গাজীপুর: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় উপদেষ্টা ডা. মাজহারুল আলম বলেছেন,একজন চিকিৎসক শুধু পেশাজীবী নন, তিনি সমাজের একজন মানবসেবক। তাই দায়িত্বশীলতা, সততা ও মানবিকতা বজায় রেখে চিকিৎসা সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে।
আজ মঙ্গলবার গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ-এর নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য মোটিভেশনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জোবায়দা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. খালেকুজ্জামান দিপু।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর জেলা ড্যাবের সদস্য সচিব ও সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. খলিলুর রহমান, জেলা ড্যাবের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. কামরুল ইসলাম, অধ্যাপক ডা. খায়রুজ্জামান এবং অধ্যাপক ডা. এবিএম সিদ্দিক। বক্তারা শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে গড়ে উঠতে নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা এবং রোগীর প্রতি সহানুভূতিশীল হওয়ার পরামর্শ দেন।

