গাজীপুরে লাখ টাকা পুরস্কার ঘোষনা, আগে ঘর থেকেই শুরু করুন!

Slider বাধ ভাঙ্গা মত

গাজীপুর: সন্ত্রাসী মাদক ও চাঁদাবাজ ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন গাজীপুর সিটিকরপোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। এই ঘোষণার পর নানা আলোচনা ও সমালোচন শুরু হয়েছে। এই বক্তব্য মিডিয়ায় আসার পর থেকে মানুষ অনেকটাই স্বস্তিতে ফিরতে চাইছেন। তবে বক্তব্যকে ঘিরে নানা সমীকরণ সামনে আসছে।

অনুসন্ধানে জানা যায়, পুরস্কার ঘোষণার পর নানা মহলে প্রশংসা যেমন আসছে তেমনি চ্যালেঞ্জও আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা মন্তব্য করতে গিয়ে কেউ কেউ বলছেন, চাঁদাবাজ সন্ত্রাস ও মাদক ধরার আগে নিজের ঘরকে পরিস্কার করুন। পুরস্কার দেয়ার আগে নিজেই পুরস্কৃত হউন। যাদের ধরতে পুরস্কার ঘোাষণা করা হয়েছে তাদের কেউ যেন আবার পুরস্কার বিতরণ না করেন, সেই দিকেও খেয়াল রাখুন। যাদের ধরিয়ে দিতে বলা হচ্ছে, তাদের সঙ্গে ইতিমধ্যে যে সকল নেতাদের ছবি ভাইরাল হয়েছে তাদের আগে ধরুন। সন্ত্রাসী মাদক ও চাঁদাবাজদের গডফাদারদের আগে ধরে পরে পুরস্কার বিতরণ শুরু করুন। এই ধরণের অপরাধী গ্রেপ্তারের পর কারা তদ্বির করেন তাদেরও গ্রেপ্তার করুন। সরকারের তালিকায় যাদের নাম আছে তাদেরও গ্রেপ্তার করুন।

সাধারণ মানুষ বলছেন, রাজীনতিক মঞ্চে কারা কারা উঠে খেয়াল করুন। কারা কারা উঠেছে সেটাও বিশ্লেষন করুন। সরষের মধ্যে ভুত থাকলে তাড়ান। পুরস্কার বিরতণকারী যেন অপরাধী না হয় খেয়াল রাখা উচিত। মনে রাখতে হবে, এই ঘোষণা বড়ই কঠিন ও চ্যালেঞ্জিং। এটা বাস্তবায়ন করতে না পারলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশী। তবে এই ঘোষণায় মানুষ অনেকটাই খুশি যে, এখন আর বিএনপির রাজনীতিতে সন্ত্রাসী মাদকসেবী ও চাঁদাবাজদের স্থান হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *