ডাকসু জাতীয় নির্বাচনের মডেল হিসেবে কাজ করবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডাকসুতে অনেক বছর পর একটা নির্বাচন হচ্ছে, এটা জাতীয় নির্বাচনের জন্য একটা মডেল হিসেবে কাজ করবে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকের আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় নির্বাচনের প্রস্তুতি, সারা দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে আলোচনা […]

Continue Reading

নেপালে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট বাতিল

গুরুতর পরিস্থিতি তৈরি হওয়ায় নিরাপত্তাজনিত শঙ্কা থেকে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এ কারণে যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে। স্থানীয় সময় দুপুরের পর থেকে আন্তর্জাতিক ও দেশীয় ফ্লাইটের উড্ডয়ন বন্ধ রয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট। ত্রিভুবন বিমানবন্দরের মহাব্যবস্থাপক হংসরাজ পাণ্ডে জানান, দুপুর […]

Continue Reading

বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। টানা দুইদিনের বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে গেলেন তিনি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করেছেন বলে তার সচিবালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে। কেপি শর্মা ওলি এক বিবৃতিতে জানিয়েছেন, চলমান সংকটের সংবিধানসম্মত সমাধানের পথ সুগম […]

Continue Reading

শান্তিপূর্ণভাবে শেষ হলো ৩৮তম ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ

দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত ৩৮তম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সারাদিনের ভোটগ্রহণে কোনো ধরনের সংঘাত বা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে, সকাল থেকে বিকেলের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে […]

Continue Reading

সোনার দামে ফের রেকর্ড, ভরি ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা

একদিনের ব্যবধানে ফের দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২৬০ টাকা বাড়ানো হ‌য়ে‌ছে। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা। আজ প্রতি ভরি সোনা এক লাখ ৮১ হাজার ৫৫০ টাকায় বেচাকেনা হয়েছে। সোমবার […]

Continue Reading

নেপালে জেন জি বিক্ষোভ : স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

দেশজুড়ে চলমান সহিংস-বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। সোমবার সন্ধ্যার দিকে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কাঠমান্ডুর বালুয়াটারে প্রধানমন্ত্রীর বাসভবনে মন্ত্রিসভার জরুরি বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। বৈঠকে অংশ […]

Continue Reading

৫২৮৮ বিলাসবহুল গাড়ির ‘কোটিপতি মালিক’ গোয়েন্দা জালে

মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তের জন্য গাড়ির মালিক হওয়া অনেকটা স্বপ্নের মতো। অথচ শত কোটি টাকার বিলাসবহুল বা দামি গাড়ির মালিক হয়েও এক শ্রেণির করদাতা বছরের পর বছর সরকারকে কোটি কোটি টাকার কর থেকে বঞ্চিত করে আসছেন। সুনির্দিষ্ট অভিযোগ এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য যাচাই করে পাঁচ হাজার ২৮৮টি বিলাসবহুল গাড়ির সন্ধান পেয়েছে এনবিআরের […]

Continue Reading

ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় শুরু হয়েছে ভোটগ্রহণ, টানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে চলছে ভোটগ্রহণ। গত রোববার (৭ সেপ্টেম্বর) ছিল প্রচারণার শেষ দিন। সারাদিন ক্যাম্পাসজুড়ে ছিল প্রার্থীদের সরব উপস্থিতি, লিফলেট বিতরণ ও প্রচার-প্রচারণা। টিএসসি, মধুর ক্যান্টিন, অনুষদ […]

Continue Reading