জ্বলন্ত অবস্থায় ৪ কিমি ছুটে চলে পারাবত এক্সপ্রেস!

সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি জ্বলন্ত অবস্থায় চার কিলোমিটার অতিক্রম করে বলে জানা গেছে। এরপর ট্রেনটি থামানো হলে যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ আশ্রয় গ্রহণ করেন। শনিবার (১১ জুন) দুপুর সাড়ে ১২টায় সিলেট-আখাউড়া রেল সেকশনের শমসেরনগর ও মনু রেল স্টেশনের মধ্যবর্তী ডাকবেল এলাকায় সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন লাগে। তিনটি বগি আগুনে ভস্মীভূত হয়েছে। তবে […]

Continue Reading

করোনায় আক্রান্ত আইনমন্ত্রী আনিসুল হক

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তবে তার তেমন কোনো জটিলতা নেই। শনিবার (১১ জুন) আইন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম এ তথ্য জানান। তিনি বলেন, ‘গায়ে জ্বর থাকায় পরীক্ষা করায় গত বৃহস্পতিবার মন্ত্রী মহোদয়ের করোনা পজিটিভ আসে। তিনি এখন বাসায়ই অবস্থান করছেন, বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন। জ্বর […]

Continue Reading

অবাধ ও সুষ্ঠু নির্বাচন সবার অধিকার : যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র বলেছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা এবং আইনের শাসন সুস্থ গণতন্ত্রের ভিত্তি। যা সবার অধিকার। আজ শনিবার ঢাকায় মার্কিন দূতাবাস থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় এ কথা বলা হয়। এতে বলা হয়, সাধারণ মানুষ ও বেসরকারি সংস্থাগুলো সর্বত্র প্রাণবন্ত গণতন্ত্রের মূলনীতিকে রক্ষা করে। নাগরিকদের সমালোচনামূলক ভূমিকা ও বহুত্ববাদী সুশীল সমাজ সম্পর্কে এ […]

Continue Reading

পারাবত ট্রেনে আগুন, ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ

সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনের পাওয়ার কারে আগুন লেগেছে। এতে ঢাকা-সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আজ শনিবার বেলা পৌনে ১টার দিকে মৌলভীবাজারের ভানুগাছ-শমসেরনগর স্টেশনের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শমসেরনগর স্টেশন মাস্টার জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিস ও রেলের কর্মীরা আগুন নেভাতে কাজ শুরু করেছেন। আগুন কীভাবে লেগেছে বা কেউ হতাহত […]

Continue Reading

টাকার ধর্ম আছে, সুবিধা বেশি পেলে চলে যায়: গভর্নর

ঢাকা: টাকার ধর্ম আছে। সুযোগ সুবিধা পেলে চলে যায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। একই মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালও। শুক্রবার (১০ জুন) বিকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২২-২৩ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে টাকা পাচার সংক্রান্ত প্রশ্নের উত্তরে তারা এ মন্তব্য করেন। গভর্নর ফজলে কবির বলেন, টাকার ধর্ম আছে, যেখানে […]

Continue Reading

টাকাসহ পি কে হালদারকে ফেরত দেবে ভারত: অর্থমন্ত্রী

বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনা হবে জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ভারতের সঙ্গে কথা হয়েছে, তারা পি কে হালদার ও তার অর্থ- দুটোই ফেরত দিতে চেয়েছে। তিনি বলেন, কানাডায় বাড়ি করা বন্ধ। সেখানে যারা বাড়ি করেছে বা টাকা রেখেছে, এসব টাকা ফিরিয়ে আনার ব্যাপারে ওই দেশের সরকারের সঙ্গে কথা হয়েছে। […]

Continue Reading

সীতাকুণ্ডের ঘটনায় তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সীতাকুণ্ড ট্র্যাজেডির ঘটনায় দুটি আলাদা তদন্ত কমিটি কাজ করছে, তদন্ত রিপোর্টের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে। শুক্রবার (১০ জুন) সকালে আনসার-ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে ২২তম ব্যাচের নবীন ব্যাটালিয়ন আনসার সদস্যদের ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘তদন্ত কমিটির […]

Continue Reading

১৩ বছরে শেখ হাসিনা সরকারের যত অর্জন

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল এবং দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ অপ্রতিরোধ্য। ২০০৯ সালে রাষ্ট্রক্ষমতায় আসার পর টানা তিন মেয়াদে দেশ পরিচালনা করছে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার। তৃতীয় মেয়াদে টানা ১৩ বছরে অর্থনীতির প্রায় সব সূচকে ঈর্ষণীয় সাফল্য এসেছে। নানামুখী উন্নয়নে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল। বৃহস্পতিবার (৯ জুন) […]

Continue Reading

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের প্রধানকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের এক মাঝিকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। নিহতের নাম আজিমুল্লাহ (৪৮)। তিনি রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের হেড (প্রধান) মাঝি। বৃহস্পতিবার( ৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বালুখালীস্থ ১৮ নং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আজিমুল্লাহকে রোহিঙ্গা ক্যাম্প ৮ ওয়েস্টের একটি হাসপাতালে স্থানীয়রা নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক […]

Continue Reading

কুসিক নির্বাচন: শেষ মুহূর্তে জমজমাট প্রচারণা

কুমিল্লা সিটি নির্বাচনে প্রচারণার বাকি আর মাত্র চারদিন। তাইতো অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে চাইছেন ভোট। লেভেল-প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা। স্লোগানে স্লোগানে মুখরিত কুমিল্লা সিটি করপোরেশন এলাকা। প্রচার-প্রচারণা আর গণসংযোগে ব্যস্ত প্রার্থী ও তাদের সমর্থকরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সম্প্রতি নির্বাচনী বিধি অমান্য […]

Continue Reading

বছরে জনপ্রতি বরাদ্দ ৩৪ টাকার ওষুধ!

জনবল সংকটসহ নানা সমস্যায় ধুঁকছে লক্ষ্মীপুরের ৫০ শয্যা রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সম্প্রতি শূন্যপদে জনবল নিয়োগ দিতে চিঠি দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বাহারুল আলম। জেলা সিভিল সার্জনকে দেওয়া ওই চিঠিতে তিনি দাপ্তরিক কাজসহ চিকিৎসাসেবা বিঘ্নিত হওয়ার কথা জানিয়েছেন। শুধু তাই নয়, অনুমতি না নিয়েই সাত বছর ধরে অনুপস্থিত হাসপাতালটির দুই […]

Continue Reading

সীতাকুণ্ডে আগুন: ডিপোতে ৪০ মিলিয়ন ডলারের পণ্য ছিল

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ১৩০টি রপ্তানিকারক প্রতিষ্ঠানের ৪০ মিলিয়ন ডলারের পণ্য ছিল বলে ধারণা করছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ)। তবে কী পরিমাণ পণ্যের ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে বিজিএমইএর একটি দল বিএম কনটেইনার ডিপো পরিদর্শন করে। এসময় পরিদর্শন শেষে বিজিএমইএ এর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল […]

Continue Reading

৫৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৫৯ জন। বৃহস্পতিবার (০৯ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর […]

Continue Reading

৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট

জাতীয় সংসদে আসন্ন ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ শুরু করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। নতুন অর্থবছরের বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা; যা মোট জিডিপির প্রায় ১৫ দশমিক ৩ শতাংশ। বৃহস্পতিবার (৯ জুন) একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ (বাজেট) অধিবেশনে ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতা প্রত্যাবর্তনের’ শীর্ষক বাজেট উপস্থাপন […]

Continue Reading

পাচার করা টাকা বৈধ করার ঘোষণা

দেশ থেকে বিভিন্ন উপায়ে পাচার হয়ে যাওয়া অর্থ বাজেটে বৈধ করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। কর দিয়ে এসব অর্থ বৈধ হয়ে গেলে এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে পারবে না আয়কর কর্তৃপক্ষসহ যেকোনো কর্তৃপক্ষ। ২০২২-২৩ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এই প্রস্তাব দিয়েছেন। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও চলমান অস্থিতিশীল […]

Continue Reading

আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের আঁখিনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন খায়রুল ইসলাম (৪৮) ও মেরিনা বেগম (৩৭)। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, সকালে ঝড়-বৃষ্টির সময় বাড়ির পাশের বাগানে তারা দু’জন আম কুড়াতে গেলে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় […]

Continue Reading

বিএম কনটেইনার ডিপো থেকে আরও ২ পোড়া মরদেহ উদ্ধার

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো থেকে আরও দুই মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তবে মরদেহ দুইটি পুড়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে পুড়ে যাওয়া কনটেইনার অপসারণের সময় মরদেহ দুটি উদ্ধার করা হয়। এ নিয়ে অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৬ জনে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) […]

Continue Reading

সাত অগ্রাধিকারের বাজেট আজ

♦ মহামারি, যুদ্ধের কারণে সৃষ্ট মূল্যস্ফীতি হ্রাস, বিনিয়োগ বাড়ানো ♦ প্রধানমন্ত্রী ঘোষিত কভিড-১৯ প্যাকেজ বাস্তবায়ন ♦ খাদ্য উৎপাদন বাড়াতে সেচ, বীজে প্রণোদনা, কৃষি পুনর্বাসন ♦ ব্যাপক কর্মসৃজন ও পল্লী উন্নয়ন ♦ শিক্ষা, দক্ষতা ও মানবসম্পদ উন্নয়ন ♦ সামাজিক নিরাপত্তা সম্প্রসারণ ♦ নিম্ন আয়ের মানুষের মাঝে বিনা/স্বল্প আয়ে খাদ্য বিতরণ করোনা মহামারির নেতিবাচক প্রভাব কাটতে না […]

Continue Reading

পদ্মা সেতু অপমানের প্রতিশোধ: সংসদে প্রধানমন্ত্রী

নানা প্রতিকূলতা পেরিয়ে পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে তৈরি করে ফেলাকে অপমানের প্রতিশোধ হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, পদ্মা সেতু আমাদের আত্মবিশ্বাস তৈরি করেছে। পদ্মা সেতু সক্ষমতা ও আত্মবিশ্বাসের প্রতীক এবং অপমানের প্রতিশোধ। এই সেতু শুধু সেতু নয়, এটি প্রকৌশলজগতে এক বিস্ময়। বুধবার (৮ জুন ) রাতে জাতীয় সংসদে এসব কথা বলেন তিনি। আগামী […]

Continue Reading

সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা: বিপাকে হাজারো বনজীবী পরিবার!

সাতক্ষীরা: তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করায় কর্মহীন হয়ে পড়েছে সাতক্ষীরা উপকূলের ২৩ হাজার পরিবার। ফলে পরিবার পরিজন নিয়ে খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছে তারা। এসব পরিবারের সদস্যরা সাধারণত সুন্দরবন, সুন্দরবন সংলগ্ন নদ-নদী ও তৎসংলগ্ন সাগরে মাছ, কাঁকড়া ও বনজ সম্পদ আহরণ এবং পর্যটক গাইড হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করেন। সুন্দরবনের […]

Continue Reading

সীতাকুণ্ডে আরও একজনের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপো থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ জুন) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জনে। এর আগে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় আটজনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। মঙ্গলাবার রাতে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ সিদ্দিকী বাদী হয়ে মামলাটি করেন। মামলায় […]

Continue Reading

জরুরি পরিস্থিতি মোকাবিলায় ১ হাজার মিলিয়ন ডলার সংগ্রহে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক সংকটসহ জরুরি পরিস্থিতি মোকাবিলায় ৯২ হাজার কোটি টাকা (১ হাজার মিলিয়ন মার্কিন ডলার) বাজেট সাপোর্ট সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে। এ ছাড়াও করোনার কারণে অর্থনৈতিক সংকট মোকাবিলা কর্মসূচির অংশ হিসেবে আগামী অর্থ বছরে (২০২২-২৩) ৫শ মিলিয়ন মার্কিন ডলার (৪৬ হাজার কোটি টাকা) বাজেট সাপোর্ট হিসেবে গ্রহণের […]

Continue Reading

পদ্মা সেতুর অনুষ্ঠানের পরিবর্তে হেলিকপ্টার কেনার তথ্যটি ভুয়া

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফায়ার সার্ভিসের জন্য তিনটি হেলিকপ্টার কেনার ঘোষণা দিয়েছেন বলে একটি গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকে এটা শেয়ারও করেছেন। এ বিষয়ে সতর্ক করে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপ-কমিটির সদস্য প্রকৌশলী তন্ময় আহমেদ ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তিনি জানান, এখন পর্যন্ত এ রকম কোনো ঘোষণা আসেনি। […]

Continue Reading

অবশেষে ১৩ জুন চালুর ঘোষণা ম্যাংগো স্পেশাল ট্রেনের

চাঁপাইনবাবগঞ্জ: অবশেষে চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর স্টেশন থেকে আগামী ১৩ জুন ম্যাংগো স্পেশাল ট্রেন চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (৮ জুন) দুপুর ১টার দিকে রাজশাহী রেলওয়ের (পশ্চিম) মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রেলওয়ের পক্ষ থেকে আম ব্যবসায়ীদের সঙ্গে আমরা বৈঠক করেছিলাম। তারা আমাদের জুন মাসের প্রথম সপ্তাহে ম্যাংগো ট্রেনটি […]

Continue Reading

উদ্বোধনের দিনই সবার জন্য উন্মুক্ত হচ্ছে না পদ্মা সেতু : সচিব

বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতু আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। কিন্তু সেদিনই পদ্মা সেতু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে না বলে জানিয়েছেন সেতু বিভাগের সচিব মঞ্জুর হোসেন। আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেতু বিভাগ আয়োজিত পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। মঞ্জুর হোসেন বলেন, ২৫ তারিখ পদ্মা […]

Continue Reading