দেশে প্রতি পাঁচজনের একজন ভুগছেন উচ্চ রক্তচাপে

বাংলাদেশে উচ্চ রক্তচাপ পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। প্রাপ্তবয়স্কদের প্রতি পাঁচজনের মধ্যে একজন উচ্চ রক্তচাপে ভুগছেন। কমিউনিটি ক্লিনিকগুলোতে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা এবং এজন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আজ মঙ্গলবার রাজধানীর বিএমএ ভবনে অ্যাডভোকেসি ও গবেষণা প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আয়োজিত ‘বাংলাদেশে উচ্চ রক্তচাপ পরিস্থিতি ও করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় এসব তথ্য […]

Continue Reading

তারা কখনো আমার মানবাধিকার নিয়ে কথা বলেনি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো কখনো তার মানবাধিকার নিয়ে কথা বলেনি। সম্প্রতি যুক্তরাজ্য সফরে গিয়ে বিবিসির ইয়ালদা হাকিমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী। ওই সাক্ষাৎকারে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে অভিযোগ, বিচারবর্হিভূত হত্যাকাণ্ড, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, গণতন্ত্র ও রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি অভিযোগ তুলে শেখ হাসিনা […]

Continue Reading

চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়বে কি না, জানালেন প্রধানমন্ত্রী

অনেক দিন ধরেই চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর জন্য দাবি জানিয়ে আসছেন চাকরিপ্রত্যাশীরা। চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়বে কি না, এবার সে বিষয়টি খোলাসা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপান-যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সফর নিয়ে আজ সোমবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হবে না বলে জানান। শেখ হাসিনা বলেন, […]

Continue Reading

মোখায় ক্ষয়ক্ষতি নিয়ে যে তথ্য দিলেন দুর্যোগ প্রতিমন্ত্রী

ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজারের টেকনাফ উপজেলা ও প্রবালদ্বীপ সেন্টমার্টিনে ২ হাজারের মতো ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। তবে ঘূর্ণিঝড়ের আঘাতে কারও প্রাণহানি হয়নি বলেই জানান তিনি। আজ সোমবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় মোখা পরবর্তী এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ক্ষতির […]

Continue Reading

সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের সদিচ্ছা থাকতে হবে: সিইসি

সরকারের সদিচ্ছা না থাকলে নির্বাচন কমিশনের একার পক্ষে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ সোমবার দুপুরে জাতীয় পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জাতীয় পার্টির প্রতিনিধিদের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘তারাও বলেছেন, আমরাও তাদের কথায় একমত হয়েছি যে- […]

Continue Reading

গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে ১০-১২ দিনে

ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দেখা দেওয়া সংকট উত্তরণে আরও অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল রবিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, আগামী দুই দিনের মধ্যে বিদ্যুতের লোডশেডিংয়ের উন্নতি হবে। তবে গ্যাসের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আরও ১০ থেকে ১২ দিন লেগে যেতে পারে। ঘূর্ণিঝড় মোখার […]

Continue Reading

ঘূর্ণিঝড় মোখা এখন গভীর নিম্নচাপ

ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের উপকূল অতিক্রম করে মিয়ানমারে প্রবেশ করেছে। একইসঙ্গে এটি দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ রোববার রাতে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা ৬টায় উপকূল অতিক্রম করেছে। এটি দুর্বল হয়ে মিয়ানমারের সিত্তওয়েতে স্থল গভীর নিম্নচাপে […]

Continue Reading

‘মোখা’র তাণ্ডবে কক্সবাজারে ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

ঘূর্ণিঝড় ‘মোখা’র তাণ্ডবে কক্সবাজারে ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে টেকনাফের সেন্টামার্টিনেই ক্ষতি হয়েছে ১ হাজার ২০০ ঘরবাড়ি। এ ছাড়া অসংখ্য গাছপালা উপড়ে গেছে। আজ রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক মো. শাহীন ইমরান। তিনি বলেন, মোখার তাণ্ডব সন্ধ্যা ৭টার পর পুরোদমে শিথিল হয়ে যাবে। সিগন্যাল কমে এলে আশ্রয়কেন্দ্রে থাকা আড়াই লাখ […]

Continue Reading

কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্টি অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে। এ অবস্থায় কক্সবাজার সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে আট নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আজ শনিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় ‘মোখা’ সংক্রান্ত প্রস্তুতি কর্মসূচির বাস্তবায়ন বোর্ডের জরুরি সভা […]

Continue Reading

ধেয়ে আসছে ‘মোখা’, ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত জারি

বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোখা’। বর্তমানে ‘মোখা’ উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় দেশের সমুদ্রবন্দরসমূহকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার আবহাওয়ার ১১ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঘূর্ণিঝড়টি শুক্রবার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর […]

Continue Reading

জাহাজে হজে যাওয়ার সম্ভাব্যতা যাচাই হচ্ছে

পঞ্চশ-ষাটের দশকে ভারতের মুম্বাই থেকে, এমনকি বাংলাদেশ থেকে আশির দশকেও জাহাজে চড়ে সৌদিআরব গিয়ে হজ পালন করতেন মুসলমানরা। সময়ের স্রোতের সঙ্গে সমুদ্রপথের দূর যাত্রা হ্রাস পেলেও এখন পর্যন্ত বাণিজ্যিক জাহাজের কদরে ভাটা পড়েনি। নতুন করে বাংলাদেশ থেকে জাহাজে চড়ে সমুদ্রপথে হজে যাওয়ার সম্ভাব্যতা সমীক্ষা করছে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়। কর্মকর্তারা জানিয়েছেন, ফের যদি সমুদ্রপথে জাহাজে চড়ে […]

Continue Reading

দেশে ফিরছেন আরও ৫৫২ বাংলাদেশি

সংঘাতপূর্ণ সুদান থেকে আটকেপড়া ৫২২ বাংলাদেশিকে জেদ্দায় নিয়ে আসছে সৌদি আরব। আজ বৃহস্পতিবার সকাল থেকে দেশটির বিমানবাহিনীর রয়েল এয়ারলাইন্সে তাদের জেদ্দায় নিয়ে আসা শুরু হয়। রাতে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে করে তাদের দেশে ফেরত আনার কথা রয়েছে। বাংলাদেশ বিমানের রিজনাল ম্যানেজার এনায়েত করিম সরকার জানান, সুদানফেরত ৫৫২ জনের মধ্যেই আজ দুপুরে প্রথম ফ্লাইটে জেদ্দায় আসেন […]

Continue Reading

মোখার প্রভাবে উত্তাল সাগর, ২২০ কিমি বেগে আঘাতের শঙ্কা

দেশের চারটি সমুদ্রবন্দর থেকে অনেকটা দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘মোখা’। তবে ঘূর্ণিঝড়কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে বলে আজ বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই ঘূর্ণিঝড় সুপার সাইক্লোনে রূপ নিয়ে আগামী রোববার কক্সবাজার উপকূলে আঘাত হানতে পারে। আঘাতের সময় এর গতি ১৮০ থেকে ২২০ কিলোমিটার থাকতে পারে বলে ধারণা করছেন দুর্যোগ ব্যবস্থাপনা […]

Continue Reading

মোখা ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নেয়ার আশঙ্কা

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় থাকা গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মোখা’য় পরিণত হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজা,র মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এটি আজ বৃহস্পতিবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১২৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১২৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে […]

Continue Reading

কালো টাকা নিলেও নিয়েন, ভোটটা কিন্তু স্বাধীনভাবে দিয়েন’

কালো টাকা নিয়ে খুব বেশি মাথা না ঘামানোর পরামর্শ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আসন্ন গাসিক নির্বাচনের প্রার্থীদের উদ্দেশে বলেছেন, ‘কালো টাকা যতই বিতরণ করা হোক, যদি মনে করেন কনট্রোল করতে পারছেন না, কালো টাকা গ্রহণকারীদের বলে দিবেন ‘ভাই কালো টাকা নিলেও নিয়েন, ভোটটা কিন্তু স্বাধীনভাবে দিয়েন, যাকে বিশ্বাস করেন, যাকে ভালো […]

Continue Reading

হেরে গেলেন নোবেলজয়ী ড. ইউনূস

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা বাতিলের বিষয়ে করা ‘লিভ টু আপিল’ খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তার বিরুদ্ধে শ্রম আদালতে মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আজ সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। বেঞ্চের অন্য দুই সদস্য […]

Continue Reading

এসএসসির চতুর্থ দিনে রেকর্ড পরীক্ষার্থী বহিষ্কার

চলমান এসএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী বহিষ্কার ও অনুপস্থিত রয়েছেন। ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি ও মাদরাসা শিক্ষাবোর্ড মিলিয়ে একদিন মোট অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৩৫ হাজার ৮৬৫ জন। এদিন এসব বোর্ডে বহিষ্কার হয়েছেন ১৩০ পরীক্ষার্থী। আজ রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৯টি সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। […]

Continue Reading

ভুটানকে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

পারস্পরিক স্বার্থে বাংলাদেশে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য ভুটানকে প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার লন্ডনের ক্ল্যারিজ হোটেলে দ্বিপাক্ষিক সভাকক্ষে ভুটানের রাজা জিগমে খেসার নামগায়েল ওয়াংচুক ও রানি গায়ালতসুয়েন জেতসুন পেমার সঙ্গে বৈঠককালে তিনি এই প্রস্তাব দেন। এর আগে হোটেলে পৌঁছালে প্রধানমন্ত্রী ও তার ছোট বোন শেখ রেহানা ভুটানের রাজা ও রানিকে স্বাগত […]

Continue Reading

শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টারের ১৯তম শাহাদাৎ বার্ষিকী আজ রোববার। এ উপলক্ষে রাজধানী ঢাকা ও গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে স্মৃতি পরিষদের পক্ষ থেকে নানা কর্মসুচি গ্রহণ করা হয়েছে। কর্মসুচির মধ্যে রয়েছে- মিলাদ ও দোয়া মাহফিল, তবারক বিতরণ, স্মরণ সভা ও স্মরণিকা প্রকাশ। এ উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী […]

Continue Reading

সতর্ক হওয়ার ঝাঁকুনি দিয়ে গেল ভূমিকম্প

বাংলাদেশ সময় গতকাল ভোর ৫টা ৫৭ মিনিটে ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩। আর এর উৎপত্তিস্থল ঢাকার দোহার থেকে ১৪ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে; ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে কোথাও কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া না গেলেও যাচ্ছেতাইভাবে গড়ে ওঠা অসংখ্য ভবনের […]

Continue Reading

চিফ হিট অফিসার বুশরা করোনায় আক্রান্ত

ঢাকা উত্তর সিটি করপোরেশনে সদ্য নিয়োগ পাওয়া চিফ হিট অফিসার (সিএইচও) বুশরা আফরিন করোনায় আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার নমুনা পরীক্ষার পর বিষয়টি জানা যায়। তার ফুফাতো ভাই তৌফিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুশরা এখন বাসায় আইসোলেশনে আছেন। গতকালও গায়ে জ্বর, কাশি ছিল। বাসাতেই চিকিৎসা চলছে তার। বুধবার (৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব […]

Continue Reading

রূপপুরে পারমানবিক বিদ্যুৎ উৎপাদনে বড় অগ্রগতি

রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের পারমাণবিক জ্বালানির রেডিনেস সনদ স্বাক্ষর করা হয়েছে। আজ শুক্রবার সাইবেরিয়াতে এ সনদ স্বাক্ষরিত হয়। স্থানীয় সময় সকাল ১১টায় রাশিয়ান ফেডারেশনের সাইবেরিয়ান অঞ্চলের রাজধানী নভোসিভিরসক শহরের তাদের তাদের রাষ্ট্রীয় সংস্থা রোসাটম স্টেট করপোরেশন, রোসাটমের সাবসিডিয়ারি টুয়েলভ কোম্পানির দপ্তরে এ প্রটোকল স্বাক্ষরিত হয়। ঐতিহাসিক এই প্রটোকলে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন রূপপুর পারমাণবিক […]

Continue Reading

বগি লাইনচ্যুত: ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেনের দুই বগি লাইনচ্যুত হয়েছে। আজ শুক্রবার বেলা ২টার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের ২০০ গজ পশ্চিমে এ ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে উত্তর দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ লাইনচ্যুত বগি উদ্ধারের চেষ্টা করছে। সিরাজগঞ্জ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী আসানুর রহমান বলেন, দুটি মালবাহী ট্রেন সান্টিং (লাইন পরিবর্তন) করার সময় লাইনচ্যুত […]

Continue Reading

বিকেলে কমনওয়েলথ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনে যোগ দেবেন। এটি কমনওয়েলথভূক্ত সকল দেশের সরকার প্রধানদের একটি দ্বিবার্ষিক সম্মেলন। লন্ডনে কমনওয়েলথ সচিবালয় মার্লবোরো হাউসে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। কমনওয়েল প্রধান রাজা তৃতীয় চার্লস কমনওয়েলথভূক্ত সদস্য রাষ্ট্রের সরকার প্রধানদের সঙ্গে স্থানীয় সময় বিকেল ২টা থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত সরাসরি মতবিনিময় করবেন। পরে কমনওয়েলথ নেতাদের […]

Continue Reading

লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ওয়াশিংটন সফর শেষে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটে এ ইউনাইটেড এয়ারওয়েজের একটি ফ্লাইটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তিনি লন্ডন সফর করছেন। শুক্রবার তিনি বাকিংহাম প্যালেসে নতুন রাজার রাজ্যাভিষেকের আগাম সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এদিন তিনি কমনওয়েলথ নেতাদের সঙ্গে একটি […]

Continue Reading