আহত কিশোরী ফুটবলার সোহাদার চিকিৎসার দায়িত্বে সরকার, দেখভালে এমপি

Slider খেলা

গাজীপুর: নতুন কুঁড়ি’ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় আহত কিশোরী ফুটবলার সোহাদার চিকিৎসার দায়িত্ব নিল সরকার। এরপর আহতের দেখভাল করতে রোগীর পাশে দাঁড়ালেন গাজীপুর-৫( কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।

আজ মঙ্গলবার (৫ মে) বিকেলে সাংসদ মিলন রাজধানীর জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে সোহাদার শারীরিক অবস্থার খোঁজ নেন।

জানা যায়, গতকাল সোমবার বিকেলে কালীগঞ্জের ভাইয়াসূতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সোহাদা গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি’ ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। খেলা শেষে বাড়ি ফেরার পথে কালীগঞ্জের পিপুলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় সে গুরুতর আহত হয়। এরপর প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। আজ মঙ্গলবার সকালে সোহাদার খোঁজ নিতে হাসপাতালে যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সে সময় তিনি জানান, সোহাদা পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় সব চিকিৎসা ব্যয় সরকার বহন করবে। চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি সর্বাধুনিক চিকিৎসা নিশ্চিত করার তাগিদ দেন। এরপর বিকেলে কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত কিশোরী ফুটবলার সোহাদার চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে গেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। সোহাদার শয্যাপাশে দাঁড়িয়ে তাকে সাহস জোগান এবং প্রয়োজনীয় সব চিকিৎসার আশ্বাস দেন সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। এ সময় তিনি চিকিৎসায় কোনো ঘাটতি না রাখতে কর্তব্যরত চিকিৎসকদের নির্দেশ দেন।

গাজীপুর-৫ ( কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন বলেন, আমার নির্বাচনী এলাকার মেয়ে ও ফুটবলার সোহানা সড়ক দূর্ঘটনায় আহত হয়। তার চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছে সরকার। তাই আমি মেয়েটির চিকিৎসা দেখভাল করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *