শ্রীপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত

Slider শিক্ষা

শ্রীপুর প্রতিনিধি: এম এ বারী শিক্ষা পরিবারের আয়োজনে শ্রীপুর উপজেলায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

৮ মে শুক্রবার বিকেল ৪.০০ টায় আব্দুল আউয়াল বিশ্ববিদ্যালয় কলেজের হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শতাধিক শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

গাজীপুর কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মোসাদ্দিকুর রহমান হাজী মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি, এ কে এম রিপন আনসারী।

গাজীপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মাস্টারের সঞ্চালনয় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গাজীপুর টেলিভিশন ক্লাব এর সাংগঠনিক সম্পাদক ও মোহনা টিভির গাজীপুর প্রতিনিধি, মোঃ আতিকুল ইসলাম আমিন, শিরিন আওলাদ মডেল স্কুলের পরিচালক, মোঃ মহিদুল ইসলাম, বাংলাদেশ বেতারের গাজীপুর সংবাদদাতা, মোঃ আবু সাঈদ, মাওনা মেধাসিঁড়ি মডেল স্কুল এর পরিচালক মোঃ আরিফুল ইসলাম, ভাংনাহাটি পাবলিক স্কুলের পরিচালক মোহাম্মদ সেলিম শেখ, জুবাইদা আজিজ মডেল স্কুল এর পরিচালক মোঃ পলিন,সিপি মোড় মডেল একাডেমীর পরিচালক মোঃ নাজমুল ইসলাম, ক্রিয়েটিভ মাইন্ড স্কুলের পরিচালক মোঃ সুজন , উৎস বিদ্যানিকেতনের পরিচালক মোঃ মহসিন, হাজী আব্দুর রউফ স্কুলের প্রধান শিক্ষক মোঃ সুমন, মর্নিং সান স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক য মোহাম্মদ রিপন শেখ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *