২৮ নাবিক নিরাপদ আশ্রয়ে, জাহাজ পরিত্যক্ত

ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলার শিকার ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের ২৮ নাবিক নিরাপদ আশ্রয়ে রয়েছেন। তাদের পোল্যান্ডের ওয়ারশতে নেয়ার চেষ্টা চলছে। সেখান থেকে পরবর্তীতে তাদের বাংলাদেশে আনা হতে পারে। বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এক ভিডিও বার্তায় এ তথ্য জানান। তিনি বলেন, ‘পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা জানিয়েছেন বাংলাদেশের ২৮ নাবিককে সেফ জোনে নেয়া হয়েছে। তারা […]

Continue Reading

বাংলাদেশী নাবিক নিহতের ঘটনায় রাশিয়ার সমবেদনা

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ `বাংলার সমৃদ্ধি’ বুধবার ইউক্রেনের ওলভিয়া বন্দরে নোঙ্গর করা অবস্থায় ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। এ সময় ক্ষেপণাস্ত্রের আাঘাতে জাহাজটির নাবিক হাদিসুর রহমানের মৃত্যু হয়। তার মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছে রাশিয়া। এ বিষয়ে ঢাকায় অবস্থিত রুশ দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, আমরা মৃত ব্যক্তির কাছের জনদের প্রতি গভীর […]

Continue Reading

আজ শাবান মাসের চাঁদ দেখা যায়নি, ১৮ মার্চ শবে বরাত

বাংলাদেশের আকাশে আজ বৃহস্পতিবার কোথাও ১৪৪৩ হিজরি সনের শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ৪ মার্চ শুক্রবার রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ৫ মার্চ শনিবার থেকে শাবান মাস গণনা করা হবে। এ প্রেক্ষিতে আগামী ১৮ মার্চ শুক্রবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে […]

Continue Reading

নাসুম ঘূর্ণিতে ৬১ রানের বড় জয় টাইগারদের

ব্যাট হাতে হাফসেঞ্চুরিতে লিটন কুমার দাস দলকে এনে দিলেন লড়াইয়ের পুঁজি। এরপর বল হাতে আফগানদের ধসিয়ে দিলেন নাসুম আহমেদ ও শরীফুল ইসলামরা। তাদের নৈপুণ্যে ৬১ রানের বড় জয়ে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ১৭.৪ ওভারে মাত্র ৯৪ […]

Continue Reading

পুতিনের প্রেমিকা কে এই এলিনা?

বিশ্বের শীর্ষ সব গণমাধ্যমের শিরোনামে এখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত ২৪ ফেব্রুয়ারি তিনি ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দেন। এরপর থেকে তার ব্যক্তিগত জীবনের একাধিক ‘গোপন বিষয়’ প্রকাশ্যে আসছে। রুশ বাহিনীর আগ্রাসন ঠেকাতে বৃহস্পতিবার (৩ মার্চ) অষ্টম দিনের মতো যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেন সেনারা। এই যুদ্ধে এরই মধ্যে ১০ লাখের বেশি মানুষ দেশটি ছেড়ে […]

Continue Reading

বাসদের প্রথম কংগ্রেস শুরু শুক্রবার

ঢাকা: শুক্রবার (৪ মার্চ) বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রথম কংগ্রেসের সমাবেশ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৩ মার্চ) বাসদ থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রথম কংগ্রেস উপলক্ষে শুক্রবার (৪ মার্চ) বেলা ২টা ৩০মিনিটে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্য মঞ্চে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সভাপতিত্ব করবেন বাসদ […]

Continue Reading

তিন দিক থেকে অভিযান জোরদার করেছে রুশরা

গুরুত্বপূর্ণ খারসন শহর দখলে নেওয়ার দাবি করেছে মস্কো। এদিকে, ইউক্রেন অভিযানে প্রথমবারের মতো নিজেদের সেনা হতাহতের খতিয়ান দিয়েছে ক্রেমলিন। যদিও, রুশ সরকারি তথ্যের কয়েকগুণ বেশি সেনা হতাহত হয়েছে বলে দাবি ইউক্রেনের। চলমান অভিযানে প্রাণ বাঁচাতে ইউক্রেন থেকে পালিয়েছে ১০ লাখ মানুষ। বৃহস্পতিবার সকালে ইউক্রেনের সীমান্তবর্তী বেশ কয়েকটি শহরে হামলা চালায় রুশ বাহিনী। দক্ষিণ-পূর্বাঞ্চলের মারিওপোল এবং […]

Continue Reading

যুদ্ধে রাশিয়ার ৯ হাজার সেনা হতাহত, দাবি ইউক্রেনের

রাশিয়া ও ইউক্রেনের মধ্য রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। চলমান যুদ্ধে দুই পক্ষ থেকেই নিয়মিত তথ্য জানানো হচ্ছে। ইউক্রেনের দাবি করেছে যুদ্ধে রাশিয়ার প্রায় নয় হাজার সেনা হতাহত হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়ার, ২১৭টি ট্যাঙ্ক, ৩০টি যুদ্ধবিমান, ৮৪৬টির বেশি সাঁজোয়া যান ও ৩১টি হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন […]

Continue Reading

২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ৬৫৭

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৮ জনে। একই সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬৫৭ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৪৫ হাজার ৭৬৫ জনে। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক […]

Continue Reading

সোনার দাম বাড়ল

ঢাকা: আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ায় বাংলাদেশেও সোনার দাম বাড়ানো হয়েছে। আজ বৃহসপতিবার এই নতুন দাম কার্যযকর হয়েছে। জানা গেছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারের অস্থিতিশীল অবস্থায় এবার দাম বাড়ল স্বর্ণের। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় এবার দেশীয় বাজারেও স্বর্ণের দাম বেড়েছে। আজ বৃহস্পতিবার (৩ মার্চ) থেকেই স্বর্ণের নতুন দাম কার্যকর হবে বলে গণমাধ্যমকে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স […]

Continue Reading

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ দলে অভিষেক হতে যাচ্ছে দুজনের। তারা হলেন- গত বিপিএল কাঁপানো মুনিম শাহরিয়ার ও ইয়াসির আলী। তবে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। ম্যাচের আগে জানা যায়, তার খেলা হচ্ছে না। বুধবার অনুশীলন […]

Continue Reading

ফের বাড়ল ১২ কেজি এলপিজির দাম

দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবার বাড়ল। বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ ১ হাজার ২৪০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩৯১ টাকা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে এটি কার্যকর হবে। এদিন নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। উৎপাদন পর্যায়ে ব্যয়ের পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির উৎপাদিত […]

Continue Reading

নাবিক আরিফের বরগুনার বাড়িতে চলছে মাতম

বরগুনা: ইউক্রেনের অলিভিয়া পোর্টে রাশিয়ার রকেট হামলায় বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’-এর মেরিন ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান আরিফের মৃত্যুতে তার বরগুনার বেতাগীর গ্রামের বাড়িতে চলছে মাতম। আহাজারি করছেন স্বজনরা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তান আরিফকে হারিয়ে বাবা বাকরুদ্ধ ও মা বেহুঁশ। গত বুধবার (২ মার্চ) রাত ১১টার দিকে আরিফের নিহত হওয়ার খবর পান স্বজনরা। নিহত আরিফের বাড়ি বরগুনা […]

Continue Reading

নাবিকের আকুতি ‘আমাদের বাঁচান’

ইউক্রেনের বন্দরে আটকেপড়া বোমা হামলার শিকার বাংলাদেশি জাহাজ থেকে উদ্ধারের আকুতি জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন নাবিকেরা। ভাইরাল হওয়া ভিডিওতে এক নাবিককে বারবার বলতে শোনা যায়, ‘আমাদের বাঁচান। আমাদের কোনো জায়গা থেকে সাহায্য আসেনি।’ ইউক্রেনের অলভিয়া বন্দর জলসীমায় নোঙর করে রাখা জাহাজটিতে গতকাল বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টার দিকে) গোলা […]

Continue Reading

পদ ফিরে পেতে আপিল বিভাগে নিপুণ

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নিপুণ‌ আক্তারকে বিজয়ী ঘোষণাকে অবৈধ বলে বুধবার রায় দেন হাইকোর্ট। এ রায়ের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার আপিল করেছেন নিপুণ আক্তার। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন নিপুণের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। এর আগে গতকাল এ সংক্রান্ত রুলের ওপর তৃতীয় দিনের শুনানি শেষে বিচারপতি মামনুন রহমান […]

Continue Reading

বাংলাদেশ থেকে আরও শান্তিরক্ষী নিতে চায় জাতিসংঘ

শান্তি রক্ষা কার্যক্রমে বাংলাদেশের আরো বেশি সহায়তা চাইলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি জাতিসংঘে শান্তি রক্ষা কার্যক্রমে ভবিষ্যৎ চাহিদা পূরণে বাংলাদেশ আরো অধিকহারে শান্তি রক্ষী সরবরাহ অব্যাহত রাখবে বলে প্রত্যাশার কথা জানান। জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎকালে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের […]

Continue Reading

নিজের বন্দুকের গুলিতে বিজিবি সদস্যের মৃত্যু!

নওগাঁ: নওগাঁর সাপাহার সীমান্তে তানভীর (২৬) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। বিজিবির দাবি নিজের কাছে থাকা বন্দুক দিয়ে আত্নহত্যা করেছেন তিনি। বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে সুন্দরইল বিওপির ক্যাম্পে ঘটনাটি ঘটে। তানভীর নড়াইল জেলার শেখ আরজুনুর ছেলে। তিনি নওগাঁর সাপাহার উপজেলার সুন্দরইল সীমান্ত বিওপিতে কর্মরত ছিলেন। বিজিবি বরাত দিয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর […]

Continue Reading

অদৃশ্যে নিষ্প্রাণ সেই তুমিরা–রিপন আনসারী

বিমূর্ত আকাশে লুকানো তারারা মাঝে মাঝে ঝাপসা আলো বিলায় জমিনে দাঁড়িয়ে পথিকেরা সেই দৃশ্যেলোকে হারায় মুচকি হেসে পথিকের টিপ্পনী অন্য আলো দেয় এটাও ভালোবাসা বা প্রেম তবে নয় প্রণয় নশ্বর পৃথিবীতে ক্ষনিকের ভালোবাসা হারিয়ে যায় নিত্যসময়ে ভাবনার জগতে অবলিলায় প্রেম হারিয়ে যায় দূরসীমানায় অদৃশ্যে নিষ্প্রাণ সেই তুমিরা এটাও দুনিয়ারই প্রেমের রীতি এই প্রেমের শ্লোগান হল […]

Continue Reading

অস্ত্রোপচার প্রয়োজন, ভারত যাচ্ছেন মাশরাফি

জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আসন্ন প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলবেন লিজেন্ডস অব রূপগঞ্জে। বুধবার (২ মার্চ) দল বদলের প্রথম দিনে নিজে হাজির হয়ে শেখ জামাল ছেড়ে নাম লেখান রূপগঞ্জে। এবার বিপিএলে ঢাকার হয়ে খেললেও চোটের কারণে শেষের দিকে ম্যাচগুলো খেলা হয়নি তার। তাই রূপগঞ্জে নাম লেখালেও তিনি চিকিৎসার জন্য ভারত যাচ্ছেন। সুস্থ হয়ে […]

Continue Reading

বেসামরিক মানুষকে নিরাপদে চলে যেতে বলছে রাশিয়া–বিবিসি

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার কর্মকর্তারা বলছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভ শহরের বাসিন্দাদের সেখান থেকে সরে যাওয়ার সময় রাশিয়ার সৈন্যরা কোন প্রতিবন্ধকতা তৈরি করবে না। ৪০ মাইল দীর্ঘ রাশিয়ার একটি সামরিক বহর এখন কিয়েভ শহর থেকে ২০ মাইল দূরে রয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, কিয়েভ শহর থেকে বাসিন্দারা যাতে বের হতে পারে সে সুযোগ দেয়া হবে। […]

Continue Reading

‘ভোটার হতে ১৫ বছর বয়সেই রেজিস্ট্রেশন করে রাখা যাবে’

সিলেট: ভোটার হতে ১৫ বছর বয়সেই রেজিস্ট্রেশন করে রাখা যাবে বলে জানিয়ে সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘নির্ধারিত ১৮ বছর হলেই তথ্য সেন্ট্রাল ডাটা সার্ভারে ভোটার তালিকায় চলে যাবে। আর নতুন করে ভোটার হতে হবে না। তবে, এ ক্ষেত্রে নির্ভুল তথ্য দিতে হবে। আর আগামীতে স্মার্টকার্ডই পাসপোর্টের কাজ দেবে। এক কার্ডে ৫২ […]

Continue Reading

শনাক্ত ৪৪ কোটি ছাড়ালো, একদিনে সাড়ে ৭ হাজার মৃত্যু

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আবারও বেড়েছে দৈনিক মৃত্যু ও শনাক্ত। এ মারণ ভাইরাসটিতে গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৭ হাজার ৫১৬ জন। আগের দিন ৬ হাজার ৮১৩ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে মহামারির শুরু থেকে ভাইরাসটিতে মোট মৃত্যু বেড়ে পৌঁছেছে ৫৯ লাখ ৯২ হাজার ৫৪ জনে। ভাইরাসটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও […]

Continue Reading

ইউক্রেন থেকে ফিরলেই বিয়ে করার কথা ছিল হাদিসুরের

রাশিয়ার চলমান সংকটের মধ্যে ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধিতে’ রকেট হামলায় আঘাতে ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান আরিফ নিহত হয়েছেন। তার গ্রামের বাড়ি বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নে চলছে শোকের মাতম। বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ১০ মিনিটে ইউক্রেনের অলভিয়া বন্দরের ‘এমভি বাংলা সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলা হয়। এ ঘটনায় মারা যায় হাদিসুর। তিনি […]

Continue Reading

চট্টগ্রামে করোনা আক্রান্ত ৩৫ জন

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮২৩টি নমুনা পরীক্ষা করে ৩৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ৯১ শতাংশ। এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ। বৃহস্পতিবার (৩ মার্চ) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৩টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ২৪ জন মহানগর এলাকার […]

Continue Reading

লাগামহীন নিত্যপণ্য, দুর্বল তদারকি

চালের উৎপাদন, বিপণন, মজুত ও আমদানি-সবকিছুতেই এবার রেকর্ড হয়েছে। অথচ নিত্যপণ্যের বাজারে চাল, ডাল, ভোজ্য তেল, মাছ-মাংস, আটা-ময়দা, সবজিসহ সব ধরনের খাদ্যের দাম ক্রমাগত বেড়েই চলেছে। বাজারে কর্তৃপক্ষের কোনো নিয়ন্ত্রণ বা নজরদারি নেই। মোটা চাল ৫০ টাকার উপরে, সরু চাল ৭০ টাকা, বোতলজাত সয়াবিন তেল এক লিটার ১৮৫ টাকা, চিনি ৮৫ টাকা মসুর ডাল ১২০ […]

Continue Reading