বিএনপির ৩১ দফার আলোকে নার্সদের সমস্যার সমাধান হবে

Slider গ্রাম বাংলা

গাজীপুর:আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে জাতীয়তাবাদী নার্সদের সংগঠন নার্সেস এসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার গাজীপুরে এই অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ড্যাব কেন্দ্রীয় উপদেষ্টা ডা.মাজহারুল আলম বলেন, মাননীয় প্রধান মন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপির ৩১ দফার আলোকে নার্সদের সকল সমস্যার সমাধান হবে। ভোটের কালি মোছার আগে বিএনপি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খালকাটা, বৃক্ষ রোপণ সহ যাবতীয় গণমূখী কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। অচিরেই বাংলাদেশ উন্নয়নের দেখা পাবে, ইনশাল্লাহ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ন্যাব এর কেন্দ্রীয় সভাপতি বিলকিস জাহান, গাজীপুর জেলা ড্যাব এর আহবায়ক অধ্যাপক ডা. আলী আকবর পলান, সদস্যসচিব ডা. খলিলুর রহমান, যুগ্ম আহবায়ক অধ্যাপক ডা. কামরুল ইসলাম, ডা.শাহজাহান সিরাজ, হাসপাতালের পরিচালক ডা. আমিনুল ইসলাম, উপপরিচালক ডা.আব্দুস সালাম। আরো বক্তব্য রাখেন ন্যাব নেতৃবৃন্দ– নাজমা আক্তার, মরিয়ম বেগম, নাজমুল ইসলাম। সভাপতিত্ব করেন নার্সিং সুপারিন্টেন্ডেন্ট আরতী মিস্ত্রি, সঞ্চালনা করেন ব্রাদার সাইফুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *