কুসিক ভোট পর্যবেক্ষণ করবেন ৯২ পর্যবেক্ষক

<img src="http://grambanglanews24.com/wp-content/uploads/2022/06/salo_1653773212-300×169.jpg” alt=”” width=”300″ height=”169″ class=”alignnone size-medium wp-image-232253″ /> ঢাকা: কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে সাতটি দেশি সংস্থার ৯২ জন পর্যবেক্ষককে ভোট পর্যবেক্ষণের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৫ জুন) এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, কোনো বিদেশি পর্যবেক্ষক আবেদন করেননি। দেশি সাতটি সংগঠনের মোট ৯২ জন পর্যবেক্ষককে ভোট পর্যবেক্ষণের অনুমোদন দেওয়া হয়েছে। […]

Continue Reading

পদ্মা সেতু নির্মাণে জড়িতদের সঙ্গে ছবি তুলবেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতু নির্মাণে সংশ্লিষ্ট শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীদের সবার সঙ্গে ছবি তুলবেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (১৪ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান। প্রধানমন্ত্রী নির্দেশনা তুলে ধরে শামসুল আলম বলেন, […]

Continue Reading

পদ্মা সেতু নির্মাণের যন্ত্র দিয়ে জাদুঘর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বহু আকাঙ্ক্ষিত পদ্মা সেতু নির্মাণে ব্যবহৃত যন্ত্র-যন্ত্রাংশ দিয়ে জাদুঘর করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ জুন) ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে সংবাদ সম্মেলনে বৈঠকের বিভিন্ন বিষয় […]

Continue Reading

হাওরে নৌকা ডুবি, ৩ জনের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের ইটনায় হাওরে ইঞ্জিন চালিত নৌকা ডুবে নিখোঁজ ৩ জ‌নের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন- কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের দামিহাহাটি গ্রামের মো. মোস্তফার ছেলে মো. মাসুদ মিয়া (২৫) , করিমগঞ্জের হালগড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে সিরাজ উদ্দিন (৩৫) ও […]

Continue Reading

পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছেন—সংসদকে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী

রাজনৈতিক ব্যবহারের কারণে দেশের পুলিশ বাহিনী এখন দলীয় বাহিনীতে পরিণত হয়েছে। ক্ষমতায় টিকে থাকতে তাদের অপকর্মকে সরকার প্রশ্রয় দিতে বাধ্য হচ্ছে। আজ সোমবার চলতি ২০২১-২২ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব অভিযোগ করেন বিএনপি ও জাতীয় পার্টির সংসদ সদস্যরা। পুলিশ সদস্যরা অপরাধ-অনিয়মে জড়িয়ে পড়ছে অভিযোগ তুলে এই বাহিনীকে আরো বেশি […]

Continue Reading

পদ্মা সেতুতে জ্বলল আরও ২০৭ সড়কবাতি

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে পরীক্ষামূলকভাবে ২০৭টি লাইট জ্বালানো হয়েছে। এর আগে জেনারেটরের মাধ্যমে সেতুর সড়কবাতি জ্বালানো হয়। তবে এবারই জ্বালানো হয়েছে সরাসরি বিদ্যুৎ সংযোগে মাধ্যমে। সোমবার (১৩ জুন) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাতি জ্বালানো হয়। এ নিয়ে গত ৭ দিনে পর্যায়ক্রমে ৪১৫টি বাতি জ্বালানোর মাধ্যমে স্ট্রিট লাইটের পরীক্ষামূলক কার্যক্রম শেষ হয়েছে। […]

Continue Reading

ইসিকে টিআইবি, ‘আইন ও সংবিধান পাথরে খোদাই করা নয়’

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, নির্বাচন কমিশনের ওপর অর্পিত দায়িত্ব হলো সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন করা। এটি করার জন্য তাদের নিজস্ব বিশ্লেষণে তারা যদি মনে করে, কোনো আইন সংস্কারের প্রয়োজন; সেটা তারা করতে পারেন। কারণ কোনো আইন কিন্তু পাথরে খোদাই করে লেখা না। সংবিধান পাথরে খোদাই করে লেখা নয়। তিনি বলেন, […]

Continue Reading

‘মালিকপক্ষকে বাঁচাতে মরিয়া পুলিশ’

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বেসরকারি বিএম কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় মালিকসহ সংশ্লিষ্টদের শাস্তি দাবি করেছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), চট্টগ্রাম। তাদের অভিযোগ, ডিপোর মালিকপক্ষকে বাঁচাতে মরিয়া পুলিশ। তাই পুলিশের মামলায় মালিকপক্ষের লোকজনের নাম বাদ দেওয়া হয়েছে। আজ সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় স্কপ চট্টগ্রামের […]

Continue Reading

বিরোধী দল ছাড়া নির্বাচন গ্রহণযোগ্যতা হারাবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, যদি মূল বিরোধীদল নির্বাচনে না আসে, তাহলে নির্বাচন স্বচ্ছ বা অস্বচ্ছ হোক, সেটার কিন্তু গুরুত্ব ও গ্রহণযোগ্যতা অনেক কমে যাবে। সোমবার (১৩ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এদিন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাৎ করে। […]

Continue Reading

১২৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১২৮ জন। সোমবার (১৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর […]

Continue Reading

সীতাকুণ্ডে বিস্ফোরণ: খণ্ডিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড বিএম কনটেইনার ডিপো থেকে আরও একজনের মরদেহের তিনখণ্ড উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা ৪৮ জনে দাঁড়িয়েছে। সোমবার (১৩ জুন) বিকেল ৪টার দিকে কনটেইনারের পাশ থেকে ওই মরদেহের তিন খণ্ড উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। এ নিয়ে এ ঘটনার এক সপ্তাহ পরেও আরও একজনের খণ্ডিত মরদেহ […]

Continue Reading

করোনা সংক্রমণ ফের বাড়ছে, সতর্ক থাকতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়ছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘সবাইকে সতর্ক থাকতে হবে।’ সোমবার (১৩ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা জানান। মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ কোভিড কিছুটা বেড়েছে। কয়েক মাস আমরা দেখেছি দৈনিক ৩১ থেকে ৩৫ জন সংক্রমিত হত। গতকাল (রোববার) ১০৯ জন সংক্রমিত হয়েছে, সেই তুলনায় বেশ বেড়েছে। […]

Continue Reading

যমুনায় দেখা দিয়েছে তীব্র ভাঙন

সিরাজগঞ্জে বেড়েই চলেছে যমুনা নদীর পানি। এতে নদীর তীরবর্তী অঞ্চল প্লাবিত হচ্ছে। পানি বাড়ার সঙ্গে শুরু হয়েছে তীব্র ভাঙন। গত কয়েক দিনে জেলার খুকনি ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের প্রায় অর্ধশত বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে চরম দুশ্চিন্তা ও হতাশায় দিন কাটাচ্ছে ভিটেমাটি ও সহায় সম্বলহীন মানুষ। একই সঙ্গে ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের। অনেকে […]

Continue Reading

কুসিক নির্বাচন: রাতেই শেষ হচ্ছে প্রচারণা

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে আজ সোমবার (১৩ জুন) রাতেই। শেষ সময়ে নির্বাচনী প্রচারণায় সরগরম পাড়া-মহল্লা। ভোটের মাঠে স্থানীয় সংসদ সদস্যের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তোলেন স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু ও নিজাম উদ্দিন কায়সার। তবে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত বলছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই মিথ্যার আশ্রয় নিচ্ছে একটি মহল। নির্বাচনী ডামাডোল আর […]

Continue Reading

রূপপুর পারমাণবিক প্রকল্পে রাশিয়ান নাগরিকের মৃত্যু

পাবনা জেলার ঈশ্বরদীতে ইভানভ অ্যান্টন (৩৩) নামের এক রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। রোববার দিনগত রাত ৮টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিন সিটির লিফটের সামনে থেকে অ্যান্টনের লাশ উদ্ধার করা হয়। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রোশেম নামের একটি প্রতিষ্ঠানে ইনস্টলার হিসেবে কর্মরত ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন প্রকল্পের সাইট ডিরেক্টর প্রকৌশলী আশরাফুল ইসলাম। এ […]

Continue Reading

সৌদি আরবে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে হজ করতে যাওয়া মো. জাহাঙ্গীর কবির (৫৯) নামের এক বাংলাদেশি মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ১১ জুন মক্কায় তার মৃত্যু হয়। তার পাসপোর্ট নম্বর ‘A 01012228’। মো. জাহাঙ্গীর কবির চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টালে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, […]

Continue Reading

আদমজীতে পুলিশ-র‌্যাবের সাথে বিহারি ক্যাম্পের লোকজনের সংঘর্ষ, আহত ২০

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীতে পুলিশ ও র‌্যাবের সাথে বিহারি ক্যাম্পের লোকজনের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এসময় পুলিশ লাঠিচার্জ, টিয়ারসেল ও শর্টগানের গুলি করে তাদের ছত্রভঙ্গ করে। এতে কমপক্ষে ১৫-২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে আদমজী এলাকার চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয়ের সামনে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিহারী ক্যাম্পের […]

Continue Reading

পদ্মা সেতু প্রস্তুত হবে ২২ জুন

উদ্বোধনের তিন দিন আগে অর্থাৎ ২২ জুন শেষ হবে পদ্মা সেতুর নির্মাণকাজ। এখন চলছে শেষ মুহূর্তের ‘টুকটাক’ কাজ। বিদ্যুৎ সংযোগের কাজও শেষ। আজ সোমবার মাওয়া প্রান্তের দুই পাশের বাতি জ্বালানো হতে পারে। ২২ জুনের মধ্যে সব কাজ শেষ করে প্রকল্প কর্তৃপক্ষ সেতু কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেবে। এ বিষয়ে সেতু বিভাগের সচিব মনজুর হোসেন বলেন, প্রকল্প […]

Continue Reading

দেশে আরো ১০৯ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে এতে আক্রান্ত হয়ে এ সময়ে কেউ মারা যায়নি। ফলে মোট মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ২৯ হাজার ১৩১ জন অপরিবর্তিত থাকল এবং মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫৪ হাজার ১১৫ জনে। শনাক্তের হার ২ দশমিক ০৬ শতাংশ। রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো […]

Continue Reading

সীতাকুণ্ডে বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু

সীতাকুণ্ডের বিএম ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় মো. নুরুল কাদের (২২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি বিএম ডিপোতে মেকানিক হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী। রোববার (১২ জুন) দুপুরে ১টা ৫৭ মিনিটে চট্টগ্রাম নগরীর পার্ক ভিউ বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। এ নিয়ে সীতাকুণ্ডের বিস্ফোরণে এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যু হয়েছে। পার্ক […]

Continue Reading

চ্যালেঞ্জ মোকাবিলা করে ভালো নির্বাচন করতে পারবো: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সব চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী নির্বাচন ভালো করতে পারবো। আপনারা নির্বাচনের ভেতরের ও বাইরের চ্যালেঞ্জের কথা জানবেন। রোববার (১২ জুন) সাবেক সিইসি, নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের সঙ্গে সংলাপকালে এসব কথা বলেন তিনি। সিইসি হাবিবুল আউয়াল বলেন, আমরা সব চ্যালেঞ্জ মোকাবিলা করে আগামীতে আরও ভালো নির্বাচন […]

Continue Reading

কুড়িগ্রামে পানিবন্দি ৩০ হাজার মানুষ, তলিয়ে গেছে ১০৭ হেক্টর ফসল

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন উপজেলা সদর, যাদুরচর, শৌলমারী, দাঁতভাঙ্গা ইউনিয়নের ৪৯ গ্রামের অন্তত ৩০ হাজার মানুষ। বন্যার পানিতে তলিয়ে গেছে ১০৭ হেক্টর জমির ধান, পাট ও শাকসবজি। এছাড়া রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষ। যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা […]

Continue Reading

ঢাকা শহর রাত ৮টার পর বন্ধ থাকবে কেন

যানজট, দূষণ ও নির্মাণ কাজে বিপর্যস্ত ঢাকা শহরকে স্বস্তি দিতে উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। আগামী পহেলা জুলাই থেকেই রেস্তোরাঁ ও ওষুধের দোকানের মতো জরুরি বিষয়গুলো ছাড়া অন্য বাণিজ্যিক স্থাপনা রাত আটটার পর বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, রাত ৮টার পর দোকানপাট, শপিং মলসহ যেসব জায়গায় জরুরি সেবা দেয়া হয় না সেগুলো […]

Continue Reading

সীতাকুণ্ড ট্র্যাজেডি: না ফেরার দেশে ফায়ার সার্ভিস কর্মী গাউসুলও

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার পর বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ফায়ার সার্ভিস কর্মী গাউসুল আজম রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (১২ জুন) ভোরে হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্রে এ তথ্য জানা গেছে। গাউসুল আজমের স্বজনরা জানান, তার বাড়ি যশোরের মনিরামপুরে। বাবার নাম আজগর গাজী। চট্টগ্রামের কুমিরা […]

Continue Reading

দেশে দুই মাসের মধ্যে সর্বোচ্চ করোনা শনাক্ত

সারা দেশে সবশেষ একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ১২ দিন করোনায় মৃত্যুশূন্য দিন দেখল দেশ। এর ফলে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জনে অপরিবর্তিত আছে। শনিবার (১১ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া সবশেষ ২৪ ঘণ্টায় ৭১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত […]

Continue Reading