৩ দিনের রিমান্ডে ডা. সাবরিনা

গ্রেপ্তারকৃত ডা. সাবরিনা আরিফকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশি রিমান্ড দিয়েছেন আদালত। আজ সকালে তাকে আদালতে হাজির করে পুলিশ চারদিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট ডেলিভারি দেয়ার অভিযোগে গতকাল জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি জাতীয় […]

Continue Reading

খুলছে না নিয়মিত আদালত—ফুলকোর্ট সভায় সিদ্ধান্ত

ঢাকা: এখনই স্বাভাবিক বিচার ব্যবস্থা ফিরছে না আদালতে। বুধবার আয়োজিত ফুলকোর্ট সভায় স্বাভাবিক বিচার ব্যবস্থা চালুর বিষয়ে একমত হতে পারেননি বিচারপতিরা। তবে আপাতত ভার্চুয়াল আদালত চালিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী সপ্তাহ থেকে হাইকোর্টে ভার্চুয়ালি ডিভিশন বেঞ্চে চালুর সিদ্ধান্ত হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সুপ্রিম কোর্টের […]

Continue Reading

রিজেন্ট হাসপাতালের ৭জন ৫দিনের রিমান্ডে

ঢাকা: করোনা পরীক্ষায় জালিয়তির অভিযোগে গ্রেফতার রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপক সহ ৮জনের মধ্যে ৭জনকে ৫ দিন করে রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। করোনা টেস্ট না করেই ভুয়া প্রতিবেদন তৈরি, কোভিট রোগীরদের থেকে বিপুল অর্থ আদায়সহ নানা অভিযোগের মামলায় রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপকসহ ৮ আসামির ৭ জনকে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিম আদালত। অপর ১ […]

Continue Reading

সব দেওয়ানি মামলার কার্যক্রম চলবে

স্বাস্থ্যবিধি মেনে ভার্চুয়াল পদ্ধতিতে দেশের অধস্তন আদালতগুলোতে দেওয়ানি সংক্রান্ত সব মামলার কার্যক্রম চলবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট। বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিগণের সঙ্গে আলোচনাক্রমে এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছেন- স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি এবং […]

Continue Reading

ভার্চুয়াল আদালত শুধু প্রয়োজনে চালু রাখার সুপারিশ

ঢাকা: শুধু প্রয়োজনে ভার্চুয়াল আদালত চালু রাখার পক্ষে মত দিয়ে সংসদের উত্থাপিত এই সম্পর্কিত বিলটি পাশের সুপারিশ করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সোমবার কমিটির এক বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ ভবনে কমিটির বৈঠক শেষে এই তথ্য জানিয়ে কমিটির সভাপতি সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিল খসরু বলেন, শুধু প্রয়োজনের তাগিদেই […]

Continue Reading

১৩ বিচারক করোনায় আক্রান্ত

সারা দেশের নিম্ন আদালতের ১৩ জন বিচারক প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে লালমনিরহাটের জেলা ও দায়রা জজ ফেরদৌস আহমেদ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া চারজন বিচারক করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে আছেন। অপরদিকে নিম্ন আদালতের কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে ২৬ জন করোনা আক্রান্ত বলে জানা গেছে। আজ মঙ্গলবার সকালে সুপ্রিম […]

Continue Reading

প্রকৌশলী দেলোয়ার হত্যার কথা স্বীকার করে আদালতে আসামীদের জবানবন্দি

ঢাকা: ডিএমপি নিউজঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান করে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন হত্যা মামলায় সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী আনিসুর রহমান সেলিম, শাহীন ও ড্রাইভার হাবিব। হত্যাকান্ডে ব্যবহৃত একটি হায়েস মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব […]

Continue Reading

টাঙ্গাইলে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি ; ব্যবসায়ীকে জরিমানা

সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: ভ্রাম্যমান আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলায় অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করার অভিযোগে জুয়েল নামের একজন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। টাঙ্গাইল সদর উপজেলার তোরাপগঞ্জ ব্রিজসংলগ্ন ধলেশ্বরী নদীতে এসডিএস ঘাটে অভিযান চালানো হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আতিকুল ইসলাম গতকাল (২৮ ই এপ্রিল) […]

Continue Reading

আদালতে স্বীকরোক্তি: রশি দিয়ে বেঁধে দুই মেয়েকে ধর্ষণ করেছে পারভেজ

গাজীপুর: চোর দেখে ফেলায় গাজীপুরের চাঞ্চল্যকর প্রবাসীর ইন্দোনেশিয় স্ত্রী ও তিন সন্তানকে গলাকেটে হত্যার কথা আদালতে স্বীকরোক্তি দিয়েছে গ্রেপ্তার মো. পারভেজ (২০)। সোমবার বিকেলে পারভেজ গাজীপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শরীফুল ইসলামের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন কোর্ট ইন্সপেক্টর মীর রকিবুল হক। পরিদর্শক মো. হাফিজুর রহমান জানান, রবিবার মধ্যরাতে আবদার এলাকায় […]

Continue Reading

সীমিত পরিসরে সপ্তাহে দু’দিন নিম্ন আদালত খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত

ঢাকা: সীমিত পরিসরে সপ্তাহে দু’দিন নিম্ন আদালত খোলা রাখার বিজ্ঞপ্তির কার্যকারিতা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। আজ শনিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ২৩শে এপ্রিল ২৭৫২ এ, স্বারক দ্বারা বাংলাদেশের প্রত্যেক […]

Continue Reading

বর্তমান করোনা পরিস্থিতিতে সীমিত আকারে আদালত খোলা ঝুঁকিপূর্ণ হবে

ঢাকা: করোনাভাইরাসের মহা দুর্যোগে এবং লকডাউন পরিস্থিতিতে সীমিত আকারে আদালত খুলে রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে। এতে বিচারপ্রার্থীরা হাইকোর্টে এসে তাদের মামলার নিষ্পত্তির জন্য উপস্থিত হবে। এতে লকডাউন ভেঙে যাবে। সামাজিক দূরত্ব রক্ষা করা হবে না। জাতীয় স্বার্থে এটা পরিহার করা উচিত বলে আইনবিদরা মনে করেন। একই সঙ্গে তারা মনে করেন, লকডাউনের কারণে আদালত বন্ধ থাকায় […]

Continue Reading

টাঙ্গাইলে ভাগ্নিকে ইভটিজিং করার অভিযোগে মামার ১ বছরের কারাদণ্ড

সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল সদরে এক স্কুলছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে এক যুবককে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ই এপ্রিল) বিকেলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম এ দণ্ডাদেশ দিয়েছেন। আর এই দণ্ডপ্রাপ্ত রাজিবুল (২৮) টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের সদুল্যাপুর গ্রামের বাসিন্দা। আর তিনি ওই ছাত্রীর সম্পর্কে মামা […]

Continue Reading

সুপ্রিম কোর্টের দরজা খুলেছে

ঢাকা: বাংলাদেশ সুপ্রিমকোর্ট কোভিড–১৯ এর সংক্রমণ ঠেকাতে ঘোষিত সাধারণ ছুটির মধ্যেই স্বল্প পরিসরে আদালত পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন। আপাতত হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন একটি একক বেঞ্চ সকল অধিক্ষেত্রের মামলা এবং আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান এককভাবে আপিল বিভাগের চেম্বার কোর্টে বসবেন। আশা করা হচ্ছে, দেশের করোনা মোকাবেলা সংক্রান্ত বেশ কিছু রিট মামলার শুনানি অচিরেই […]

Continue Reading

গাজীপুরে দুই পোশাক কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

গাজীপুর: সংক্রামণ দূরত্ব ও নীতি না মেনে শ্রমিকদের কোনো রকম সুরক্ষা ছাড়া কারখানা চালানোয় গাজীপুরে দুটি পোশাক কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার মহানগরের কোনাবাড়ি এলাকার মেডিটেক্স লিমিটেড ও রেজাউল এ্যাপারেলস লিমিটেড নামের পোশাক কারখানা এ জড়িমানা করা হয়। গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা […]

Continue Reading

সখীপু‌রে ট্রা‌কে নারায়ণগঞ্জ থে‌কে সি‌মেন্ট আনায় ব্যবসায়ী ও ট্রাক ড্রাইভার‌কে জ‌রিমানা

সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ‌সখীপু‌রে লকডাউন অমান্য ক‌রে নারায়ণগঞ্জ থে‌কে ট্রা‌কে করে সি‌মেন্ট আমদানী করা হয়েছে। এতে এক ব্যবসায়ী ও ট্রাক ড্রাইভার‌কে ৪০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে‌ছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মে‌জিস্ট্রেট ও সহকারী ক‌মিশনার (ভু‌মি) হা-মীম তাবাসসুম প্রভা আদালত প‌রিচালনা ক‌রেছেন। এদিকে আদালত সূত্রে জানা গিয়েছে যে, “সখীপুর উপ‌জেলার […]

Continue Reading

বি,বাড়িয়া’ এবং ‘বলদ বাড়িয়া’ বলে কটাক্ষ করায় ডা. তুষারের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়াকে ‘বি,বাড়িয়া’ এবং ‘বলদ বাড়িয়া’ বলে কটাক্ষ করায় চিকিৎসক ও মিডিয়া ব্যক্তিত্ব ডা. আব্দুন নূর তুষারের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল বাদী হওয়া এই মামলার এজহার জমা দেয়া হয়। ডা. তুষারের ফেসবুকে দেয়া ওই পোস্ট শেয়ারকারী ৩ জনসহ অজ্ঞাত আরও ৬৩৬ জনকে আসামি করা […]

Continue Reading

টাঙ্গাইলে ঔষধ কোম্পানির তিনজনকে জরিমানা

সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল র‌্যাব-১২ এর আরও একটি অভিযান পরিচালিত হয়েছে। এতে রেজিষ্ট্রেশনবিহীন হ্যান্ড সেনিটাইজার বহন ও বিক্রির দায়ে তিনজনকে জরিমানা করা হয়েছে। তিনজনকে ৯ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। আজকে সোমবার (২০ই এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন আইয়ূবী’র ভ্রাম্যমান আদালত এ রায় দিয়েছেন। টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর […]

Continue Reading

সখীপুরে মাদক ব্যবসায়ী বাবুলকে ১৫ মাসের কারাদণ্ড

সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলার সখীপুরে এক মাদক ব্যবসায়ীকে ১৫ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ই এপ্রিল) বিকেলে আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা। আর এসময় বাবুল হোসেন (৫০) নামের ওই ব্যক্তিকে এ সাজা দেওয়া হয়। মাদক ব্যবসায়ী বাবুল হোসেন বাসাইলের জসীহাটী গ্রামের আবুল হোসেনের ছেলে। আদালত সূত্রে জানা যায় […]

Continue Reading

গাজীপুরে বাইরে থাকায় ৪জনের দন্ড

গাজীপুর: করোনা ভাইরাস মোকাবেলা কার্যক্রমের অংশ হিসেবে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে গতকাল ‍শুক্রবার গাজীপুর মহানগরের ধীরাশ্রম রেলস্টেশন, ধীরাশ্রম বাজার, করমতলায় অবস্থিত মাজার, মীরেরবাজার, তালটিয়া বাজার এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হাফিজা জেসমিন, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, গাজীপুর । অভিযানকালে বিনার কারণে বাইরে ঘুরাঘুরি করায় ধীরাশ্রম বাজার, মীরের বাজার ও তালটিয়া বাজারে দন্ডবিধি, […]

Continue Reading

আজ রাতেই ফাঁসি কার্যকর! মাজেদের সাথে দেখা করেছেন পরিবারের সদস্যরা

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে সরাসরি জড়িত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের সাথে দেখা করেছেন তার পরিবার। শুক্রবার সন্ধ্যায় তার পরিবারের সদস্যরা কারাগারে দেখা করতে যান। আব্দুল মাজেদের দণ্ড যেকোনো সময় কার্যকর করা হবে। দোষ স্বীকার করে তার প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি বাতিল করে দেওয়ায় ফাঁসির আদেশ কার্যকরে আর কোনো […]

Continue Reading

বঙ্গবন্ধুর খুনি মাজেদের মৃত্যু পরোয়ানা জারি

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের মৃত্যু পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ এন হেলাল উদ্দিন চৌধুরী এই পরোয়িানা জারি করেন। এর আগে মাজেদকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। পরে রাষ্ট্রপক্ষ আদালতে মাজেদের মৃত্যু পরোয়ানা জারির আবেদন জানায়। এরপর বিচারক […]

Continue Reading

মাজেদের ফাঁসি যেকোনো সময়

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদের ফাঁসি যেকোনো সময় কার্যকর হতে পারে। এরই মধ্যে সে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার গণমাধ্যমকে পাঠানো এক ভিডিও বার্তায় এমন তথ্য দেন মন্ত্রী। আনিসুল হক বলেন, আবদুল মাজেদের মৃত্যুদণ্ড কার্যকর করার আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। আনুষ্ঠানিকতা শেষ হলে দণ্ড কার্যকর […]

Continue Reading

টাঙ্গাইলের সখীপুরে মানুষকে ঘরে অবস্থানে প্রয়োজনে আইনি সিদ্ধান্ত গ্রহণ

সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলাকে করোনামুক্ত রাখতে সখীপুর উপজেলা প্রশাসনের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। আজকে সোমবার (৬ এপ্রিল) সকালে সখীপুর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এই জরুরি সভায় সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা’র সভাপতিত্বে সখীপুরে অবস্থানরত মানুষকে ঘরে অবস্থানে প্রয়োজনে আইনি সিদ্ধান্ত গ্রহণের নানাদিক আলোচনা করা হয়েছে। এতে […]

Continue Reading

গাজীপুরে মঙ্গলবার ১২টার পর সব দোকানপাট বন্ধ

গাজীপুর: গাজীপুর জেলা ও মহানগর এলাকায় মঙ্গলবার দুপুর ১২টার পর থেকে ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ ঘোষণা করেছে গাজীপুরের জেলা প্রশাসন। মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আদেশ বলবৎ থাকবে। এ নির্দেশ অমান্যকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। গাজীপুরের জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম সাংবাদিকদের জানান, করোনাভাইরাস মোকাবিলা করতে […]

Continue Reading

করোনা প্রতিরোধে নিয়োজিত চিকিৎসকদের বীরের মর্যাদা দিতে রুল

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবায় নিয়োজিত ডাক্তারসহ সংশ্লিষ্টদের কেন জাতীয় বীরের মর্যাদা দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।আজ বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা আদালতের রুল জারির বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে এদিকে, […]

Continue Reading