গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি মুকুল ও সম্পাদক রিপন আনসারী

গাজীপুর অফিস: গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আমজাদ হোসেন মুকুল ও সাধারণ সম্পাদক এ কে এম রিপন আনসারী নির্বাচিত হয়েছেন। আজ বৃহসপতিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত সাধারণ সভায় ২০১৯-২০২০ মেয়াদের এই কমিটি গোপন ভোটে নির্বাচিত হয়। আজ সকাল ১১টায় সাধারণ সভা শুরু হয়। দুপুরে খাবারের আগে শেষ হয় প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব শুরু […]

Continue Reading

লালমনিরহাটে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার লালমনিরহাটের আদিতমারী উপজেলার বড়াবাড়ি এমএইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম। তিনি জানান, বুধবার সন্ধ্যায় ইমেইলে পাওয়া রংপুর বিভাগীয় উপ-পরিচালক আব্দুল ওয়াহাব স্বাক্ষরিত একটি চিঠিতে লুৎফর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই শিক্ষক […]

Continue Reading

রাস্তায় ঝুলে থাকা বৈদ্যুতিক তারে প্রাণ গেল দু’জনের

কিশোরগঞ্জের বাজিতপুরে রাস্তায় ঝুলে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দুই জনের। এ সময় আহত হয়েছেন আরো একজন। বৃহস্পতিবার সকালে জেলার বাজিতপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, হিলচিয়া ইউনিয়নের বেলভিটা গ্রামের রেনু মিয়ার ছেলে সুমন মিয়া (৩৫) ও মগর আলীর ছেলে মিষ্টু মিয়া (৪০)। এসময় আহত হন করিম মিয়া (৪০)। পুলিশ ও স্থানীয় সূত্রে […]

Continue Reading

বদ্ধ দোকানে পুড়ল অবলা প্রাণীগুলোও

রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে লাগা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক দোকান। আগুনের লেলিহান শিখা থেকে থেকে রক্ষা পায়নি দোকানে থাকা গরু, ছাগল ও মুরগির অবলা প্রাণিগুলোও। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে আগুনের সূতপাত্র হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু তার আগেই বাজারের অধিকাংশ দোকান পুড়ে যায়। মাছ ও সবজি, […]

Continue Reading

সিদ্ধিরগঞ্জে অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে অপহৃত ব্যবসায়ীকেও। বুধবার দুপুরে রাজধানী ঢাকার ফকিরাপুল এলাকার একটি ভবন থেকে তাদেরকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ব্যবসায়ী মনির হোসেন ব্যাপারীকে (৫২) ঢাকার রামপুরার মেরাদিয়া এলাকা থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মনির হোসেন ব্যাপারী হলো- কুমিল্লা […]

Continue Reading

যৌতুকের দাবিতে স্ত্রীর হাত-পা বেঁধে নির্যাতন

রবগুনার তালতলীতে স্বামীর দাবিকৃত যৌতুক দিতে না পারায় স্ত্রীর হাত-পা বেঁধে পিটিয়ে নির্যাতন ও রক্তাক্ত জখম করার অভিযোগে পাওয়া গেছে। এ ব্যাপারে স্ত্রী আসমা (২৬) বাদী হয়ে স্বামীসহ তিনজনকে আসামী করে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছে। ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান বুধবার সকালে মামলাটি গ্রহণ করে তালতলীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে […]

Continue Reading

দিনাজপুরে মুজিবনগর দিবস পালিত

দিনাজপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। বুধবার সকালে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সদর হাসপাতাল চত্ত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এরপরই একইস্থানে স্থাপিত জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন তিনি। এছাড়াও ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবির সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান […]

Continue Reading

কালীগঞ্জে ট্রাক চাপায় যুবক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় উজ্জ্বল বিশ্বাস(২৪) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত উজ্জ্বল সদর উপজেলার শিকারপুর গ্রামের দিলীপ বিশ্বাসের ছেলে। পুলিশ জানায়, বুধবার দুপুরে কালীগঞ্জ উপজেলার কোলা বাজার চুকুইতলা দিয়ে একটি দ্রুতগামী ট্রাক উপজেলা শহরের দিকে আসছিল। এ সময় উজ্জ্বল রাস্তা পার হতে গেলে ট্রাকের নিচে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে […]

Continue Reading

বড়াইগ্রামে দুই গরু ব্যবসায়ী নিহত

নাটোরের বড়াইগ্রামের মৌখাড়া-আহমেদপুর আঞ্চলিক সড়কের মৌখাড়া এলাকায় ১০টি গরু বোঝাই একটি ভুটভুটি দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলে ২ গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ৬ জন ব্যবসায়ী। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাশ্ববর্তী গুরুদাসপুরের পশ্চিম নওপাড়া গ্রামের মৃত সান্টু ফকিরের ছেলে মোহাম্মদ ফকির (৬০) ও একই গ্রামের মহিউদ্দিন আকন্দের […]

Continue Reading

ধুনটে মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে মামলা

বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের বড়িয়া গ্রামে মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীকে অপহরণ করার পর ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে ধুনট থানায় মামলা দায়ের করেন। বগুড়ার ধুনট উপজেলার মামলা সূত্রে জানা যায়, ধুনটের বড়িয়া গ্রামের জনৈক কৃষকের মেয়ে উপজেলার খাটিয়ামারী মেহেরুননেছা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ১১ এপ্রিল বিকেলে তার […]

Continue Reading

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষক নিহত

মেহেরপুর শহরে সড়ক দুর্ঘটনায় দারিয়াপুর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অফতাব আলি (৫৫) নিহত হয়েছেন। আজ বুধবার সকালে সদর উপজেলা গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা। নিহত আফতাব আলি মেহেরপুর শহরের ঘোষপাড়া এলাকার বাসিন্দা। তিনি মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামের ভাই। স্থানীয়দের বরাত দিয়ে ওসি […]

Continue Reading

কর্মবিরতি প্রত্যাহারে বরিশালে নৌযান চলাচল স্বাভাবিক

১১ দফা দাবিতে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিস্টকালের কর্মবিরতি প্রত্যাহার হয়েছে। গত মঙ্গলবার রাতে সরকারের শ্রম প্রতিমন্ত্রী ও নৌ পরিবহন প্রতিমন্ত্রীর মধ্যস্থতায় মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত যৌথ সভা শেষে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন নৌযান শ্রমিক ফেডারেশনের নেতারা। কর্মবিরতি প্রত্যাহারের ফলে আজ বুধবার সকাল থেকে বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীন এবং স্থানীয় নৌরুটে […]

Continue Reading

গাছের ডাল কাটার জেরে শৈলকুপায় কুপিয়ে হত্যা, আহত ৬

গাছের ডাল টাকাকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপার বসন্তপুর গ্রামে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রোকন মন্ডল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকালে এ ঘটনা ঘটে। রতন মন্ডল ওই গ্রামের রাহান মন্ডলের ছেলে। আহতরা হলো, তৈয়ব আলী, সেকেন মন্ডল, দুলাল মন্ডল, কবীর মন্ডল, বাচ্চু মন্ডল ও আনোয়ার মন্ডল। পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ঝড়ে বসন্তপুর গ্রামের […]

Continue Reading

টঙ্গী সরকারি হাসপাতালে রোগীদের দুর্ভোগ

গাজীপুরের টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগে ডাক্তার না থাকার কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছে রোগীরা। এঘটনায় রোগীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। জানা যায়, আজ দুপুরে ২৫০ শষ্যা হাসপাতালের নতুন ভবনে ডাক্তারদের মধ্যে মধ্যাহ্ন ভোজের আয়োজনে সব চিকিৎসকরা রোগী দেখা বন্ধ করে খেতে যান। এসময় রোগীরা হাসপাতালে এসে ঘণ্টার পর ঘণ্টা চিকিৎসা সেবা না পেয়ে ক্ষুব্ধ হয়ে […]

Continue Reading

নারায়ণগঞ্জে অস্ত্রের মুখে অর্ধলক্ষাধিক টাকা ছিনতাই

নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ পাকাবাড়ি এলাকায় একজন ব্যবসায়ীকে মারপিট করে অর্ধলক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী মহিউদ্দিন বাদী হয়ে সালাউদ্দিনসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে রাতে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, মধ্য ধর্মগঞ্জ এলাকার পাকবাড়ির মৃত এনায়েত উল্লাহ পাকের ছেলে সালাউদ্দিন এলাকায় বিভিন্ন […]

Continue Reading

নারায়ণগঞ্জে ৭০ টি বেতের আঘাতে স্কুল ছাত্র হাসপাতালে

হোমওয়ার্ক করে না আনায় ছাত্রকে বেদম পিটুনি দেয়ার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়ে ভুক্তভোগী ছাত্র সৈকত কুমার পাল খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মঙ্গলবার দুপুরে ফতুল্লার চাঁদমারী এলাকায় অবস্থিত একটি ইংলিশ মিডিয়াম স্কুলে এই ঘটনা ঘটে। আহত সৈকত কুমার জানান, সে ওই ইংলিশ মিডিয়াম স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র। প্রতিদিনের মতই সে স্কুলে […]

Continue Reading

গাইবান্ধায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বাশুড়ি আটক

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মনিরুল ইসলাম (২৫)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মনিরুলের স্ত্রী তন্নী ও শ্বাশুড়ি জাহানারাকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকে শ্বশুর তারা মিয়া পলাতক রয়েছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের উত্তরঝাপর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মনিরুল […]

Continue Reading

রংপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ; ১৩ বছর পর কৃষি কর্মকর্তার যাবজ্জীবন

রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের পাঠানপাড়া গ্রামে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক কৃষি কর্মকর্তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রংপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক রোকনুজ্জামান এই রায় প্রদান করেন। দীর্ঘ ১৩ বছর ৯ মাসের বেশি সময় ধরে এ মামলায় আদালত […]

Continue Reading

পীরগাছায় পুলিশের এসআইসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুরের পীরগাছা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক উপ-পরিদর্শক পুলিশ (এসআই), উপজেলা আওয়ামী লীগের নেতার ছেলেসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে পীরগাছা উপজেলার অন্নদানগর জাদু লস্কর এলাকার সাবেক মেম্বার নুরুল ইসলামের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানা পুলিশের ওসি (তদন্ত) মো. আজিমুদ্দিন। তিনি জানান, ইয়াবার বড় […]

Continue Reading

ট্রেনে কেটে পুলিশ ইন্সপেক্টরের মৃত্যু

যশোরে ট্রেনে কাটা পড়ে সেলিম হোসেন নামে পুলিশের একজন ইন্সপেক্টরের (৫৫) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে যশোর শহরতলীর মুড়লি রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জিআরপি পুলিশ নিহতের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত সেলিম হোসেন যশোর পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি মাগুরা জেলার শ্রীপুর থানার কমলাপুর গ্রামের মৃত […]

Continue Reading

দুর্নীতি মামলায় নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যানসহ ৯ জনের জরিমানা

দুর্নীতির মামলায় নড়াইল পৌর সভার সাবেক মেয়র ও বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেনসহ ৯ জনকে ৬ লাখ ৬৭ হাজার ১২০ টাকা জরিমানা করেছে আদালত। আজ দুপুর একটায় যশোরের স্পেশাল জজ আদালতের বিচারক শেখ ফারুক হোসেন এ জরিমানার আদেশ দেন। একই সাথে আদালত চলাকালীন পর্যন্ত আসামিদের কাঠকড়ায় দাঁড়িয়ে থাকার সাজাও দেওয়া হয়। দুর্নীতি দমন কমিশনের […]

Continue Reading

টাঙ্গাইলে ছিনতাইকারীর হাতে ব্যবসায়ী খুন

টাঙ্গাইলে আব্দুল জলিল নামে এক ব্যবসায়ীর গলা কেটে পাঁচ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর পৌর এলাকার আশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে অলিপুরের রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল জলিল উপজেলার অলিপুর গ্রামের বাসিন্দা। তিনি শস্য ব্যবসায়ী ছিলেন। জানা যায়, ব্যবসার কাজ শেষে বাড়ি ফেরার পথে জলিলের কাছে থাকা আনুমানিক […]

Continue Reading

টাঙ্গাইলে নায়িকা বানানোর কথা বলে অপহৃত ছাত্রীকে ধর্ষণ

গোপালপুরে সিনেমার নায়িকা বানানোর কথা বলে অপহৃত এক কলেজ ছাত্রীকে প্রায় তিন মাস আটকে রেখে ধর্ষণ করার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। অপহরণকারী ধর্ষক ফরিদপুর জেলার বোয়ালমারী থানার মাইটকুমরা গ্রামের কাইয়ুম শিকদারের ছেলে এসএম আকাশ ওরফে ফারুক শিকদার (২৮)। রবিবার বিকেলে গোপালপুরের ভোলারপাড়ার জনগণ অপহৃত ছাত্রীটিকে উদ্ধার করে অভিযুক্ত ধর্ষককে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। সোমবার […]

Continue Reading

চাঁদপুরে নৌ শ্রমিকদের কর্মবিরতি

নৌযান শ্রমিকদের বেতনভাতা বৃদ্ধি, নিরাপত্তা, নৌপথে চাঁদাবাজি বন্ধসহ ১১ দফা দাবিতে দেশব্যাপী চলছে শ্রমিকদের কর্মবিরতি। সোমবার দিবাগত রাত ১২টা থেকে এই কর্মবিরতি শুরু হয়। চাঁদপুর থেকে নারায়ণগঞ্জ ও ঢাকা রুটে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলের লক্ষ্মীপুর, রায়পুর, নোয়াখালীসহ বেশকিছু এলাকার মানুষ চাঁদপুর-ঢাকা-নারায়নগঞ্জ নৌরুটে লঞ্চে যাতায়াত করে। […]

Continue Reading

বরিশালে মাদ্রাসাছাত্রীকে নির্যাতনের অভিযোগে অধ্যক্ষসহ গ্রেফতার ৩

বরিশাল নগরীর রূপাতলী বোম্বে প্লাজায় স্থাপিত আশরাফুন্নেছা হাফেজী মাদ্রাসার এক ছাত্রীকে বেত দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। গত শনিবার বিকেলে আহত ছাত্রী আয়েশা সিদ্দিকাকে (১৪) শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আয়শা রূপাতলী এলাকার হতদরিদ্র দেলোয়ার হোসেনের মেয়ে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় ওই মাদ্রাসার অধ্যক্ষ আনোয়ার হোসেন, শিক্ষক সানজিদা ও আয়া […]

Continue Reading