আসামে ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

ভারতের আসামের দক্ষিণ সালমারা মানকাচারে ৩ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যার প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা কেঁপে উঠেছে। অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, আজ শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে ভূমিকম্পটি হয়। এটি আসামের ধুবরি থেকে ৩৪ কিলোমিটার দূরে সংঘটিত হয়। ভূমিকম্পটির গভীরতা এখনো নিরূপণ করা যায়নি। তবে এটি […]

Continue Reading

মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী

কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। আজ শনিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে (বাংলাদেশ সময় ১২টা ৩০) দিকে হয়েছে এই শপথ অনুষ্ঠান। এই দিন শুভেন্দুর পাশাপাশি শপথ নিয়েছেন আরও ৫ জন। তারা হলেন—দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা […]

Continue Reading

‘ফুরকান লিখেছিল সবাইকে মেরে ফেলবে’

গাজীপুরের কাপাসিয়ায় আলোচিত ৫ হত্যাকাণ্ডের ঘটনায় একটি কক্ষ থেকে অভিযুক্ত স্বামী ফুরকান মিয়ার কম্পিউটারে টাইপ করা দুটি অভিযোগপত্র উদ্ধার করেছে পুলিশ। মরদেহগুলোর পাশেই সেগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল। অভিযোগে নিহত স্ত্রী শারমিন বেগমের বিরুদ্ধে ১০ লাখ টাকা আত্মসাৎ এবং পরকীয়ার প্রসঙ্গ উল্লেখ রয়েছে। এছাড়াও একটি চিরকুট ও মাদকের বোতল উদ্ধার করা হয়। শনিবার (৯ মে) সকালে […]

Continue Reading

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা সকালে বাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় তিন শিশু, নারী ও এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। শনিবার (৯ মে) কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার রাতের কোনো একসময় […]

Continue Reading

দাম না পেয়ে আলু ফেলে দিচ্ছেন কৃষক, ক্ষতির পরিমাণ ১ হাজার কোটি টাকা

আলু উৎপাদনের প্রধান অঞ্চল হিসেবে রংপুরের রয়েছে আলাদা সুনাম। কিন্তু এবার ফলন ভালো হলেও মন ভালো নেই চাষিদের। ভরা মৌসুমে আলুর মূল্যধসে চরম লোকসানের মুখে পড়েছেন তারা। বৈরী আবহাওয়ার কারণে শুরু হয়েছে পচন। এ পরিস্থিতিতে উপায় না পেয়ে অনেকেই রাস্তায় আলু ফেলে দিতে বাধ্য হচ্ছেন। চাষিরা বলছেন, উৎপাদন খরচ কেজি প্রতি ১৩ থেকে ১৫ টাকা […]

Continue Reading

রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্প

গত ৪ বছরেরও বেশি সময় ধরে যুদ্ধরত দুই প্রতিবেশী দেশ রাশিয়া এবং ইউক্রেন তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে। আজ ৯ মে থেকে আগামী ১১ মে পর্যন্ত চলবে এই যুদ্ধবিরতি। যুদ্ধবিরতির এই তিন দিন যাবতীয় হামলা-পাল্টা হামলা বন্ধ রাখবে রাশিয়া এবং ইউক্রেন এবং দুই দেশের প্রত্যেকে ১ হাজার করে মোট ২ হাজার যুদ্ধবন্দিকে মুক্তি দেবে। এ […]

Continue Reading

দেশের ৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ কারণে কয়েকটি নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার (৯ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর […]

Continue Reading

শ্রীপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত

শ্রীপুর প্রতিনিধি: এম এ বারী শিক্ষা পরিবারের আয়োজনে শ্রীপুর উপজেলায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৮ মে শুক্রবার বিকেল ৪.০০ টায় আব্দুল আউয়াল বিশ্ববিদ্যালয় কলেজের হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শতাধিক শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। গাজীপুর কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মোসাদ্দিকুর রহমান হাজী মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি […]

Continue Reading

কদমতলীতে ফোমের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় একটি ফোমের কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার ঢাকা পোস্টকে বলেন, কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় একটি ফোমের কারখানায় আগুন লাগার খবর পেয়ে […]

Continue Reading

‘আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না’, আক্ষেপ মির্জা ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাইয়ে আমাদের সন্তানেরা সবাই মিলে যে লড়াইটা করল। আমরা একে বলি জুলাই যুদ্ধ। পরিবর্তন এসেছে, নতুন নির্বাচন হয়েছে। মানুষ নতুন সরকারের প্রতি আশা নিয়ে আছে। যারা ফ্যাসিস্ট ছিল তারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। অর্থনীতিকে বিদেশে লুটপাট করে নিয়ে গেছে। ব্যাংকগুলোকে লুটপাট করেছে। […]

Continue Reading

বাড়ছে মন্ত্রিসভার আকার, আসছে নতুন মুখ

মন্ত্রণালয়গুলোর ওপর বাড়তে থাকা প্রশাসনিক ও রাজনৈতিক চাপ কমাতে মন্ত্রিসভার আকার বাড়ানোর পরিকল্পনা করছে বিএনপি সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের চিন্তা চলছে। একই সঙ্গে রাজনৈতিক ভারসাম্য ও কর্মদক্ষতার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) একাধিক সূত্র জানায়, নতুন করে পাঁচ থেকে […]

Continue Reading

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু, শপথ নেবেন কাল

ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারী। কাল শনিবার (৯ মে) তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন। নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনে আজ শুক্রবার কলকাতায় বিজেপির নেতৃত্বাধীন সংসদীয় দলের বৈঠক হয়। সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর নাম প্রস্তাব করেন বিজেপির সাবেক রাজ্য প্রধান দিলীপ ঘোষ। এ বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। […]

Continue Reading

ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হতে পারে ১৩ অঞ্চল, ৩৬ ঘণ্টার সতর্কতা

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর ওপর দিয়ে তীব্র গতিতে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলকে আগামী ৩৬ ঘণ্টার জন্য সতর্কতা জারি করেছে সংস্থাটি। বৃহস্পতিবার (০৭ মে) রাত ৮টা থেকে আগামী শনিবার সকাল ৯টা পর্যন্ত দেওয়া এক বিশেষ সতর্ক বার্তায় আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এ তথ্য জানান। আবহাওয়া অফিস জানায়, দেশের অন্তত […]

Continue Reading

ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, আলোচনায় মাদক ও সন্ত্রাস দমন

পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রী মহসিন রেজা নাকভি দুই দিনের সফরে আজ (শুক্রবার) ঢাকা আসছেন। নির্বাচনের পর দেশটির কোনো মন্ত্রীর এটিই প্রথম ঢাকা সফর। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের বিভিন্ন ইস্যুতে যোগাযোগ বাড়ার প্রেক্ষাপটে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন […]

Continue Reading

ঈদুল আজহায় সাত দিনের ছুটি ঘোষণা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা ৭ দিনের ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে ঈদের আগে দুই দিন, অর্থাৎ ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই ছুটির অনুমোদন দেওয়া হয়। রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো […]

Continue Reading

গাজীপুরে জব্দকৃত গাড়ী আত্মসাৎ ও মাদক সেবনের অভিযোগে এএসআই গ্রেপ্তার

গাজীপুর: আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনের দায়িত্ব পালন করতে গিয়ে জব্দকৃত চোরাই গাড়ি আত্মসাৎ ও মাদক সেবনের অভিযোগে আলমগীর হোসেন নামে এক সহকারী উপ-পরিদর্শক(এএসআইকে) সাময়িক বরখাস্ত করে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামী টঙ্গী পূর্ব থানায় থাকাকালীন সময়ে মাদকসেবন ও পূবাইল থানায় বদলী হয়ে জব্দকৃত চোরাই গাড়ি নিজের কাজে ব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে। বৃহসপতিবার(৭মে) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি […]

Continue Reading

কালীগঞ্জে ২ মাদকসেবীকে কারাদন্ড, চোলাইমদসহ আটক ১

মো. সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতে দুইজনকে কারাদন্ড এবং চোলাইমদ সহ একজনকে আটক করেছে থানা পুলিশ। কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামের দুই যুবক প্রতিনিয়ত মাদকদ্রব্য সেবন করে আসছে। মাদকাসক্ত হয়ে ওই যুবকদ্বয় এলাকার মানুষদের শান্তি বিনষ্ট করছে। পাশাপাশি পরিবারের লোকজনদের সাথে খারাপ আচরণ করছে। […]

Continue Reading

পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনী তুলে নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরেছে, তাই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মাঠ পর্যায়ে থাকা সেনাবাহিনীর সদস্যদের পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সভা শেষে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী গ্রেপ্তারে সময় শেষ হয়ে যায়নি; অভিযান অব্যাহত […]

Continue Reading

বগুড়ায় হচ্ছে আন্তর্জাতিক মানের বিমানবন্দর, সাড়ে ১০ হাজার ফুটের রানওয়ে

বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর ও সাড়ে ১০ হাজার ফুটের রানওয়ে তৈরির পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বৃহস্পতিবার (৭ মে) সকালে বগুড়া বিমানবন্দর সরেজমিন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ আফরোজা খানম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন […]

Continue Reading

১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত

তিন দফায় টানা ১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম প্রায় ২২ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০৫ টাকা ৪৫ পয়সা পুনঃনির্ধারণ করা হয়েছে। আগে এই দাম ছিল ২২৭ টাকা ০৮ পয়সা। বৃহস্পতিবার (৭ মে) এক সভায় এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে […]

Continue Reading

বিপিএল ফিক্সিং কাণ্ডে সাময়িক নিষিদ্ধ ক্রিকেটারসহ ৫ জন

২০২৫ সালের বিপিএলে একজন ক্রিকেটারসহ অন্তত ৪ জনের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার প্রমাণ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ছাড়া অন্য আসরে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে আরও একজনকে অভিযুক্ত করা হয়েছে। বহুল সমালোচিত ২০২৫ বিপিএল আসরটি নিয়ে দীর্ঘ তদন্ত শেষে এবার শাস্তির পথে হাঁটল বিসিবি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি জানিয়েছে, বিপিএল ২০২৫ […]

Continue Reading

ড. হাফিজুর রহমানকে গাজীপুর সিটির মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াতে ইসলামী

গাজীপুর; আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলটির প্রার্থী হিসেবে ড. মুহাম্মদ হাফিজুর রহমানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। বুধবার (৬ মে) বিকেলে গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ […]

Continue Reading

প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে। সেই কাজটি আপনাদের ভূমিকার ওপরই অনেকখানি নির্ভর করে। তিনি বলেন, সরকার এমন একটি জনমুখী প্রশাসন চায়, যেখানে সরকারি দপ্তরে সাধারণ মানুষ সম্মানের সাথে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্তভাবে সেবা পাবে। এ বিষয়টি আপনাদেরকেই নিশ্চিত করতে হবে। আইন অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু মানবিকতা আরও বেশি […]

Continue Reading

সম্পর্ক সামনে এগিয়ে নিতে চায় দিল্লি

ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ তার অগ্রাধিকার ঠিক করলে দিল্লি ঢাকার সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে দুই দেশের মধ্যে যে টানাপোড়েন ছিল, তা থেকে বেরিয়ে এসে ঢাকার সঙ্গে সম্পর্ক সামনে এগিয়ে নিতে চায় ভারত সরকার। নয়াদিল্লিতে সফররত বাংলাদেশি সাংবাদিকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে গত সোমবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এমনটাই জানিয়েছেন। […]

Continue Reading

কলকাতায় শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সহকারী চন্দ্রনাথ রাথকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (৬ মে) কলকাতার মধ্যমগ্রামে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, চন্দ্রনাথ রাথ এবং তার সঙ্গে আরেকজন গাড়িতে করে যাচ্ছিলেন। এ সময় তাদের গাড়ির সঙ্গে সঙ্গে যায় হত্যাকারীরা। চন্দ্রনাথের গাড়ি একটু ধীর হওয়ার পরই তাকে লক্ষ্য করে চারটি গুলি ছোড়ে আততায়ীরা৷ […]

Continue Reading