‘ওদের বিশ্ববিদ্যালয় থেকে খোদা হাফেজ করে দেন’

ঢাকা: পুনঃভোট গ্রহণ, প্রভোস্টের পদত্যাগ, ছাত্রীদের নিরাপত্তা ও শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার দাবিতে হল গেটে অনশনে বসা ছাত্রীদের হেনস্তার অভিযোগ ওঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। অনশনকারী ছাত্রীদের অভিযোগ, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ডাকসুর নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে এসে তাদের হেনস্তা করেন। তিনি আন্দোলনকারী ছাত্রীদের হল বিশ্ববিদ্যালয় থেকে […]

Continue Reading

ভিপি নুরকে নিয়ে ‘বিস্ফোরক’ স্ট্যাটাস সাবেক ছাত্রলীগ নেতার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিস্ফোরক স্ট্যটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসিন হলের সাবেক সভাপতি ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি মাকসুদ রানা মিঠু। তার নিজের ফেসবুকে দেওয়া সেই স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো। নুরুল হক নুরু। ছাত্রলীগের কর্মী থেকে তোমাকে […]

Continue Reading

ভিসিকে ভিপির চ্যালেঞ্জ–তাহলে স্বেচ্ছায় ভিপি পদ ত্যাগ করে চলে যাবো

ঢাকা: ক্যাম্পাসে প্রবেশ করে প্রথম বক্তব্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর। বলেন, আমি ভিসি স্যারকে চ্যালেঞ্জ করছি, যদি সুষ্ঠু নির্বাচন হয়, আর ছাত্রলীগ একটি পদও পায়, তাহলে স্বেচ্ছায় ভিপি পদ ত্যাগ করে চলে যাবো। আজ ছাত্রলীগের হামলার পর নির্বাচনে কারচুপির অভিযোগ এনে এবং পুন:তফসিল ঘোষণার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের […]

Continue Reading

সুষ্ঠু নির্বাচন হলে ছাত্রলীগ একটি পদও পাবে না

ঢাকা: ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরু বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে ছাত্রলীগ একটি পদেও পাশ করতে পারবে না। যদি পায় তবে ছাত্রত্ব থেকে পদত্যাগ করব। ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক বলেছেন, সোমবার নির্বাচন চলাকালে ছাত্রলীগের লেডি সন্ত্রাসীরা আমার ওপর হামলা চালায়। আমাকে আহত করে। ছাত্রলীগের ভিপি প্রার্থী ও ঢাবি ছাত্রলীগ রেজওয়ানুল হক চৌধুরী শোভনের নেতৃত্বে […]

Continue Reading

সন্দেহভাজন পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করা হবে—আইজিপি

ঢাকা: মাদকাসক্তে সন্দেহভাজন পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেছেন, আগামীতে যে পুলিশ সদস্যের আচার-ব্যবহার ও অন্যান্য লক্ষণ দেখে সন্দেহ হবে, তাকেই ডোপ টেস্টের মুখোমুখি হতে হবে। অতি সম্প্রতি এমন উদ্যোগই নেওয়া হয়েছে। এরইমধ্যে বিষয়টি জানিয়ে পুলিশের সব ইউনিট প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার […]

Continue Reading

বুড়িগঙ্গায় যাত্রীবাহী ট্রলারডুবি, নিখোঁজ ২০

নারায়ণগঞ্জের ফতুল্লার বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২০ জন নিখোঁজ রয়েছেন। এ সময় সাঁতরে ২৫-৩০ জন যাত্রী তীরে উঠতে সক্ষম হয় বলে জানা গেছে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে বাল্কহেডের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। […]

Continue Reading

উড্ডয়নের পরই বিমানটি নিয়ে ফেরত আসতে চেয়েছিল পাইলট

১৫৭ জন আরোহী নিয়ে আদ্দিস আবাবা থেকে নাইরোবি যাওয়ার পথে ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি বিমান বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় বিমান আরোহীদের সবাই মারা যায়। নিহতদের মধ্যে চীনসহ ৩৩টি ভিন্ন ভিন্ন দেশের নাগরিক ছিল বলে জানায় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। প্রাপ্ত খবর অনুযায়ী, স্থানীয় সময় গতকাল রবিবার সকাল পৌনে ৯টার দিকে আদ্দিস আবাবার ৬২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বিশোফটু শহরের […]

Continue Reading

আজ আন্তর্জাতিক নারী দিবস

আজ আন্তর্জাতিক নারী দিবস। সারা বিশ্বজুড়ে দিনটি নারী দিবস হিসেবে পালিত হলেও পৃথিবীর কোনো অংশে এটি উদযাপনের দিন, কোথাও বা প্রতিবাদের। বাংলাদেশে আজ আন্তর্জাতিক নারী দিবস হিসেবেই পালিত হচ্ছে। দিনটির পেছনে রয়েছে নারীশ্রমিকের অধিকার আদায়ের লড়াইয়ের ইতিহাস। অনেক দেশে তাই আজো দিনটি পরিচিত আন্তর্জাতিক নারীশ্রমিক দিবস হিসেবেই। ১৮৫৭ সালে মজুরি বৈষম্য, কর্মঘণ্টা নির্দিষ্ট করা, কাজের […]

Continue Reading

নির্বাক বৃষ্টি, মূর্ছা যাচ্ছেন মা

ছোট্ট মেয়ে বৃষ্টি। বাবার একমাত্র আদরের মেয়ে। এই মেয়েকে ঘিরে বাবার কতই না স্বপ্ন ছিল। নিজের সেই স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম করতেন বাবা ইব্রাহিম। প্রতিদিন সকাল হতে না হতেই রিকশা নিয়ে বের হয়ে যেতেন উপার্জনের আশায়। মাঝে মধ্যে দুপুরে বাসায় ফিরলেও দেখা হতো না বৃষ্টির সাথে। রাতে যখন বাবা ক্লান্ত, পরিশ্রান্ত হয়ে বাসায় ফিরতেন। অমনি […]

Continue Reading

ঢাকা মেডিক্যাল মর্গে লাশের অপেক্ষায় অশ্রুসিক্ত স্বজনেরা

শেষ বিকেল। ঢাকা মেডিক্যাল কলেজ মর্গের সামনে এসে দাঁড়ায় একটি অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সটি থেকে ২৬ নম্বর লাশ নামানো শুরু হলে চিৎকার দিয়ে কান্না করতে থাকেন বোরকা পরিহিতা এক নারী। তার হাতে পুড়ে অঙ্গার হওয়া একটি লাশের ছবি। ছবিটি ওপরে তুলে ধরে বাড়তে থাকে তার হৃদয় বিদারক কান্না। লাশের দিকে অপলক চোখে চেয়ে চিৎকার করে বলতে থাকেন, […]

Continue Reading

সিঙ্গাপুরে ওবায়দুল কাদের। অবস্থার উন্নতি

ঢাকা: আজ বিকেল ৪টার পর এয়ার এম্বুলেন্স যোগে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎকার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়েছে। তার অবস্থার তুলনামূলক উন্নতি হওয়ায় সম্পূর্ণ সুস্থ করতে তাকে বিদেশ নেয়া হয়।

Continue Reading

বেগম খালেদা জিয়ার মুক্তিতে শিগগিরই আন্দোলন

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। তারা অবিলম্বে খালেদা জিয়ার সুচিকিৎসা চান। একই সাথে তার মুক্তির বিষয়ে আইনি লড়াইয়ের পাশাপাশি শিগগিরই রাজপথে আন্দোলনের কথাও চিন্তা করছেন দলটির নীতিনির্ধারকেরা। এ জন্য কী ধরনের কর্মসূচি দেয়া যায় তা নিয়ে বৈঠকে আলোচনা করেছেন তারা। তবে বৈঠকে কোনো সিদ্ধান্ত […]

Continue Reading

জাতীয় ভোটার দিবস পালন করলেন সিইসি

ঢাকা: নির্বাচনের মেয়াদ কম, প্রধান রাজনৈতিক দলের অংশ না নেয়া ও আবহাওয়া খারাপ থাকায় ঢাকা উত্তর সিটি করপোররেশন উপ-নির্বাচনে ভোটার উপস্থিতি কম ছিল বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। আজ শুক্রবার সকালে জাতীয় ভোটার দিবসের র‌্যালিতে অংশ নেয়ার সময় সাংবাদিকদের একথা জানান তিনি। তিনি বলেন, কয়েকটি কারণে ভোটারের উপস্থিতি কম […]

Continue Reading

সব জায়গায় ভোটারদের প্রচণ্ড ভিড়: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: সব কেন্দ্রে ভোটারদের প্রচণ্ড ভিড় উল্লেখ করে সুন্দরভাবে ভোট চলছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মানিক মিয়া এভিউনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন। তিতি বলেছেন, ‘ভোটাররা ভোট দেওয়ার উৎসাহ হারিয়ে ফেলেছেন এটা ঠিক নয়। সব জায়গাতেই ভোটারদের […]

Continue Reading

ছাত্রলীগের প্রতিপক্ষ ছাত্রলীগ, পূর্ণ প্যানেল ছাত্রদলের, কোটা আন্দোলনকারীরাও মাঠে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ডামাডোলে সরব হয়ে উঠেছে ক্যাম্পাস। প্যানেলে ‘অবমূল্যায়িত হওয়ার’ অভিযোগ এনে ছাত্রলীগের প্রতিপক্ষ হিসেবে ভোটের মাঠে লড়তে আলাদা প্যানেল ঘোষণা করেছে সংগঠনটির বিগত কমিটির কয়েকজন নেতা। ফলে ছাত্রলীগের প্রতিপক্ষ হয়ে উঠেছে ছাত্রলীগ। শেষ সময়ে এসে নির্বাচনে অংশ নিতে প্যানেল ঘোষণা করার হিড়িক পড়ে যায় ছাত্র সংগঠনগুলোর মধ্যে। গতকাল ছাত্রদল, […]

Continue Reading

চারমাস আগে তালাক দিয়েছি পলাশকে– সিমলা

ঢাকা: ‘চারমাস আগে তালাক দিয়েছি পলাশকে। তার মানসিক ভারসাম্যতা হারিয়ে ফেলার কারণেই আমি এ সিদ্ধান্ত নিয়েছি।’ জিটিভিকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এসব কথা বলেছেন চিত্রনায়িকা সিমলা। রোববার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী একটি ফ্লাইট ছিনতাই চেষ্টার পর কমান্ডো অপারেশনে নিহত হন মাহি বি জাহান পলাশ নামের এক ব্যক্তি। […]

Continue Reading

পলাশের এক স্ত্রী বগুড়ায় আছে পুত্র সন্তানও। সিমলা দ্বিতীয় স্ত্রী

সোনারগাঁও (নারায়ণগঞ্জ): ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজ ছিনতাই চেষ্টাকারী কথিত মাহাদির পরিচয় পাওয়া গেছে। তার নাম মাহমুদ পলাশ (২৪)। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সিমলা তাঁর দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছে পলাশের পরিবার। পলাশের ফেসবুক থেকে জানা যায় তাদের বিয়ে হয়েছে দেড় বছর আগে। চিত্রনায়িকা সিমলা মাহাদি তথা পলাশের বাড়িতে ১ মাস স্ত্রী হিসেবে […]

Continue Reading

বিমান ছিনতাইকারীর নাম পলাশ, তিনি তালিকাভুক্ত অপরাধী: র‌্যাব

ঢাকা: ঢাকা থেকে দুবাইগামী বিমানে থাকা নিহত ‘অস্ত্রধারী ছিনতাইকারী’ যুবকের পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব। নিজেদের সংরক্ষিত ক্রিমিনাল ডাটাবেজ অনুযায়ী র‌্যাব দাবি জানায়, নিহতের নাম পলাশ আহমেদ। সে র‌্যাবের তালিকাভুক্ত অপরাধী। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের দুধঘাটা এলাকার পিয়ার জাহান সরদারের ছেলে তিনি। আজ এক বার্তায় তার এই পরিচয় জানিয়েছে র‌্যাব। গতকাল বরিবার বাংলাদেশ বিমানের বিজি-১৪৭ ফ্লাইটটি […]

Continue Reading

কমান্ডো অভিযানে বিমান ছিনতাইকারী নিহত,

প্রায় তিন ঘণ্টার টান টান উত্তেজনার পর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ময়ূরপঙ্খী উড়োজাহাজ ছিনতাই চেষ্টা ঘটনার অবসান হলো আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে। কমান্ডো অভিযানে উড়োজাহাজটিতে থাকা অস্ত্রধারী তরুণ নিহত হয়েছে। ওই উড়োজাহাজ থেকে যাত্রী-ক্রুসহ সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কমান্ডো অভিযান নিয়ে ব্রিফিংয়ে জানানো হয়, গুলিবিদ্ধ অবস্থায় ২৫–২৬ বছর বয়সী […]

Continue Reading

চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টা, নিরাপদে যাত্রীরা; পার্শ্ববর্তী সব সড়ক বন্ধ

চট্রগ্রাম: ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। তবে বিমান থেকে নিরাপদে সব যাত্রীকে বের করে নিয়ে আসা সম্ভব হয়েছে। এদিকে, বিমানটি ছিনতাইয়ের চেষ্টার পরপরই সেটি ঘিরে ফেলেছে পুলিশ ও র‌্যাব। ভেতরে একজন সন্দেহভাজন অস্ত্রধারী পাইলটসহ দুই ক্রুকে জিম্মি করে রেখেছে। রোববার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশ বিমানের […]

Continue Reading

রংপুরে এম এ পাশ ওসি, এসএসসি পরীক্ষা দিচ্ছেন, বললেন ডবল পাশ করব

রংপুর: নীলফামারীর ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন শেখ এসএসসি পরীক্ষা দিচ্ছেন। চলতি বছর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে জলঢাকার আলহাজ্ব মোবারক হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তিনি পরীক্ষায় অংশ নিচ্ছেন। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় ওই কেন্দ্রের ১নং রুমে বসে পরীক্ষা দেন তিনি। বিষয়টি জানার পর ওই কেন্দ্রে গিয়ে ওসির পরীক্ষা দেয়ার […]

Continue Reading

সুদানে জরুরি অবস্থা, তত্ত্বাবধায়ক সরকার গঠন

ঢাকা: সুদানে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ওমর আল বশির। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলো ভেঙে দেয়ার ঘোষণা দিয়েছেন। ডিক্রি জারি করে গঠন করেছেন একটি তত্ত্বাবধায়ক সরকার। তাতে প্রতিটি মন্ত্রণালয় থেকে নেয়া হয়েছে একজন করে সিনিয়র কর্মকর্তাকে। তবে অপরিবর্তিত রাখা হয়েছে প্রতিরক্ষা, পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়কে। এ খবর দিয়েছে বার্তা […]

Continue Reading

শিশু একাডেমির সামনে গাছ পড়ে নারীর মৃত্যু

রাজধানীর শাহবাগ শিশু একাডেমি সংলগ্ন রাস্তায় নারকেল গাছের নিচে পড়ে মিতু ঘোষ (২২) নামে এক রিকশার যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পথচারী মহাসিন (২১), সিএনজি আরোহী খোরশেদ আলম (৫৫), তার স্ত্রী সেলিনা আলম (৩৭) ও দুই মেয়ে সেহরীন আলম (২০), সাজরিন আলম (৮) আহত হয়েছেন। শুক্রবার রাতে সোয়া ৯টার দিকে দোয়েল চত্বর থেকে হাইকোর্টের দিকে […]

Continue Reading

চকবাজার ট্রাজেডি; কুমিল্লায় শাহাদাতের বাড়িতে শোকের মাতম

কুমিল্লার শাহাদাত হোসেন (৩৫) দীর্ঘদিন ধরে ঢাকায় একটি বেকারিতে সেলসম্যানের কাজ করতেন। ঘটনার সময় তিনি কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে চকবাজারে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা যান। তার মৃত্যুর খবরে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। নিহত শাহাদাতের সাজেদুল ইসলাম সরকার (৮) ও জুনায়েদ সরকার (২) বয়সের ২টি ছেলে সন্তান রয়েছে। এই ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় […]

Continue Reading

বাবা বেঁচে গেলেও আগুনে পুড়ে অঙ্গার ২ ছেলে

রাজধানীর চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের আগুন নিভে গেলেও হৃদয় বিদারক ঘটনার যেন সমাপ্তি হচ্ছে না। একের পর এক বেরিয়ে আসছে মর্মান্তিক ঘটনার গল্পগুলো। মায়ের কোলে শিশুর মৃত্যু, দুই ভায়ের বুকে নিহত ৩ বছরের শিশু, গর্ভবতী স্ত্রীর সঙ্গে স্বামীর মৃত্যু। অগ্নিকাণ্ডে এমন অনেক ঘটনাই জানা গেছে। এবার প্রকাশে এল আরও একটি মর্মান্তিক ঘটনা। বুধবার রাত সাড়ে ১০টার […]

Continue Reading