
ইসমাইল হোসেন,গাজীপুরঃ বর্ণাঢ্য আয়োজনে পাঠক প্রিয় গণমাধ্যম গ্রামবাংলানিউজটোয়েন্টিফোরডটকম এর ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
আজ পহেলা বৈশাখ মঙ্গলবার সকাল ৮ টায় গাজীপুর জেলা শহর লগোয়া তিতার কুল এলাকায় অবস্থিত চিলাই ফিস এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রাম বাংলা নিউজটোয়েন্টিফোরডটকম এর সম্পাদক ও প্রকাশক এবং গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এ কে এম রিপন আনসারী।
এ সময় আরো উপস্থিত ছিলেন মাওলনা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগের উপ-পরিচালক সামসুল আলম শিবলী, বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাসিবুর রহমান,মোহনা টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি আতিকুর রহমান আমিন,গ্রাম বাংলা নিউজের উপসম্পাদক ফাহিমা নূর, গ্রামবাংলানিউজের গাজীপুর ব্যুরো প্রধান মো: জাকারিয়া, বিশেষ প্রতিনিধি ডাঃ বোরহান উদ্দিন অরণ্য, স্টাফ রিপোর্টার ইসমাইল হোসেন, গাজীপুর অফিসের স্টাফ রিপোর্টার আলী আজগর খান পিরু, বিশেষ প্রতিনিধি মোস্তফা কামাল, গ্রামবাংলানিউজের মাল্টিমিডিয়া প্রধান ওয়াসিফ আহমেদ কিশোর, আব্দুল আলিম প্রমূখ। প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটা,পান্তা ইলিশ ভোজন শেষে অনুষ্ঠান সমাপ্ত হয়।
