বিএনপির এমপিদের আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের কারণে ছয়টি আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে জাতীয় সংসদ সচিবালয়। রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ছয়টি আসন শূন্য ঘোষণা করে আলাদা ছয়টি গেজেট প্রকাশ করা হয়। শূন্য ঘোষিত আসনগুলো হলো— ব্রাহ্মণবাড়িয়া-২, চাঁপাইনবাবগঞ্জ-২, ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া–৬ এবং রুমিন ফারহানার সংরক্ষিত নারী আসন। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত […]

Continue Reading

শিগগিরই জ্বালানি তেলের দাম কমছে না’

দেশের বাজারে শিগগিরই জ্বালানি তেলের দাম কমছে না বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। আজ রোববার মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলোজি (এমআইএসটি) আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিশ্ববাজারে স্থিতিশীলতা ফিরলেই দেশে তেলের দাম কমানো হবে উল্লেখ করে তৌফিক-ই-ইলাহী বলেন, […]

Continue Reading

সংসদের পাঁচ আসন শূন্য হয়ে গেছে: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। স্পিকার বলেছেন, আমি ৫ টি পদত্যাগপত্র গ্রহণ করেছি। ওই আসনগুলো এরই মধ্যে শূন্য হয়েছে। রোববার বেলা সোয়া ১২টার দিকে পদত্যাগপত্র জমা দেওয়ার পর বগুড়া–৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ সাংবাদিকদেরও একই তথ্য জানান। তিনি বলেন, ‘জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে আমরা পাঁচজন পদত্যাগপত্র জমা […]

Continue Reading

মন্ত্রিপরিষদের নতুন সচিব কবির বিন আনোয়ার

মন্ত্রিপরিষদে সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। রোববার (১১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এ হিসেবে ২৩তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কবির বিন আনোয়ার নিয়োগ পেয়েছেন। তিনি মোহাম্মদ খন্দকার আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে […]

Continue Reading

বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

রোববার (১১ ডিসেম্বর) ভোর ৫টায় উপজেলার ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের এই দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার দুর্গাপুর গ্রামের জেন্টু আলীর ছেলে পিকআপচালক ওলিউল্লাহ (২২), একই উপজেলার মরারচর গ্রামের সেতাবুর রহমানের ছেলে হেলপার আজিজুর রহমান নিশান (২৪) এবং অপর নিহত ব্যক্তি পিকআপের যাত্রী ফুলবাড়ী উপজেলার আদর্শ কলেজপাড়া গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মোত্তাসিম বিল্লাহ (২৫)। […]

Continue Reading

ময়মনসিংহে ট্রেনের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহের বলাশপুর এলাকায় চট্টগ্রামগামী ৩৮ ডাউন ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-গৌরীপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রোববার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহে চট্টগ্রামগামী ৩৮ ডাউন ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-গৌরীপুর, ময়মনসিংহ-মোহনগঞ্জ-জারিয়াগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। আজ রোববার সকাল পৌনে ৮টার দিকে নগরীর […]

Continue Reading

সমাবেশে বিএনপির ৭ এমপির সংসদ থেকে পদত্যাগের ঘোষণা

ঢাকা: ঢাকার গোলাপবাগ মাঠে বিএনপির গণসমাবেশে বিএনপির ৭ এমপি সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে রাজধানীর গোলাপবাগ মাঠের গণসমাবেশ থেকে পদত্যাগের এ ঘোষণা দেন তারা। আগামীকাল তাদের পদত্যাগপত্র সংসদে জমা দেয়ার ঘোষনা দেন তারা। ওই ৭ এমপি হলেন— বগুড়া-৬ আসনের এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের এমপি মোশারফ হোসেন, ঠাকুরগাঁও-৩ […]

Continue Reading

সমাবেশ শেষে ফিরে যাবেন বিএনপি নেতাকর্মীরা, আশা ডিএমপির

ঢাকার গোলাপবাগে সমাবেশ শেষ করে বিএনপি নেতাকর্মীরা স্বাভাবিকভাবে ফিরে যাবেন বলে আশা প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। এ সময় কেউ নাশকতার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় নয়াপল্টন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। ডিএমপির যুগ্ম […]

Continue Reading

মানুষ নির্বিঘ্নে সমাবেশে আসতে ও যেতে পারছে: হারুন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘যেহেতু এটি একটি বৈধ সমাবেশ, তাই সমাবেশ শেষ করে বিএনপি নেতাকর্মীরা চলে যেতে পারে। শান্তিপূর্ণ সমাবেশ হলে পুলিশ সহায়তা করবে। আর যদি কেউ নাশকতা করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ আজ শনিবার সাংবাদিকদের তিনি এ কথা বলেন। হারুন […]

Continue Reading

নাশকতার চেষ্টা করলে ব্যবস্থা নেবে পুলিশ : বিপ্লব কুমার

ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেছেন, আশা করি বিএনপি সমাবেশ শেষ করে তারা শান্তিপূর্ণভাবে, স্বাভাবিকভাবে চলে যাবে। কিন্তু যদি নাশকতার চেষ্টা করে, সরকারি এবং পাবলিক সম্পত্তি ভাঙচুরের চেষ্টা করে বা অন্য কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাহলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আইনগত ব্যবস্থা নেবে।   শনিবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর নাইটিঙ্গেল মোড়ে সাংবাদিকদের এ […]

Continue Reading

ভোর থেকেই মিছিলের স্রোত ঢুকছে গোলাপবাগ মাঠে

রাজধানীর গোলাপবাগে মাঠে শনিবার ভোর থেকে যেন মিছিলের স্রোত ঢুকছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকার বিএনপি নেতাকর্মীরা যোগ দিচ্ছেন সমাবেশে। এর আগে সকল অনিশ্চয়তা কাটিয়ে গতকাল বিকেলে এ মাঠেই ঢাকা বিভাগীয় গণসমাবেশ করার অনুমতি পায় দলটি। হাজার হাজার নেতাকর্মী মাঠে উপস্থিত হয়ে বিভিন্ন ধরনের শ্লোগানে মুখরিত করে রেখেছেন। এখানে উপস্থিত সিংহভাগ […]

Continue Reading

বিশ্ব মানবাধিকার দিবস আজ

আজ বিশ্ব মানবাধিকার দিবস (১০ ডিসেম্বর) শনিবার। এবছর এ দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- ‘ডিগনিটি, ফ্রিডম অ্যান্ড জাস্টিস ফর অল’ বা ‘মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায় বিচার সবার জন্য’। সারাবিশ্বের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে। ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। পরে ১৯৫০ সালে ১০ ডিসেম্বর দিনটিকে […]

Continue Reading

চারিদিকে টাকাওয়ালাদের জয় জয়কার: রাষ্ট্রপতি

দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে মন্তব্য করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, টাকাওয়ালাদের জয় জয়কার চারিদিকে। কোত্থেকে থেকে এলো এই টাকা? শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। রাষ্ট্রপতি বলেন, ‘চারিদিকে টাকাওয়ালাদের জয় জয়কার। কই থেকে এলো এই টাকা? সামাজিক অবক্ষয়ের […]

Continue Reading

নারী জাগরণের মধ্যেই সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারী জাগরণের মধ্যেই আমাদের সকলের সম্মিলিত অংশগ্রহণে বাংলাদেশকে একটি উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে হবে। শেখ হাসিনা আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বেগম রোকেয়া দিবস-২০২২’ ও ‘বেগম রোকেয়া পদক-২০২২’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। তিনি বলেন, ‘বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। নারী জাগরণের মধ্য দিয়েই ১৯৪১ […]

Continue Reading

‘নাশকতা আতঙ্কে’ লঞ্চ-বাস বন্ধ

বরগুনা: বিএনপির ঢাকা বিভাগীয় মহাসমাবেশ ঘিরে নাশকতা আতঙ্কে বরগুনা থেকে ঢাকার পথে লঞ্চ ও বাস চলাচল বন্ধ রয়েছে। যাত্রী সংকটের কারণেই লঞ্চ ও বাস সার্ভিস বন্ধ রয়েছে বলে পরিবহন শ্রমিকদের দাবি। বরগুনা নদী বন্দর থেকে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে কোনো লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি। তবে বাস চলাচল স্বাভাবিক ছিল। শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল থেকে […]

Continue Reading

বাংলাদেশ ইস্যুতে কূটনীতিকদের মন্তব্য না করার আহ্বান কাদেরের

বাংলাদেশের যেকোনো ইস্যুতে অযাচিত মন্তব্য না করতে কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে অভ্যর্থনা উপকমিটির প্রস্তুতি সভায় তিনি এ আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে জালিয়াতি হয়েছে এই কথা শুধু বাংলাদেশে বলা হয় […]

Continue Reading

মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আটকের ঘটনা ফ্যাসিবাদের নগ্নরূপ: টুকু

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটকের ঘটনা ‘ফ্যাসিবাদের নগ্নরূপ’ বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ শুক্রবার টেলিফোনে দ্য ডেইলি স্টারকে তিনি এ কথা বলেন। সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে আটকের […]

Continue Reading

সড়কে প্রাণ গেল দুই র‍্যাব সদস্যসহ ৩ জনের

মাগুরা সদরের রাউতরা এলাকায় সড়ক দুর্ঘটনায় র‍্যাবের দুই সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৯ ডিসেম্বর) ভোর ওই এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, বৃহস্পতিবার ভোরে র‍্যাবের গাড়ি ফেনসিডিল বহনকারী একটি পিকআপভ্যানকে ধাওয়া করে। পরে র‍্যাবের গাড়ি ও পিকআপের সংঘর্ষ হয়। এ সময় দুই র‍্যাব সদস্য ও পিকআপভ্যানের চালক নিহত হন।

Continue Reading

রাজধানীতে সমাবেশের জায়গার সিদ্ধান্ত রাতেই!

রাজধানীতে গণসমাবেশের জন্য দলীয় কার্যালয় নয়াপল্টনের বাইরে এবার নতুন জায়গা চেয়েছে বিএনপি। তবে পুলিশ ভিন্ন আরেকটি জায়গার কথা প্রস্তাব করেছে।  আজ বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে বৈঠক করে সমাবেশের জন্য কমলাপুর স্টেডিয়াম চেয়েছে বিএনপির নেতারা। তবে মিরপুরের বাঙলা কলেজ মাঠে সমাবেশ করার জন্য দলটিকে প্রস্তাব দিয়েছে পুলিশ। ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক শেষে […]

Continue Reading

কমলাপুর স্টেডিয়াম বা মিরপুর বাংলা কলেজ মাঠে হতে পারে বিএনপির সমাবেশ

ঢাকা: ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ নয়াপল্টনের পরিবর্তে কমলাপুর স্টেডিয়াম অথবা মিরপুর বাংলা কলেজ মাঠে হতে পারে। আজ বৃহসপতিবার রাতে ডিএমপির সাথে বিএনপির বৈঠকের পর পুলিশের দেয়া প্রস্তাব মাঠ পরিদর্শন শেষে জানাবে বলে জানিয়েছেন বিএনপির প্রতিনিধি দল। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে অনুষ্ঠিত […]

Continue Reading

জার্সি পরে অস্ত্রহাতে আনসার সদস্য, হত্যার হুমকি পেল ছাত্রলীগ নেতা

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের সময় আর্জেন্টিনার জার্সি পরে অস্ত্রহাতে থাকা সেই ব্যক্তি একজন আনসার সদস্য বলে নিশ্চিত করেছে পুলিশ। অপরদিকে ওই ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগের এক নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন-অর রশীদ আর্জেন্টিনার জার্সি পরিহিত ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছেন। তিনি […]

Continue Reading

বিএনপির দুই গুণ, দুর্নীতি আর মানুষ খুন : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির মুখে গণতন্ত্র মানায় না। কারণ, তাদের নেতা জিয়াউর রহমান দিয়ে গেছে কারফিউতন্ত্র। আর খালেদা দিয়েছে দুর্নীতিতন্ত্র। বিএনপির দুই গুণ, দুর্নীতি আর মানুষ খুন। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের যৌথসভায় গণভবন থেকে যুক্ত হয়ে তিনি এসব কথা […]

Continue Reading

পল্টনে আপাতত রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ নেই : ডিএমপি

পল্টন এলাকায় আপাতত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার কোনো অবকাশ নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (অপস) বিপ্লব কুমার সরকার। এখন এ এলাকায় জনসাধারণের চলাচলও বন্ধ থাকবে বলে জানান তিনি। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে পল্টন থানার সামনে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বিপ্লব কুমার বলেন, ‘যতক্ষণ পর্যন্ত এই এলাকা (পল্টন) […]

Continue Reading

আমরা সব সময় শান্তি চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা সব সময় শান্তি চাই। আমরা শান্তিতে বিশ্বাস করি। দুর্ভাগ্যের বিষয় হলো, একদিকে করোনা মহামারি এবং আরেক দিকে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ; যেটা আসলে মানুষকে কষ্ট দিচ্ছে। আমি জানি, মানুষের দুঃখ এবং যুদ্ধের ভয়াবহতা শিল্পীর আঁচরে উঠে আসবে। যাতে করে এ ধরনের যুদ্ধ যাতে না হয়, পৃথিবীর মানুষ যেন শান্তিতে বাস করতে পারে, […]

Continue Reading

গাজীপুরে তুলার গোডাউনে ভয়াবহ আগুন

গাজীপুরের শ্রীপুরে একটি টেক্সটাইল মিলের তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার কেওয়া নতুন বাজার এলাকার এসবিএস টেক্সটাইল মিলের তুলার গোডাউনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Continue Reading