‘জঙ্গি উধাও’ ক্ষমতা থাকার নাটক কি না, প্রশ্ন মির্জা ফখরুলের

মার্কিন নাগরিক অভিজিৎ হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি আদালত থেকে উধাওয়ের ক্ষমতায় স্থায়ীভাবে টিকে থাকতে সরকারের পুরোনো জঙ্গি নাটক মঞ্চস্থ হচ্ছে কি না, জনমনে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সারাদেশে নেতাকর্মীদের নির্যাতনের চিত্র তুলে ধরতে ডাকা সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব […]

Continue Reading

বিএনপির সিলেট ও আ.লীগের ঢাকার সমাবেশ মিলিয়ে দেখতে বললেন কাদের

বিএনপি ভাড়া করে লোক এনে সমাবেশ করছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তাদের (বিএনপি) সিলেটের সমাবেশের সঙ্গে আমাদের (আ.লীগ) ঢাকার উত্তরার সমাবেশ মিলিয়ে দেখুন, বাকিটা নির্বাচনে। সোমবার (২১ নভেম্বর) বিকেলে কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, […]

Continue Reading

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

সোমবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, কুমিল্লায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, ঢাকার আদালত থেকে জঙ্গি ছিনতাইসহ সমসাময়িক ইস্যু নিয়ে এই সংবাদ […]

Continue Reading

সিলেটে হামলার প্রতিবাদে নয়াপল্টনে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ

সিলেটে গণসমাবেশে আসার পথে নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগ হামলা করেছে বলে দাবি করেছে বিএনপি। এ হামলার প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতা-কর্মীরা। শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে থেকে সংক্ষিপ্ত এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মীরা […]

Continue Reading

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে নয়ন মিয়া (২২) নামে এক ছাত্রদল নেতা মারা গেছেন। এ ছাড়া আহত হয়েছেন সাত পুলিশ সদস্য। জানা গেছে, নিহত নয়ন উপজেলার চরশিবপুর এলাকার রহমত উল্লাহর ছেলে। তিনি উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন।

Continue Reading

গণতন্ত্র ফেরাতে আজকে থেকে যুদ্ধ শুরু হলো: মির্জা ফখরুল

দেশে গণতন্ত্র ফেরাতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুদ্ধ আজকে সিলেট থেকে ‍শুরু হলো বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৯ নভেম্বর) সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, এই সিলেট থেকেই মহান স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। সেখান থেকে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। আজকে এই […]

Continue Reading

সিলেটের সমাবেশে অর্ধশতাধিক গাড়ি নিয়ে ইশরাক

সিলেট মহানগরের চৌহাট্টা এলাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ চলছে। ইতোমধ্যে অংশ হিসেবে ঢাকা থেকে অর্ধশতাধিক গাড়ি নিয়ে সমাবেশে যোগ দিয়েছেন ইশরাক হোসেন। শনিবার (১৯ নভেম্বর) দুপুরে আলিয়া মাঠে প্রবেশ করেন তিনি। এর আগে একই দিন দুপুরে ওই এলাকার আলিয়া মাদরাসা মাঠে শুরু হয় এ সমাবেশ। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি […]

Continue Reading

সিলেটে বিএনপির গণসমাবেশ চলছে, বক্তব্য রাখছেন বিএনপি নেতাকর্মীরা

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ চলছে। নির্ধারিত সময়ের ৩ ঘণ্টা আগেই শুরু হলো এ সমাবেশ। শনিবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় কুরআন তিলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। মঞ্চে রয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় পর্যায়ের নেতারা। এখন তারা বক্তব্য রাখছেন। দুপুরে মঞ্চে উঠবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীলসহ কেন্দ্রীয় নেতারা। এর আগে ভোর হওয়ার […]

Continue Reading

তিন ঘণ্টা আগেই সিলেটে গণসমাবেশ শুরু

দুপুর ২টায় সিলেট আলিয়া মাদরাসার মাঠে বিএনপির সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগেই সকাল ১১টা ১০ মিনিটে সমাবেশে শুরু হয়েছে। জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিএনপির বিভাগীয় এই গণসমাবেশ। সমাবেশের শুরুতে বক্তব্য রাখছেন স্থানীয় নেতাকর্মীরা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা এখনো সমাবেশস্থলে উপস্থিত […]

Continue Reading

খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন বিএনপি নেতাকর্মীরা

খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন বিএনপি নেতাকর্মীরা। শনিবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ সমাবেশ। এরই মধ্যে মঞ্চে সারি সারি বসানো হয়েছে চেয়ার। শুক্রবার রাতেই মঞ্চ প্রস্তুতকরণের কাজ শেষ হয়েছে। স্লোগানে মুখর রয়েছে সিলেটের সরকারি আলিয়া মাদরাসার মাঠ ও শহরের বিভিন্ন অলিগলি। গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব […]

Continue Reading

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সম্মেলন আজ

গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে আজ (শনিবার)। শনিবার (১৯ নভেম্বর) দুপুর ১টায় শহরের ঐতিহাসিক রাজবাড়ী ময়দানে শুরু হবে সম্মেলনের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে সম্মেলনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্মেলন ঘিরে জেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠা লাভের পর আজ অনুষ্ঠিত হচ্ছে গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রথম […]

Continue Reading

ভোর থেকে স্লোগানে-স্লোগানে মুখরিত আলিয়া মাঠ

আর মাত্র কয়েক ঘণ্টা পরেই সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হবে। এরই মধ্যে কয়েক হাজার নেতাকর্মী মাঠে অবস্থান করছেন। তাই অলস সময় কাটাতে দলীয় নেতাকর্মীরা মিছিল ও স্লোগানে-স্লোগানে সমাবেশস্থল মুখরিত করে রেখেছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, শনিবার (১৯ নভেম্বর) সূর্যের আলো উঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা […]

Continue Reading

সিরাজগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় আওয়ামী লীগের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে কামারখন্দ উপজেলার জামতৈল রেলস্টেশন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন—কামারখন্দ সার্কেলের সহকারী পুলিশ সুপার আদনান মুস্তাফিজ, থানার ওসি […]

Continue Reading

বেশি টালবাহানা করলে ঢাকায় ৭ দিন ধরে সমাবেশ হবে : দুদু

বেশি টালবাহানা করলে ঢাকায় ৭ দিন ধরে সমাবেশ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শুক্রবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। দুদু বলেন, ১০ ডিসেম্বরের সমাবেশ নিয়ে বেশি টালবাহানা করলে ঢাকায় ৭ দিন ধরে সমাবেশ হবে। নির্দিষ্ট কোনো স্থানে নয়, ঢাকাজুড়ে সমাবেশ হবে কয়েক দিন। তিনি বলেন, […]

Continue Reading

শেখ হাসিনার বেঁচে থাকাই বিএনপির অন্তরজ্বালা : কাদের

শেখ হাসিনার বেঁচে থাকাই বিএনপির অন্তরজ্বালা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় খামারবাড়ির কেআইবি মিলনায়তনে বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম জাতীয় সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন। কাদের বলেন, বারবার ব্যর্থ চেষ্টার পরও শেখ হাসিনার বেঁচে থাকা ও ক্ষমতায় থাকাই বিএনপির অন্তরজ্বালা। তাদের বুকে ব্যথা, মনে জ্বালা। বিএনপির […]

Continue Reading

আওয়ামী লীগ আতঙ্ক ছড়াচ্ছে: ফখরুল

ঢাকা: বিএনপির ঢাকা বিভাগীয় ১০ডিসেম্বরের সমাবেশ নিয়ে আওয়ামী লীগ আতঙ্ক ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৭নভেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, আমরা ১০টি বিভাগীয় সমাবেশে ডেকেছিলাম। তার সবশেষ কর্মসূচি হলো ঢাকায় বিভাগীয় সমাবেশ। এটাতো একটা সমাবেশ। এটা নিয়ে আওয়ামী লীগের […]

Continue Reading

ছাত্রলীগের সম্মেলন ৮ ডিসেম্বর

বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম কেন্দ্রীয় সম্মেলন আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুব মহিলা লীগের সমাবেশ ১৫ ডিসেম্বর পুনঃনির্ধারিত হয়েছে। এর আগে গত মঙ্গলবার সকালে গণভবনে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীদের […]

Continue Reading

ছাত্র সংসদ নির্বাচন দিলে ছাত্রলীগকে খুঁজে পাওয়া যাবে না : নুর

গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, এই সরকারকে চ্যালেঞ্জ করে বলছি সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দিলে ছাত্রলীগকে খুঁজে পাওয়া যাবে না। ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রাজনীতিতে মেধাবীদের প্রবেশ বন্ধ করে দিয়েছে। আমরা মেধাবীদের রাজনীতিতে আসতে সুযোগ করে দিতে চাই। মেধাবীরা জেগে উঠেছে, এই দেশ মেধাবীদের হবে। […]

Continue Reading

বিএনপির সমাবেশের দিন সিলেটেও পরিবহন ধর্মঘট

সিলেটেও বিএনপির বিভাগীয় সমাবেশের দিন বিভাগজুড়ে ১২ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতি। বুধবার (১৬ নভেম্বর) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবীর পলাশ। জিয়াউল কবীর পলাশ বলেন, গত ৭ নভেম্বর সিএনজিচালিত অটোরিকশার রেজিস্ট্রেশন দেওয়া বন্ধ ও অটোরিকশায় গ্রিল লাগানোর দাবিতে বিভাগীয় […]

Continue Reading

প্রস্তুতি নিন, ডিসেম্বরজুড়ে মাঠে থাকতে হবে : কাদের

ডিসেম্বরজুড়ে মাঠে থাকতে নেতাকর্মীদের প্রস্তুতি নিতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে বরগুনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি কথা বলেন। কাদের বলেন, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদের বিরুদ্ধে মাঠে থাকতে হবে। এগুলো যাদের সৃষ্টি তাদের বিরুদ্ধে বিজয়ের মাসে (ডিসেম্বর) খেলা হবে, সেজন্য নেতাকর্মীদের মাঠে থাকতে হবে। এ সময় বিএনপি জোটের সঙ্গে আন্দোলনে […]

Continue Reading

পুলিশের সঙ্গে সংঘর্ষ, বিএনপি নেতা গ্রেপ্তার

সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশের প্রচারণার সময় হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহির খানকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার (১৬ নভেম্বর) সকালে বানিয়াচং থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৫ নভেম্বর) […]

Continue Reading

এইচএসসি’র চার পরীক্ষা থাকলেও ৮ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন হওয়ার কথা ছিল আগামী ৩ ডিসেম্বর। জাপান সফর শেষে এদিন দেশে ফিরবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে সেদিন তার সম্মেলনে অংশ নেওয়া সম্ভব হবে না। ফলে আগামী ৮ ডিসেম্বর সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। কিন্তু এদিন আবার চলমান এইচএসসির ৪টি পরীক্ষা। পরীক্ষা […]

Continue Reading

গণতন্ত্র মঞ্চের সাথে বিএনপির বৈঠক

তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও এর অধীনে আগামী নির্বাচন করার দাবিতে যুগপৎ আন্দোলনের রূপরেখা তৈরি করতে গণতন্ত্র মঞ্চের সাথে সংলাপে বসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ সংলাপ শুরু হয়। চলতি বছরের ৮ আগস্ট ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকার পতনের লক্ষ্যে সাতটি বিরোধী দলের নতুন প্লাটফর্ম ‘গণতন্ত্র […]

Continue Reading

১০ ডিসেম্বর বিশৃঙ্খলার চেষ্টা করলে শাপলা চত্বরের মতো হবে: কৃষিমন্ত্রী

বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘মুখে বললেই আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো যাবে না। ১০ ডিসেম্বর বিশৃঙ্খলার চেষ্টা করলে শাপলা চত্বরের মতো সব পরিষ্কার হয়ে যাবে। হেফাজত ইসলামও এমন বলে শাপলা চত্বরে অবস্থান নিয়েছিল। তারা বলেছিল আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েই ছাড়বে। কিন্তু রাতেই শাপলা চত্বর পরিষ্কার […]

Continue Reading

নয়াপল্টনে সমাবেশের ইচ্ছা বিএনপির, বিকল্প ভেন্যুর প্রস্তাব চায় ডিএমপি

আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চায় বিএনপি। সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয়ে আবেদনও করেছে দলটি। তবে বিকল্প ভেন্যুর প্রস্তাব চেয়েছে ডিএমপি। আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন।  তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ […]

Continue Reading