বিনা কারণে ঢাবি সাংবাদিককে মারধর, পুলিশ কর্মকর্তা বরখাস্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ও ইংরেজি দৈনিক ডেইলি সান পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রায়হান আহমেদকে বিনা কারণে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। পরে এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হলে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয় অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তাকে। বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তার নাম মো. আব্দুর রব। তিনি বাংলাদেশ পুলিশের […]

Continue Reading

‘সরকারের উচিত অবিলম্বে শুল্ক-কর কমিয়ে দেয়া’

কোভিড-১৯ অতিমারি শুরু হওয়ার আগে থেকেই বাংলাদেশ বেশ কিছু টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন থেকে দূরে ছিল। অর্থনৈতিক, সামাজিক এবং স্বাস্থ্য সংকটের কারণে লক্ষ্যগুলির দিকে অগ্রগতি বজায় রাখা এবং দ্রুততম করার চ্যালেঞ্জগুলো আরও তীব্র হয়েছে। যেহেতু অতিমারির প্রভাব পূর্ব-বিদ্যমান বৈষম্যের উপর বাড়তি চাপ সৃষ্টি করে, সেহেতু এসডিজি’র প্রভাবগুলো প্রান্তিক জনগোষ্ঠীর উপর প্রবাহিত হয়েছে। এতে তাদের […]

Continue Reading

রাশিয়া থেকে সব সংবাদদাতা প্রত্যাহার করলো নিউইয়র্ক টাইমস

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদপত্র নিউইয়র্ক টাইমস রাশিয়া থেকে তাদের সকল সংবাদদাতা প্রত্যাহার করেছে বলে জানিয়েছে দেশটির অপর এক সংবাদমাধ্যম সিএনএন। সংবাদমাধ্যমটির রাশিয়ায় সরেজমিনে কোনো প্রতিনিধি থাকবে না; শত বছরের বেশি সময়ে এটিই প্রথম ঘটনা। এক টুইটবার্তায় নিউইয়র্ক টাইমসের সাবেক মস্কো ব্যুরো নিল ম্যাকফারকুহার লিখেছেন, মস্কোর নিউইয়র্ক টাইমসের ইতিহাসে দুঃখজনক ঘটনা। রাশিয়া থেকে সব সংবাদদাতা প্রত্যাহার করা হচ্ছে। […]

Continue Reading

মন ভুলিয়ে দেয় কলমাকান্দার অপরূপ সৌন্দর্যে

নেত্রকোনা: ঘন সবুজ গারো পাহাড়ের বুক চিরে অবিরাম বয়ে চলা স্বচ্ছ পানি আর অপরূপ প্রাকৃতিক নৈসর্গিক মনোমুগ্ধকর পরিবেশ প্রথম দেখাতেই যে কেউ বিমোহিত হতে পারেন। পাশের সুসং দুর্গাপুরের বিরিশিরির সাদা পাহাড় ও সুমেশ^রী নদীর টলমলে স্বচ্ছ পানি দেখে ভ্রমণপিপাসুরা মুগ্ধ হলেও মন হরণ করা এমন স্নিগ্ধ নয়নাভিরাম কোলাহলমুক্ত জায়গাটি আজো অনেকের কাছে অজানা। অদূর ভবিষ্যতে […]

Continue Reading

রাস্তায় লাশের সারি, সমাধিক্ষেত্রে স্থান নেই

মারিউপোলের রাস্তায় লাশের সারি। সমাধিক্ষেত্রে স্থান সংকুলান হচ্ছে না। তাই গণকবর দেয়া হচ্ছে নিহতদের লাশ। এক একটি গণকবরে ৩৩টি পর্যন্ত লাশ। এমনটা জানিয়ে ইউক্রেনের একজন এমপি দমিত্র গুরিন বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন- এরই মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। এই কথাটি স্বীকার করুন। ওদিকে যুদ্ধ শুরুর পর প্রথমবার মুখ খুলেছেন ইউক্রেনের ফার্স্টলেডি ওলেনা জেলেনস্কি (৪৪)। […]

Continue Reading

সাংবাদিক নির্যাতন ডিসি’র পর পার পেয়ে গেলেন আরডিসি নাজিমও

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের ঘটনায় দণ্ডপ্রাপ্ত সহকারী সচিব নাজিম উদ্দিনের দণ্ড বাতিল করা হয়েছে। গত সোমবার তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে অভিযোগ প্রমাণিত হওয়ায় সাংবাদিক নির্যাতনের মূল হোতা নাজিম উদ্দিনকে ‘গুরুদণ্ড’ এক ধাপ পদাবনতি দিয়েছিল মন্ত্রণালয়। তাকে সিনিয়র সহকারী সচিব থেকে পদাবনমন করে সহকারী সচিব করা হয়। দুই বছরের […]

Continue Reading

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস আজ

ঝড় জলোচ্ছ¡াসের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ এখন যথেষ্ট সক্ষম। ঘূর্ণিঝড়-জলোচ্ছ¡াস, বন্যা, খরা, ভ‚মিকম্প, বজ্রপাতসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঠেকানো না গেলেও মোকাবেলা করে হতাহত ও ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখা সম্ভব। কিন্তু মানবসৃষ্ট বিভিন্ন দুর্যোগ যেমন- অগ্নিকাণ্ড, ভবনধস, কেমিক্যাল বিস্ফোরণ, নৌকাডুবির মতো ঘটনা মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা কতটুকু, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এসব দুর্যোগ চাইলে […]

Continue Reading

শিশুদের হাসপাতালে রাশিয়ার বোমা হামলা

ইউক্রেনের মারিউপোলের সিটি কাউন্সিল দাবি করেছে, রাশিয়ার সেনারা শহরের একটি মাতৃ ও শিশু হাসপাতালে হামলা চালিয়েছে। হামলার একটি ভিডিও প্রকাশ করেছে মারিউপোল সিটি কাউন্সিল। ভিডিওতে দেখা যায় হাসপাতাল ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসস্তুপ। রাশিয়ার হামলার ব্যাপারে সিটি কাউন্সিল জানায়, সিটি সেন্টারে একটি মাতৃ ও শিশু হাসপাতাল, শিশু বিভাগ ও ওষুধ বিভাগ […]

Continue Reading

বৃহস্পতিবার রোমানিয়ায় নেওয়া হবে হাদিসুরের মরদেহ

ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত এম ভি বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেন থেকে রোমানিয়া নিয়ে যাওয়া হচ্ছে। বৃহস্পতিবার মলদোভা হয়ে হাদিসুরের মরদেহ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে নেওয়া হবে বলে বুধবার (৯ মার্চ) রাত সোয়া ১১টায় বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন বিএমএমওএ সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসাইন নিশ্চিত করেন। […]

Continue Reading

আবদুল্লাহ আবু সায়ীদসহ ৩০ শিক্ষাবিদের পরামর্শ চায় ইসি

ঢাকা: বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদসহ ৩০ বুদ্ধিজীবীর পরামর্শ নিতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এজন্য আগামী ১৩ মার্চ বিকেল তিনটায় এক বৈঠক আয়োজন করে তাদের আমন্ত্রণ জানিয়েছে সংস্থাটি। নির্বাচন কমিশনার মো. আলমগীর বুধবার (৯ মার্চ) নির্বাচন ভবনে তার দপ্তরে সাংবাদিকদের জানিয়েছেন, শিক্ষাবিদ, বিশিষ্টজন, গণমাধ্যম, নারী নেত্রী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন […]

Continue Reading

বাইডেনকে ‘পাত্তা দিচ্ছেন না’ আরব নেতারা

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে সরাসরি যুদ্ধে না জড়ালেও পশ্চিমারা একের পর নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে। এই নিষেধাজ্ঞাকে ‘অর্থনৈতিক যুদ্ধ’ বলে মনে করছে রাশিয়া। নিষেধাজ্ঞা নিয়ে রাশিয়াকে কোণঠাসা করতে গিয়ে আরেক সংকটে পড়েছে পশ্চিমাদের নেতৃত্ব দেওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ার বিকল্প তেল-গ্যাসের বাজার তৈরি করতে চেষ্টা চালিয়ে গেলেও বারবার ব্যর্থ হচ্ছে দেশটি। বুধবার (৯ মার্চ) মার্কিন […]

Continue Reading

চবিতে সংঘর্ষ, লাঠিসোঁটা-রামদা নিয়ে ছাত্রলীগের মহড়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই উপপক্ষের মধ্যে আবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুরোনো শত্রুতার জের ধরে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ছাত্রলীগের উপপক্ষ বিজয় ও সিএফসির মধ্যে এ সংঘর্ষ বাঁধে। এতে দুই কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবারও এ দুই উপপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ওই দিন অর্থনীতি বিভাগের র‍্যাগ ডে ছিল। এ উপলক্ষে […]

Continue Reading

কিয়েভে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ বাহিনী

রাজধানী কিয়েভে সর্বাত্মক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে রুশ বাহিনী-এমন সতর্কবার্তা দিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তবে ঠিক কবে নাগাদ এই হামলা হতে পারে সে ব্যাপারে কিছু উল্লেখ করেনি ইউক্রেন। দেশটির সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানান, কিয়েভ শহরে হামলা চালানোর জন্য সব ধরনের […]

Continue Reading

পরীমনি- রাজ জুটির ‘গুনিন’ বিয়ে

আবার বিয়ের শাড়ি গায়ে জড়ালেন পরীমনি। স্বামী অভিনেতা শরিফুল রাজের পালকিতে চড়ে বধূবেশে হাজির হলেন ঢালিউডের আলোচিত নায়িকা। তবে বিয়ে বাড়িতে না; গুনিন বাড়িতে এলেন তিনি। ‘গুনিন’ হলো তাদের নতুন ছবি। এটিকে ঘিরে এ অভিনব প্রচারণার আয়োজন করা হয়েছে। আগামী শুক্রবার (১১ মার্চ ) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত চরকি অরিজিনালের সিনেমা ‘গুনিন’। […]

Continue Reading

এই যুদ্ধ শুধু আমাদের নয়, ইউরোপেরও : ওলেনা জেলেনস্কা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ১৪তম দিন বুধবার। প্রাণহানির খবরের সাথে সাথে আলোচনার খবর মিলছে। দুই দেশের চলমান সংঘাতের মধ্যে দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করতে যাচ্ছেন। এরই মধ্য যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো বিবৃতি দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যুদ্ধের ভয়াবহতা তুলে ধরেছেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা। বুধবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের ফার্স্ট লেডি যুদ্ধের ভয়াবহতা, বিশেষ […]

Continue Reading

এই যুদ্ধই হবে পুতিনের শেষ: বেন ওয়ালেস

ইউক্রেনের চলমান রুশ সামরিক আগ্রাসনই হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শেষ। এমন মন্তব্য করেছেন বৃটেনের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। তিনি বলেন, পুতিনের ক্ষমতা কমে আসছে এবং ইউক্রেনে পুতিনের আক্রমন ব্যর্থ হবে। ইউক্রেনীয়দের প্রতিরোধকামী মনোভাব এবং দেশটির আয়তনের কারণে সেটি দখল করা অসম্ভব বলেও জানান তিনি। এ খবর দিয়েছে ডেইলি পোস্ট। ওয়ালেস বলেন, ভবিষ্যতে কেউ ভ্লাদিমির পুতিনের […]

Continue Reading

ছুটি পেলেন সাকিব

ছুটি চেয়েছিলেন আগেই। তা নিয়ে দ্বিধাদ্বন্দে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অবশেষে প্রত্যাশার ছুটি পেলেন সাকিব আল হাসান। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ক্রিকেটের সব ফরম্যাটে ছুটিতে থাকবেন তিনি। ফলে স্কোয়াডে থাকলেও দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া হচ্ছে না সাকিবের। সাকিব আল হাসানের সঙ্গে আলোচনা করেই দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা করা হয়। কিন্তু দল ঘোষণার তিনদিন পর […]

Continue Reading

বৃহস্পতিবার বিশ্ব কিডনি দিবস

কিডনি অনাবশ্যক দ্রব্য বা পদার্থ মূত্র হিসেবে শরীর থেকে বের করে রক্তের পরিশোধন করে এবং শরীরে ক্ষার এবং অম্লের ভারসাম্য বজায় রাখে। এভাবে কিডনি শরীরকে স্বচ্ছ এবং সুস্থ রাখে। শরীর থেকে বর্জ্য বের করা ছাড়াও রক্ত তৈরি করা, হাড় শক্তিশালী করার মতো আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ করে আমাদের কিডনি। তাই শরীরবৃত্তীয় প্রক্রিয়াকে সচল রাখতে কিডনি […]

Continue Reading

প্রাক-প্রাথমিকের ক্লাস ১৫ মার্চ থেকে

মহামারী করোনাভাইরাসের কারণে দুই বছর বন্ধ থাকার পর প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে আগামী ১৫ মার্চ থেকে। বুধবার (৯ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেনের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন (রবি ও মঙ্গলবার) ক্লাস হবে। সভায় মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদফতরের […]

Continue Reading

হাদিসুরের মরদেহ দেশে ফেরাতে একসঙ্গে কাজ করছে তিন মিশন

ইউক্রেনের ওলভিয়া সমুদ্রবন্দরে হামলার শিকার ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ দ্রুত দেশে ফেরাতে তিনটি মিশন একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব-ইউরোপ) শিকদার বদিউজ্জামান। তিনি বলেন, ‘হাদিসুর রহমানের মরদেহ এখনো ইউক্রেনে রয়েছে। যত দ্রুত সম্ভব আমরা তার মরদেহ দেশে ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবো। এ বিষয়ে আমরা আন্তরিক। বিষয়টি […]

Continue Reading

করোনায় ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, শনাক্তের হার ১.৯৭

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৩২৩ জনের শরীরে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৯৭ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৪৮ হাজার ৪৭১ জন। করোনাভাইরাস নিয়ে বুধবার (৯ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ […]

Continue Reading

বেশিরভাগ স্থানে তাপমাত্রা সামান্য বেড়েছে

গত ২৪ ঘণ্টায় দেশের বেশিরভাগ স্থানে তাপমাত্রা সামান্য বেড়েছে। তবে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। বুধবার (৯ মার্চ) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একদিন আগে যা ছিল ১৩ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক আট থেকে বেড়ে ২৩ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস হয়েছে। মঙ্গলবার দেশের সর্বোচ্চ […]

Continue Reading

দেশে কোনো খাদ্য সঙ্কট হবে না: কৃষিমন্ত্রী

ঢাকা: ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধে দেশে কোনো খাদ্য সঙ্কট, হাহাকার- এরকম কিছু হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। বুধবার (৯ মার্চ) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক চু ডং ইউয়ের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধে আমাদের […]

Continue Reading

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ শিশু শিক্ষার্থীর মৃত্যু

কুমিল্লা সদর দক্ষিণে ট্রেনে কাটা পড়ে তিন শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার বিজয়পুর লেভেল ক্রসিংয়ে ঢাকা-চট্টগ্রাম রেলপথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী ঘটনাটি নিশ্চিত করেন।

Continue Reading

দেশে ফিরেছেন সেই ২৮ নাবিক

ইউক্রেনে যুদ্ধের মধ্যে আটকা পড়া বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধির ২৮ নাবিক দেশে ফিরেছেন। আজ দুপুর ১২টা ২ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তাদের বহনকারী বিমানটি। গত ২৪শে ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। যুদ্ধের কারণে ইউক্রেনে আটকে পড়ে বাংলার সমৃদ্ধি। ২ মার্চ রাত ৯টা ২৫ মিনিটে জাহাজটি হামলার শিকার হয়। হামলায় […]

Continue Reading