায় মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে স্কাউটদের পূর্বনির্ধারিত এই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে নয় দিনব্যাপী তা হবে। শুক্রবার […]

Continue Reading

ইজতেমার দ্বিতীয় পর্বে ৫ মুসল্লির মৃত্যু

ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ পর্যন্ত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে পাঁচজন মুসল্লির মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান (৪৫), রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজার এলাকার ব্যবসায়ী বোরহান (৪৮), গাইবান্ধার আব্দুল হামিদ মণ্ডল (৫৫), অপরজন ঢাকার সাভারের বাসিন্দা আব্দুল আলীমের ছেলে মফিজুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার রাত ৩টায় […]

Continue Reading

সরকার দারিদ্রসীমা কমিয়ে এনেছে: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘দেশের দারিদ্রসীমা ৪০ থেকে কমিয়ে ২১ শতাংশে এনেছে সরকার। হতদরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনে ব্যাপক কার্যক্রম সারা বাংলাদেশে পরিচালিত হচ্ছে। দারিদ্রসীমার নিচে যারা বাস করছেন, তাদের নানা ধরনের ভাতা দিচ্ছে সরকার। আগামীতে মাতৃতকালীন, বিধবা, নারী, প্রতিবন্ধী, শিক্ষা ভাতাসহ নানা ধরনের ভাতা বাড়ানো হবে। তৃণমূল পর্যায়ে দারিদ্র বিমোচন অব্যাহত […]

Continue Reading

লাখো মুসল্লির অংশগ্রহণে তুরাগতীরে জুমার নামাজ অনুষ্ঠিত

শুক্রবার (২০ জানুয়ারি) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা। পাকিস্তানের মাওলানা ওসমান ফজর নামাজের পর থেকেই আগত মুসল্লিদের উদ্দেশে আম বয়ান শুরু করেন। তাৎক্ষণিকভাবে সেটি বাংলায় তর্জমা করেন জিয়াবিন কাশিম। এরপর বৃহৎ ইজতেমার প্রথম দিনে জুমার নামাজে অংশ নেন লাখ লাখ মুসল্লি। নামাজের ইমামতি করেন মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে […]

Continue Reading

শহীদ আসাদ দিবস আজ

শহীদ আসাদ দিবস শুক্রবার (২০ জানুয়ারি)। প্রতি বছরের মতো এবারও যথাযথ মর্যাদায় দিবসটি পালন করতে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের পতনের দাবিতে মিছিল করার সময় ১৯৬৯ সালের ২০ জানুয়ারি আসাদুজ্জামান পুলিশের গুলিতে শহীদ হন। সে সময় […]

Continue Reading