কেরানীগঞ্জ কারাগারে নেওয়া হয়েছে আসিফকে

কণ্ঠশিল্পী আসিফ আকবরকে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। আজ দুপুর দুইটায় তাঁকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় গায়ক আসিফ আকবর গ্রেপ্তার করা হয়। আদালতে আসিফ দাবি করেন, শফিক তুহিন ফেসবুকে তাঁর বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য লিখেছেন। চাইলে তিনি শফিক […]

Continue Reading

প্রিয় দলের খেলা দেখতে রাশিয়া যাচ্ছেন জয়া

আর মাত্র ৮ দিন। অপেক্ষার প্রহর শেষ হয় না। শত ব্যস্ততার মধ্যেও নিজের শখ–আহ্লাদকে দূরে ঠেলে দিচ্ছেন না জয়া। তাই ফিফা বিশ্বকাপের জন্য মুখিয়ে আছেন তিনি। গ্যালারিতে বসে খেলা উপভোগের জন্য ইতোমধ্যে রাশিয়ায় যাওয়ার টিকিট বুকিং দিয়েছেন জয়া। প্রিয় দল ব্রাজিলের অন্তত একটি খেলা দেখার ইচ্ছে আছে তার। জয়া আহসানের দু’হাত ভর্তি এখন ছবি আর […]

Continue Reading

বিচ্ছেদের দুই সপ্তাহের মধ্যেই নতুন প্রেমে অর্জুন রামপাল

দুই সপ্তাহও হয়নি ২০ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন। এর মধ্যেই অর্জুন রামপালের জীবনে নতুন করে প্রেমের ফুল ফুটে গিয়েছে। ফের প্রেমে পড়েছেন বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক। এবার সার্বিয়ান অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচ সঙ্গে প্রণয়পর্ব শুরু হয়েছে তাঁর। ১৯৯৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন অর্জুন। মডেল পাত্রী মেহর তাঁর থেকে বয়সে বছর দু’য়েকের বড়ই ছিলেন। সেদিন প্রেমের পথে অবশ্য […]

Continue Reading

মিস আমেরিকা প্রতিযোগীদের আর সাঁতারের পোশাক পরতে হবে না

বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরী প্রতিযোগিতার একটি অংশ থাকে সাঁতারের পোশাকে প্রতিযোগীদের অংশগ্রহণ। মিস আমেরিকাতেও প্রতিযোগীদের ‘সুইমস্যুট ইভেন্ট’ নামে একটি বাধ্যতামূলক অংশ ছিল। তবে এবার সে অংশটি বাতিল করা হয়েছে। অতীতে সুইমসুট ইভেন্টের মাধ্যমে সাঁতারের পোশাকে প্রতিযোগীদের শারীরিক সৌন্দর্যসহ কয়েকটি বিষয় বিচার করা হত। ১৯৮৯ সালের মিস আমেরিকা বিজয়ী গ্রেটচেন কার্লসন এবার মিস আমেরিকার বিচারকমণ্ডলীতে বসছেন। […]

Continue Reading

পরেশই হচ্ছেন মোদি

পার্লামেন্টে খানিকটা গ্যাপ থাকলেও পর্দায় ‘এক’ হতে চলেছেন পরেশ রাওয়াল আর নরেন্দ্র মোদি। মোদির জীবনী নিয়ে সিনেমায় এবার খোদ প্রধানমন্ত্রীর জুতায় পা গলাতে চলেছেন পরেশ। কয়েক দিন আগে সঞ্জুর বাবা সুনীল দত্তর চরিত্রে অভিনয় করে নিজের আসন বেশ জোরালো করেছিলেন শক্তিমান এই অভিনেতা। এবার মোদি হয়ে এই বিজেপি এমপি অভিনয়জগতের ‘কুরসি’ও বগলদাবা করবেন নিশ্চিত। মোদি […]

Continue Reading

‘হাইপ্রেশারে’ নাদিয়া

টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া। একজন প্রতিষ্ঠিত নৃত্যশিল্পীও তিনি। এবারের ঈদে প্রচারের জন্য একাধিক নাটকের শুটিং করলেন এ তারকা। পাশাপাশি ঈদ আয়োজনে নৃত্যানুষ্ঠান নিয়েও হাজির হবেন বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করলেন একটি ধারাবাহিক নাটকে। নাম ‘হাইপ্রেশার ২’। এটি রচনা ও পরিচালনা করেছেন আদিবাসী মিজান। নাটকটির গল্পে দেখা যাবে মজনু […]

Continue Reading

সানি লিওনের কাছে ক্ষমা চাইলেন রাখি সাওয়ান্ত

ক্ষমা চাইলেন রাখি সাওয়ান্ত। একটি আলোচনা অনুষ্ঠানে বলিউড সেনসেশন সানি লিওনকে নিয়ে বাজে মন্তব্য করার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন এই অভিনেত্রী। এর আগে, সানি লিওনের হিন্দি ছবিতে কাজ করার বিষয়েও রাখি বাজে মন্তব্য করেছিলেন। মিড ডে জানাচ্ছে, রাজীব খন্ডেলওয়ালের ‘জাযবাত সাঙ্গিন সে নামকিন তক‌’ নামক নতুন আলোচনা অনুষ্ঠানে সানি লিওনের উদ্দেশে অপ্রীতিকর মন্তব্য করেন রাখি […]

Continue Reading

ভারতীয়দের জঙ্গি হিসাবে তুলে ধরলো ‘কোয়ান্টিকো’! প্রিয়াঙ্কাকে তুলোধুনা

প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘কোয়ান্টিকো’ নিয়ে নয়া বিতর্ক দানা বেঁধেছে। এই সিরিজের সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, কয়েকজন ভারতীয় মিলে যুক্তরাষ্ট্রের ম্যানহ্যাটনকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার ছক কষছেন। আর শেষে সেই দোষ পাকিস্তানিদের উপর চাপানোর পরিকল্পা করছেন। উল্লেখ্য, এই ভারতীয়দের গলায় রুদ্রাক্ষ দেখা যায়। এই পর্বটি নিয়ে বেজায় ক্ষুব্ধ গোটা ভারত। সোশ্যাল মিডিয়ায় কার্যত একের পর এক টুইটে […]

Continue Reading

অভিযোগ স্বীকার করেছেন গায়ক আসিফ: সিআইডি

গীতিকার-সুরকার শফিক তুহিনের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় গ্রেপ্তার সংগীতশিল্পী আসিফ আকবরকে রাতভর জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা। এ সময় মামলায় তার বিরুদ্ধে আনা অভিযোগ -অনুমতি ছাড়াই তার সংগীতকর্মসহ অন্যান্য গীতিকার, সুরকার ও শিল্পীদের ৬১৭টি গান বিক্রির কথা স্বীকার করেছেন। সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএস) মোল্যা নজরুল ইসলাম এ […]

Continue Reading

গভীর রাতে গায়ক আসিফ গ্রেপ্তার

ঢাকা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে গীতিকার, সুরকার ও গায়ক শফিক তুহিনের দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল আসিফকে এফডিসির কাছে তাঁর অফিস থেকে গ্রেপ্তার করে। সিআইডির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, শফিক তুহিন তেজগাঁও থানায় একটি মামলা […]

Continue Reading

বলিউডের ছবি দিয়ে বড় পর্দায় ফিরছেন বাংলাদেশের শিমলা

বেশ কয়েক বছর ধরে অভিনয় থেকে দূরে জাতীয় পুরস্কার-প্রাপ্ত নায়িকা শিমলা। ছোটপর্দায় দু’একটি কাজে গত তিন/চার বছর তাকে দেখা যায় বড় পর্দায়। তবে শিমলাভক্তদের জন্য সুখবর, আবারও বড় পর্দায় ফিরছেন তিনি। এবং তার এই ফেরাটা হচ্ছে বলিউডের ছবি দিয়ে। কিংস এন্টারটেইনমেন্ট প্রযোজিত ও অর্পণ রায় চৌধুরী পরিচালিত হিন্দি ছবি ‘সফর’-এ মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। […]

Continue Reading

মুহিনের কথায় মার্লিনের ‘ঝুমপাক’

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ‘ঝুমপাক ঝুমপাক’ শিরোনামের একটি গান নিয়ে আসছেন কণ্ঠশিল্পী মার্লিন। গানটির রচনা, সুর ও সংগীত পরিচালন করেছেন কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক মুহিন খান। গত ২৮ মে গানটির অডিও ধারণ করা হলেও কোন ব্যানারে রিলিজ হবে সেটি এখনো ঠিক করা হয়নি। কণ্ঠশিল্পী মার্লিন মূলত আধুনিক ও নজরুল সংগীত করে থাকেন। তবে […]

Continue Reading

একটি সুখী দাম্পত্যের গল্প

‘বীর ডি ওয়েডিং’-এর স্পেশাল স্ক্রিনিংয়ের জন্য সোনম কাপুর বর্তমানে দিল্লিতে থাকলেও তাঁর মন পড়ে রয়েছে গত উইকএন্ডে তাঁর এবং আনন্দ আহুজার জন্য নাতাশা পুনাওয়ালা আয়োজিত পার্টিতে। সোমবার সন্ধ্যায় সোনম সেই পার্টির কয়েকটা ছবি পোস্ট করেন এবং সেখানে দেখা যায় সোনম কাপুর স্বামী আনন্দ আহুজাকে চুমু দিচ্ছেন। তাঁর ছবির ক্যাপশনে লেখা ছিল #এভরিডেফেনোমেনল। সোনম পার্টির আরো […]

Continue Reading

নরেন্দ্র মোদির বায়োপিক : যা বললেন পরেশ রাওয়াল

নরেন্দ্র মোদি, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী। তাঁকে নিয়ে তৈরি হচ্ছে একটি বায়োপিক। আর এই বায়োপিকে নামভূমিকায় অভিনয় করবেন সাম্প্রতিক সময়ের বলিউডের অন্যতম সেরা চরিত্রাভিনেতা ও বিজেপি সাংসদ স্যার পরেশ রাওয়াল। আর তাই ‘ভেরি চ্যালেঞ্জিং’ রোল নিয়ে দারুণ ‘এক্সাইটেড’ এই শক্তিমান অভিনেতা। এ-প্রসঙ্গে গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে পরেশ রাওয়াল বলেন, চিত্রনাট্যের শেষ কাটাছেঁড়া চলছে। আশা করছি ১৫ আগস্টের […]

Continue Reading

অপুর শর্টকাট

গায়ক নচিকেতার গল্পে ‘শর্টকাট’ ছবিতে কলকাতায় অভিষেক ঘটতে যাচ্ছে অপু বিশ্বাসের। পরিচালক সুবীর মণ্ডল জানিয়েছেন, আজ শুটিং শুরু করবেন অপু। তাঁর চরিত্রের নাম নূরজাহান। অপু ছাড়াও ছবিতে আছেন পরমব্রত, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু, অরিন প্রমুখ। অপু বলেন, ‘অনেক আগে থেকেই কলকাতার ছবিতে অভিনয়ের প্রস্তাব পেতাম। কিন্তু দেশি ছবির ব্যস্ততার জন্য সময় করে উঠতে পারতাম না। […]

Continue Reading

সুস্মিতাকে যৌন হেনস্থা করল ১৫ বছরের কিশোর!

ভিড়ের সুযোগে নারীদের হেনস্থার ঘটনার কথা প্রায়ই শোনা যায়। এ বার হেডলাইনে এল বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের জীবনের ঠিক এমনই এক ঘটনা। কিছু দিন আগেই ১৫ বছর বয়সী এক কিশোর ভিড়ের সুযোগে সুস্মিতাকে শারীরিক হেনস্থা করে বলে অভিযোগ। সেই অভিজ্ঞতার কথা সম্প্রতি প্রকাশ্যে এনেছেন এই নায়িকা। সুস্মিতা সাংবাদিকদের বলেন, ‘ছয় মাস আগে একটি অ্যাওয়ার্ড ফাংশনে […]

Continue Reading

শাওনের পরিচালনায় হুমায়ূন আহমেদের ‘বোতলভূত’

হুমায়ূন আহমেদের জীবদ্দশাতেই নির্মাতা হিসেবে সুনাম কুড়িয়েছিলেন শাওন। সে ধারাবাহিকতায় এবার হুমায়ূন আহমেদের বিখ্যাত গল্প ‘বোতলভূত’ নিয়ে নাটক নির্মাণ করলেন শাওন। পাঁচ পর্বের এই শিশুতোষ ধারাবাহিকটির চিত্রনাট্য তৈরি করেছেন লুৎফর রহমান নির্ঝর। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশিদ, আজাদ আবুল কালাম, ঝুনা চৌধুরী, আব্দুল্লাহ রানা, ওয়াসেক, শাহনাজ সুমি, প্রীনন, জয়াত, ঋতুসহ আরো অনেকে। নতুন […]

Continue Reading

প্রিয়াঙ্কা আর নিক জোনাসের প্রেম প্রকাশ্যে এখন

ঢাকা:বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস প্রেম করছেন। খবরটি নতুন নয়। তবে দুদিন আগে পর্যন্তও এই ‘প্রেম’ খবর থেকে গুঞ্জন বলেই বেশি বিবেচিত হয়েছে। কিন্তু এখন মনে হচ্ছে, তাঁরা আর কোনো রাখঢাকের মধ্যে নেই। দুই তারকা নিজেদের ঘনিষ্ঠতা গোপন না করে প্রকাশেই এখন বেশি বিশ্বাসী। গত শুক্রবার প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাস […]

Continue Reading

কলকাতার ছবিতে বাংলাদেশের অপু বিশ্বাস

ঢাকা:বাংলাদেশের চিত্রনায়িকা অপু বিশ্বাস এবার ভারতের বাংলা ছবিতে অভিনয় করবেন। ছবির নাম ‘শর্টকাট’। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে খবরটি। এরই মধ্যে ছবির শুটিং শুরু হয়েছে। জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী গল্প লেখেন। তাঁর লেখা গল্প নিয়ে বই বেরিয়েছে। এবার তাঁর গল্প নিয়ে চলচ্চিত্র তৈরি হচ্ছে। গল্পের নাম ‘শর্টকাট’। ছবিটি পরিচালনা করছেন সুবীর মণ্ডল। তিনি দূরদর্শনের সঙ্গে […]

Continue Reading

অহনার ‘বোম্বাই দুলাল’ মীর সাব্বির

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নির্মিত হয়েছে নাটক ‘বোম্বাই দুলাল’। অভিনয়ের পাশাপাশি নাটকটি রচনা ও পরিচালনাও করেছেন মীর সাব্বির। এতে মীর সাব্বিরের বিপরীতে রয়েছেন অভিনেত্রী অহনা। ইতোমধ্যে সাব্বির ও অহনা জুটির নাটকগুলো দর্শকদের কাছে থেকে প্রশংসা কুড়িয়েছে। সম্প্রতি ‘বোম্বাই দুলাল’ নাটকটির দৃশ্যায়নের কাজ সম্পন্ন হয়েছে বলে নির্মাতা সূত্রে জানা যায়। এই নাটকে একটি গান ব্যবহার […]

Continue Reading

মাদকবিরোধী অভিযান নিয়ে ‘সর্বনাশা ইয়াবা’র নায়ক মারুফ যা বললেন

চিত্রনায়ক কাজী মারুফ ‘সর্বনাশা ইয়াবা’ মুক্তি পেয়েছিল ২০১৪ সালে ১৪ নভেম্বর। ঠিক সেই ছবির চিত্রনাট্যই যেন খুঁজে পাচ্ছেন মারুফ বর্তমান মাদক বিরোধী অভিযানে। কাজী মারুফ বলেন, ২০১৪ সালে বাংলাদেশে একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলাম যার নাম ছিল ‘সর্বনাশা ইয়াবা’। আমার পিতা কাজী হায়াৎ ছিলেন ছবিটির পরিচালক। তিনি বলেন, উনি চলচ্চিত্রে যা করিয়েছিলেন আমাকে দিয়ে, ঠিক তাই […]

Continue Reading

ছবি মুক্তির আগেই শাকিবের দুই গান হিট!

সিনেমা মুক্তি পাবার আগেই গান হিট। শাকিব খান অভিনীত চিটাগাইংগা পোয়া নোয়াখাইল্লা মাইয়া ছবির ‘গোলাপী গোলাপী’ এবং ভাইজান এলো রে ছবির ‘ভাইজান’ শিরোনামের দুই গানের দিকে দর্শকদের নজর সবচেয়ে বেশি। ৩০ জুন শাপলা মিডিয়ার ইউটিউব চ্যানেলে গোলাপী গোলাপী গানটি প্রকাশ হয়। তিন দিনেই গানটি দেখেছেন ১৬ লাখ দর্শক। অন্যদিকে এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে ১ জুন […]

Continue Reading

নওশীনের ‘কিক অফ’

বিশ্বকাপ উপলক্ষে নতুন অনুষ্ঠান পরিকল্পনায় ব্যস্ত তারা। বিশ্বকাপ শুরুর দিন থেকে প্রতিটি ম্যাচ শুরুর আগে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে ‘কিক অফ’। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন অভিনেত্রী নওশীন। দলগুলোর পরিচিতি এবং নানা তথ্য তুলে ধরার পাশাপাশি এতে আলোচনায় অংশ নেবেন আমন্ত্রিত অতিথিরা। নওশীন বলেন, ‘বিশ্বকাপ এলে পছন্দের দলের কোনো ম্যাচই মিস করি না। বন্ধুদের নিয়ে হৈ-হুল্লোড় করে […]

Continue Reading

আইপিএলে ফিক্সিং: স্বীকার করলেন আরবাজ খান

বলিউড তারকা আরবাজ খানের বিরুদ্ধে সম্প্রতি শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফিক্সিংয়ে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। শনিবার সকালে পুলিশের জেরার মুখে ফিক্সিংয়ে যুক্ত থাকার কথা স্বীকার করেন তিনি। বলিউড তারকা সালমান খানের ভাইয়ের এই স্বীকারোক্তিতে প্রবল আলোড়ন তৈরি হয়েছে। পুলিশের সন্দেহের তালিকায় এছাড়াও আরো রয়েছে বলিউডের বেশ কিছু প্রভাবশালী ব্যক্তির নাম। গত ১৫ মে […]

Continue Reading

একসঙ্গে অক্ষয়-কারিনা

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি অক্ষয় কুমার ও কারিনা কাপুর। ‘এতরাজ’, ‘তাশান’, ‘কামবাখত ইশক’, ‘গাব্বার ইজ ব্যাক’-এর মতো ব্যবসা সফল অসংখ্য ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। দীর্ঘ দিন পরে আবারো একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন অক্ষয়-কারিনা। জনপ্রিয় নির্মাতা করণ জোহর নতুন একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন।সিনেমাটিতে প্রধান নারী চরিত্রে কারিনাকে নিচ্ছেন তিনি। এতে কারিনার বিপরীতে থাকছেন […]

Continue Reading