গাজীপুরে বাংলা নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Slider গ্রাম বাংলা


মোঃ আলীআজগর খান পিরু, গাজীপুর: গাজীপুর মহানগর গাছা থানাধীন ৩৫ নং ওয়ার্ড বোর্ড বাজার, লন্ডন স্কুল ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দিবস ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ ১৪ এপ্রিল পহেলা বৈশাখ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় বোর্ডবাজার লন্ডন স্কুলে চিত্রাংকন, ছড়া, নৃত্য, কবিতা সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে, দিবস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সজীব শেখ এর সভাপতিত্বে, লন্ডন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ শাহেদুর রহমান বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সকলের সুপরিচিত যুবদল নেতা মোঃ ফারুক হোসেন খান। অনুষ্ঠান উদ্বোধন করেন, মোঃ আরিফ মৃধা, সিনিয়র (ইংরেজি)শিক্ষক কলমেশ্বর রোকেয়া সরণী বালিকা উচ্চ বিদ্যালয় ও সাংবাদিক এশিয়ান টেলিভিশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক ও সাংগঠনিক বি,এম, আশিক হাসান, চিপ ক্রাইম রিপোর্টার: দৈনিক বাংলাদেশ সমাচার। মোঃ আব্দুস সামাদ, সাবেক সহ-সভাপতি গাছা থানা বিএনপি। হাজী আব্দুল মান্নান, সাবেক সহ-সভাপতি গাছা থানা বিএনপি। মোঃ বশির আহমেদ, সভাপতি বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন গাজীপুর জেলা কমিটি।

আরো উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক মোঃ আলীআজগর খান পিরু। স্টাফ রিপোর্টার, গ্রাম বাংলা নিউজ 24। সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক, গাছা প্রেসক্লাব। সাংবাদিক মোঃ ফয়জুল ইসলাম আরিফ, চ্যানেল এস, গাছা প্রতিনিধি। মোঃ আবুল কালাম আজাদ, সহ-সভাপতি দিবস ফাউন্ডেশন।

সংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয় এবং অতিথিদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *