মোটরসাইকেলের পাশাপাশি ফুয়েল পাসের আওতায় এলো প্রাইভেটকার

Slider বাংলার মুখোমুখি


ফুয়েল পাসের পরিধি বাড়িয়েছে সরকার। এবার মোটরসাইকেলের পাশাপাশি প্রাইভেটকারও ফুয়েল পাসের সেবা গ্রহণ করতে পারবে।

রোববার (২৬ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বার্তায় বলা হয়, আজ থেকে ব্যক্তিগত গাড়ি ফুয়েল পাসের রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ‘ক’, ‘খ’ এবং ‘গ’ সিরিজের গাড়িগুলো ফুয়েল পাসে রেজিস্ট্রেশনের জন্য উন্মুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য সিরিজের ব্যক্তিগত গাড়িও রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা হবে।

উল্লেখ্য, অতিদ্রুত ঢাকার সব ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেলের পাশাপাশি ব্যক্তিগত গাড়িতেও ফুয়েল পাসের মাধ্যমে জ্বালানি দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *