সরকারি চাকরিতে ৪ লাখ পদ শূন্য

বর্তমানে দেশের সব মন্ত্রণালয়/অধিদফতর ও সরকারি অফিসে ৩ লাখ ৯২ হাজার ১১৭টি পদ শূন্য বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বৃহস্পতিবার (১৬ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। তিনি বলেন, সরকারি কর্মচারী আচরণ বিধিমালা-২০১৮ অনুযায়ী সম্পদের হিসাব […]

Continue Reading

সংবিধানে থাকা বঙ্গবন্ধুর ভাষণে শতাধিক বৈসাদৃশ্য

ঢাকা: রেসকোর্স ময়দানে দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের সঙ্গে সংবিধানের ৫ম তফসিলে থাকা ভাষণের ১০৯টির মতো বৈসাদৃশ্য খুঁজে পেয়েছে উচ্চ আদালতের নির্দেশে গঠিত কমিটি। ‘৭ই মার্চের ভাষণ নিশ্চিতকরণ কমিটি’ ২০২০ সালের ৩১ অক্টোবর এ বিষয়ে প্রতিবেদন তৈরি করে। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে […]

Continue Reading

সাক্ষী সুরক্ষা আইন প্রণয়ন বিবেচনাধীন: আইনমন্ত্রী

সাক্ষী সুরক্ষা আইন প্রণয়ন বিবেচনাধীন: আইনমন্ত্রীআইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক ঢাকা: সাক্ষীদের নিরাপত্তা ও সুরক্ষার আইন করার বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, বিচারের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে মামলার সাক্ষী। সাক্ষীদের প্রদত্ত সাক্ষ্য পর্যালোচনার মাধ্যমে বিচারক রায় দেন। বিচারাধীন মামলা সম্পর্কে দ্রুততম সময়ে […]

Continue Reading

পদ্মা সেতুর জনসভাস্থলের মঞ্চ হবে পদ্মা সেতুর আদলে: চিফ হুইপ

পদ্মা সেতুর জনসভাস্থলের মঞ্চ হবে পদ্মা সেতুর আদলে, উদ্বোধনী অনুষ্ঠান যে দেখবে না, সে মিস করবে বলে মন্তব্য করেছেন চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী। তিনি বলেন, লাখ লাখ মানুষের সমাগমকে ঘিরে ব্যাপক নিরাপত্তা নেয়া হয়েছে। সভাস্থলে আসতে কারো হাঁটা লাগবে না। লঞ্চ কিংবা গাড়ি থেকে নেমেই যোগ দিতে পারবেন প্রধানমন্ত্রীর জনসভায়। সাতদিনের এ অনুষ্ঠান হবে […]

Continue Reading

দেশে ঊর্ধ্বমুখী করোনা, আরও বাড়ল শনাক্ত

দেশে দীর্ঘদিন করোনা সংক্রমণ নিম্নমুখী ছিল। গত কয়েকদিনে তা আবার ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য অধিদফতরের সবশেষ তথ্যানুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৫৭ জন। তবে আশার কথা, করোনায় আক্রান্ত হয়ে টানা ১৭ দিন কারো মৃত্যু হয়নি দেশে। ফলে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জনে অপরিবর্তিত আছে। বৃহস্পতিবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত […]

Continue Reading

নবীকে নিয়ে কটূক্তি : ইসলামী আন্দোলনের গণমিছিলে পুলিশের বাধা

মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন বিজেপি’র দুই নেতার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাইকমিশনার অভিমুখে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল ব্যারিকেড দিয়ে থামিয়ে দিয়েছে পুলিশ। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে কয়েক হাজার নেতাকর্মী মিছিল শুরু করে। দলটির আমীর মুফতি রেজাউল করিমের (পীর সাহেব […]

Continue Reading

করোনা সংক্রমণ বাড়ছে, শিগগির বুস্টার ডোজ নিন : স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাচ্ছে জানিয়ে সবাইকে টিকার বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘পার্শ্ববর্তী দেশসহ বাংলাদেশেও করোনা বাড়ছে। এ জন্য সবাই বুস্টার ডোজ নিন।’ আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ওষুধ শিল্প সমিতির সঙ্গে বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘বুস্টার ডোজ যারা নিয়েছেন তাদের মৃত্যুঝুঁকি নেই বললেই চলে। তাই আমরা […]

Continue Reading

৩ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় ভাওয়াল এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ৩ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার রাজেন্দ্রপুর স্টেশনে ঢোকার সময় ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়। এতে বিভিন্ন স্টেশনে তিনটি ট্রেন আটকে পড়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। রাজেন্দ্রপুর স্টেশন সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর বেলা সাড়ে ১২টার দিকে […]

Continue Reading

শ্রীপুরে বগি লাইনচ্যুত: ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

শ্রীপুর (গাজীপুর): শ্রীপুরের রাজেন্দ্রপুর রেল স্টেশনের অদুরে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ৫৬ নম্বর ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ৯টা ২০ মিনিটে শ্রীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেলে ৯টা ৪০ মিনিটে রাজেন্দ্রপুর রেল স্টেশনের পয়েন্টে ট্রেনের ডাক বিভাগের বগিটি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথ বন্ধ হয়ে যায়। রাজেন্দ্রপুরের দু’দিকে বিভিন্ন স্টেশনে […]

Continue Reading

সেপ্টেম্বরে শুরু হচ্ছে ঢাকায় পাতাল রেল নির্মাণের কাজ

সেপ্টেম্বর মাসের মধ্যে বাংলাদেশের প্রথম পাতাল রেল নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত যাবে এই পাতাল রেল। কর্মকর্তারা আশা করছেন ২০২৬ সালে পাতাল রেলে যাত্রী পরিবহন শুরু হবে। প্রাথমিক কাজের অংশ হিসেবে বুধবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কাছে আনুষ্ঠানিকভাবে লাইসেন্স হস্তান্তর করেছে কর্তৃপক্ষ। […]

Continue Reading

ব্রাহ্মণবাড়িয়া ইউপি নির্বাচনে বিজয়ী যারা

ব্রাহ্মণবাড়িয়ার চারটি ইউনিয়ন পরিষদে বুধবার (১৫ জুন) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ব্যালট পেপারে হওয়া সদর উপজেলার নাটাই ইউনিয়ন পরিষদের ভোটে হেরেছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী। ইভিএম এ ভোট হওয়া বাঞ্ছারামপুর উপজেলার আইয়ূবপুর ও দড়িয়াদৌলত ইউনিয়নে জিতেছেন আওয়ামী লীগের প্রার্থী। দলীয় প্রতীক বরাদ্দ না হওয়া কসবার মূলগ্রাম ইউনিয়নে ইভিএম পদ্ধতির ভোটে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ […]

Continue Reading

সিলেটে ফের বন্যা, শতাধিক গ্রাম প্লাবিত

উজানের ঢলে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার সদর, তাহিরপুর, বিশ্বম্ভরপুর উপজেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সুরমা নদীর তীর উপচে পানি ঢুকেছে লোকালয়ে। বানের পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা। সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে বিপৎসীমার ৩৫ ও ছাতকে ১৭৪ সেন্টিমিটার প্রবাহিত হয়েছে। পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে সুনামগঞ্জ ও ছাতক শহরের নিম্নাঞ্চল। তলিয়ে গেছে […]

Continue Reading

কুমিল্লা সিটিতে প্রথম আওয়ামীলীগের মেয়র হলেন রিফাত

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আরফানুল হক রিফাতকে জয়ী ঘোষণা করা হয়েছে। আজ বুধবার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বেসরকারিভাবে আরফানুল হক রিফাতকে ৩৪৩ ভোটে জয়ী ঘোষণা করা হয়। ১০৫ কেন্দ্রে তিনি ৫০ হাজার ৩১০ ভোট পেয়েছেন। রিফাতের নিকটতম প্রতিদ্বন্দ্বী টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট। স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন ঘোড়া প্রতীক […]

Continue Reading

কুমিল্লা সিটিতে ১০১ কেন্দ্রে এগিয়ে সাক্কু

কুমিল্লা: কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ভোট গণনার সময় নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত ও বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুর মধ্যে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। সবশেষে ফলাফল অনুযায়ী, ১০৫টি কেন্দ্রের মধ্যে ১০১টি কেন্দ্রের ফলাফলে সাক্কু পেয়েছেন ৪৮ হাজার ৪৯২ ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিফাত পেয়েছেন ৪৭ হাজার ৮৬৩ ভোট। এছাড়া […]

Continue Reading

৫৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে গেলেন সাক্কু

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নির্বাচনে ৫৩টি কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন ঘুড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু। এসব কেন্দ্রে তিনি পেয়েছেন ২৬ হাজার ৬০ ভোট। তার বিপরীতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত পেয়েছেন ২৫ হাজার ৩০০ ভোট। বুধবার (১৫ জুন) বিকেলে ভোটগণনা চলাকালীন ৫৩টি কেন্দ্রের বেসরকারি ফলাফল জানা গেছে। এখনও বাকি […]

Continue Reading

কুসিক নির্বাচনে ৫২ কেন্দ্রের সাক্কু এগিয়ে

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে বিকাল ৪টায়। এখন ভোট গণনা চলছে। মোট ১০৫টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ৫২টি কেন্দ্রের বেসরকারি ফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলে, সদ্য বিদায়ী মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু টেবিলঘড়ি প্রতীকে ২৬ হাজার ৬৫ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী আরফানুল হক রিফাত […]

Continue Reading

একদিনে ২৩২ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৩২ জনের। এর মধ্যে ঢাকাতে শনাক্ত হয়েছে ২১৬ জনের। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ১৩১ জন। আর মোট শনাক্ত হয়েছে […]

Continue Reading

জনশুমারি ও গৃহগণনা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জনশুমারি ও গৃহগণনা-২০২২ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৫ জুন) গণভবন থেকে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। বুধবার থেকে সপ্তাহব্যাপী এ জনশুমারি ও গৃহগণনা চলবে আগামী ২১ জুন অবধি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম বাস্তবায়ন করছে। এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি কার্যক্রম পরিচালিত হচ্ছে। একটি ওয়েবভিত্তিক ইনটিগ্রেটেড সেনসাস ম্যানেজমেন্ট সিস্টেম […]

Continue Reading

পদ্মা সেতু উদ্বোধনের আগে সব বাহিনীকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের বিরোধিতাকারীরা যাতে কোনো রকম ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাতে না পারে সে জন্য সশস্ত্র বাহিনীসহ সকল বাহিনীকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের মতো এত বড় একটা চ্যালেঞ্জ নিয়ে সেতু নির্মাণের কাজ আমরা সম্পন্ন করেছি। কিন্তু যারা সেতু নির্মাণের বিরোধিতা করেছিল […]

Continue Reading

কুমিল্লায় দুই প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৩

কুমিল্লা: কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে (কুসিক) ভোট কেনার জন্য টাকা বিতরণের সময় দুই কাউন্সিলর প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ জুন) গভীর রাতে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাটাবিল স্কুলের সামনে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান। স্থানীয়রা জানান, কাটাবিল এলাকার […]

Continue Reading

‘ভোটের পরিবেশ ভালো, তবে ইভিএম মেশিনগুলো ডিসটার্ব করছে’

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ভোট দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় হোচ্চা মিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক এই মেয়র। পরে সাংবাদিকদের তিনি বলেন, ‌‌‘ভোটের পরিবেশ মোটামুটি সুষ্ঠুর মতোই দেখছি। বৃষ্টি হচ্ছে। আবহাওয়া ভালো হলে আরও বেশি মানুষ আসতে পারতেন।’ তবে ইভিএম মেশিনগুলো ডিসটার্ব করছে […]

Continue Reading

গাজীপুরে পোষাক কারখানার আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চলছে

গাজীপুর:গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় অ্যাপারেল প্লাস নামের একটি তৈরি পোশাক কারখানায় আগুন লেগেছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, বুধবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা সংলগ্ন ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে অ্যাপারেল প্লাস […]

Continue Reading

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

গাজীপুর: গাজীপুর চৌরাস্তা এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। বুধবার (১৫ জুন) সকালে সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, সকালে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন পাঁচটি ইউনিট।

Continue Reading

কুমিল্লা সিটি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৮টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এই ভোটগ্রহণ হচ্ছে। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর প্রথম ভোট হচ্ছে কুমিল্লা সিটি করপোরেশনে। এ জন্য এই নির্বাচনকে নতুন কমিশনের জন্য ‘পরীক্ষা’ হিসেবে দেখা হচ্ছে। রিটার্নিং কর্মকর্তা […]

Continue Reading

১৬২ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৬২ জন। মঙ্গলবার (১৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর […]

Continue Reading