সীতাকুণ্ডে বিস্ফোরণে দগ্ধ আরেকজনের মৃত্যু

সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। বুধবার (৮ জুন) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মাসুদ রানার (৩৬) মৃত্যু হয়। তিনি জামালপুর সরিষাবাড়ি উপজেলার বাসিন্দা। এর আগে মঙ্গলবার (৭ জুন) সীতাকুণ্ডের ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। […]

Continue Reading

চট্টগ্রামে জুতার কারখানায় ভয়াবহ আগুন

চট্টগ্রামে মাদারবাড়ি এলাকায় জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (০৮ জুন) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

Continue Reading

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: ঢাকায় ১৯ জনের অবস্থা আশঙ্কাজনক

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৯ জনকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। মঙ্গলবার (০৭ জুন) রাত পর্যন্ত ১৯ জনকে বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে বলে জানিয়েছেন আবাসিক সার্জন ডা. আইউব হোসেন। দগ্ধ ১৯ জন হলেন- ফায়ার ফাইটার মো. গাউসুল আজম […]

Continue Reading

পদ্মা সেতু উদ্বোধনে মাওয়ায় সপ্তাহব্যাপী জমকালো অনুষ্ঠান

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে চলবে সপ্তাহব্যাপী জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। পদ্মা সেতু উদ্বোধনে মাওয়ায় সপ্তাহব্যাপী জমকালো অনুষ্ঠান মঙ্গলবার (০৭ জুন) উপজেলার শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিএ’র ড্রেজার বেইজ ভবনের সভাকক্ষে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বিশেষ সভায় এ ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানটি শিমুলিয়া বন্দর মাঠে ২৫ জুন থেকে ১ জুলাই পর্যন্ত চলার সিদ্ধান্ত […]

Continue Reading

আমাকে আইন শেখাতে আসবেন না: আইনমন্ত্রী

‘সুপ্রিম কোর্ট জাজেস বিল উত্থপানের আগে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের আপত্তির জবাব দিতে গিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আমাকে আইন শেখাতে আসবেন না। মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে বলতে চাই উনি যে বিচারের কথা বললেন, আপনি কি ভুলে গেছেন ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট এর ঘটনার কথা, জাতির পিতা […]

Continue Reading

দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত কোনো রোগী নেই: স্বাস্থ্য অধিদফতর

‘দেশে বিদেশি একজন নাগরিকের দেহে মাঙ্কিপক্সের অস্তিত্ব পাওয়া গেছে’ এ সংক্রান্ত যে তথ্যটি প্রচার হচ্ছে তা সঠিক নয় বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। মঙ্গলবার (৭ জুন) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন সামাজিক মাধ্যমসহ […]

Continue Reading

দেশে আরও ৫৪ জনের করোনা শনাক্ত

দেশে সবশেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জনে অপরিবর্তিত রয়েছে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৪ জনের দেহে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৭৫৪ জন। মঙ্গলবার (৭ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য […]

Continue Reading

বিএম ডিপোর ঘটনায় তদন্তের পর ব্যবস্থা: বেনজীর আহমেদ

চট্টগ্রাম: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে৷ যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (৭ জুন) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আহত রোগীদের দেখতে এসে গণমাধ্যমকে তিনি একথা বলেন। তিনি বলেন, সীতাকুণ্ডের অগ্নিকাণ্ড […]

Continue Reading

ডিপোর আগুন নিয়ন্ত্রণে, আরও ২ মরদেহ উদ্ধার

চট্টগ্রাম: সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সে হিসেবে নিহতের সংখ্যা এখন ৪৩ জন। মঙ্গলবার (৭ জুন) সীতাকুণ্ড ডিপোর সামনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ- পরিচালক আনিসুর রহমান। তিনি বলেন, আলামত দেখে একজন ফায়ার সার্ভিসের কর্মী বলে মনে হয়েছে। তবে ডিএনএ টেস্টের পর নিশ্চিত হওয়া […]

Continue Reading

কন্টেইনার ডিপোর আগুন নিয়ন্ত্রণে, ঝুঁকিমুক্ত: সেনাবাহিনী

সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোর আগুন ৩ দিন পর পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে সেনাবাহিনী ১৮ বীর ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম । মঙ্গলবার (৭ জুন) ঘটনাস্থলে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এছাড়া বিএম ডিপোকে ঝুঁকিমুক্ত ঘোষণা করেছেন তিনি। আরিফুল ইসলাম বলেন, আসলে এখানে কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা সম্ভব হচ্ছে না। কারণ এখানে […]

Continue Reading

৫৮ ঘণ্টায়ও নেভেনি বিএম ডিপোর আগুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার ৫৮ ঘণ্টা পার হলেও তা নিয়ন্ত্রণে আসেনি। এখনো বেশ কয়েকটি কনটেইনারে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস বলছে, নিখোঁজদের বিষয়ে আগুন নিয়ন্ত্রণের পর অভিযান চলবে। তবে সেখানে মরদেহ পাওয়া যাবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। টানা ৪৮ ঘণ্টা ধরে কাজ করতে করতে বেশ কয়েকজন দমকলকর্মী ক্লান্ত হয়ে পড়েছেন। ডিউটি […]

Continue Reading

আজ ঐতিহাসিক ৬ দফা দিবস

ঐতিহাসিক ছয়-দফা দিবস মঙ্গলবার (৭ জুন)। ১৯৬৬ সালের এ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ছয়-দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণআন্দোলনের সূচনা হয়। দিনটিতে দাবি আদায়ের লক্ষ্যে আওয়ামী লীগের ডাকে হরতাল চলাকালে নিরস্ত্র জনতার ওপর পুলিশ ও তৎকালীন ইপিআর গুলিবর্ষণ করে। এতে ঢাকা এবং নারায়ণগঞ্জে মনু মিয়া, সফিক ও […]

Continue Reading

বিশ্ব নিরাপদ খাদ্য দিবস আজ

আজ বিশ্ব নিরাপদ খাদ্য দিবস। প্রতি বছরের ন্যায় এ বছরও ৭ জুন বিশ্বব্যাপী দিবসটি পালন করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) উদ্যোগে বিভিন্ন দেশে দিবস উপলক্ষে নানা কার্মসূচি পালিত হচ্ছে। এ বছর বিশ্ব নিরাপদ খাদ্য দিবসের প্রতিপাদ্য ‘নিরাপদ খাদ্য, উন্নত স্বাস্থ্য’। বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা ইস্যুতে সচেতনতা বাড়াতে ২০১৮ সালে প্রথম এ দিবসটি পালন করা হয়। […]

Continue Reading

ভারী বর্ষণ: ফের প্লাবিত হচ্ছে সিলেট

সিলেট: সাম্প্রতিক ভয়াবহ বন্যার ক্ষত শুকায়নি এখনও। অনাহারে-অর্ধহারে থাকা বানভাসিরা এখন ঘুরে দাঁড়ানোর নিরন্তর চেষ্টায়। সংকট কাটিয়ে ওঠার আগেই হাজির বর্ষা। মৌসুমের স্বাভাবিক বৃষ্টি যেখানে ভয় ধরাচ্ছে এ অঞ্চলের মানুষের মনে। সেখানে ভারী বর্ষণ ফের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। এমন অবস্থায় আবারও বিপদ সংকেত। সিলেট অঞ্চলে প্রতি দিন সমানতালে হচ্ছে ভারী বর্ষণ। অতি বৃষ্টি আর […]

Continue Reading

অনুমতির বেশি হাইড্রোজেন পারঅক্সাইড উৎপাদনে আল-রাজি

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের পর হাইড্রোজেন পারঅক্সাইড নিয়ে নতুন করে আলোচনা চলছে। রাসায়নিক পদার্থ হওয়ায় ডিপোর আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে। বিএম ডিপোতে থাকা ৩৩টি কনটেইনার রাসায়নিক উৎপাদিত হয়েছে একই মালিকের আরেকটি প্রতিষ্ঠানে। হাটহাজারীর দক্ষিণ পাহাড়তলী ঠাণ্ডাছড়ি এলাকায় অবস্থিত আল-রাজি কেমিক্যাল কমপ্লেক্স লিমিটেড স্মার্ট গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। বিএম ডিপোও একই […]

Continue Reading

১৫ জুন থেকে শুরু জনশুমারি

ঢাকা: আগামী ১৫ জুন থেকে দেশে জনশুমারি ও গৃহ গণনা শুরু হচ্ছে। চলবে আগামী ২১ জুন পর্যন্ত। এই জনশুমারি পরিচালিত হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে বলে জাতীয় সংসদে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সোমবার (৬ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে পরিকল্পনামন্ত্রী এ তথ্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী […]

Continue Reading

‘গণমাধ্যমকর্মী বিল’ পরীক্ষায় সময় বাড়ল আরও ৬০ দিন

ঢাকা: জাতীয় সংসদে উত্থাপিত ‘গণমাধ্যম কর্মী (চাকরির শর্তাবলি) বিল-২০২২’ পরীক্ষা-নিরীক্ষা করতে সংসদীয় স্থায়ী কমিটি আরও ৬০ দিন সময় পেয়েছে। এর আগে বিলটি উপস্থাপনের পর ৬০ দিন সময় দেওয়া হয়েছিল। সোমবার(৬ জুন) জাতীয় সংসদে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বিলটি পরীক্ষার জন্য আরও ৬০ দিন সময় চান। এ সময় […]

Continue Reading

৪৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩১ জনের। এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ৪৩ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৭০০ জন। সোমবার (৬ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য […]

Continue Reading

এখনো ৩ ফায়ারকর্মী নিখোঁজ

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিএম কনটেইনার ডিপোর বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের তিনজন কর্মী এখনো নিখোঁজ রয়েছেন৷ আজ সোমবার বেলা ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মনির হোসেন৷ তিনি জানান, ডিপোর ভেতরে এখনো একাধিক কনটেইনারে রাসায়নিক থাকতে পারে৷ বিশেষ পদ্ধতিতে আগুন নেভানোর চেষ্টা চলছে৷ এজন্য অত্যাধুনিক কেমিক্যাল টেন্ডার আনা হয়েছে৷ […]

Continue Reading

ডিপোর শেডে এখনো ঢুকতে পারেননি দমকল কর্মীরা

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ৪০ ঘণ্টা পেরিয়ে গেলেও ডিপোর ৫০০ মিটার শেডের ভেতর এখনো ঢুকতে পারেননি কমকল কর্মীরা। জ্বলতে থাকা আগুন আর নতুন বিস্ফোরণের আশঙ্কায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। সোমবার (৬ জুন) বেলা পৌনে ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডিপোতে আগুন জ্বলছিল। অন্যদিকে, আগুন নিয়ন্ত্রণে বিরামহীন চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস ও সেনাসদস্যরা। […]

Continue Reading

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড, ২২ জনের মরদেহ হস্তান্তর

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত নিহত ৪৯ জনের মধ্যে ২২ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (৬ জুন) সকালে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এদিকে পরিচয় শনাক্ত হয়নি, নিহত এমন ব্যক্তিদের পরিচয় শনাক্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করতে শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার সকাল সাড়ে […]

Continue Reading

এখনো জ্বলছে আগুন, উঠছে ধোঁয়া

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ৩৮ ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সোমবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডিপোতে আগুন জ্বলছিল, উঠছিল ধোঁয়া। অন্যদিকে, আগুন নিয়ন্ত্রণে বিরামহীন চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস ও সেনাসদস্যরা। এদিকে আগুনে উদ্ধার অভিযানে অংশ নেয়া ৯ জন ফায়ার সার্ভিসকর্মীসহ ৪৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানায় […]

Continue Reading

সিলেটে পাহাড়ধসে একই পরিবারের চারজনের মৃত্যু

সিলেটের জৈন্তাপুরে পাহাড়ধসে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুন) ভোরে জৈন্তাপুরের চিকনাগুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Continue Reading

এসপি হলেন ৩৩ পুলিশ কর্মকর্তা

পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৩৩ জন কর্মকর্তাকে পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের পদোন্নতি দেওয়া হয়। প্রজ্ঞাপনে উল্লিখিত কর্মকর্তাদেরকে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর অথবা ই-মেইলযোগে পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে। জনস্বার্থে এ আদেশ যোগদানের […]

Continue Reading

৩০ ঘণ্টা পরও জ্বলছে আগুন, উঠছে ধোঁয়া

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন ৩০ ঘণ্টায়ও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। রোববার দিবাগত রাত দুইটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন জ্বলছিল, উঠছিল ধোঁয়া। ঘটনাস্থলে অবস্থান করছিলেন সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা। সরেজমিন দেখা যায়, ডিপোর পশ্চিম পাশের কয়েকটি কনটেইনারে আগুন জ্বলছে। আশপাশের আরও কয়েকটি কনটেইনার থেকে বের হচ্ছে […]

Continue Reading