ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই জন গ্রেপ্তার

সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইলের দেলদুয়ার থানা পুলিশ। রোববার রাতে মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার ডুবাইল উত্তরপাড়া গ্রামের সাত্তার মিয়ার ছেলে আলমগীর মিয়া এবং একই এলাকার আবুল কালামের ছেলে বাবু মিয়া। দেলদুয়ার অফিসার ইনচার্জ এ […]

Continue Reading

২৪ ঘন্টায় মৃত্যু ৫০ আক্রান্ত ২৯২৮

ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মুত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬৬৮ জনে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ২৯২৮ জন। ফলে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই লাখ সাত হাজার ৪৫৩ জনে। আজ সোমবার দুপুরে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. […]

Continue Reading

গাজীপুর জেলার স্বাস্থ্য সেবা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন “স্বাস্থ্যবান গাজীপুর”

গাজীপুর:করোনা নামক ভয়ানক ভাইরাস বিশ্বকে অস্থির করে অতীতের সকল সময় থেকে বেশী বেসামাল করে দিচ্ছে। আমরা বিত্তশালী রাষ্ট্র নই। তাই আমাদের এই পরিস্থিতির সামাল দেয়া অধিক কষ্ট হচ্ছে। করোনা উত্তর সময়ে আমদের অর্থনীতির চাকা কি ভাবে ঘুরবে তা নিয়ে বড্ড চিন্তিত আমরা। বিশ্বের মত আমরাও প্রস্তুত ছিলাম না, এ ধরণের পরিস্থিতি মোকাবেলার জন্য। তাই প্রস্তুুতি […]

Continue Reading

বন্যায় ১৬ শিশুসহ ২১ জনের মৃত্যু

বন্যায় সারাদেশে ১৬ শিশুসহ ২১ জনের প্রাণহানি হয়েছে। সবচেয়ে বেশি নয়জনের মৃত্যু জামালপুরে, কুড়িগ্রামে ছয়জন। দুই জেলায় সমানসংখ্যক ১০ জন শিশুর সলিল সমাধি ঘটেছে। এ ছাড়া সুনামগঞ্জে তিন, লালমনিরহাট, সিলেট ও টাঙ্গাইলে একজন করে শিশু মারা গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব কাজী তাসমীন আরা আজমিরী সমকালকে এ সব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, উত্তরাঞ্চলের […]

Continue Reading

ডিজে-মাদকতার পার্টিতে শাহেদ-সাবরিনাও, সাথে থাকতেন সমাজের অনেক চেনামুখ

ঢাকা: রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের সঙ্গে জেকেজি’র চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীর ঘনিষ্ঠতা ছিল। তারা একে অপরকে আগে থেকেই চিনতেন। নিয়মিত পার্টিতে অংশ নিতেন। সেই পার্টিতে চলতো ডিজে-মাদকতা। শাহেদ-সাবরিনা ছাড়া সেই পার্টিতে সমাজের আরো অনেক চেনামুখ অংশ নিতেন। গোয়েন্দা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে শাহেদ ও সাবরিনা একে অপরকে জানাশুনার কথা অকপটে স্বীকার করেছেন। দিয়েছেন আরো অনেক চাঞ্চল্যকর […]

Continue Reading

গাইবান্ধায় পুলিশ সুপারের ত্রাণ বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সদর উপজেলার মোল্লারচর এলাকায় বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ হিসেবে শনিবার দুপুর হতে শুকনা খাবার বিতরণ করলেন গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। এসময় তিনি বানভাসি মানুষদের খোঁজ খবর নেন। সকালে বালাসী ঘাট থেকে স্পিডবোট নিয়ে মোল্লারচর এলাকার কাচির চর, গোপালপুর, বাটিকামারী সহ কয়েকটি বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন। তিনি বন্যাতদের […]

Continue Reading

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ৫০ ভাগ ফি মওকুফের দাবিতে সিলেটে মানববন্ধন

লস্কর, সিলেট প্রতিনিধি :: সিলেট ইংলিশ মিডিয়াম অভিভাবক এসোসিয়েশনের’ উদ্যোগে সিলেটের আনন্দ নিকেতন, গ্রামার স্কুল, রাইজ, স্কলার্স হোম, বিবিআইএসসি ও খাজাঞ্চিবাড়িসহ সকল প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে করোনাকালীন সংকটে শিক্ষার্থীদের ৫০ ভাগ ফি মওকুফের দাবীতে শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের মানববন্ধন পালিত হয়েছে। সিলেট ইংলিশ মিডিয়াম স্কুল অভিভাবক এসোসিয়েশনের সভাপতি মাহবুব […]

Continue Reading

বানভাসি মানুষ তারা

ঢাকা: উজানের পানির চাপে মধ্যাঞ্চলে অব্যাহতভাবে বেড়ে চলেছে বন্যা। এর প্রভাবে তলিয়ে গেছে মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও ঢাকা জেলার নিম্নাঞ্চল। যমুনায়ও ভয়াল রূপ। পানি স্থিতিশীল থাকায় জামালপুর, গাইবান্ধা ও বগুড়ায় এখনও অনেক মানুষ পানিবন্দি। গত দু’দিনে ব্রহ্মপুত্রের পানি কিছুটা নেমে যাওয়ায় উত্তরাঞ্চলে পরিস্থিতি উন্নতির দিকে। তবে ওই অঞ্চলে বানভাসি মানুষের হাহাকার চলছে। […]

Continue Reading

৪ সুন্দরীর ফাঁদ শাহেদের, মদতদাতারা যথারীতি আড়ালে

কেলেঙ্কারি। ক্যাসিনো থেকে করোনা টেস্ট। অভিযান, ধরপাকড়। পত্রিকায় শিরোনাম। কিন্তু এদের মদতদাতা বা গডফাদাররা কোথায়? যথারীতি এরা থেকে যান আড়ালে, ধরা-ছোঁয়ার বাইরে। আশা করা হয়েছিল, করোনা মানুষকে অনেকটা বদলে দিবে। অমানবিকতার গর্ত থেকে বেরিয়ে আসবেন মানুষ। কিন্তু আশায় গুড়ে বালি। করোনা টেস্ট নিয়েও প্রতারণা করতে পারেন কেউ ভাবতেও পারেননি। কিন্তু সেটাই ঘটেছে। টেস্ট না করে […]

Continue Reading

সিলেটের ৩০ হাজার প্রবাসীর সংকট নিরসনে বাংলাদেশ বিমানের ফ্লাইট বৃদ্ধি দাবী

সিলেট প্রতিনিধি :: করোনা পরিস্থিতির আগে প্রতিদিন ঢাকা-দুবাই ও ঢাকা-আবুধাবি রুটে বিমানের ফ্লাইট ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারনে বর্তমানে এ দুটি রুটে সপ্তাহে দুটি করে ফ্লাইট পরিচালনা করছে বাংলাদেশ বিমান। ফ্লাইট সংকটের কারনে বিপাকে পড়েছেন সিলেটের আনুমানিক ৩০ হাজার প্রবাসী। ফ্লাইট স্বল্পতার কারণে এসব প্রবাসী সময়মতো ফিরে যেতে পারছেন না যুক্তরাজ্য ও দুবাইয়ে নিজ কর্মস্থলে। […]

Continue Reading

পুলিশ কর্তৃক মা-বোনকে আটকের খবরে কিশোরের আত্মহত্যা, পুলিশ ক্লোজড

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ বাদামতলী এলাকায় পুলিশের হাতে মা-বোনকে আটকের খবরে মারুফ (১৬) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। এ ঘটনায় ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হেলালকে সাময়িকভাবে ক্লোজড করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে মারুফ বাদামতলী এলাকায় তার চাচার ঘরে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। পরে রাতেই এসআই মো. হেলালকে সাময়িকভাবে ক্লোজড করা […]

Continue Reading

খুলনায় ২ পক্ষের সংঘর্ষে মৃতের সংখ্যা ৪ আরো বাড়ার আশংকা

খুলনা: খানজাহান আলী থানার মশিয়ালী এলাকায় দুই পক্ষের সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনায় আরও দুইজন নিহত হয়েছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৪। গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন সাইফুল ইসলাম (২৭) মারা যায়। এছাড়া ক্ষিপ্ত এলাকাবাসী প্রতিপক্ষের জিহাদ নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে। এর আগে বৃহস্পতিবার সাড়ে […]

Continue Reading

খুলনায় দুপক্ষের সংঘর্ষে গুলিতে নিহত ২, আহত ৬

খুলনা: খুলনার খানজাহান আলী থানার মশিয়ালীতে প্রতিপক্ষের গুলিতে দুইজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আরো ছয়জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামে এ গোলাগুলির ঘটনা ঘটে। নিহত দুইজন হলেন, মশিয়ালী গ্রামের নজরুল ইসলাম (৪৫) ও মো: গোলাম রসুল (৩৫)। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন সাইফুল, শামীম, […]

Continue Reading

দেশে বন্যায় ৮ জনের মৃত্যু ক্ষতিগ্রস্ত সাড়ে ২২ লাখ মানুষ

ঢাকা: করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যেই দেশের উত্তর ও মধ্যাঞ্চলের ১৮টি জেলায় বিস্তৃত হয়েছে বন্যা। এতে পানিবন্দি হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন সাড়ে ২২ লাখ মানুষ। বন্যার কারণে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। প্রতিমন্ত্রী জানান, বৃহস্পতিবার […]

Continue Reading

সিলেটে কুশিয়ারা ও সুরমার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে

এইচ আই লস্কর, সিলেট :: কয়েকদিন ধরে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের (পানি) ফলে সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর পানি জেলার দুটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে আর সুরমা নদীর পানি জেলার একটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেট কার্যালয় […]

Continue Reading

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ৫০ ভাগ ফি মওকুফের দাবিতে অভিভাবকদের মানববন্ধনের ডাক

এইচ আই লস্কর, সিলেট :: সিলেট ইংলিশ মিডিয়াম অভিভাবক এসোসিয়েশনের’ উদ্যোগে সিলেটের সকল প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে করোনাকালীন সংকটে শিক্ষার্থীদের ৫০ ভাগ ফি মওকুফের দাবীতে আগামী শনিবার দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। সিলেট ইংলিশ মিডিয়াম অভিভাবক এসোসিয়েশনের সভাপতি মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক এড আব্দুল মুকিত অপি শিক্ষার্থী ও […]

Continue Reading

লবঙ্গ নদীর পাড়ে কুকুরের ধাওয়ায় র‌্যাবের হাতে আটকে যায় বোরকা পরা সাহেদ

ঢাকা: করোনাভাইরাসের ভুয়া টেস্টের জন্য বহুল আলোচিত ঢাকার রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ করিমকে সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ বুধবার ভোর রাতে দেবহাটার কোমরপুর এলাকার বেইলি ব্রিজের নিচ দিয়ে লবঙ্গ নদীপথে নৌকায় তিনি বোরকা পরা অবস্থায় ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পিছে বাদ সাধে শাখরা বাজারের কয়েকটি কুকুর। অচেনা দেখে কুকুরগুলো তাকে যাওয়ার […]

Continue Reading

করোনা মুক্ত মাশরাফি

ঢাকা: করোনা মুক্ত হলেন জাতীয় ক্রিকেট (ওয়ানডে) দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আজ রাতে নিজের ফেসবুকে স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি। স্ট্যাটাসে তিনি লেখেন, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ও আপনাদের সবার দোয়ায় আমার কনোরাভাইরাস পরীক্ষার ফল এসেছে নেগেটিভ। আজকে রাতেই ফল জানতে পেরেছি। এই পুরো সময়টায় যারা পাশে ছিলেন, […]

Continue Reading

জাতীয় পার্টি ও জাতীয় পল্লী পার্টির আয়োজনে এরশাদের মৃত্যু বার্ষিকী পালন

ঢাকা: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পল্লী পার্টির আদর্শিক নেতা পল্লীবন্ধু আলহাজ্জ্ব হুসেইন মুহম্মদ এরশাদের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ ১৪ই জুলাই সারাদিনব্যাপী পবিত্র কোরান খতম, দোয়া, মিলাদ ও তবারক বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। একই দিনে জাতীয় পার্টি তাদের প্রতিষ্ঠাতা আলহাজ্জ্ব হুসেইন মুহম্মদ এরশাদের ১ম মৃত্যু বার্ষিকী পালন করছে। জাতীয় পল্লী পার্টি গাইবান্ধা পলাশবাড়ীর কেন্দ্রীয় জামে […]

Continue Reading

কমলগঞ্জে শাহেদের অবস্থান নিয়ে গুঞ্জন

কমলগঞ্জ (মৌলভীবাজার): আত্মগোপনে থাকা রিজেন্ট হাসপাতালের মালিক মো. শাহেদ কমলগঞ্জে অবস্থান করছে এমন গুঞ্জনে তৎপর হয়ে উঠেছে আইনশৃঙ্খলা বাহিনী। শাহেদ মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর সীমান্ত দিয়ে ভারত যেতে পারে সন্দেহে কমলগঞ্জের শমশেরনগরে আকস্মিক পুলিশি তৎপরতা শুরু হয়। সোমবার সন্ধ্যা থেকে শমশেরনগর চৌমুহনা থেকে ভারতের ত্রিপুরাগামী সড়কের মুখে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা দাঁড়িয়ে যানবাহন তল্লাশি শুরু করেন। […]

Continue Reading

মির্জাপুরে করোনায় আরও একজনের মৃত্যু

প্রতিনিধি, টাঙ্গাইলঃ টাঙ্গাইল জেলার মির্জাপুরে করোনা আক্রান্ত হয়ে প্রকাশ কর্মকার দুলু নামে আরেকজনের মৃত্যু হয়েছে। তিনি মির্জাপুর পৌরসভা এলাকার সাত নম্বর ওয়ার্ডের সরিষাদাইড় গ্রামের সুরেষ কর্মকারের ছেলে। আজকে সোমবার (১৩ ই জুলাই) সকালে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এদিকে জানা গেছে যে, “প্রকাশ কর্মকার দুলুর করোনা উপসর্গ দেখা দিলে প্রায় […]

Continue Reading

কার্ডিয়াক সার্জন থেকে করোনা প্রতারক

অবশেষে ডা. সাবরিনা চৌধুরী পুলিশের কব্জায়। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের এই কার্ডিয়াক সার্জন করোনার ভুয়া টেস্টের মাধ্যমে আট কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এ অভিযোগ ছিল আগে থেকে । জেকেজি হেলথ কেয়ার নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ২৭ হাজার মানুষের নুমনা সংগ্রহ করে ১৫ হাজার ৪৬০টি জাল সনদ দিয়ে এ টাকা হাতিয়ে নেন তিনি। আর এ অভিযোগেই গতকাল […]

Continue Reading

ঈদুল আজহার নামাজও মসজিদে আদায় করতে হবে

ঢাকা:করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে ঈদুল আজহার নামাজও মসজিদে আদায় করতে হবে। ঈদুল ফিতরের মতো এবারও ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নামাজ পড়ার নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। একইসঙ্গে ঈদের নামাজ শেষে কোলাকুলি করতে নিষেধ করা হয়েছে। ঈদুল আজহা উদযাপন নিয়ে আজ রোববার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনলাইন আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। […]

Continue Reading

শহরে ঝুলছে টু-লেট আর টু-লেট, গ্রামের বাড়িতে গিয়েও মিলছে না কাজ

ঢাকা: রাজধানীর এলিফ্যান্ট রোডে একটি স্বনামধন্য টেইলার্সের দোকানে কাজ করতেন সবুজ মিয়া নামে এক তরুণ। গত ঈদুল ফিতরের আগে তিনি কাজ হারিয়েছেন। তার গ্রামের বাড়ি দিনাজপুর। সেখানে গিয়েও তিনি কোনো কাজ জোগাড় করতে পারেননি। শুধু সবুজ মিয়াই নন, তার মতো ওই টেইলার্সে ২০ জন কর্মী কাজ করতেন। ঈদুল আজহাকে সামনে রেখে ওই টেইলার্সে ছয়জন কর্মী […]

Continue Reading

মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হলেন সাহারা খাতুন

ঢাকা: চিরনিদ্রায় শায়িত হলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।আজ শনিবার বনানী কবরস্থানে মায়ের কবরে তাকে দাফন করা হয়। এর আগে বেলা ১১টা ৫ মিনিটে বনানী কবরস্থান জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার মরদেহে শেষ শ্রদ্ধা জানানো হয়। সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে তার বাসা […]

Continue Reading