বিশ্বে করোনায় ৮২ হাজার মৃত্যু, আক্রান্ত সাড়ে ১৪ লাখ

ডেস্ক: মরণঘাতি করোনা ভাইরাসের আক্রমন বাড়ছেই। সর্বশেষ তথ্য অনুয়ারী বিশ্বে ৮২০৭৪ জন মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মোট আক্রান্ত হয়েছেন ১৪লাখ ৩১ হাজার ৬৯১ জন। সুস্থ হয়েছেন ৩লাখ ০২ হাাজর ১১৫জন। বাংলাদেশে মোট মৃত্যুর সংখ্যা ১৭জন। আক্রান্ত হয়েছেন ১৬৪জন। সুস্থ হয়েছেন ৩৩জন।

Continue Reading

ঢাকায় সহস্রাধিক বাড়ি লকডাউন

ঢাকা: লকডাউন। মরণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপি চলছে লকডাউন। কোথাও প্রশাসন, কোথাও এলাকাবাসীর উদ্যোগে এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ঢাকার প্রায় ৫২ এলাকায় এ পর্যন্ত সহস্রািধক বাড়ি লকডাউন করেছে পুলিশ। তারপর কেউ কেউ বাধা-নিষেধ উপেক্ষা করেই বিনা কারণে বাসার বাইরে যাচ্ছেন। আড্ডা দিচ্ছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পুরান ঢাকার লালবাগে মঙ্গলবার এক ব্যবসায়ীর মৃত্যু ঘটে। […]

Continue Reading

ঢামেক আইসোলেশন ওয়ার্ডে যুবকের মৃত্যু

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের নিচতলায় আইসোলেশন ওয়ার্ডে এক যুবকের মৃত্যু হয়েছে। আইসোলেশনের ওয়ার্ড মাস্টার আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Continue Reading

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে প্রবাসীসহ ২ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় আইসোলেশনে থাকা জেলার বাঞ্ছারামপুর উপজেলার ৪৫ বছর বয়সী এক কৃষক এবং রাতে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ্বাসকষ্টে এক প্রবাসীর মৃত্যু হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সোমবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের চরছাউনী গ্রামের ওই কৃষকের দেহে করোনা ভাইরাসের উপসর্গ থাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে আইসোলেশনে থাকা অবস্থায় তিনি […]

Continue Reading

কাপাসিয়ায় জ্বর ও ঠান্ডায় যুবকের মৃত্যু, পরিবার হোম কোয়ারেন্টাইনে

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় জ্বর ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ২৭ বছর বয়সী যুবক সেলিম তার নিজ বাড়িতে মারা গেছেন। তিনি কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের উলুসাড়া গ্রামের সুরুজ্জামানের ছেলে। কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম সরকার জানান, সেলিম নারায়ণগঞ্জের একটি ওষুধের দোকানে চাকরি করতেন। প্রায় তিন সপ্তাহ আগে জ্বর ও ঠান্ডা নিয়ে […]

Continue Reading

নিউইয়র্কে আরও ২জন সহ ৮৮ বাংলাদেশির মৃত্যু, রোগী নিচ্ছে না হাসপাতাল

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে গত ২৪ ঘণ্টায় ৮০৬ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। এর মধ্যে দুই প্রবাসী বাংলাদেশিও রয়েছেন। গত মার্চের মাঝামাঝি থেকে ৭ এপ্রিল পর্যন্ত নিউইয়র্ক সিটির বিভিন্ন হাসপাতালে মারা গেছে মোট ৩২০২ জন। এ সংখ্যা ক্রমান্বয়েই বৃদ্ধি পাচ্ছে। এদিকে সুস্থ হয়ে উঠার আগেই হাসপাতাল থেকে রোগীকে বাড়ি পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের […]

Continue Reading

হোম কোয়ারেন্টিনে বই, মোবাইল এবং রুমিন ফারহানা

রুমিন ফারহানা। রাজনীতিবিদ, আইনজীবী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। রাজনীতিতে অল্প সময়ে পরিচিতি লাভ করা রুমিন ফারহানা সব সময় ব্যস্ত থাকতেন পার্লামেন্ট, কোর্ট, সভা, সেমিনার নিয়ে। কিন্তু মহামারি করোনা ভাইরাসের কারণে গত একমাস ধরেই হোম কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। এসময় বই পড়া, লেখালেখি করা আর মুঠোফোনে নিজ এলাকার মানুষের সঙ্গে কথা বলেই দিন কাটে তার। […]

Continue Reading

পাটগ্রামে সামাজিক দুরত্ব না মানায় জরিমানা

কামরান হাবিব, রংপুর : করানো পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় সরকারি নির্দেশিকা অমান্য করার দায়ে সকল পেশা শ্রেণীর মানু‌ষের মাঝে সামাজিক দুরত্ব নিশ্চিতকরণ ও সামাজিক ভাবে সচেতন করতে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান কর্তৃক পরিচালিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয। ভ্রাম্যমান এই আদালতে মাধ্যমে ৩৪ টি কেস ছিলিপের বিপরীতে ১৮ হাজার ৭ শত […]

Continue Reading

গোলাপগঞ্জের তিনটি গ্রামে সেচ্ছায় লকডাউন

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার তিনটি গ্রাম করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্থানীয়দের উদ্যোগে স্বেচ্ছায় ‘লকডাউন’ হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলার তিনটি গ্রামের কয়েকজন সমাজকর্মীর সাথে মুঠোফোনে কথা বলে এ তথ্য জানা যায়। তারা জানান গ্রামগুলোর প্রবেশ পথে বাঁশ বেধে ‘লকডাউন’ করে দিয়েছে এলাকার জনসাধারণ ও গ্রামের যুবকরা। গোলাপগঞ্জের সদর ইউপির চৌঘরী গ্রামের মোকাম […]

Continue Reading

টাঙ্গাইলে ৩০ পরিবার লকডাউন প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ায়

সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলার মির্জাপুরে প্রথম বারের মতো এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত মঙ্গলবার রাতে ঢাকার আইটিইএস থেকে টাঙ্গাইলের সিভিল সার্জনকে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে। আর আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায়। তিনি রবিবাত নারায়নগঞ্জ থেকে মির্জাপুরে নিজ বাড়িতে এসেছিলেন। পরে তিনি সেখানে একটি ক্লিনিকে কাজ করতেন । পরে […]

Continue Reading

টাঙ্গাইলে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত

সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় ৭৭ জনের নমুনা সংগ্রহ করা হলেও মাত্র একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে শনাক্ত হয়েছে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে থেকে। রোগটি শনাক্ত করার পাশাপাশি কোথা থেকে তিনি সংক্রমিত হয়েছেন সেটা বের করাও এ রোগ প্রতিরোধের জন্য জরুরি। তাই চিকিৎসকরা সবসময় সে বিষয়েও খোঁজ খবর নিয়ে […]

Continue Reading

না ফেরার দেশে চলে গেলেন শায়খে ইমামবাড়ী

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট :: দেশের বর্ষিয়ান বরেণ্য আলেমেদ্বীন, খলিফায়ে মাদানী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি ও জামেয়া দারুল কোরআন সিলেটের শায়খুল হাদীস আল্লামা আব্দুল মু’মিন শায়েখে ইমামবাড়ী ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১২টায় তিনি নবীগঞ্জ থানার ইমামবাড়ীস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল […]

Continue Reading

টাঙ্গাইলে শ্বশুর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

</a সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার ফলদা ইউনিয়নের মাদারিয়া গ্রামের শাহ আলমের স্ত্রী। গত মঙ্গলবার (০৭ই এপ্রিল) দুপুরে ওই গৃহবধূর মরদেহ তার শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এসআই টিটু চোধুরী এ ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেছেন "এ ব্যাপারে থানা একটি অপমৃত্যুর মামলা […]

Continue Reading

সিঙ্গাপুরে একদিনে ৪৭ বাংলাদেশি করোনায় আক্রান্ত

সিঙ্গাপুরে একদিনে ৪৭ জন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত বাংলাদেশিরা বেশিরভাগই একই আবাসিক ভবনে থাকতেন। এ রকম তিন চারটি আবাসিক ভবন রয়েছে। কোভিড-১৯ আক্রান্তদের সর্বশেষ এ তথ্য দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। স্থানীয় সময় মঙ্গলবার দুপুর বারোটা পর্যন্ত সংকলিত তথ্য অনুযায়ী দেশটিতে একদিনে আক্রান্তের সংখ্যা ১০৬। সিঙ্গাপুরে অভিবাসী শ্রমিকের সংখ্যা ২০ লাখের বেশি। এদের বেশিরভাগই […]

Continue Reading

গাজীপুর লকডাউন নয়, কড়াকড়ি আরোপ—জিএমপি কমিশনার

গাজীপুর: কারোনা ভাইরাসের সংক্রমনে সৃষ্ট দুর্যোগময় পরিস্থিতিতে গাজীপুরকে লকডাউন করা হয়নি। তবে গাজীপুরে যানবাহন ও লোক চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশ ও জেলা প্রশাসন। কয়েকটি মিডিয়ায় গাজীপুর লকডাউন হওয়ার প্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ ও জেলা প্রশাসন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন বলেন, রোগ সংক্রমন ও মৃত্যুর […]

Continue Reading

করোনায় লালবাগের ব্যবসায়ীর মৃত্যু, মেয়ে- জামাতা হাসপাতালে

ঢাকা: করোনা আক্রান্ত হয়ে ঢাকার লালবাগের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫০ বছর বয়সী ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন ডিএমপির লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার(ডিসি) মোনতাসির রনি। বলেন, ওই ব্যবসায়ী আজ মারা গেছেন। তিনি অসুস্থ হওয়ার খবর পেয়ে ওই এলাকার কয়েকটি বাড়ি লকডাউন করা দেয়া […]

Continue Reading

আইজিপি হচ্ছেন র‌্যাবের ডিজি বেনজীর আহমেদ

ঢাকা: নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পাচ্ছে বাংলাদেশ। র‌্যাবের মহাপরিচালক (ডিজি) ড. বেনজীর আহমেদ হচ্ছেন পুলিশের পরবর্তী মহাপরিদর্শক (আইজিপি)। তিনি বর্তমান আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হবেন। র‌্যাবের নতুন মহাপরিচালক (ডিজি) হচ্ছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এ দিকে বর্তমান আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ শ্রমবাজার হিসেবে পরিচিত […]

Continue Reading

বিশ্বে করোনায় ‍মৃত্যু প্রায় ৮০ হাজার, আক্রান্ত ১৪ লাখ

ডেস্ক: সারা বিশ্বে এই পর্যন্ত মরণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৭৯০৬৮ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১৩৮৬৮২০ জন। সুস্থ্য হয়েছেন ২৯৭৫৮৩ জন।

Continue Reading

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা পুরোপুরি লকডাউন

করোনাভাইরাস প্রতিরোধে কার্যক্রম জোরদার করার লক্ষে নারায়ণগঞ্জ জেলা পুরোপুরি লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামীকাল ৮ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে। আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, জরুরি পরিষেবা যেমন চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহ এই নির্দেশনার আয়তামুক্ত থাকবে। অসামরিক প্রশাসন, সশস্ত্র বাহিনী […]

Continue Reading

কিশোরগঞ্জে করোনার উপসর্গ নিয়ে দুই মৃত্যু, ১০০ বাড়ি লকডাউন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে আজ মঙ্গলবার করোনার উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু হয়েছে। তারা হলেন পাকুন্দিয়া উপজেলার নামা পুটিয়া গ্রামের সুমন মিয়া (২৫) ও বাজিতপুর উপজেলার তাতালচর গ্রামের আমরু মিয়া (৫২)। এ ঘটনায় প্রশাসন পাকুন্দিয়ার নামা পুটিয়া গ্রামের ১০০ বাড়ি লকডাউন করে দিয়েছে। স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় রিকশাচালক আমরু মিয়া জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট […]

Continue Reading

জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়া দুই ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার ও নাগেরহাটে জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়া দুই ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার বিকেলে লৌহজং উপজেলার কনসার ও নাগের হাট গ্রামের মোট ১১টি পরিবারকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে পাঠায় উপজেলা প্রশাসন। সংক্রামন এড়াতে কনসার ও নাগেরহাট গ্রামের ১১টি পরিবার, মসজিদের ইমাম, মোয়াজ্জিমসহ লাশ গোসল করানো ব্যক্তিকেও হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ […]

Continue Reading

রাজধানীর ৫২ এলাকা লকডাউন

ঢাকা: করোনাভাইরাসের রোগী পাওয়ার পর রাজধানী ঢাকার ৫২টি এলাকা লকডাউন করা হয়েছে। এর মধ্যে গতকাল মঙ্গলবার ১০টি এলাকা লকডাউন করা হয়। এসব এলাকার কেউ এখন বাইরে বের হতে পারবেন না, সেখানে কেউ ঢুকতেও পারবেন না। ঢাকা মহানগর পুলিশের পদস্থ কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, […]

Continue Reading

নোয়াখালীতে বিয়ের অনুষ্ঠানে বরকে কুপিয়ে ‍ও গুলি করে হত্যা

নোয়াখালী: নোয়াখালী জেলার কুতুবপুরে বিয়ের অনুষ্ঠানে বর মো. মাহফুজকে (৩২) এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত মো. মাহফুজ হাজিপুর ইউনিয়নের মো. চেরাজ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ মোট ১১টি মামলা রয়েছে। পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে […]

Continue Reading

ব্রিটেনে দীর্ঘ হচ্ছে লাশের সারি, নতুন মৃত্যু ৮৫৪

প্রাণঘাতী করোনাভাইরাসে ব্রিটেনে বাড়ছে লাশের সারি। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৮৫৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ২২৭ জন। মঙ্গলবার দেশটিতে একদিনে মারা যাওয়ার তালিকায় সর্বোচ্চ ঘটনা ঘটেছে। যেখানে সোমবার ৪৩৯ জন এবং রবিবারে মারা যায় ৬২১ জন। করোনায় আক্রান্ত হয়ে প্রথম ২০০ জন মারা যেতে […]

Continue Reading

মাজেদের ফাঁসি যেকোনো সময়

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদের ফাঁসি যেকোনো সময় কার্যকর হতে পারে। এরই মধ্যে সে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার গণমাধ্যমকে পাঠানো এক ভিডিও বার্তায় এমন তথ্য দেন মন্ত্রী। আনিসুল হক বলেন, আবদুল মাজেদের মৃত্যুদণ্ড কার্যকর করার আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। আনুষ্ঠানিকতা শেষ হলে দণ্ড কার্যকর […]

Continue Reading