পণ্য পরিবহন ধর্মঘট স্থগিত

ট্রাক-কাভার্ডভ‍্যান ও পণ্যবাহী যানবাহনের ধর্মঘট স্থগিত করা হয়েছে। আজ সোমবার রাতে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে মালিক-শ্রমিক নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এর আগে রাত সোয়া ৮টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন- জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব আনিছুর রহমান, জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তাফা কামাল উদ্দীন, বাংলাদেশ সড়ক […]

Continue Reading

একচেটিয়া বর্ধিত ভাড়া প্রত্যাহার চায় যাত্রী কল্যাণ সমিতি

জ্বালানি তেলের বর্ধিত মূল্যের অধিক হারে মুনাফা লুটপাটের সুযোগ দিতে সরকার মালিকদের প্রেসক্রিপশন অনুযায়ী একচেটিয়াভাবে বাস ও লঞ্চের ভাড়া বৃদ্ধি করেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সাথে বর্ধিত গণপরিবহন ভাড়া প্রত্যাহার করে একটি ন্যায্য ও গ্রহণযোগ্য বাস ও লঞ্চের ভাড়া নির্ধারণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে সংগঠনটি। আজ সোমবার সকালে নগরীর সেগুনবাগিচাস্থ […]

Continue Reading

দারুণ বুদ্ধি পরিবহন মালিকদের

দারুণ বুদ্ধি পরিবহন মালিকদের। এ বুদ্ধির জোরেই তারা জয়ী হয়েছেন। এখন মুখে তাদের তৃপ্তির হাসি। রাতের আঁধারে জ্বালানি তেলের দাম বাড়া তাদের জন্য সাপে বর হয়েছে। আমজনতার পকেট কাটার লাইসেন্স পেয়েছেন তারা। এমনিতেই জনতার বেহাল দশা। ঘর থেকে বেরুলেই মাথা ঘুরে। বাজারে গেলে মুখ কালো হয়ে যায়। দামের আগুনে কলিজা পুড়ে। কাউকে কিছু বলার নেই। […]

Continue Reading

এনএসআই সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

সুনামগঞ্জ: সুনামগঞ্জে নিজ বাসার বাথরুম থেকে ইয়াকুব আলী (২৬) নামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় তার গলায় গামছা পেঁচানো ছিল বলে জানিয়েছে পুলিশ। গত রোববার রাতে সুনামগঞ্জ পৌর শহরের বাঁধনপাড়া আবাসিক এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ইয়াকুব আলীর বাড়ি […]

Continue Reading

ডিজিটাল জন্মসনদ সংগ্রহে তিন পুরুষের ভোগান্তি

স্কুলে ভর্তি কিংবা করোনার টিকা নিতে নিবন্ধনের জন্য সন্তানের লাগবে ডিজিটাল জন্মসনদ। অথচ এই জন্মসনদ সংগ্রহে বাবা দাদাসহ পরিবারের তিন পুরুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। কিছু পরিবার আছে যাদের শিশু স্কুলে ভর্তি বা অন্য কোনো প্রয়োজনে এই জন্মসনদ পেতেই যেন গলদঘর্ম অবস্থা। নাওয়া-খাওয়া ভুলে ছুটছেন তারা নিকটস্থ ইউনিয়ন বা কাউন্সিলরের অফিসে। অনলাইনে নির্ধারিত একটি ফরমেটে আবেদন […]

Continue Reading

স্থানীয় সরকার প্রতিষ্ঠান কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীল হতে পারে না : এলজিআরডি মন্ত্রী

পৌরসভাসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীল হতে পারে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট আয়োজিত পৌরসভার নবনির্বাচিত মেয়রদের জন্য ‘পৌরসভার সম্পর্কিত অবহিতকরণ’ শীর্ষক কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান। তাজুল ইসলাম বলেন, জনপ্রতিনিধিরা স্থানীয় সরকার […]

Continue Reading

লঞ্চের ভাড়া বাড়লো ৩৫ শতাংশ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে লঞ্চের ভাড়া ৩৫ দশমিক ২৯ শতাংশ বাড়ানো হয়েছে। এতে প্রতিকিলোমিটারে যাত্রী প্রতি ভাড়া বেড়েছে ৬০ পয়সা করে। লঞ্চ ভাড়া বাড়ানোর পর ধর্মঘট প্রত্যাহার করেছেন মালিকরা। রোববার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে লঞ্চ মালিকদের বৈঠকে ভাড়া বাড়ানো ও ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। ভাড়া পূর্ণনির্ধারণী বৈঠকে লঞ্চভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত ১ […]

Continue Reading

সেমিতে নিউজিল্যান্ড, আফগানদের সাথে ভারতেরও বিদায়

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের রোববার আফগানিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচটি ছিল বেশ গুরুত্বপূর্ণ। কিউইদের জন্য যেমন এটি ছিল বাঁচা-মরার ম্যাচ। বিপরীতে আফগানিস্তান ও ভারতের জন্য এটি ছিল আরো গুরুত্বপূর্ণ। কিন্তু আফগানিস্তান হেরে যাওয়ায় সেমির স্বপ্নভঙ্গ হয়েছে ভারতেরও।

Continue Reading

বাস ভাড়া বাড়লো, ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা

বাসের ভাড়া বাড়ানোর প্রস্তাবে সম্মত হওয়ায় চলমান বাস ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়েছে। বিকালে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ এ ঘোষণা দেন। এর আগে ভাড়া নির্ধারণে সকাল থেকে টাকা কয়েক ঘণ্টা বৈঠক হয় বিআরটিএ’র কার্যালয়ে। সেখানে পরিবহন খাতের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিআরটিএ’র তরফে নতুন প্রস্তাবিত ভাড়ার ঘোষণা দেয়া হয়। প্রস্তাব […]

Continue Reading

কক্সবাজারে গুলিবিদ্ধ শ্রমিক লীগ নেতা জহির মারা গেছেন

কক্সবাজার: কক্সবাজারে গুলিবিদ্ধ শ্রমিক লীগ নেতা জহির ইসলাম সিকদার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (০৭ নভেম্বর) দুপুরে চমেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস। এর আগে শুক্রবার (০৫ নভেম্বর) রাতে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন পরিষদ নির্বাচনের সদস্য প্রার্থী কুদরত উল্লাহ সিকদার ও তার […]

Continue Reading

তৃতীয় দিনেও অচল সারা দেশ, ভোগান্তি চরমে

ঢাকা: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে তৃতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট। বন্ধ রয়েছে বাস, মিনিবাস, ট্রাক ও কাভার্ডভ্যান। এর সঙ্গে যোগ হয়েছে লঞ্চও। এতে চরম ভোগান্তিতে পড়েছে মানুষ। আজ রোববারও দেখা গেছে সাধারণ মানুষের দুর্ভোগ। পরিবহন মালিকরা বলছেন, হঠাৎ জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়লেও ভাড়া সমন্বয় করা হয়নি। তাই ভাড়া বাড়ানো […]

Continue Reading

ডিজেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা হচ্ছে : জয়

সম্প্রতি দেশে ডিজেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আজ শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন। ‘ডিজেলের মূল্যবৃদ্ধি ও কিছু তথ্য গুজব থেকে দূরে থাকুন- সত্য তথ্য জানুন’ শিরোনামে দেওয়া ওই ফেসবুক পোস্টে জয় লিখেছেন, ‘দেশে […]

Continue Reading

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১বার হত্যাচেষ্টা করা হয়েছে : ডা: মুরাদ

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাজাকার ও আলবদরদের মন্ত্রী বানিয়েছেন উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান বলেছেন, জিয়া ছিলেন পাকিস্তানের দালাল। ‘যারা ধর্ম নিয়ে বাণিজ্য করে, রাজনীতি করে, যারা স্বাধীনতার বিরোধী’ তারাই তার সমালোচনা করেছেন এমন মন্তব্য করে ডা: মুরাদ বলেন, আমার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা ও মুসলমান ছিলেন। তিনি অসংখ্য মসজিদ ও […]

Continue Reading

আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় একই কক্ষ থেকে এক পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে আশুলিয়ার রূপায়ন মাঠ এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। মৃত ব্যক্তিরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ী থানার চর গরুক মন্ডল গ্রামের মুজাম মিয়ার ছেলে সবুর মিয়া (২৮), তার স্ত্রী রোজিনা (২৫) ও মেয়ে সুমাইয়া (০৯)। […]

Continue Reading

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এটাই শেষ নয় : পরিকল্পনামন্ত্রী

জ্বালানি তেলের দাম যে পরিমাণ বেড়েছে এটাই শেষ নয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ শনিবার দুপুরে সুনামগঞ্জে ৫০তম জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘আমরা পেট্রল ডিজেল তৈরি করি না। যারা মূল মহাজন, তারা যখন দাম বাড়ায়, তখন আমাদের কিছু করার থাকে না। আমরা যে জায়গায় চিন্তা করছি, […]

Continue Reading

আম্মার অবস্থা মোটামুটি ভালো : সাদ এরশাদ

ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শুরু হয়েছে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের। গতকাল শুক্রবার রাত থেকে তার চিকিৎসা শুরু হয়েছে। ব্যাংককে মা রওশন এশাদের সঙ্গে রয়েছেন ছেলে সাদ এরশাদ। আজ শনিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে তিনি বলেন, ‘এখানে আম্মার চিকিৎসা শুরু হয়েছে। উনার অবস্থা এখন মোটামুটি ভালো।’ সাদ এরশাদ জানান, […]

Continue Reading

‘দাবি না মানলে ধর্মঘট চলবে’

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ট্রাক শ্রমিক-মালিক ফেডারেশনের অতিরিক্ত মহাসচিব আব্দুল মোতালেব। ছবি : আমাদের সময় advertisement দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন ট্রাক শ্রমিক-মালিক ফেডারেশনের অতিরিক্ত মহাসচিব আব্দুল মোতালেব। আজ শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে আলোচনা শেষ তিনি একথা বলেন। আব্দুল মোতালেব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে তাদের […]

Continue Reading

এই ভোগান্তির দায় কার?

ভোর থেকে বন্ধ গণপরিবহন। ঢাকা থেকে ছাড়েনি দূরপাল্লার বাস। অনেকে বাসস্ট্যান্ডগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করেও নির্দিষ্ট গন্তব্যে যেতে পারেননি। ক্ষোভ প্রকাশ করে অনেককেই ফিরে যেতে দেখা গেছে। অন্যদিকে ঢাকার প্রবেশ মুখ থেকে বিকল্পভাবে ৫ থেকে ৭ গুণ বাড়তি ভাড়ায় অনিশ্চয়তার মধ্যদিয়েই নির্দিষ্ট গন্তব্যে রওনা হয়েছেন কেউ কেউ। কাউন্টারগুলোর সামনে ও মূল সড়কের দুই পাশে সারি […]

Continue Reading

মৃত্যুর খবর ‘গুজব’, রওশনের অবস্থা ‘অপরিবর্তিত’

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের অবস্থা ‘অপরিবর্তিত’ বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। আজ শুক্রবার রাতে জিএম কাদেরের প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, রওশন এরশাদকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশ সময় রাত ৯টায় থাইল্যান্ড পৌঁছেছে। এরপর […]

Continue Reading

ভাড়া শতভাগ বাড়াতে সরকারকে লঞ্চ মালিকদের আল্টিমেটাম

বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ বলেছেন, সরকার তেলের দাম বাড়ানোর কারণে লঞ্চ ভাড়াও শতভাগ বাড়াতে হবে। এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য সরকারকে শনিবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তিনি। ঢাকায় সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে তাদের পক্ষে লঞ্চ পরিচালনা করা সম্ভব হবে না। তিনি বলেন, ‘জ্বালানী […]

Continue Reading

কাল থেকে কমিউনিটি ক্লিনিকে বিশেষ কোভিড টিকা ক্যাম্পেইন শুরু

ঢাকা: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামীকাল শনিবার থেকে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে বিশেষ কোভিড-১৯ টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। চলবে এক সপ্তাহ। শুক্রবার সন্ধ্যা ৭টায় এক ভার্চুয়াল ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য ডা. শামসুল হক এ তথ্য জানান। তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের টিকা নিশ্চিতে শনিবার (৬ নভেম্বর) শুরু হচ্ছে কমিউনিটি ক্লিনিকে বিশেষ ক্যাম্পেইন। সপ্তাহব্যাপী […]

Continue Reading

যুক্তরাজ্য থেকে পাঁচটি যুদ্ধজাহাজ কিনবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাজ্য থেকে বাংলাদেশ পাঁচটি যুদ্ধজাহাজ কিনবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি আরও জানিয়েছেন, এর মধ্যে দুটি বাংলাদেশে তৈরি হবে ও তিনটি যুক্তরাজ্যে। আজ শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মোনা তাসনিম। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাজ্যের […]

Continue Reading

বঙ্গবন্ধুর ওপর গোপন দলিল ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর গোয়েন্দা সংস্থার প্রকাশিত ‘গোপন দলিল’ বাংলাদেশের রাজনীতি ও ইতিহাস গবেষকদের জন্য হবে অমূল্য সম্পদ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন,‘এসব গোপন দলিল বাংলাদেশের জাতীয় ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ আজ শুক্রবার লন্ডনের ক্লারিজ হোটেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৎকালীন পাকিস্তানি গোয়েন্দা সংস্থার গোপন দলিলের […]

Continue Reading

ধর্মঘট প্রত্যাহারের আহ্বান ওবায়দুল কাদেরের

পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, পরীক্ষার্থী ও জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে ধর্মঘট প্রত্যাহার করুন। আজ শুক্রবার নিজ বাসভবনে ব্রিফিংয়ে এই আহ্বান জানান তিনি। ৩রা নভেম্বর রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর ঘোষণা […]

Continue Reading

গণপরিবহণ বন্ধ; ভর্তিচ্ছু-চাকরী প্রত্যাশীদের দুর্ভোগ চরমে

হঠাৎ গণপরিবহণ বন্ধ করে দেয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অফিসগামী ও জরুরি প্রয়োজনে রাস্তায় বেরিয়ে পড়েছেন দুর্ভোগে। আর সবথেকে বেশি অসুবিধায় পড়েছেন সাত কলেজের ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা। আজ শুক্রবার তাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও চাকরী প্রত্যাশীদের একাধিক পরীক্ষা রয়েছে আজ। অনেকে গাড়ি না পেয়ে পায়ে হেঁটে গন্তব্যে রওনা করেন। রাস্তায় কিছু সিএনজি অটোরিকশা, লেগুনা চললেও […]

Continue Reading