ঘূর্ণিঝড় ‘ইয়াস’ উপকূল অতিক্রম করছে

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ দুপুর ১২ টা নাগাদ ডামরার ও বালাশোরের দক্ষিণ দিক দিয়ে ভারতের উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম শুরু করছে। এটি আরো উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়ে পরবর্তী ৩-৪ ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে। আবহাওয়ার বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৮৪ কিলোমিটার এর মধ্যে বাতাসের টানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৩০ কিলোমিটার যা দমকা বা […]

Continue Reading

ভোলায় ঝড়ে গাছচাপায় নিহত ১

ঢাকাঃ ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে গত রাত থেকেই দ্বীপ জেলা ভোলায় ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। লালমোহন উপজেলার কালামা ইউনিয়নে ঝড়ের সময় গাছ চাপায় আবু তাহের (৪৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত রাতে এ ঘটনা ঘটে। লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানিয়েছেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে লালমোহনে […]

Continue Reading

আজ বুদ্ধ পূর্ণিমা

আজ শুভ বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রায় আড়াই হাজার বছর আগে এই তিথিতে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতমবুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন নেপালের লুম্বিনী কাননে। এ রাতেই তিনি বোধিজ্ঞান লাভ করেছিলেন ভারতের বিহার রাজ্যের বুদ্ধগয়ায়। গৌতমবুদ্ধের মৃত্যুও হয়েছিল এ রাতেই। আর এ কারণেই এ তিথিকে বলা হয় ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা। […]

Continue Reading

ধেয়ে আসছে ইয়াস উপকূলজুড়ে আতঙ্ক

ঘূর্ণিঝড় ‘ইয়াস’র প্রভাবে সাগর উত্তালপ্রবল ঘূর্ণিঝড় ইয়াস আরো গতিবেগ বাড়িয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে। শক্তিশালী এ ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর রয়েছে উত্তাল। বাড়ছে বাতাসের গতিবেগ। এতে উপকূলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। রাজধানী ঢাকাসহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি ও দমকা হাওয়াও বইছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে […]

Continue Reading

ফোনালাপে ‘আপত্তিকর মন্তব্য’, এসপিসহ দুই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

ফোনালাপে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে পুলিশের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা হলেন—র‌্যাব-৫ এর পুলিশ সুপার (এসপি) এসএম ফজলুল হক ও রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি) মো. নাজমুল হাসান। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে এই বরখাস্তের আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিধিবহির্ভূত […]

Continue Reading

একদিনে আরো ৪০ জনের মৃত্যু

ঢাকাঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৪৪১জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৬৭৫জন। মোট শনাক্ত ৭ লাখ ৯২ হাজার১৯৬জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১২৭৯জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ৩২হাজার ৮১০জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে […]

Continue Reading

ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘ইয়াস’

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ইয়াস’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও আরও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। আজ মঙ্গলবার ভোরে ইয়াস সম্পর্কিত ৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সমুদ্র বন্দর সমূহকে ২ (দুই) নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, […]

Continue Reading

আজ জাতীয় কবির ১২২তম জন্মবার্ষিকী

ঢাকাঃ জাতীয় কবির ১২২তম জন্মবার্ষিকী আজ আজ ১১ জ্যেষ্ঠ, মঙ্গলবার (২৫ মে), জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী। ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (১৮৯৯ সালের ২৫ মে) অবিভক্ত বাংলার (বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ) বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে জন্মেছিলেন কাজী নজরুল। তার ডাক নাম ‘দুখু মিয়া’। বাবার নাম কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা […]

Continue Reading

পুনর্বিবেচনার অনুরোধ ফিলিস্তিন রাষ্ট্রদূতের

যুদ্ধ থেমেছে। নতুন করে প্রাণ বা সম্পদহানির আশঙ্কা এ মুহূর্তে নেই। তবে যুদ্ধের এমন সব চিহ্ন আছে, যেসব মুছে গাজাবাসীর জন্য স্বাভাবিক জীবনে ফেরা কঠিন। এক লাখের মতো ফিলিস্তিন বাস্তুচ্যুত হয়েছেন। চারদিকে এখনো স্পষ্ট যুদ্ধের ক্ষত। ধ্বংসস্তূপ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে গাজার সর্বত্র। বেশিরভাগ মানুষই রয়েছেন অস্থায়ী শেল্টারে। এরই মধ্যে গণমাধ্যমে খবর আসে বাংলাদেশ পাসপোর্ট থেকে ‘একসেপ্ট […]

Continue Reading

আমির হামজা আটক, আনা হচ্ছে ঢাকায়

আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি দল। আজ সোমবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ওয়াজের নামে ধর্মের অপব্যাখ্যা দিয়ে উগ্রবাদ […]

Continue Reading

একদিনে আরো ২৫ জনের মৃত্যু

ঢাকাঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৪০১ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৪৪১ জন। মোট শনাক্ত ৭ লাখ ৯০ হাজার ৫২১ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৮৩৪ জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ৩১ হাজার ৫৩১ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের […]

Continue Reading

ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল ভোলার উপকূলীয় এলাকার নদ-নদী

ভোলা (উত্তর): ঘূর্ণিঝড় যশের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে ভোলার উপকূলীয় এলাকার নদ-নদী। তবে আবহাওয়া এখনো স্বাভাবিক রয়েছে। উপকূলীয় এলাকায় থেমে থেমে ঝড়ো বাতাস বইছে। তীরে ফিরতে শুরু করেছে মাছ ধরার নৌকাগুলো। এদিকে ঘূর্ণিঝড়ের বিষয়ে উপকূলের বাসিন্দাদের সতর্ক করতে মাইকিং করছে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) স্বেচ্ছাসেবীরা। অন্যদিকে ভোলায় উপকূলের ৩ লাখ ১৮ হাজার বাসিন্দাকে সরিয়ে আনার […]

Continue Reading

‘ঘূর্ণিঝড় ‘ইয়াস’ বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা খুবই কম’

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াসের বর্তমান গতিবেগ অব্যাহত থাকলেও বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা খুবই কম বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তবে ঘূর্ণিঝড়ের কারণে দেশে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে বলে জানান তিনি। আজ সোমবার সচিবালয়ে ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে এক প্রস্তুতি সভায় এ কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, […]

Continue Reading

হাসপাতালে রোজিনা ইসলাম

ঢাকাঃ কারামুক্তির পর সাংবাদিক রোজিনা ইসলামকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে ডায়বেটিস সহ নানা ধরণের জটিলতা থাকায় আজ সন্ধ্যা ৬টার দিকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তার করোনা টেস্টসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রোজিনার ছোট বোন সাবিনা ইসলাম মানবজমিনকে জানান, […]

Continue Reading

দেশে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু ২৮, শনাক্ত ১৩৫৪

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২৮ জনের, শনাক্ত হয়েছে ১,৩৫৪। এ পর্যন্ত মোট মৃত্যু ১২,৩৭৬ জন। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৫৪ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৮৯ হাজার ৮০ জনে। রোববার স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Continue Reading

রোজিনার জামিনে প্রমাণিত- আদালত সম্পূর্ণ স্বাধীন : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সাংবাদিক রোজিনা ইসলামের জামিন পাওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে আদালত সম্পূর্ণ স্বাধীন এবং সরকার এতে কোনোরূপ হস্তক্ষেপ করেনি। শেখ হাসিনা সরকার সাংবাদিক বান্ধব সরকার। এ দেশের সাংবাদিক ও সংবাদপত্র শিল্পের জন্য সরকার যা করেছে; ৭৫ পরবর্তীকালে আর কোনো সরকার কার্যত কিছুই করেনি।’ রোজিনা […]

Continue Reading

ট্রেন-লঞ্চ-বাস চলবে সোমবার থেকে

ঢাকাঃ মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের দেয়া বিধিনিষেধ সিথিল করা হয়েছে। চলমান এ বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে ২৪ মে থেকে ৩০ মে পর্যন্ত। তবে এবার বিধিনিষেধের মধ্যেও চলবে আন্তঃজেলা ট্রেন, লঞ্চ ও বাস। আগামীকাল সোমবার থেকে এ আদেশ কার্যকর হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা খবরটি নিশ্চিত করেছেন। সব ধরণের গণপরিবহন চলাচলের অনুমতি দিলেও মানতে […]

Continue Reading

বিধিনিষেধ বাড়লো ৩০শে মে পর্যন্ত, দূরপাল্লার গণপরিবহন চলাচলের অনুমতি

ঢাকাঃ করোনার সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে চলমান বিধিনিষেধের মেয়াদ আরও সাতদিন বাড়িয়ে ৩০শে মে পর্যন্ত করেছে সরকার। একইসঙ্গে স্বাস্থ্যবিধি মেনে আন্তঃজেলায় সব ধরনের গণপরিবহন (দূরপাল্লার বাস) চলাচলের অনুমতি দেয়া হয়েছে। হোটেল-রেস্তুরাঁয় আসন সংখ্যার অর্ধেক মানুষ বসে খাওয়ারও অনুমতি দেয়া হয়েছে। আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উল্লেখ্য, গত মাসের শুরুতে […]

Continue Reading

রোজিনাকে পুরস্কার দিতে বললেন জাফরুল্লাহ

গণস্বাস্থ্যের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, জনগণের জন্য তথ্য সংগ্রহ করায় সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করে পুরো সাংবাদিক সমাজকে হেনস্তা করা হয়েছে। সাংবাদিক রোজিনাকে মুক্তি দিয়ে স্বাধীনতা পুরস্কার দেওয়া উচিত। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল সলিডারিটি ফ্রি প্যালেস্টাইন শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সরকারের উচিত ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে রোজিনা ইসলামকে […]

Continue Reading

করোনায় দেশে আরো ৩৮ মৃত্যু, শনাক্ত ৮.৪১ শতাংশ

ঢাকাঃ মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৮ জন মারা গেছেন বলে শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এনিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ১২ হাজার ৩৪৮ জনে দাঁড়াল। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৮৭ হাজার […]

Continue Reading

‘লকডাউন’ আরও বাড়ানোর সুপারিশ

করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে সারা দেশে রাখা ‘লকডাউন’ বা কঠোর বিধি-নিষেধ আরও সাতদিন বাড়িয়ে ৩১ মে পর্যন্ত বহাল রাখার সুপারিশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। জানা গেছে, এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে ২৩ মে (রোববার) প্রজ্ঞাপন জারি করা হতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। […]

Continue Reading

বাংলাদেশকে আরও ৬ লাখ ডোজ ভ্যাকসিন উপহার দেবে চীন

বাংলাদেশকে ৬ লাখ ডোজ ভ্যাকসিন উপহার দেবে চীন। বাংলাদেশে অবস্থিত দেশটির দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শুক্রবার এ ঘোষণা দেয়া হয়েছে। ২১শে মে সন্ধ্যায় চীনের স্টেট কাউন্সেলর এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে ফোনালাপ করেন। এসময়েই তিনি বাংলাদেশকে এই ভ্যাকসিন উপহার দেয়ার কথা জানিয়েছেন। চীন দূতাবাস থেকে বলা হয়েছে, বাংলাদেশের […]

Continue Reading

একদিনে আরো ২৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২হাজার ৩১০জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৫০৪জন। মোট শনাক্ত ৭ লাখ ৮৬হাজার ৬৯৮জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১৫২৯জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ২৯হাজার ৩৯জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো […]

Continue Reading

পল্লবীতে ছেলের সামনে বাবাকে হত্যা : সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার

রাজধানীর পল্লবীতে সন্তানের সামনে বাবাকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বাহিনীর ইন্টেলিজেন্স (গোয়েন্দা) উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। একই তথ্য দিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মো. ইমরান। ইমরান জানান, […]

Continue Reading

একদিনে আরো ৩৬ জনের মৃত্যু

ঢাকাঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২হাজার ২৮৪জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৪৫৭জন। মোট শনাক্ত ৭ লাখ ৮৫হাজার ১৯৪জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১৩৭৮জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ২৭হাজার ৫১০জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো […]

Continue Reading