বাতিল হতে পারে জায়েদ খানের প্রার্থিতা, অভিযোগ মন্ত্রণালয়ে

শেষ হয়েও যেন শেষ হচ্ছে না বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচন। ভোটাভুটি হয়েছে পাঁচদিন হয়ে গেল। তবুও থামছে না নির্বাচনে অনিয়ম নিয়ে আলোচনা-বিতর্ক। নিপুণের দাবি, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাচন কমিশনার- সবাই কাজ করেছেন জায়েদ খানের পক্ষে। তাই ফলাফল গেছে তার বিপক্ষে। পাশাপাশি সাধারণ সম্পাদক পদে জয়ী হতে জায়েদ খান নোট দিয়ে ভোট কিনেছেন বলেও দাবি […]

Continue Reading

চলতি মাসে শিলাবৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসের (ফেব্রুয়ারি) শেষের দিকে শিলাবৃষ্টিসহ বজ্রঝড় হতে পারে। এছাড়া চলতি মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি ও একটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আজ বুধবার চলতি মাসের পূর্বাভাস প্রতিবেদনে এমনটাই জানিয়েছে বিশেষজ্ঞ কমিটি। এদিন আবহাওয়া অধিদপ্তরের ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত […]

Continue Reading

স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাঁট ইউনিয়নে এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে আসরাফুল ও মোতিয়ার নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকালে অভিযান পরিচালনা করে ওই দুই যুবককে রুহিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্তরঞ্জন বলেন, ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় ওই কিশোরীর বাবা বুধবার সকালে থানায় কয়েকজনের নাম উল্লেখ্য […]

Continue Reading

খালেদা জিয়ার মুক্তিতে আইনজীবীদের ব্যর্থতাই দায়ী: জাফরুল্লাহ

বেগম খালেদা জিয়ার মুক্তি না হওয়ার পেছনে তার আইনজীবীদের ব্যর্থতাই দায়ী বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আর ২০২২ সালকে অনেক ঘটনাবহুল বছর দাবি করে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, র‌্যাবের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এটা শুধু নমুনা, নিষেধাজ্ঞা আরও আসবে। খালেদা জিয়ার মুক্তিতে আইনজীবীদের ব্যর্থতাই দায়ী: জাফরুল্লাহ বুধবার […]

Continue Reading

পবিত্র শবে মেরাজ ২৮ ফেব্রুয়ারি

দেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে, আগামীকাল ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। ফলে পবিত্র লাইলাতুল মেরাজ পালিত হবে ২৮ ফেব্রুয়ারি (২৬ রজব) রাতে। ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুধবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত […]

Continue Reading

চাকরি পাচ্ছেন ‘দু-বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাওয়া’ সেই আলমগীর

‘শুধুমাত্র দু-বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই’ এমন শিরোনামে মাস্টার্স পাস করা আলমগীর কবিরের একটি বিজ্ঞাপনের ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এটি ছড়িয়ে পড়তেই অনেকেই সে যুবকের সন্ধান চান। বগুড়া শহরের জহুরুল নগর এলাকায় বসবাস করা যুবকের ভাইরাল এ বিজ্ঞাপন দেখে বুধবার পুলিশ সুপার কার্যালয়ে তাকে ডেকে নেওয়া হয়। সেখানে তার সঙ্গে কথা বলেন পুলিশ সুপার। […]

Continue Reading

নির্বাচিত হওয়ার পর প্রথম একসঙ্গে কাঞ্চন-জায়েদ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে দেশব্যাপী। নির্বাচন ঘিরে সিনেমাপ্রেমী মানুষ যে আগ্রহ সামাজিক যোগাযোগমাধ্যমে দেখিয়েছেন তা অভাবনীয়। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ২৮ জানুয়ারি। এই নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ ও মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে। এতে সভাপতি হিসেবে ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান […]

Continue Reading

জানুয়ারিতে মৃতদের ৭৩% টিকা নেননি: স্বাস্থ্য অধিদপ্তর

চলতি বছর জানুয়ারিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন, তাদের মধ্যে ৭৩ শতাংশ টিকা নেননি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে যুক্ত হয়ে বুধবার দুপুরে এই তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম। অধ্যাপক নাজমুল ইসলাম জানান, চলতি বছর জানুয়ারিতে করোনায় আক্রান্ত হয়ে ৩১ জন মারা গেছেন সারাদেশে। তাদের মধ্যে প্রথম […]

Continue Reading

ভাষা সৈনিক আবুল হাসেম আর নেই

ময়মনসিংহ: ময়মনসিংহ-১০ (গফরগাঁও) সাবেক দুই বারের সংসদ সদস্য বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ভাষা সৈনিক আবুল হাশেম (৯৪) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন) বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল ৭টায় রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজুল ইসলাম। তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্য জনিত […]

Continue Reading

মাঠে নামার প্রস্তুতি নেন: বিএনপি নেতাদের হাফিজ

গণ-আন্দোলনের জন্য বিএনপি নেতাদের মাঠে নামার প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। বুধবার (২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে রাজনৈতিক নেতা, আলেম-ওলামা, সাংবাদিক ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে ‘রাজবন্দির মুক্তি দাও’ শীর্ষক এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) আয়োজনে এ সভা অনুষ্ঠিত […]

Continue Reading

বান্দরবানে আগুনে পুড়ে ২ ব্যক্তির মৃত্যু

বান্দরবানের আলীকদম উপজেলায় একটি বসতবাড়িতে আগুন লেগে ২ ব্যক্তি নিহত ও ১ ব্যক্তি আহত হয়েছেন। বুধবার রাতে আলীকদম উপজেলার কলার ঝিরি লাংড়ি মুরংপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতে রেংনং ম্রো (৩৬), রিংরাও ম্রো (৩২) ও মেনরাই ম্রো (৪২) ঘরে ঢুকে কুপি বাতি না নিভিয়ে ঘুমিয়ে যান। রাতের কোনো এক সময় কুপি বাতি পড়ে গিয়ে […]

Continue Reading

পূর্ণিমার মেয়েও করোনায় আক্রান্ত

চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমার পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন তার মেয়ে আরশিয়া উমাইজা। বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ণিমার স্বামী আহমেদ ফাহাদ জামাল। বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে সামাজিকমাধ্যম ফেসবুকে জামাল লেখেন, আমার মেয়ের করোনা পজিটিভ, আমার মেয়েকে আপনাদের প্রার্থনায় রাখুন। এর আগে গেল ২২ জানুয়ারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন পূর্ণিমা। খবরটি জানিয়েছিলেন পূর্ণিমা নিজেই। জানা গেছে, মা ও […]

Continue Reading

খালেদা জিয়া সুস্থ হয়ে বাড়ি ফেরায় বিএনপি হতাশ : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তারা (বিএনপি) দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, শুধু তা নয়; তারা যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়েও মিথ্যাচার করেছে ক্রমাগতভাবে সেটির প্রমাণ গতকাল বেগম জিয়ার সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে। অর্থাৎ তাদের পুরো রাজনীতিটাই মিথ্যার ওপরে প্রতিষ্ঠিত।’ বুধবার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন […]

Continue Reading

করোনায় ২৪ ঘন্টায় ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১২১৯৩

ঢাকাঃ একদিনের ব্যবধানে মৃত্যু আবার বেড়েছে। সামান্য কমেছে শনাক্ত। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৪৬১ জনে। নতুন শনাক্তের ৫২ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। নতুন করে শনাক্ত হয়েছেন ১২,১৯৩ জন। আগের দিন এই সংখ্যা ছিল ১৩,১৫৪ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৭ দশমিক ৪৩ […]

Continue Reading

করোনায় আরো দুই সপ্তাহ বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

ঢাকাঃ করোনাভাইরাস সংক্রমণের জেরে সৃষ্ট পরিস্থিতিতে দুই সপ্তাহ বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সাংবাদিকদের এ কথা জানান। এর আগে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে গত ২১ জানুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। তখন জানানো হয়েছিলো, ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই ছুটি চলবে। এর আগেও করোনার জেরে দীর্ঘ […]

Continue Reading

ফের করোনায় আক্রান্ত রুমিন ফারহানা

বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। শায়রুল কবির খান বলেন, গত শনিবার রুমিন ফারহানার কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। তবে তিনি সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শে বাসায়ই অবস্থান করছেন। এর আগে করোনার শুরুতে ২০২০ সালে এই ভাইরাসে একবার আক্রান্ত হয়েছিলেন […]

Continue Reading

৫৭টি দেশে পাওয়া গেছে ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট

বিশ্ব স্বাস্থ্য সংস্থা মঙ্গলবার বলেছে, অত্যন্ত সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের একটি সাব-ভ্যারিয়ান্ট ৫৭টি দেশে শনাক্ত হয়েছে, কিছু গবেষণায় ইঙ্গিত দেয়া হয়েছে এটি ওমিক্রন মূল স্টেনের চেয়েও বেশি সংক্রামক হতে পারে। ১০ সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়ার পর থেকে অতিসংক্রামক এবং ব্যাপকভাবে মিউটেড ওমিক্রন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার সাপ্তাহিক এপিডেমিওলজিক্যাল আপডেটে বলেছে, […]

Continue Reading

রাবি শিক্ষার্থী হিমেলের জানাজা সম্পন্ন, ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস ভিসির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণসামগ্রী বহনকারী একটি ট্রাকের চাপায় নিহত শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের জানাজা সম্পন্ন হয়েছে। আজ বুধবার সকাল পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে রাবি ভিসি নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দেন। এর আগে সকাল সাড়ে নয়টার দিকে নিহত হিমেলের লাশ চারুকলায় নিয়ে যাওয়া হয়। সেখানে […]

Continue Reading

রাবির শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় উত্তপ্ত ক্যাম্পাস, প্রক্টর প্রত্যাহার

ট্রাকচাপায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় প্রক্টর ড. লিয়াকত আলীকে প্রত্যাহার করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ভিসি বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এদিকে আজ সকালে জানাজার জন্য নিহত শিক্ষার্থীর মরদেহ ক্যাম্পাসে আনা হয়েছে। আজ […]

Continue Reading

ঢাবি’র ১৮ আবাসিক হল কমিটি ঘোষণা করলো ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হলে ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়েছে। আজ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের এসব কমিটি অনুমোদন দেওয়া হয়। ১৮ টি হলে যারা নেতৃত্বে এসেছেন- হাজী মুহাম্মদ মহসিন হল সভাপতি : শহীদুল হক শিশির সাধারণ সম্পাদক :মোহাম্মদ হোসেন মাস্টারদা সূর্যসেন […]

Continue Reading

দিনাজপুরে ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের ৩ যাত্রী নিহত

রংপুর: দিনাজপুরের বিরামপুরে ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের তিন যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মহিদুল ইসলাম। তিনি বলেন, নিহত যাত্রীরা বিরামপুর থেকে প্রাইভেট কারে করে জয়পুরহাটে ডাইভিং পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছিলেন। প্রাইভেট কারটি বিরামপুরের […]

Continue Reading

কুমিল্লায় নির্বাচনী সহিংসতায় নৌকা সমর্থকের মৃত্যু

দেবিদ্বার (কুমিল্লা): কুমিল্লার দেবিদ্বারে নির্বাচনী প্রচারণাকালে স্বতন্ত্র প্রার্থীর সমর্থদের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় নৌকার প্রার্থীসহ ৫ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জেলার দেবিদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের ইউসুফপুর ধানিস মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম সুরুজ মিয়া (৫০)। তিনি সংঘর্ষ চলাকালীন হামলাকারীদের ধাক্কায় মাটিতে পড়ে যান। […]

Continue Reading

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ৭ থেকে ১৪ দিন বাড়তে পারে

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে দুই সপ্তাহের জন্য বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। সশরীরে পাঠদান বন্ধ থাকবে ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত। এর আগেও দীর্ঘ দেড় বছর বন্ধ ছিল সশরীরে পাঠদান। সবকিছু সচল রেখে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। নতুন করে শিক্ষা প্রতিষ্ঠানের এই ছুটি বাড়ানো হচ্ছে নাকি ৬ই ফেব্রুয়ারির পর সশরীরে ক্লাস শুরু হবে তা জানতে […]

Continue Reading

শিক্ষার্থীর মৃত্যুতে উত্তাল রাবি ক্যাম্পাস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ইতোমধ্যে পাঁচটি ট্রাকে আগুন দিয়েছেন শিক্ষার্থীরা। এসময় উপাচার্যের ভবনে দফায় দফায় হামলা করে গেট ভাঙচুরের চেষ্টা করা হয়েছে। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্মাণাধীন একাডেমিক ভবনে। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের সামনে পুলিশের শতাধিক সদস্য জড়ো হন। […]

Continue Reading

চট্টগ্রামে নতুন আক্রান্ত ৫৪৯, শনাক্তের হার ২১.৩২ শতাংশ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৫৪৯ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২০ হাজার ৯৯২ জনে এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৯ জনে। বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। […]

Continue Reading