সংবাদমাধ্যমের স্বাধীনতা ‘ধ্বংসের দ্বারপ্রান্তে’

দেশে সংবাদমাধ্যম ও সাংবাদিকতার স্বাধীনতা ধ্বংসের দ্বারপ্রান্তে। সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা, হয়রানি ও মামলার ঘটনায় সরকার দুর্নীতিবাজদের সুরক্ষা দিচ্ছে। এ ঘটনায় স্পষ্ট যে বর্তমানে আমলাদের কাছে সবাই জিম্মি হয়ে আছে। ‘বিপর্যয়ের দ্বারপ্রান্তে সংবাদমাধ্যম ও বাক্স্বাধীনতা’ শীর্ষক এক ওয়েবনিয়ারে এসব কথা বলেন বিশিষ্টজনেরা। মৌলিক অধিকার সুরক্ষা কমিটি আজ বুধবার দুপুরে অনলাইন প্ল্যাটফর্ম জুমে এই ওয়েবিনারের আয়োজন […]

Continue Reading

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৭, শনাক্ত ১৬০৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২হাজার ২৪৮জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৬০৮জন। মোট শনাক্ত ৭ লাখ ৮৩ হাজার ৭৩৭জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১৯২৩জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ২৬হাজার ১৩২জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো […]

Continue Reading

সাংবাদিক রোজিনার মামলা ডিবিতে

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা ঢাকা মহানগর গোয়ন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। বিষয়টি দৈনিক আমাদের সময়কে নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান। আজ বুধবার দুপুরে আরিফুর রহমান জানান, সাংবাদিক রোজিনার বিরুদ্ধে মামলাটির তদন্তভার গ্রহণ করেছে ঢাকা মহানগর গোয়ন্দা পুলিশের রমনা জোনাল টিম। […]

Continue Reading

ধেয়ে আসছে ‘যশ’, গতিমুখ থাকতে পারে সুন্দরবন ও চট্টগ্রামে

বেশ কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বঙ্গোপসাগরের পৃষ্ঠদেশ উত্তপ্ত হয়ে উঠছে। একটি লঘুচাপ সৃষ্টির আভাস রয়েছে চলতি সপ্তাহের শেষ দিকে, যার বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই লঘুচাপ থেকেই বঙ্গোপসাগরে সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘যশ’। আগামী ২৩ থেকে ২৫ মে’র মধ্যে পূর্ণ শক্তি নিয়ে বঙ্গোপসাগর উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড়টি […]

Continue Reading

তদন্ত কমিটি গঠন, মামলার বাদীর দপ্তর বদল

প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটক করে রাখার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব (উন্নয়ন) মো. সাইফুল্লাহিল আজমকে আহ্বায়ক করে আজ মঙ্গলবার এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির দুই সদস্য হলেন স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মো. আবদুছ সালাম ও মোহাম্মদ […]

Continue Reading

রোজিনা ইসলামকে হেনস্থাকারীদের বিচার দাবি ৫৭ বিশিষ্ট নাগরিকের

সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা ও তাকে হেনস্থার নিন্দা জানিয়েছেন ৫৭ বিশিষ্ট নাগরিক। এক বিবৃতিতে তারা বলেন, আমরা গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভের সঙ্গে লক্ষ করেছি গত ১৭ই মে প্রথম আলোর সিনিয়র প্রতিবেদক রোজিনা ইসলাম তথ্য সংগ্রহের প্রয়োজনে সচিবালয়ে গেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের কয়েকজন কর্মকর্তা তাকে কয়েক ঘন্টা আটকে রেখে, শারীরিক […]

Continue Reading

খিলক্ষেতে ডিবি-ছিনতাইকারী গুলি বিনিময়, নিহত ২

ঢাকাঃ রাজধানীর খিলক্ষেতে পুলিশ ও ছিনতাইকারী দলের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং গোলাগুলির ঘটনায় এনামুল ও রাসেল নামে দুজন নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। সিএনজি চালিত অটোরকশা দিয়ে সশস্ত্র ডাকাতির অভিযোগে ডিবি পুলিশ ও খিলক্ষেত থানা পুলিশ সমন্বিত এ অভিযান চালায়। গোলাগুলি থামার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ একটি সবুজ রঙের সিএনজিসহ […]

Continue Reading

সাংবাদিক রোজিনা আদালতে, ৫ দিনের রিমান্ডের আবেদন

ঢাকাঃ রাতভর শাহবাগ থানায় আটক রেখে আজ সকালে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেয়া হয়েছে। আজ সকাল সাড়ে ৮টায় তাকে শাহবাগ থানা থেকে আদালতে নেয়া হয়। এদিকে দ-বিধির ৩৬৯ ও ৪১১ ধারা এবং অফিসিয়াল সিক্রেটস আইনের ৩ ও ৫ ধারায় করা মামলায় গ্রেপ্তার দেখানো রোজিনা ইসলামের ৫ দিনের […]

Continue Reading

বাংলাদেশে ভারতসহ চার দেশের ভ্যারিয়েন্ট শনাক্ত জানিয়েছে আইইডিসিআর

বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টসহ চার দেশের ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। ভারত ছাড়াও দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য ও নাইজেরিয়ার ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। গত রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইডিসিআর) । বিজ্ঞপ্তিতে তারা বলেছে, সাম্প্রতিক সময়ে ভারতে বিশ্বের সর্বোচ্চ কোভিড-১৯ এর সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটছে। আইইডিসিআর ভারত থেকে আগত ব্যক্তিদের […]

Continue Reading

রোজিনার মুক্তির দাবিতে শাহবাগ থানায় সাংবাদিকদের অবস্থান

সরকারি নথি চুরির অভিযোগ দিয়ে থানায় আটকে রাখা প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে শাহবাগ থানায় অবস্থান নিয়েছেন ঢাকায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। রাত সাড়ে ১০টার দিকে থানার ভেতরে মাঠিতে বসে তারা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করছেন। “মুক্তি চাই মুক্তি চাই রোজিনার মুক্তি চাই। আমার বোন আটক কেনো জবাব চাই, রোজিনা আপা আটক […]

Continue Reading

আর কেউ ইতিহাস বিকৃতির চেষ্টা করতে পারবে না : প্রধানমন্ত্রী

জাতির পিতাকে সপরিবারে হত্যার পর বাংলাদেশের ইতিহাস বিকৃত করার যে চেষ্টা হয়েছিল, তেমন কাজ এ দেশে আর কেউ করতে পারবে না বলে দৃঢ় আশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে তিনি এ আশা প্রকাশ করেন। ১৯৭৫ সালের ১৫ আগাস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর বাংলাদেশের যে উল্টোযাত্রা শুরু হয়েছিল, […]

Continue Reading

করোনায় আরও ৩২ মৃত্যু, শনাক্ত ৬৯৮

দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু আগের দিনের তুলনায় বেড়েছে। গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) মারা গেছেন ৩২ জন। আগের দিন মৃত্যু হয়েছিল ২৫ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ৬৯৮ জনের। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮০ হাজার ৮৫৭। দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে […]

Continue Reading

ঝড়ল আরও ২৫ প্রাণ, শনাক্ত ৩৬৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়েছেন ৩৬৩ জন। এ নিয়ে দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত শনাক্ত হলেন সাত লাখ ৮০ হাজার ১৫৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেলেন ১২ হাজার ১৪৯ জন। আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে […]

Continue Reading

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি পাশবিকতার প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা আমেরিকার

গাজা উপত্যকার বেসামরিক ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের পাশবিক গণহত্যা অব্যাহত থাকা সত্ত্বেও তেল আবিবের প্রতি পূর্ণ সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রও জেন সাকি ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন, ইসরায়েলের ‘আত্মরক্ষার অধিকারের’ প্রতি ওয়াশিংটনের সমর্থন রয়েছে। সাকি দাবি করেন, প্রেসিডেন্ট জো বাইডেন ও তার জাতীয় নিরাপত্তা টিম মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাস ও […]

Continue Reading

আজ প্রজ্ঞাপন জারি: বিধিনিষেধ ২৩ মে পর্যন্ত

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধ আগামী ২৩ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আজ এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, সংক্রমণ পরিস্থিতি ও ভারতের অবস্থা বিবেচনায় নিয়ে বাড়তি সতর্কতার অংশ হিসেবে বিধিনিষেধ বাড়ানো হচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রথমে গত ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত বিধিনিষেধ আরোপ করে সরকার। পরে […]

Continue Reading

দেশে করোনায় আরো ২২ জনের মৃত্যু

ঢাকাঃ দেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ১২৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ২৬১ জনের শরীরে। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৯ হাজার ৭৯৬ জনে। করোনাভাইরাস নিয়ে শনিবার বিকেলে স্বাস্থ্য […]

Continue Reading

২৪ ঘণ্টায় ২৬ জনের মৃত্যু

করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৬ জন। এই সময়ে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৮৪৮ জন। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১২ হাজার ১০২ জন। আর শনাক্ত হয়েছেন ৭ লাখ ৭৯ হাজার ৫৩৫ জন। গত ২৪ […]

Continue Reading

নিম্নআয়ের মানুষের নেই ঈদের খুশি

ঈদ আসে খুশির বার্তা নিয়ে। কিন্তু নিম্নআয়ের মানুষের নেই ঈদের খুশি। যেখানে করোনার মধ্যে পেট বাঁচানো দায়। সেখানে ঈদের নতুন জামা-কাপড় কেনা তাদের কাছে আকাশ ছোঁয়ার স্বপ্ন। সালমা বাসা বাড়িতে কাজ করেন। করোনা আগে চার বাড়িতে কাজ করে মাসে ১০ হাজার টাকা আয় করতেন। গত বছর করোনার শুরুতে বাড়িতে চলে যান। এ বছর মার্চ মাসে […]

Continue Reading

বিধিনিষেধ প্রত্যাহারের পর ঢাকায় ফেরার অনুরোধ মেয়র তাপসের

পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকার বাইরে যাওয়া ব্যক্তিদের বিধিনিষেধ প্রত্যাহারের পরেই ঢাকায় ফেরার অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ শুক্রবার সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদ জামাতে অংশগ্রহণ শেষে তাপস বলেন, নাড়ির টানে যারা ঢাকার বাইরে বাবা-মার কাছে, পরিবারের কাছে ঈদ করতে গেছেন, যেহেতু বিধিনিষেধ রয়েছে, […]

Continue Reading

করোনাকালে এলো আরেকটি ঈদ

বৈশাখের বৃহস্পতিবার বিকেলের সূর্য ডোবার পরপরই আকাশের কোণে সরু এক ফালি চাঁদ দেখে আনন্দে মেতে উঠেছে কোটি কোটি মানুষ। কারণ আকাশে রুপালি চাঁদের কণা হেসে ওঠার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এবার একদিকে বৈশাখের তীব্র গরম ও দাবদাহ, অন্যদিকে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাণঘাতী সংক্রমণ- এই দুইয়ের মাঝেই আরেকটি খুশির […]

Continue Reading

ঈদ মোবারক আজ পবিত্র ঈদুল ফিতর

ঈদ মানেই আনন্দ, নতুন জামা আর আত্মীয়-স্বজন ও বন্ধুদের মিলনমেলা। হৈ-হুল্লো, ঘুরে বেড়ানো, খাওয়া-দাওয়া আর আড্ডায় মেতে ওঠা। এ উৎসবে মুসলমানরা ঈদগাহে কোলাকুলি করে থাকেন। এছাড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনে সবাইকে নতুন করে আবদ্ধ করাও ঈদের অন্যতম অর্থ। কিন্তু বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে এবারের ঈদ আনন্দের সবকিছুতেই ভাটা পড়েছে। অদৃশ্য এক ভাইরাসে পুরো বিশ্বের […]

Continue Reading

ঈদ মোবারক

আগামীকাল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর। ৩০ দিন সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় শুক্রবার ঈদ উদযাপন করবে। ঈদ মোবারক। বুধবার দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে বুধবার সন্ধ্যায় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভার পর […]

Continue Reading

একদিনে আরো ৩১ জনের মৃত্য

ঢাকাঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২হাজার ৭৬ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১২৯০জন। মোট শনাক্ত ৭ লাখ ৭৮ হাজার ৬৮৭জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১হাজার ৩৭০জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ১৯হাজার ৯১৯জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো […]

Continue Reading

প্রধানমন্ত্রী আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গতকাল বলেন, ‘আগামীকাল সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন।’ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বেসরকারি টিভি চ্যানেল ও বেতার কেন্দ্রগুলো প্রধানমন্ত্রীর এই ভাষণ সম্প্রচার করবে। সূত্র : বাসস

Continue Reading

চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার

দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী শুক্রবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আজ বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। […]

Continue Reading