সেন্টমার্টিন চায় যুক্তরাষ্ট্র: সংসদে রাশেদ খান মেনন

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন দাবি করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি ‘রেজিম চেঞ্জের’ কৌশলের অংশ। তিনি বলেন, ‘তারা সেন্টমার্টিন চায়, কোয়াডে (কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগ) বাংলাদেশকে চায়। বর্তমান সরকারকে হটানোর লক্ষ্যে তারা সব কিছু করছে।’ বুধবার (১৪ জুন) জাতীয় সংসদে ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। রাশেদ খান […]

Continue Reading

বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা, শেখ হাসিনার পক্ষ নিয়ে যা বলল চীন

বাংলাদেশকে নিয়ে নতুন ভিসানীতি ও তার আগে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার নিষেধাজ্ঞা ইস্যুতে প্রধানমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করে বক্তব্য দিল চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্যটি লক্ষ্য করেছি। প্রকৃতপক্ষে, নিজস্ব জাতিগত বৈষম্য, বন্দুক সহিংসতা এবং মাদকের বিস্তারের সমস্যাগুলোর প্রতি […]

Continue Reading

আরও ৬ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়ে আরও ছয় বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। এ নিয়ে চলিত বছরে হজে গিয়ে এখন পর্যন্ত ১৭ হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও তিনজন নারী। এছাড়া এখন পর্যন্ত ৭৯ হাজার ৪৪ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৮৬ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী […]

Continue Reading

পশ্চিমাঞ্চল ট্রেনের সব টিকিট ঘণ্টার মধ্যেই শেষ

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। এদিন বিক্রি শুরুর প্রথম ঘণ্টাতেই পশ্চিমাঞ্চল আন্তঃনগর ট্রেনের সব টিকিট শেষ হয়েছে। অন্যদিকে, পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে দুপুর ১২টা থেকে। অনলাইন টিকিট বিক্রিতে অতিরিক্ত চাপ পড়ে যেন সার্ভার ডাউন না হয়, সেজন্য এবার দুই ধাপে ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে বলে […]

Continue Reading

রাজউকের মানচিত্র বদলে যাচ্ছে

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগের ফলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অধিক্ষেত্র ছোট হয়ে এসেছে। গাজীপুরের ৫৯০ বর্গকিলোমিটার এলাকা রাজউকের অধিক্ষেত্রের ভেতর ছিল। এখন এলাকাটি রাজউকের হাতছাড়া হয়ে গেছে। ফলে রাজউক এখন তাদের অধিক্ষেত্র বাড়াতে পদ্মা সেতু ও মেঘনা নদী পর্যন্ত হাত বাড়িয়েছে। এই এলাকা যুক্ত হলে গাজীপুরের সমান এলাকা আবার রাজউকের মানচিত্রে স্থান পাবে। ফলে […]

Continue Reading

বিদ্যুৎ নিয়ে ‘সুখবর’ দিলেন নসরুল হামিদ

দেশে বিদ্যুৎ উদ্‌পাদনে ঘাটতি থাকায় গত সপ্তাহে ঢাকাসহ সারা দেশে ব্যাপক লোডশেডিং হয়েছে। এমন অবস্থার মধ্যে দেশে বিদ্যুতের নতুন জোগান নিয়ে ‘সুখবর’ দিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি জানালেন, নেপাল থেকে ৫০০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি কার্যক্রম প্রায় চূড়ান্ত হয়েছে। আজ মঙ্গলবার মন্ত্রণালয়ে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের সঙ্গে আয়োজিত এক দ্বিপক্ষীয় সভায় প্রতিমন্ত্রী […]

Continue Reading

ঈদের ছুটি বাড়তে পারে এক দিন

ঈদুল আজহার ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ করেছে আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটি। আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির বৈঠক থেকে এ সুপারিশ করা হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ঈদের সময় মানুষ সহজে যেন গ্রামে যেতে পারেন, এ জন্য ২৭ জুন থেকে ছুটির সুপারিশ […]

Continue Reading

পুলিশে বড় ধরনের রদবদল

পুলিশ বাহিনীতে বড় ধরনের রদবদল করা হয়েছে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২২ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। এ ছাড়া সাতজন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাও রদবদল হয়েছেন। বাংলাদেশ পুলিশ বাহিনীতে বড় রদবদল হয়েছে। একসঙ্গে পুলিশের ২৯ জন […]

Continue Reading

দেশের মানুষের গড় আয়ু বাড়ল

২০২১ সালের তুলনায় বাংলাদেশের মানুষের গড় আয়ু কিছুটা বেড়েছে। ২০২২ সালের চূড়ান্ত হিসেবে দেশের মানুষের গড় আয়ু হয় ৭২ দশমিক ৪ বছর। যা ২০২১ সালে ছিল ৭২ দশমিক ৩ বছর এবং ২০২০ সালে দেশের মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৮ বছর। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ভবনে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স […]

Continue Reading

আজ সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৪-১৫ জুন জেনেভায় অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট : সোশ্যাল জাস্টিস ফর অল’ এ যোগ দিতে আজ মঙ্গলবার সকালে সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হবেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় ফ্লাইটটি জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ […]

Continue Reading

ডলার বিক্রিতে রেকর্ড

বৈদেশিক মুদ্রায় আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় কাটছে না ডলার সংকট। এই সংকট সামাল দিতে প্রায় প্রতিদিনই রিজার্ভ থেকে ডলার বিক্রি অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক। গতকালও কয়েকটি ব্যাংকের কাছে প্রায় সাড়ে ৭ কোটি ডলার বিক্রি করা হয়েছে। এই নিয়ে চলতি অর্থবছরের এ পর্যন্ত (১ জুলাই থেকে ১২ জুন) ১ হাজার ৩০০ কোটি ডলারের (১৩ বিলিয়ন) […]

Continue Reading

অন্য কেউ ক্ষমতায় এলে দেশ ধ্বংস হয়ে যাবে: শেখ হাসিনা

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ বাদে অন্য কেউ ক্ষমতায় আসলে উন্নয়ন এবং দেশ ধ্বংস হয়ে যাবে। দেশবিরোধী, খুনি, মৌলবাদীচক্র, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যেন ক্ষমতায় না আসতে পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।’ আজ সোমবার দুপুরে গণভবনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত সভায় এসব কথা বলেন তিনি। […]

Continue Reading

এনআইডির দায়িত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি ও সরবরাহের দায়িত্ব নির্বাচন কমিশন থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়ে ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ২০০৬ সাল থেকে এনআইডি তৈরি ও সরবরাহের কাজ নির্বাচন কমিশন করলেও এখন এই দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে দিতে যাচ্ছে সরকার। সোমবার (১২ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন […]

Continue Reading

দুই সিটিতে কত শতাংশ ভোট পড়েছে, জানালেন সিইসি

খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন সার্বিকভাবে সুশৃঙ্খল ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি জানান, খুলনায় অনুমানিক ৪৫ শতাংশ এবং বরিশালে ৫০ শতাংশ পর্যন্ত ভোট কাস্ট হয়েছে। আজ সোমবার বিকেলে দুই সিটির ভোটগ্রহণ শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ ছাড়া […]

Continue Reading

খুলনা ও বরিশালে ভোট শেষ, ফলের অপেক্ষা

বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ সোমবার সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। দুই সিটির সবগুলো কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হয়েছে। ইভিএমে ভোট হওয়ায় কয়েক ঘণ্টার মধ্যে জানা যাবে, কে হচ্ছেন খুলনা ও বরিশালের পরবর্তী মেয়র। বরিশালে সকাল থেকে শান্তিপূর্ণ […]

Continue Reading

আসছে কয়লা, বাড়বে বিদ্যুৎ উৎপাদন

বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়েছে। অনেক দিন পর দেশের সর্বোচ্চ বিদ্যুৎ ঘাটতির পরিমাণ চার অঙ্কের ঘর থেকে তিন অঙ্কে নেমে এসেছে। দিন ও রাতের বেশিরভাগ সময় লোডশেডিংয়ের পরিমাণ ঘণ্টাপ্রতি ৪০০ মেগাওয়াটের নিচে নেমে এসেছে। রবিবার (১১ জুন) সকাল ৬টা থেকে বিদ্যুৎ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসে। কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে বেশি বিদ্যুৎ উৎপাদন হওয়ায় পরিস্থিতি স্বস্তিদায়ক […]

Continue Reading

পদোন্নতি পেলেন পুলিশের ৮ কর্মকর্তা

পুলিশের ৮ অতিরিক্ত ডিআইজি পদোন্নতি পেয়ে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হয়েছেন। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, রেলওয়ে পুলিশের ডিআইজি (চলতি দায়িত্ব) মো. শাহ আলম, সিআইডির অতিরিক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম, পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত ডিআইজি রখফার সুলতানা খানম, […]

Continue Reading

ঈদের আগে সয়াবিন তেলের দাম আরও কমবে

সয়াবিন তেলের দাম প্রতি লিটারে সর্বোচ্চ ১০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, আগামী ঈদের আগেই ভোজ্যতেলের দাম আরেক দফা কমবে। আজ রোববার সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের সপ্তম সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান […]

Continue Reading

ব্যাগেজ রুলসের গ্যাঁড়াকলে দিশাহারা শত শত প্রবাসী

বরিশালের বাচ্চু মিয়া একজন রেমিট্যান্সযোদ্ধা। সৌদি আরবে কর্মরত। স্বজনদের সঙ্গে ঈদুল আজহা উদযাপনে চার বছর পর দেশে ফিরেছেন তিনি। আসার সময় ২টি স্বর্ণবার কিনে নিয়ে এসেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর এগুলোর শুল্ক দিতে গিয়ে বিস্ময়ে হতবাক বনে যান তিনি। কারণ কাস্টমস কর্তৃপক্ষ একটি স্বর্ণবারের জন্য ৪০ হাজার টাকা শুল্ক রেখেছে; আরেকটি জব্দ করে […]

Continue Reading

শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। সেনা সমর্থিত এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় (২০০৭ সালের ১৬ জুলাই) গ্রেপ্তার হয়েছিলেন তিনি। গ্রেপ্তারের পর প্রথমে তাকে ঢাকা মেট্রোপলিটন আদালতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে নিয়ে আটক রাখা হয়। দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ […]

Continue Reading

সেপ্টেম্বরে চালু হবে নতুন ২ রেললাইন

পদ্মা রেল লিংক ও ঢাকা থেকে যশোর এবং দোহাজারী থেকে কক্সবাজার দুটি রেললাইন প্রকল্পের ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী সেপ্টেম্বরে সম্পূর্ণভাবে রেল চলাচল করার জন্য লাইন দুটি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আজ শনিবার সকালে কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের ঢাকা-ভাঙ্গা রেললাইনের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে […]

Continue Reading

বায়তুল মোকাররমে সিরাজুল আলম খানের প্রথম জানাজা অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাসদের প্রবাদ পুরুষ ও বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খানের (দাদা ভাই) প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, […]

Continue Reading

ইউরোপে আশ্রয় কঠিন হচ্ছে বাংলাদেশিদের

ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) অভিন্ন শরণার্থী নীতি কার্যকর হলে মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, সেনেগাল, বাংলাদেশ ও পাকিস্তানের মতো কিছু দেশের আশ্রয়প্রার্থীদের আবেদন বহিঃসীমানায়ই নাকচ হতে পারে। আর যারা ঢুকতে পারবেন, তাদেরও অন্য দেশে স্থানান্তরিত করা যাবে। সিরিয়ায় গৃহযুদ্ধের জের ধরে ২০১৫ সালে শরণার্থীর ঢল ইউরোপিয়ান ইউনিয়নকে দিশাহারা করে দিয়েছিল। পরিস্থিতি সামাল দিতে বারবার বিচ্ছিন্ন পদক্ষেপ নিলেও এখন […]

Continue Reading

একদিন আমরা বিশ্বকাপ জিতেও আনতে পারি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের দেশে অনেক খেলা আছে। বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে খেলাধুলার উৎকর্ষ সাধন হবে। তাহলে আমরা একসময় বিশ্বকাপ খেলতে পারব। একদিন আমরা বিশ্বকাপ জয়ী হতে পারি। জিতেও আনতে পারি। আজ শুক্রবার রাজধানীর বনানী এলাকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। […]

Continue Reading

ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

জামালপুরে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালকসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৩ জন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৯ জুন) দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, আ. মজিদ (৪৭), সোলায়মান হোসেন (৪৫), সাহেদ আলী (৫৫) ও ইজিবাইক চালক জয়নাল আবেদীন (৩০)। নিহতরা সবাই জামালপুর সদর উপজেলার ইটাইল […]

Continue Reading