খরচ বাড়ায় হজে যেতে সাড়া কম

করোনা মহামারীর পর হজ পালনের ওপর আরোপ করা সব বিধিনিষেধ তুলে নিয়েছে সৌদি সরকার। এবার সব বয়সের মানুষদের জন্য উন্মুক্ত করা হয়েছে হজ পালন; কিন্তু এবার সরকারি এবং বেসরকারি দুই পর্যায়েই বেড়েছে হজের খরচ। গত বছরের তুলনায় চলতি বছরে হজের খরচ বেড়েছে ১ লাখ ৫৫ হাজার টাকা। বাড়তি খরচের কারণে আগ্রহ থাকা সত্ত্বেও অনেকেই হজযাত্রা […]

Continue Reading

বোনের সম্পত্তি মৌখিক সম্মতিতে দখল করলে সাজা পাবে ভাই

ভূমি মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, নতুন ভূমি অপরাধ আইনে শুধু মৌখিক সম্মতিতে বোনের সম্পত্তি দখল করলে ভাইয়ের জন্য সাজার বিধান রাখা হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে নীতি সংলাপ ‘ভূমি ব্যবস্থাপনায় সাম্প্রতিক উদ্যোগ ও নাগরিক অধিকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান। এ সভার আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। […]

Continue Reading

রাজনীতির ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালন করুন: রাষ্ট্রপতি

রাজনীতির ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালনে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জে জেলা আইনজীবী সমিতির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। আইন একটি মহৎ পেশা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, আইনি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন আইনজীবীদের আচরণে কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। রাষ্ট্রপতি আরও […]

Continue Reading

দাম কমল সিলিন্ডার গ্যাসের

রান্নায় ব্যবহৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ বৃহস্পতিবার বিইআরসি সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানোনো হয়েছে। নতুন দামে ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৬ টাকা কমিয়ে ১ হাজার ৪২২ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। যা গত একমাস ১ হাজার ৪৯৮ […]

Continue Reading

গবেষণার কারণেই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘গবেষণার কারণেই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশকে এগিয়ে নিতে আমরা শুধু পরিকল্পনাই করছি না, সেটা বাস্তবায়নও করছি।’ আজ বৃহস্পতিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ও গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। আরও দক্ষ বিজ্ঞানী তৈরিতে গবেষণায় জোর দেওয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী নতুন প্রজন্মকে প্রযুক্তি জ্ঞানসম্পন্ন […]

Continue Reading

খুলনায় চলছে চিকিৎসকদের কর্মবিরতি, দুর্ভোগে রোগীরা

হামলার প্রতিবাদে খুলনার সরকারি-বেসরকারি সব হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসকদের বৃহস্পতিবার (২ মার্চ) দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে। তবে হাসপাতালের জরুরি বিভাগ খোলা থাকবে। হামলায় জড়িত ব্যক্তিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত টানা কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনা জেলা শাখা। বুধবার (১ মার্চ) রাতে নগরীর সাতরাস্তা মোড়ের বিএমএ ভবনে জরুরি সভা শেষে […]

Continue Reading

মেডিকেল কলেজকে টাকা বানানোর যন্ত্র বানাবেন না: রাষ্ট্রপতি

মেডিকেল কলেজগুলোকে টাকা বানানোর যন্ত্রে পরিণত না করে মানুষ যাতে স্বল্প খরচে ও সহজে দ্রুত চিকিৎসা সেবা পায় তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আজ বুধবার কিশোরগঞ্জের করিমগঞ্জে ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজে’ এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। রাষ্ট্রপ্রধান চিকিৎসকদের আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান করতে আহ্বান জানান। তিনি বলেন, ‘মেডিকেল […]

Continue Reading

‘অগ্নিঝরা মার্চ’ শুরু আজ

মার্চ মাস! স্মৃতি যেভাবে মনে আলোড়ন তোলে, যেভাবে উন্মাদনার সৃষ্টি করে, যেভাবে উত্তেজনা তৈরি করে, সেই অনুভূতি ভাষায় প্রকাশ করে বোঝাতে পারব না। বাঙালির স্বপ্নসাধ যৌক্তিক পরিণতির এই মাস আজ বুধবার (১ মার্চ) শুরু হচ্ছে। বাঙালি জাতির মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সময়ের নানা কারণে মার্চ মাস ঐতিহাসিক ও ঘটনাবহুল। এ মাসেই জাতি এবার পালন […]

Continue Reading

করোনা টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ বন্ধ ঘোষণা

করোনা টিকার মজুত শেষ হওয়ায় তৃতীয় ও চতুর্থ ডোজ প্রয়োগ বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন টিকা হাতে না পাওয়া পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে অধিদপ্তরের টিকা শাখার প্রোগ্রাম ম্যানেজার ডা. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান। তবে কেন্দ্রে টিকা থাকা সাপেক্ষে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকাদান কর্মসূচি চলমান থাকবে। এক্ষেত্রে […]

Continue Reading

গাজীপুরে ঝুট গোডাউনে আগুন

গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার বিষয়টি আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার সকাল সাড়ে ৭টার দিকে কোনাবাড়ীর সেলিম ও সালামের কয়েকটি ঝুট গুদামে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। আগুন লাগার […]

Continue Reading

অর্থনীতি গতিশীল রাখতে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী

অর্থনীতি গতিশীল রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন ‘আমাদের কাজ আমাদের করতে হবে। অর্থনীতির চাকা গতিশীল রাখতে হবে। মন্দার প্রভাব যেন আমাদের ওপর না আসে, সে জন্য সতর্ক হয়ে চলতে হবে।’ আজ মঙ্গলবার কিশোরগঞ্জের মিঠামইনে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। শেখ হাসিনা বলেন, […]

Continue Reading

মিঠামইনে প্রধানমন্ত্রী, আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন

দুই যুগেরও বেশি সময় পর আজ মঙ্গলবার কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত মিঠামইনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার বেলা ১১টায় হেলিকপ্টারযোগে ঢাকা থেকে মিঠামইনে পৌঁছান তিনি। পরে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মিঠামইন সদরের ঘোড়াউত্রা নদীর তীরে ২৭৫ একর জায়গায় নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন কার্যক্রমে […]

Continue Reading

পাঁচ দিনের সফরে কিশোরগঞ্জে রাষ্ট্রপতি

পাঁচ দিনের সরকারি সফরে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুরে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় উপজেলা সদরের ঘোড়াউত্রা নদীর তীরের হেলিপ্যাডে অবতরণ করেন তিনি। ঢাকা থেকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে তিনি হাওর উপজেলা মিঠামইনে পৌঁছান। পরে সেখান থেকে মিঠামইনের কামালপুরে নিজ বাড়িতে যান। সেখানে গার্ড অব অনার গ্রহণ করেন। রাতে নিজ বাড়ি […]

Continue Reading

দেশে করোনা আক্রান্ত আরও ১০ জন

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে কারও মৃত্যু হয়নি। তবে, এ সময়ে ১০ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৫৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ২৫৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার […]

Continue Reading

প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী

অ্যান্টিবায়োটিকের ভয়াবহতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় বিধিনিষেধ আরোপ করতে হবে। আজ রোববার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইনোস ইনস্টিটিউট অব অ্যান্টিমাইক্রোবিয়াল রিসার্চের জীববিজ্ঞান বিভাগের পরিচালক অধ্যাপক টিমোথি ই ওয়ালশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎকালে এ প্রধানমন্ত্রী কথা বলেন। শেখ হাসিনা […]

Continue Reading

ইউক্রেন ইস্যুতে ভোট না দেওয়ার কারণ জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়

ইউক্রেন ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদের রেজুল্যুশনে বাংলাদেশের ভোটদানে বিরত থাকার ব্যাখ্যা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্যাখায় ঢাকা বলছে, প্রস্তাবে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় টেকসই ও বাস্তবসম্মত পথরেখা না থাকায় ভোটদানে বিরত ছিল বাংলাদেশ। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। ভোটের ব্যাখ্যায় মুখপাত্র বলেন, ‘আমরা এই সংঘাত বন্ধের আহ্বান জানাই। আমাদের অঙ্গীকারে […]

Continue Reading

শিগগির শুরু হতে পারে ট্রানশিপমেন্ট

চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে ভারতে পণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে সড়ক মাসুল আদায়ের সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত ‘অ্যাগ্রিমেন্ট অন দ্য ইউজ অব চট্টগ্রাম অ্যান্ড মোংলা পোর্ট ফর মুভিমেন্ট অব গুডস টু অ্যান্ড ফ্রম ইন্ডিয়া’ (এসিএমপি) চুক্তি এবং এর আওতায় স্বাক্ষরিত ‘স্ট্যান্ডার্ড অব প্রসিডিউরের’ (এসওপি) অধীনে এসব পণ্যসামগ্রী আনা-নেওয়া করা হবে। আর এ […]

Continue Reading

ঋণ খেলাপির জন্য সাধারণ মানুষ নয়, বড় ব্যবসায়ীরা দায়ী : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বলেছেন, ব্যাংকের খেলাপি ঋণের এক শতাংশের জন্যও সাধারণ মানুষ দায়ী নয়। বরং বড় ব্যবসায়ী ও শিল্পপতিরা স্বেচ্ছায় ফেরত না দেয়ার অভিপ্রায়েই ঋণ নিয়ে থাকেন। তিনি বলেন, ‘তারা ঋণ নেয় (ইচ্ছা করে) পরিশোধ না করার জন্য। অবশ্য এর সাথে কিছু ব্যাংকারও জড়িত।’ শনিবার (২৫ ফেব্রুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ষষ্ঠ সমাবর্তনে তিনি এসব […]

Continue Reading

শিল্পপতিদের কারণে ১৮ কোটি মানুষ ভুগতে পারে না’

মন্ত্রিপরিষদের সাবেক সচিব ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার বলেছেন, ‘দেড় থেকে দুই হাজার ব্যবসায়ী-শিল্পপতিদের ফেলা বর্জ্যের কারণে দেশের ১৮ কোটি মানুষ ভুগবে তা হতে দেওয়া যাবে না। আমাদের রুখে দাঁড়াতে হবে। নদীমাতৃক বাংলাদেশে নদী হলো আমাদের মা। সেই মাকে দূষিত করা কোনো মানুষের কাজ হতে পারে না। নদী নিয়ে কাজ […]

Continue Reading

রমজানে কোনোভাবেই বাড়বে না মাছ-মাংসের দাম

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম জানিয়েছেন, আসন্ন রমজানে কোনোভাবেই বাড়বে না মাছ-মাংসের দাম। রমজানের সময় ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র স্থাপন করবে সরকার। আজ শনিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৩’ উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এ কথা জানান। রেজাউল করিম বলেন, ‘রমজানের সময় আমরা ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র স্থাপন করব। সে […]

Continue Reading

পিলখানা ট্র্যাজেডির ১৪ বছর আজ

পিলখানা ট্র্যাজেডি দিবস শনিবার (২৫ ফেব্রুয়ারি)। চৌদ্দ বছরে পা দেওয়া এ দিনটি উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সেনা সদর নানা কর্মসূচি হাতে নিয়েছে। বিজিবি ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর ও বর্তমান বিজিবি সদর দপ্তর পিলখানায় সংঘটিত […]

Continue Reading

নির্বাচন নিয়ে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ: আইজিপি

নির্বাচন নিয়ে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুন। আজ শুক্রবার সকালে সুনামগঞ্জের শাল্লা থানার নবনির্মিত স্টুডিও অ্যাপার্টমেন্ট ভবনের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন বলেন, ‘আমরা দীর্ঘদিন যাবৎ নির্বাচন নিয়ে কাজ করছি। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় কীভাবে কাজ করতে হয়, পুলিশের প্রত্যেক […]

Continue Reading

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় দুজন মারাত্মক আহত হয়েছেন বলে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা অনুবিভাগ) মো. তারিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রিটোরিয়া থেকে কেপটাউনের দিকে যাওয়ার পথে ১০০০ কিলোমিটার দূরে বিউফোর্ট ওয়েস্ট শহরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছেন। […]

Continue Reading

জঙ্গি হামলার হুমকির পর দুই মন্ত্রীর অনুষ্ঠান স্থগিত

অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদাকে চিঠি পাঠিয়েছে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। এ তথ্য জানিয়ে গতকাল বৃহস্পতিবার শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। জঙ্গি হামলার এই হুমকির খবরের পর বইমেলার কর্মসূচি স্থগিত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল […]

Continue Reading

শেখ হাসিনা গোপালগঞ্জ যাচ্ছেন কাল

জনসভায় যোগ দিতে আগামীকাল শনিবার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। দলীয় নেতাকর্মীরাও প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে রাত-দিন পরিশ্রম করে যাচ্ছেন। শনিবার কোটালীপাড়ার টিটি (তালিমপুর তেলিহাটি) হাই স্কুল মাঠের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। পরে বিকেলে তিনি টুঙ্গিপাড়ায় জাতির […]

Continue Reading