
ক্যাপশন( গাজীপুরের কালীগঞ্জে কৃষক স্মার্ট কার্ডের জন্য তথ্য সংগ্রহ করছেন উপসহকারী কৃষি কর্মকর্তারা)
গাজীপুর: সরকারের পাইলট প্রকল্পের আওতায় গাজীপুরের কালীগঞ্জে দুটি ব্লকের এক হাজার ৭৮০ জন কৃষক স্মার্ট কার্ড পেতে যাচ্ছেন। গতকাল
শুক্রবার এই তালিকা চূড়ান্ত করেছে কৃষি অফিস।
শুক্রবার (৩১ জুলাই) কালীগঞ্জ কৃষি অফিস সূত্রে এই তথ্য জানা যায়।
কৃষি অফিস জানায়, সরকার সারাদেশের বিভিন্ন উপজেলায় পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে কৃষক স্মার্ট কার্ড দিতে যাচ্ছে। এর মধ্যে গাজীপুরের কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের চুপাইর ও নারগানায় দুটি ব্লকে এক হাজার ৭৮০ জন কৃষক কৃষক স্মার্ট কার্ড পেতে যাচ্ছেন। এরই মধ্যে ১২ জন উপসহকারী কৃষি কর্মকর্তা তথ্য সংগ্রহের কাজ করছেন। ১৬ জুলাই থেকে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে ৩০ জুলাই শেষ হয়েছে। গতকাল ৩১ জুলাই মনোনীত কৃষকদের তালিকা জমা দেয়া হয়েছে। এই তালিকা অনুসারে কৃষক স্মার্ট কার্ড প্রস্তুত করে সরকার আনুষ্ঠানিকভাবে তা বিতরণ করবে।
কালীগঞ্জের নারগানা এলাকার কৃষক নূর হোসেন জানান, আশা করি প্রকৃত কৃষকেরাই স্মার্ট কার্ড পাবেন।
কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী বলেন, আমাদের ১২ জন উপসহকারী কৃষি কর্মকর্তা মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করে প্রকৃত কৃষকদের তালিকা তৈরী করছেন। আমি সার্বক্ষণিকভাবে তদারকি করছি। আজ ৩১ জুলাই আমরা সংগ্রহকৃত তথ্য জমা দিতে সক্ষম হবো।
