রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ১৮ জানুয়ারি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবম সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ১৮ জানুয়ারি। আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াস হোসেন এ তথ্য নিশ্চিত করেন। জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, এর আগে চলতি মাসের শেষ সপ্তাহের যেকোনো দিন সমাবর্তনের দিনক্ষণ নির্ধারণের জন্য বিশ্ববিদ্যালয়ের আচার্যের নিকট অনুরোধ জানানো হয়। তবে তিনি আগামী ১৮ জানুয়ারি এই সমাবর্তনে অংশ নেওয়ার […]

Continue Reading

রাজধানীর সরকারি বিদ্যালয়গুলোতে ভর্তির আবেদন রাত থেকে শুরু

ঢাকা মহানগরের ৩২টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন ফরম বিতরণ মঙ্গলবার রাত ১২টা এক মিনিটে শুরু হচ্ছে। চলবে ১২ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। কেবল অনলাইনে (www.dshe.gsa.edu.bd) আবেদন করতে হবে। বিদ্যালয়ে ভর্তি ফরম পাওয়া যাবে না। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ভর্তিসংক্রান্ত নোটিশ অনুযায়ী, প্রথম শ্রেণীতে ভর্তির জন্য লটারি হবে ২৭ ডিসেম্বর। প্রথম শ্রেণীতে […]

Continue Reading

ঢাবি পদার্থবিজ্ঞান বিভাগের নাম পরিবর্তন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের নাম পরিবর্তন করে ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। সকল ক্ষেত্রে নতুন নাম ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।

Continue Reading

‘জ্ঞান ও দক্ষতার সমন্বয় ঘটিয়ে তা প্রয়োগ করতে পারলেই সাফল্য অর্জন সম্ভব’

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জ্ঞান ও দক্ষতার সমন্বয় ঘটিয়ে তা প্রয়োগ করতে পারলেই সাফল্য অর্জন করা সম্ভব। তিনি আজ রাজধানীর নীলক্ষেতে বেনবেইজ ভবনের সম্মেলন কক্ষে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষা পরিচালকদের জন্য জলবায়ু পরিবর্তন এবং শক্তি পরিচালনার শিক্ষা বিষয়ে আঞ্চলিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে […]

Continue Reading

বাকৃবি ছাত্রলীগের ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচি পালিত

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে ‘ক্লিন ক্যাম্পাস, সেইফ ক্যাম্পাস’ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করে তারা। সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষাঙ্গন আবর্জনামুক্ত রেখে শিক্ষা ও বসবাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার উদ্দেশ্যে আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাডে ‘ক্লিন ক্যাম্পাস, […]

Continue Reading

রাবি শিক্ষক হত্যাকাণ্ড : আটককৃত পাঁচজন দুদিনের রিমান্ডে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক শফিউল ইসলাম হত্যা মামলায় র‌্যাবের হাতে আটক ৫ জনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শারমিন আখতার তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ২৭ নভেম্বর পুলিশ-র‌্যাবের হাতে আটক ওই ৫ জনকে ১০ দিন এবং পুলিশের হাতে আটক ১ জনকে ৭ দিনের রিমান্ডের আবেদন […]

Continue Reading

রাজধানীর ৩২ বিদ্যালয়ে অনলাইন ভর্তির আবেদন শুরু

ঢাকা: ঢাকা মহানগরের ৩২টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন ফরম বিতরণ মঙ্গলবার রাত ১২টা এক মিনিটে শুরু হচ্ছে চলবে ১২ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। কেবল অনলাইনে (www.dshe.gsa.edu.bd) আবেদন করতে হবে। বিদ্যালয়ে ভর্তি ফরম পাওয়া যাবে না। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) ভর্তিসংক্রান্ত নোটিশ অনুযায়ী, প্রথম শ্রেণীতে ভর্তির জন্য লটারি হবে ২৭ ডিসেম্বর। প্রথম […]

Continue Reading

ইবি শিক্ষার্থীদের হল না ছাড়ার ঘোষণা

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা প্রশাসনের আদেশ উপেক্ষা করে হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন। গত রবিবার বাসচাপায় ছাত্র নিহতের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া অস্থিতিশীল পরিস্থিতিতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ওই দিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে এক জরুরি বৈঠকে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়। শিক্ষার্থীদের […]

Continue Reading

তিনটি বিশ্ববিদ্যালয় পাচ্ছে সেনাবাহিনী

তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পেতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তিনটিই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, সরকারের উচ্চপর্যায়ের সবুজসংকেত পেয়ে এখন চূড়ান্ত অনুমোদনের জন্য এগুলো সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ জন্য প্রক্রিয়াও শুরু করেছে ইউজিসি। প্রস্তাবিত তিনটি বিশ্ববিদ্যালয় হলো: বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কুমিল্লা; বাংলাদেশ আর্মি […]

Continue Reading

হল বন্ধে বিপাকে ইবি শিক্ষার্থীরা, তদন্ত কমিটি গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাসচাপায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় রোববার তাণ্ডবের পর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। তবে সোমবার পরিবহন ধর্মঘট থাকায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। এদিকে রোববারের তাণ্ডবে কুষ্টিয়া ও ঝিনাইদহের পরিবহন মালিক সমিতির কাছ থেকে ভাড়া করা প্রায় ৪০টি গাড়ি আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীদের বিভিন্ন এলাকায় মারধর ও আটক করছে […]

Continue Reading

ইবি হল বন্ধে বিপাকে শিক্ষার্থীরা

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে গাড়িচাপায় তৌহিদুর রহমান টিটু নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কুষ্টিয়া ঝিনাইদহের পরিবহণ মালিক সমিতির কাছ থেকে ভাড়া করা প্রায় ৪০টি গাড়ি আগুনে পুড়িয়ে দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার জরুরি মিটিংয়ে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলে হল ছেড়ে যাওয়ার সময় কুষ্টিয়া ও ঝিনাইদহের বাস মালিক সমিতির শ্রমিকরা গাড়ি পোড়াকে […]

Continue Reading

শিক্ষার্থী নিহত : ক্যাম্পাস রণক্ষেত্র, ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

বাসচাপায় কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র নিহতের ঘটনায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ক্যাম্পাস। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। রবিবার দুপুর সোয়া ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে ইবি প্রশাসনে। আগামীকাল সোমবার থেকে ইবিতে সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। এর আগে সকাল ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের […]

Continue Reading

প্রশ্ন ফাঁস করে শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশে সম্প্রতি পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে ব্যাপক সমালোচনার মুখে শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে বলে দাবি করেছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী। সাম্প্রতিক বছরগুলোতে বারবার প্রশ্ন ফাঁসের এসব অভিযোগ নিয়ে সরকারকে কিছুটা বেকায়দায় পড়তে হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিবিসিকে বলেন, আজকালকার দিনে অপরাধীরা নানা ধরনের পথ বের করে ফেলছে। তাই ইচ্ছা করলেই এটা বন্ধ করা যাচ্ছে না। […]

Continue Reading

শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান চালাবে ছাত্রলীগ

সারা দেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান চালাবে বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা। ‘ক্লিন ক্যাম্পাস অ্যান্ড সেইফ ক্যাম্পাস’ নামে এই পরিচ্ছন্নতা অভিযান আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ এ কথা জানান। পরিচ্ছন্নতা অভিযান চলাকালীন […]

Continue Reading

‘তা না হলে কী দরকার এসব দিয়ে? বন্ধ করে দেবো কলেজ’

অধ্যক্ষদের উদ্দেশে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘অধ্যক্ষের দায়িত্ব যখন নিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করে নিয়মিত ক্লাসের ব্যবস্থা করতে হবে। এটা কীভাবে করবেন সেটা আপনারাই ঠিক করবেন। প্রয়োজনে আমরা সাহায্য করবো। তা না হলে কী দরকার এসব দিয়ে? বন্ধ করে দেবো কলেজ।’ শনিবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে দেশের সরকারি কলেজের অধ্যক্ষদের নিয়ে […]

Continue Reading

৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পাচ্ছে সেনাবাহিনী

তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পেতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তিনটিই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, সরকারের উচ্চপর্যায়ের সবুজসংকেত পেয়ে এখন চূড়ান্ত অনুমোদনের জন্য এগুলো সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ জন্য প্রক্রিয়াও শুরু করেছে ইউজিসি। প্রস্তাবিত তিনটি বিশ্ববিদ্যালয় হলো- বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কুমিল্লা; বাংলাদেশ আর্মি […]

Continue Reading

৬ষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থীদের হুমকি সুপারের

কুড়িগ্রামের রৌমারীতে জালিয়াতির মাধ্যমে এবতেদায়ীর পরীক্ষায় অংশগ্রহণ করা ৬ষ্ঠ শ্রেণির ১০ শিক্ষার্থীকে এবার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে মাদ্রাসা সুপার মাওলানা শফিউর রহমানের বিরুদ্ধে। তারা যাতে প্রশাসনের কাছে কোনো প্রকার কথা না বলে এজন্য ওই সুপার নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। এরই মধ্যে ১০ জনের মধ্যে সাতজনের কাছ থেকে তাদের প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন […]

Continue Reading

সুন্দরগঞ্জে খোলা আকাশের নিচে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের হাতীবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনটি জীর্ণ দশার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়ে খোলা আকাশের নিচে ক্লাশ করছে শিক্ষার্থীরা। বিদ্যালয় সুত্রে জানা গেছে, হাতীবান্ধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনটি ১৯৯৪ সালে নির্মাণ করা হয়। নানা ত্রুটির কারণে বিদ্যালয় ভবণটি ২০০৬ সাল থেকে ঝুকিপূর্ণ হয়ে পড়ে। তারপরও অতিরিক্ত শ্রেণী […]

Continue Reading

রৌমারীতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের দিয়ে সমাপনী পরীক্ষা!

কুড়িগ্রামের রৌমারীতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের দিয়ে প্রাথমিক সমাপনী পরীক্ষা নেওয়ার  অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ফাঁস হয়ে গেলে প্রথম পরীক্ষায় অংশগ্রহণের পর দ্বিতীয় পরীক্ষায় আজ সোমবার ওই শিক্ষার্থীরা অংশগ্রহণ করেনি। রৌমারী উপজেলার বাঞ্চারচর দাখিল মাদ্রাসার সুপার এ ঘটনার জন্ম দিয়েছেন। ষষ্ঠ শ্রেণির যে ১০ জন শিক্ষার্থীকে দিয়ে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করা হচ্ছিল তারা গত বছর […]

Continue Reading

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ৪ শিক্ষকের জেল জরিমানা

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র প্রকাশনা ও ফাঁসের অভিযোগে বগুড়ায় দুটি কোচিং সেন্টারের চার শিক্ষককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ (রবিবার) রাত ৮টার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে এক বছর করে কারাদণ্ড এবং উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। […]

Continue Reading

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি শুরু আজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে আজ। এ, বি, সি, ও ডি ইউনিটের প্রথম মনোনয়নে নির্বাচিতরা আজ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বিভিন্ন বিভাগে ভর্তি হতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে কোটায় মনোনয়নপ্রাপ্তদের ভর্তি প্রক্রিয়া ১১ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে বলেও […]

Continue Reading

প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা (পিএসসি) শুরু হয়েছে। রবিবার সকাল ১১টায় এই পরীক্ষা শুরু হয়। শেষ হবে দুপুর দেড়টায়। এর আগে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান জানান, এই পরীক্ষা আগামী ৩০ নভেম্বর শেষ হবে এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে এর ফলাফল প্রকাশ করা হবে। এ ফলাফলের ভিত্তিতেই ষষ্ঠ শ্রেণিতে […]

Continue Reading

ভর্তি পরীক্ষায় ইলেক্ট্রনিক ডিভাইস নিষিদ্ধ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-২০১৫ শিক্ষাবষের্র স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় সকল প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস (মোবাইল, ক্যালকুলেটর, ব্লু-টুথ ডিভাইস ও হাতঘড়ি) নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর তারিখে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি প্রতিরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। এ ব্যাপারে প্রক্টর মোঃ আইনুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে […]

Continue Reading

শাবিতে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে নিহত ১

ঢাকা: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রপের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটানায় গুলিবিদ্ধ সুমন (২২) নিহত হয়েছেন। তিনি একটি প্রাইভেট ইউনিভার্সিটির বিবিএ’র ছাত্র বলে জানা গেছে। সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র খলিলুর রহমানও গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছিল। […]

Continue Reading

শাবিপ্রবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

ঢাকা: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে গুলিবিদ্ধ একজনের মৃত্যুর ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। দুপুরে প্রশাসনের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টরিয়াল বডি ও হল প্রভোস্টরা উপস্থিত ছিলেন। বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক ছেলেদের আজ বিকেল চারটা এবং মেয়েদেরকে আগামীকাল […]

Continue Reading