বিয়ের ২২ দিনের মাথায় খুন হলো সৌরভ । নদীতে পাওয়া গেলো ৪ টুকরো খন্ডিত লাশ

সামদানি হোসেন বাপ্পী ময়মনসিংহ। গত ১২ মে চাচাতো বোন ইসরাত জাহান ইভা ঢাকায় পালিয়ে গিয়ে ওমর ফারুক সৌরভ কে ইসলামী শরিয়ত মোতাবেক ২ লাখ ২২ হাজার ২শত ২২ টাকা দেনমোহরের মাধ্যমে কাজী তাদের বিয়ে পড়ান । বিয়ের কয়েকদিন পর সৌরভের পিতা ময়মনসিংহ ইশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের তারাটি গ্রামের ডাক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো: ইউসুফ আলীকে […]

Continue Reading

নেপাল থেকে ফিরে বিমানবন্দরে যা বললেন ডিবি হারুন

কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায় মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহীনকেও ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, হত্যাকাণ্ডের পর তাৎক্ষণিকভাবে এনসিবির মাধ্যমে তথ্য-উপাত্ত দিয়ে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছি। শাহীন যেহেতু যুক্তরাষ্ট্রের নাগরিক তাই আমরা ইন্টারপোলকেও অবহিত করেছি। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের […]

Continue Reading

নেপাল থেকে ‘কিলার সিয়াম’কে ফেরাতে তিন বাধা

বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) তথ্যের ভিত্তিতে সম্প্রতি নেপালে আটক করা হয়েছে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যায় জড়িত ‘কিলার’ সিয়াম হোসেনকে। বাংলাদেশি পাসপোর্টধারী সিয়াম কলকাতার নিউ টাউনের সঞ্জীভা গার্ডেনসের ফ্ল্যাটে আনারকে খুনের পর নেপালে গিয়ে আত্মগোপন করেন। সিয়ামকে দেশে ফেরানোসহ আরও কিছু বিষয়ে তদন্ত করতে নেপাল গেছে পুলিশের চার সদস্যের একটি দল। যেখানে […]

Continue Reading

নিষেধাজ্ঞা না থাকলে বেনজীর যেকোনো জায়গায় যেতে পারেন

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিষয়ে কোর্ট বা দুদকের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকায়, তিনি চাইলে যেকোনো জায়গায় যেতেই পারেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এন্টিগা ও নিউইয়র্ক সফর পরবর্তী মিডিয়া ব্রিফিংয়ে সাংবা‌দিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তি‌নি। সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ৬ জুন দুদকে তলব […]

Continue Reading

হাজারো যুবকের স্বপ্নভঙ্গের দায় কার, আদৌ যেতে পারবেন তারা?

গত ১৫ বছরে বাংলাদেশিদের জন্য তিন দফায় বন্ধ হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। প্রতিবারই অনিয়মের অভিযোগে এই শ্রমবাজার বন্ধ হয়েছে। আবার যখন খুলেছে তখনও অনেক ‘অনিয়ম’ সঙ্গী হয়েছে। অভিযোগের পর অভিযোগ উঠেছে এজেন্সি ও সরকারি ব্যবস্থাপনা নিয়ে। প্রতিষ্ঠানগুলোর অবহেলায় বরাবরই ক্ষতিগ্রস্ত হন বিদেশগামী কর্মীরা। স্বপ্নভঙ্গ হয় তাদের অনেকের। মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী ভিসা পাওয়া বাংলাদেশি কর্মীদের দেশটিতে […]

Continue Reading

এখনই এই অবস্থা, ভরা বর্ষায় কী হবে আল্লাহ জানে!

বর্ষা মৌসুম মানেই রাজধানীতে জলাবদ্ধতা। কয়েক বছর ধরে এটি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টিতে জলজটে নাকাল হতে হচ্ছে নগরবাসীকে। এবারও বর্ষায় রাজধানীতে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে বর্ষা আসার আগেই বৃষ্টির পানিতে থৈ থৈ অবস্থা রাজধানীর। কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, সামান্য বৃষ্টিতেই রাজধানীর অলিগলি ও প্রধান প্রধান সড়ক পানির নিচে তলিয়ে যায়। বৃষ্টি একটু […]

Continue Reading

শিলাস্তি রিসিভ করার পর আর পাওয়া যায়নি এমপি আনারকে

ব্যবসায়ী লেনদেন নিয়ে এমপি আনোয়ারুল আজীম (আনার) এর উপর ক্ষোভ ছিল তার বন্ধু ও হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনের। এছাড়া গ্রেপ্তার আসামি শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহর সঙ্গে মতাদর্শের পার্থক্য ছিল আনারের। তাই উভয়ে আনারকে দেশের বাইরে হত্যার পরিকল্পনা করে। পরে কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে তাকে হত্যা করা হয় বলে ধারণা পুলিশের। যদিও হত্যার কোনও […]

Continue Reading

খরচ কমাতে আলুই বেশি খেতাম, এখন খাব কী?’

‘বেশি করে আলু খান, ভাতের ওপর চাপ কমান’— এ রকম একটি স্লোগান এক সময় বেশ জনপ্রিয় হয়েছিল। কেননা তখন চাল-ডাল ও অন্যান্য সব সবজির তুলনায় আলুর দামটাই কম ছিল। তবে, সেই প্রেক্ষাপট এখন অনেকটাই পাল্টে গেছে। বাজারে যে আলুর দাম থাকতো সবসময় ২০ থেকে ২৫ টাকা, সেই আলুই এখন সবকিছু ছাপিয়ে ৬০ টাকা কেজিতে বিক্রি […]

Continue Reading

আমরা মনে করছি মাংসের টুকরোগুলো এমপি আনারেরই : হারুন

বাংলাদেশ ও ভারতে গ্রেপ্তার হওয়া আসামিদের বক্তব্য এবং পারিপার্শ্বিক অন্যান্য ঘটনা বিবেচনায় কলকাতায় সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হওয়া মাংসের টুকরোগুলো এমপি আনারেরই হবে বলে মনে করছে ডিবি পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে কলকাতা থেকে বাংলাদেশে ফিরে আসার পর বিমানবন্দরে সাংবাদিকদের কাছে ডিবির […]

Continue Reading

বেনজীরের বিরুদ্ধে টাকা সরানোর প্রমাণ পেয়েছে দুদক

ব্যাংক হিসাব ফ্রিজ বা অবরুদ্ধ করার আগেই অধিকাংশ অর্থ উঠিয়ে নিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যরা। তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ৩৩টি অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গিয়েছিল। আদালত থেকে নির্দেশনা দেওয়ার আগেই ওই সব হিসাব থেকে বিশাল অঙ্কের টাকা উত্তোলনের আলামত পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান টিম। তবে টাকার পরিমাণ বলতে […]

Continue Reading

দুই কর্মকর্তার চাকরিচ্যুতি, কাদের বললেন নিশ্চয়ই বিচ্যুতি ঘটেছে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুই কর্মকর্তার নিয়োগ বাতিল প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দায়িত্ব পালনে কোনো প্রকার বিচ্যুতি ঘটেছে বলেই তাদের নিয়োগ বাতিল করা হয়েছে। বুধবার (২৯ মে) সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দুর্নীতির বিষয়ে ব্যবস্থা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে […]

Continue Reading

ফরেনসিক পরীক্ষার পর ডিএনএর জন্য ডাকা হবে আনারের পরিবারকে

কলকাতার সঞ্জীবা আবাসনের বিইউ ৫৬ ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে একটি মরদেহের খণ্ডিত অংশ। তবে সেটি যে বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি কলকাতায় যাওয়া ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের (ডিবি) দল। মরদেহের খণ্ডিত অংশ উদ্ধারের ব্যাপারে মঙ্গলবার রাতে ডিএমপির গোয়েন্দা পুলিশ প্রধান হারুন অর রশীদ বলেন, […]

Continue Reading

লাশ না পেলে মিলবে না মৃত্যু সনদ, অপেক্ষায় কাটতে পারে ৭ বছর

চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গিয়ে খুন হয়েছেন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। তবে তার লাশ এখনও উদ্ধার করা যায়নি। টানা কয়েকদিন ধরে নিরলস তল্লাশির পরও মেলেনি কিছুই। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, আনোয়ারুল আজীম আনারের লাশ পাওয়া না গেলে কী হবে? ডেথ সার্টিফিকেট বা মৃত্যু সনদই বা কবে মিলবে? এক্ষেত্রে ভারতের আইন কী বলে? রোববার […]

Continue Reading

রেমালের অবস্থান এখন কোথায়? দুর্বল হবে কখন

তীব্র ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম করে বর্তমানে খুলনার কয়রার কাছে অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে এগিয়ে বৃষ্টিপাতের মাধ্যমে ২-৩ ঘণ্টার মধ্যে দুর্বল হয়ে পড়বে। আজ (সোমবার) সকাল সাড়ে ৭টায় ঘূর্ণিঝড় রেমাল সংক্রান্ত আবহাওয়ার ১৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে আবহাওয়া অধিদফতর। এই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ […]

Continue Reading

‘আর কত চোখের পানি ঝরলে বাবার লাশের দেখা পাব’

কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারের মরদেহের অপেক্ষায় দিন পার করছেন তার স্বজন ও নেতাকর্মীরা। হত্যার ঘটনা নিশ্চিত হওয়ার চার দিন পার হলেও মরদেহের সন্ধান মেলেনি। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে নতুন নতুন খবর বের হচ্ছে। এতে এমপি আনারের স্বজন ও নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে। কালীগঞ্জের ভূষণ রোডে এমপি আনারের […]

Continue Reading

উপকূলীয় এলাকায় লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপকে কেন্দ্র করে উপকূলীয় এলাকায় লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তবে দেশের অভ্যন্তরীণ নৌরুটগুলোতে চলাচল করা লঞ্চ ও অন্যান্য নৌযানের ব্যাপারে এখনও এমন কোনও নির্দেশনা দেওয়া হয়নি। শনিবার (২৫ মে) বিকেলে ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ এর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা […]

Continue Reading

শিগগিরই এমপি আনারের ‘টুকরো মরদেহ’ উদ্ধারের আশা হারুনের

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা শাখা) মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, আমাদের কাছে আটক তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করেছে কলকাতা থেকে আসা তদন্ত সংশ্লিষ্ট প্রতিনিধি দল। আমাদের তদন্ত সংশ্লিষ্ট তথ্যও আমরা শেয়ার করেছি। তারা চেষ্টা করছে, আশা করছি খুব শিগগিরই তারা হত্যার শিকার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মরদেহ উদ্ধারে সক্ষম হবেন। বৃহস্পতিবার (২৩ […]

Continue Reading

সাংবাদিকের অনুসন্ধানী প্রতিবেদনে কেন বিষয়টা এলো না?’ : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ভারতে নিহত ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার অপকর্মে জড়িত কিনা তা তদন্তে বেরিয়ে আসবে। তদন্ত শেষ হওয়ার আগে কিছু বলতে পারছি না।’ বৃহস্পতিবার দুপুরে তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নবগঠিত যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্যদের পরিচিতি সভায় তিনি এ কথা […]

Continue Reading

এমপি আনার হত্যার মূল মাস্টারমাইন্ড কে এই আখতারুজ্জামান শাহিন?

ভারতের পশ্চিমবঙ্গে চিকিৎসার জন্য গিয়ে পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার (৫৭)। হত্যা করা হয়েছে এমন আলামত পাওয়া গেলেও এখন পর্যন্ত এমপি আনারের মরদেহ উদ্ধার করতে পারেনি পুলিশ। মরদেহের পাশাপাশি চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড কে? আরও কারা জড়িত? এসবের প্রশ্নের উত্তরও খুঁজছে কলকাতা পুলিশ। তবে হত্যায় সংশ্লিষ্টতার […]

Continue Reading

রায়পুরায় প্রতিপক্ষের হামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত

নরসিংদীর রায়পুরায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার সমর্থকদের হামলায় উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া নিহত হয়েছেন। বুধবার (২২ মে) দুপুর ১২টায় উপজেলার পাড়াতলী ইউনিয়নের মীরেরকান্দী মসজিদের পাশে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ২৯ মে তৃতীয় ধাপে রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া চর […]

Continue Reading

বিদ্যুতের প্রিপেইড মিটারে বাড়তি চার্জ : সংশ্লিষ্টদের আইনি নোটিশ

জরুরি ভিত্তিতে বিদ্যুতের বিলিং প্র্যাকটিস পর্যালোচনা ও নিরীক্ষা, স্বচ্ছতা, অতিরিক্ত চার্জের রিফান্ড, জনসাধারণের সঙ্গে যোগাযোগ এবং নীতি সংস্কার করার দাবি জানিয়ে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এ এম জামিউল হক ফয়সাল, কামরুল হাসান রিগ্যান ও জাকির হায়দারের পক্ষে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হাদী এ নোটিশ পাঠান। বুধবার অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল নোটিশ […]

Continue Reading

কলকাতার সেই বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ

ভারতে চিকিৎসা নিতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারের লাশ উদ্ধার করা হয়েছে। কলকাতার নিউ টাউনের সঞ্জিভা গার্ডেন্সের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করেছেন পশ্চিমবঙ্গ পুলিশের কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে, সেই বাড়িটিতেই আনোয়ারুল আজিম আনারকে খুন করা হয়েছে। ভারতীয় পুলিশের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম কলকাতা-২৪। ভারতীয় পুলিশ […]

Continue Reading

সাবেক সেনাপ্রধানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যে বার্তা দিচ্ছে

বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার ঘোষণা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দুর্বল করা ও দুর্নীতিতে জড়িত থাকার কারণ দেখিয়ে সোমবার মার্কিন পররাষ্ট্র দফতর এই নিষেধাজ্ঞা জারি করে। তবে নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় সাবেক এ শীর্ষ সেনা কর্মকর্তা দাবি করেন, শাস্তি পাওয়ার মতো কোনো অপরাধ তিনি করেননি। সেনাপ্রধানের পদ থেকে […]

Continue Reading

শ্রীপুরে আজ ঘরের লড়াই মাঠে

গাজীপুর: গাজীপুর জেলায় শ্রীপুর উপজেলা পরিষদে ভোটগ্রহন আজ। এই নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তারা সকলেই ক্ষমতাসীন আওয়ামীলীগ দলের লোক। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী এডভোকেট রহমত আলীর ছেলে এডভোকেট জামিল হাসান দূর্জয়(ঘোড়া), সাবেক উপজেলা চেয়ারম্যান আ: জলিল(আনারস) ও আওয়ামীলীগের সদস্য মো: সাখাওয়াত হোসেন(মোটরসাইকেল)। অনুসন্ধানে জানা যায়, গেলো সংসদ নির্বাচনে আ: জলিল […]

Continue Reading

র‍্যাব হেফাজতে নারী মৃত্যুর ঘটনায় ক্যাম্প কমান্ডার প্রত্যাহার

কিশোরগঞ্জের ভৈরবে র‍্যাব ক্যাম্পে নারীর মৃত্যুর ঘটনায় ক্যাম্প কমান্ডার ফাহিম ফয়সালকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। রোববার র‍্যাব হেডকোয়ার্টার থেকে তাকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। আজ থেকে আদেশটি কার্যকর হবে। এ বিষয়ে র‍্যাব-১৪ ক্যাম্প কমান্ডার মো. ফাহিম ফয়সালের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে আমার বিরুদ্ধে আপনারা অনেক কিছুই লিখেছেন। আর এখন […]

Continue Reading