সিইসির তফসিল ঘোষণা বৃহস্পতিবার সন্ধ্যায়

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা ৮ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। নির্বাচন কমিশন সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিইসির ভাষণ বাংলাদেশ টেলিভিশিন এবং বাংলাদেশ বেতার একযোগে প্রচার করবে। বেসরকারি টেলিভিশন ও রেডিওগুলো বাংলাদেশ টেলিভিশন […]

Continue Reading

সংলাপ চলছে, নির্দলীয় সরকার, সংসদ ভেঙে দেয়া, খালেদার মুক্তি প্রশ্নে যুক্তি-পাল্টাযুক্তি

ঢাকা:দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সংলাপে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে আজ বেলা ১১টায় গণভবনে এই সংলাপে অংশ নিয়েছেন ঐক্যফ্রন্টের ১১ সদস্যের প্রতিনিধি দল। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আলোচনায় ক্ষমতাসীন আওয়ামী লীগের ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এদিকে সাংবিধানিক কাঠামোর মধ্যে ঐক্যফ্রন্টের নেতারা প্রস্তাব দেয়নি বলে […]

Continue Reading

নগরে বাস কম, প্রবেশ পথে তল্লাশি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের দিন নগরে বাস চলাচল স্বাভাবিকের চেয়ে কম। বিশেষ করে আশেপাশের জেলা এবং উপজেলা থেকে রাজধানীগামী বাস আসা কমে গেছে। নগরীর প্রবেশপথগুলোতে চৌকি বসিয়েছে পুলিশ। আর বাস উঠে, তখনও যাত্রী নামিয়ে চলছে তল্লাশি। রাজধানীর খিলক্ষেত এলাকা। ঘড়িতে বেলা ১১টা। বিপুল সংখ্যক যাত্রী দাঁড়িয়ে বাসের অপেক্ষায়। কিন্তু বাস আসছে না সেভাবে। […]

Continue Reading

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের সাক্ষাৎ

সফররত ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রাইজার্ড জারনেকি ৯ সদস্য বিশিষ্ট এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- এলিনা থিওচ্যারউস, ক্রিস্টেল লেটার্ড, নিকোলাই বেরকভ এবং পোলিশ সংসদের সদস্য আগনিস্কা সিগেজ। খবর-বাসস’র। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রতিনিধি দলের সদস্যরা আসন্ন নির্বাচন, সাম্প্রদায়িক সম্প্রীতি, […]

Continue Reading

কিছুই করি নাই, তাতে যে অবস্থা: মান্না

জোটের সাত দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও জাতীয় ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, “কিছুই করি নাই, তাতে তাদের যে অবস্থা। কিছু করলে কী হবে? পরশুদিন সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের জনসভা। এদিন আমরা আর বড় করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। ” রবিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় মানবাধিকার […]

Continue Reading

ঢাকার আকাশে মুখোমুখি দুই বিমান, এড়ালো সংঘর্ষ

ঢাকা:কয়েক মুহূর্তের ফারাক। মাঝ আকাশে প্রায় মুখোমুখি চলে এসেছিল দু’টি যাত্রিবাহী বিমান। কিন্তু একেবারে শেষ মুহূর্তের তৎপরতায় মুখোমুখি সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে। বাঁচানো গেছে কয়েকশো প্রাণ। আর গোটা ঘটনায় গাফিলতির অভিযোগ উঠছে ঢাকার এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি)-এর বিরুদ্ধে। কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, বুধবার দুপুরে এই ঘটনা ঘটেছে বাংলাদেশের আকাশসীমায়। গুয়াহাটি থেকে কলকাতা যাচ্ছিল ইন্ডিগোর একটি […]

Continue Reading

গণভবনে যা যা খেলেন ঐক্যফ্রন্ট নেতারা

ঢাকা: গণভবনে বহুল কাঙ্ক্ষিত সংলাপে অংশ নেওয়া জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের দেশের নামকরা হোটেল থেকে আনা হরেক রকমের খাবার দিয়ে আপ্যায়ন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এ সংলাপ শুরু হয়। এ সময় অতিথিদের সামনে দেওয়া হয় কমলা লেবু, আপেল ও তরমুজের শরবত এবং চিপস। জানা যায়, এরপর আলোচনা শুরু হওয়ার […]

Continue Reading

গণভবনের ভেতরে সংলাপ, বাইরে দাবির পক্ষে স্লোগান

ঢাকা:আওয়ামী লীগের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের গণভবনে সংলাপ হচ্ছে। আর গণভবনের বাইরে ঐক্য প্রক্রিয়ার কর্মী-সমর্থকেরা দাবি আদায়ের জন্য স্লোগান সংবলিত প্ল্যাকার্ড-ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে আছেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর গণভবন এলাকায় কারও কারও হাতে মোমবাতি ও ব্যানার দেখা যায়। ‘সংবিধান ওহি নয়, জনগণের জন্যই সংবিধান’, ‘জনগণ ভোট দিতে চায়, ভোটাধিকার নিশ্চিত করতে ফলপ্রসূ সংলাপ চাই’, ‘সংবিধান জনগণের […]

Continue Reading

আমি বিচারের ভার আপনাদের ওপর ছেড়ে দেব—প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার টানা ৯ বছর ১০ মাস ধরে ক্ষমতায়। দিন বদলের যে সূচনা তাঁরা করেছেন, সেই দিন বদল হচ্ছে। একে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে অনুষ্ঠিত সংলাপের সূচনা বক্তব্যে শেখ হাসিনা এ কথা […]

Continue Reading

সংলাপ শুরু, সবার চোখ গণভবনে

ঢাকা:প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের আনুষ্ঠানিক সংলাপ শুরু হয়েছে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় গণভবনে এ সংলাপ শুরু হয়। এতে অংশ নিতে সন্ধ্যা ছয়টার পর থেকে ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধি দল গণভবনে একে একে প্রবেশ করেন। অন্যদিকে ক্ষমতাসীন ১৪ দলের ২৩ সদস্যের প্রতিনিধিরাও সংলাপে […]

Continue Reading

নাশকতার মামলায় ঢাকায় গ্রেপ্তার ৬৪, রিমান্ডে ১৫

নাশকতা ও সরকারিকাজে বাধা দেওয়ার মামলায় ঢাকায় ৬৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল মঙ্গলবার তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার এঁদের মধ্যে অন্তত ১৫ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। আদালত ও পুলিশ সূত্র বলছে, ঢাকা মহানগরের ৪১টি মামলায় ২৮টি থানার পুলিশ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের গ্রেপ্তার করেছে। গত […]

Continue Reading

আমাদের ও দেশবাসীর কপালও খুলে গেছে——-জাফরুল্লাহ চৌধুরী

ঢাকা: সংলাপের প্রশ্নে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘আমরা চা খাওয়ানোর দাবি করেছিলাম, তিনি (প্রধানমন্ত্রী) ডিনার করাবেন। আমাদের কপাল খুলে গেছে। দেশবাসীর কপালও খুলে গেছে।’ আজ মঙ্গলবার দুপুরে নাগরিক ঐক্য আয়োজিত এক সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা জাফরুল্লাহ চৌধুরী। মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীরের নাগরিক ঐক্যে যোগদান উপলক্ষে […]

Continue Reading

গাজীপুরে প্রতিটি পাসপোর্টে প্রায় দুই/তিন হাজার টাকাই দালালী!

গাজীপুর: গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রতিটি পাসপোর্টের জন্য প্রায় দুই হাজার টাকাই দালালী দিতে হয়। দীর্ঘ সময় ধরে চলা এই দাালালী ব্যবসা এখন ওপেন হয়ে গেছে। সিক্রেটও নাই। আর এই অনিয়ম দেখারও কেউ নেই। যারা দেখভাল করবেন তাদের অনেকের বিরুদ্ধেই দালালী কাজকে সহযোগিতার অভিযোগ করেছেন ভূক্তভোগীরা। অনুসন্ধানে জানা যায়, একটি সাধারণ পাসপোর্ট করতে সরকারী চালান […]

Continue Reading

সংলাপে বসতে সম্মতি : এখন কী করবে বিএনপি

আওয়ামী লীগের সাথে সংলাপে বসতে প্রস্তুত জাতীয় ঐক্যফ্রন্ট। গতকাল সরকারি দলটি নাটকীয়ভাবে সংলাপে বসতে সম্মত হওয়ার ঘোষণা দেয়ার পর ঐক্যফ্রন্ট ও বিএনপির শীর্ষ নেতারা একাধিক বৈঠক করেছেন। তারা সংলাপের বসার এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা বলেছেন, সুষ্ঠু নির্বাচনের দাবিতে ঐক্যফ্রন্ট সাত দফা ঘোষণা করেছে। সেই সাত দফাই হবে সংলাপে আলোচনার মূল ভিত্তি। সংলাপের ফল […]

Continue Reading

খালেদা জিয়ার রায় আজ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার চলবে কিনা, সে বিষয়ে আজ আদেশ দেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতে এ মামলাটি রায়ের জন্য আজই ধার্য রয়েছে। ফলে এ আদেশের ওপরই নির্ভর করছে আজ বিচারিক আদালতে এ মামলার রায় হচ্ছে কিনা। আইনজীবীরা বলছেন, আপিল বিভাগ যদি খালেদা […]

Continue Reading

খুলনায় পরিবহন শ্রমিকদের ৪৮ ঘণ্টার কর্মবিরতি শুরু

সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা পরিবর্তনের দাবিতে রবিবার সকাল ৬টা থেকে খুলনায় ৪৮ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। এতে দূরপাল্লার সকল বাস চলাচল বন্ধ রয়েছে। পরিবহন শ্রমিকরা নিজেরা গণপরিবহন চালানো বন্ধ করে দেওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে থামিয়ে দিচ্ছেন অটোরিকশাসহ বিকল্প বাহন। এ কারনে ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলগামী মানুষ ও স্কুল-কলেজগামী ছাত্রছাত্রীরা। […]

Continue Reading

২১ আগষ্ট মামলার আসামীদের সাথে যারা জোট করেছে তাদের গ্রেপ্তার করা হবে

ঢাকা:প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগ স্বাধীনতা ও গণতান্ত্রিক দল। এ দল মানুষের ভোটে ক্ষমতায় এসেছে। বন্দুকের নল দিয়ে ক্ষমতায় আসেনি। তাই ওই সুশীলদের হুমকিতে আওয়ামী লীগের কোনো যায় আসে না। আজ শনিবার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সজীব ওয়াজেদ জয় বলেন, এই যে […]

Continue Reading

রাজধানীর পোস্তগোলায় ট্রাক-চালক ও পুলিশের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ৪

রাজধানীর পোস্তগোলায় বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর টোল বাড়ানোকে কেন্দ্র করে আজ শুক্রবার ট্রাক-চালক ও পুলিশের সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার জন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার সকাল থেকে শ্রমিক-পুলিশ রক্তক্ষয়ী সংঘর্ষের চলাকালে প্রায় ৪ ঘণ্টা পোস্তগোলা ব্রিজে যানচলাচল বন্ধ ছিল। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু উপস্থিত হয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে পুলিশ ও […]

Continue Reading

রাজধানীর উত্তরায় ঝোপের ভেতর থেকে দুই লাশ উদ্ধার

রাজধানীর তুরাগ থানা এলাকায় উত্তরা ১৬ নম্বর সেক্টরে একটি ঝোপের ভেতর থেকে অজ্ঞাতপরিচয়ে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ অক্টোবর) দিবাগত রাতে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মুক্তাকিন জানান, ঝোপের ভেতর থেকে দুটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সেখান থেকে […]

Continue Reading

মায়ের পাশের আইয়ুব বাচ্চুর শেষ ঠিকানা

ব্যান্ডসংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুকে চট্টগ্রামে মায়ের কবরের পাশে তাঁকে শায়িত করা হয়েছে। চৈতন্য গলি কবরস্থানে মায়ের কবরের পাশে আইয়ুব বাচ্চুর শেষ ঠিকানা হলো। শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তাঁকে সমাহিত করা হয়। চট্টগ্রামে হাজার হাজার মানুষের অংশগ্রহণে কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর জানাজা শেষ হয়েছে। আজ শনিবার বিকেলে জানাজায় অংশ নিতে সাধারণ মানুষের ঢল নামে জমিয়াতুল […]

Continue Reading

প্রধানমন্ত্রী ও তার বোনের ছবি ভাইরাল

ঢাকা:বিখ্যাত ব্যক্তিদের সম্পর্কে মানুষ জানতে চায়। তাদের সম্পর্কে আগ্রহের শেষ নেই। সেই বিখ্যাত ব্যক্তি যদি হোন কোনো দেশের প্রধানমন্ত্রী ও তার বোন তাহলে তো আর কথাই নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানার একটি ছবি তুলেছেন। আর এই ছবি ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে। তাঁরা দুই বোন। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব […]

Continue Reading

জাতীয় ঈদগাহে আইয়ুব বাচ্চুর জানাজা সম্পন্ন

ঢাকা: সদ্য প্রয়াত ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর প্রথম জানাজা আজ শুক্রবার বাদ জুমা জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এরপর বাদ আসর রাজধানীর তেজগাঁওয়ের চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ শিল্পীর নিজ গ্রামের বাড়ি চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে। কিংবদন্তি এই শিল্পীর ছেলে ও মেয়ে দেশে ফেরার পর শনিবার তার জন্মস্থান চট্টগ্রামের এনায়েত বাজার এলাকার […]

Continue Reading

মাধবদীতে ড্রোনের মাধ্যমে জঙ্গি আস্তানা পর্যবেক্ষণ, ১৪৪ ধারা জারী

নরসিংদী: ড্রোনের মাধ্যমে নরসিংদীর মাধবদী পৌর এলাকার ছোট গদাইরচর (গাংপার) মহল্লার ‘নিলুফা ভিলা’সহ পুরো এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে। জানা গেছে, জঙ্গি আস্তানা সন্দেহে গতকাল সোমবার রাত থেকে আফজাল হোসেন নামে এক ব্যক্তির মালিকানাধীন সাততলা ভবন নিলুফা ভিলা ঘিরে রাখে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। এরপরে সকালে ড্রোন উড়িয়ে জঙ্গি আস্তানাসহ পুরো এলাকা পর্যবেক্ষণ […]

Continue Reading

জাফরুল্লাহর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

ঢাকার আশুলিয়া থানায় চাঁদা দাবি ও জমি দখলের অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ চারজনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৪ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার বিচারিক হাকিম আতিকুল ইসলাম মামলার এজহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন। এর আগে, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, তার […]

Continue Reading

জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

বাসস, ঢাকা, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে দায়ের হওয়া সাধারণ ডায়েরিটি (জিডি) রাষ্ট্রদ্রোহ মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। এই মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে। একটি বেসরকারি টেলিভিশনের টকশো অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দেওয়ার অভিযোগে জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে জিডি হয়। গত বৃহস্পতিবার সেনা সদরের পক্ষ […]

Continue Reading