গাজীপুরে রান্নার সময় গ্যাসের চুলা বিস্ফোরণে একই পরিবারের ৪ জনের মৃত্যু

গাজীপুর: গাজীপুরের ইসলামপুর এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বুধবার রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বরিশালের বাসিন্দা শাহ আলম, স্ত্রী মনিরা বেগম তাদের সন্তান বায়েজীদ এবং ফাতেমা। শাহ আলম দম্পতি ইসলামপুর এলাকায় ভাড়া […]

Continue Reading

রূপপুর প্রকল্পের নির্বাহী প্রকৌশলীকে প্রত্যাহার

ঢাকা: পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আওতাধীন গ্রিন সিটি প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমকে প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাবনার নির্বাহী প্রকৌশলীকে প্রত্যাহার করে হেড অফিসে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া বিষয়টি তদন্তে গত রবিবার দুটি কমিটি গঠন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। […]

Continue Reading

কোথায় পাবেন কোন অঞ্চলের ট্রেনের টিকিট?

ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। বুধবার সকাল ৯টায় রাজধানীর পাঁচ স্টেশনে একযোগে শুরু হয় এই টিকিট বিক্রি। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পাবেন সমগ্র পশ্চিমাঞ্চলগামী ভায়া যমুনা সেতু ট্রেনের টিকিট। এছাড়া বিমানবন্দর স্টেশনে পাবেন চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট, তেজগাঁও স্টেশনে পাবেন ময়মনসিংহ ও জামালপুরগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট, […]

Continue Reading

ডিম নষ্টের অভিযোগে ওসি প্রত্যাহার

নাটোর: ৩৫ হাজার ডিম নষ্ট করার ঘটনায় তদন্তের শেষ দিন মঙ্গলবার প্রত্যাহার হলেন নাটোরের বনপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলীম হোসেন সিকদার। তাঁকে বগুড়া হাইওয়ে পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে । এর আগে এই ঘটনায় পুলিশের ছয় সদস্যকে প্রত্যাহার করা হয়েছিল। বগুড়া হাইওয়ে রেঞ্জের পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। […]

Continue Reading

বাজারে আসছে ১০০০ টাকার নতুন নোট

নতুন নিরাপত্তা সুতা সংযোজন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিসহ বিদ্যমান ডিজাইনে ১০০০ টাকার নতুন নোট বাজারে ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে উচ্চ মূল্যমানের ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য অধিকতর সুদৃঢ় হবে বলে মনে কেন্দ্রীয় ব্যাংক। আজ মঙ্গলবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ১৬০ মিলিমিটার , ৭০ মিলিমিটার পরিমাপের […]

Continue Reading

রাজমিস্ত্রি সেজে খুনি ধরলেন এসআই লালবুর রহমান!

পরনে লুঙ্গি, শরীরে গেঞ্জি। পায়ে ছেঁড়া স্যান্ডেল। কাঁধে রাজমিস্ত্রির কাজে ব্যবহৃত বেলচা। তবে আপাতত দৃষ্টিতে তাকে রাজমিস্ত্রি মনে হলেও তিনি কিন্তু পুলিশের একজন কর্মকর্তা। এক হত্যা মামলার আসামিকে ধরার জন্য তিনি এমনই বেশ ধারণ করেন। গত ১৪ মার্চ রাজধানীর কদমতলী থানা এলাকার ধনিয়ায় একটি ভাড়া বাসার নিচ তলায় পারিবারিক কলহের জের ধরে শারমিন আক্তার নামের […]

Continue Reading

ঢাকায় বালিশ প্রতিবাদ

ঢাকা: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুর্নীতি নিয়ে বালিশ হাতে করে অভিনব প্রতিবাদ জানিয়েছে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ নামের একটি সংগঠন। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির উদ্যোগে এক প্রতিবাদী মানববন্ধন ও বালিশ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এতে আরো কয়েকটি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সংগঠনটির সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন বলেন, বর্তমান সরকারের উন্নয়নের অন্তরালে […]

Continue Reading

দেশে ফিরলেন ভূমধ্যসাগরে নৌকাডুবিতে বেঁচে যাওয়া ১৫ বাংলাদেশি

ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া ১৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট মঙ্গলবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে গত ৯ মে গভীর রাতে লিবিয়ার উপকূল থেকে ৭৫ জন অভিবাসী একটি বড় নৌকায় করে ইতালির উদ্দেশে রওনা হন। গভীর সাগরে তাদের বড় নৌকাটি থেকে অপেক্ষাকৃত […]

Continue Reading

মহাসড়কেই ঈদ আনন্দ মাটি হওয়ার শঙ্কা

ঢাকা: ঢাকা থেকে ময়মনসিংহের দূরত্ব ১১০ কিলোমিটার। এর মধ্যে ঢাকার গুলিস্তান বা মহাখালী থেকে টঙ্গী হয়ে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ২৩ কিলোমিটার যেতেই লাগছে চার ঘণ্টা। এরপরের ৮৭ কিলোমিটার পার হওয়া যাচ্ছে দুই ঘণ্টায়। গত শনিবার ছুটির দিনে মহাখালী বাস টার্মিনাল থেকে আলম এশিয়া পরিবহনের যাত্রী নিজাম উদ্দিন সকাল ৯টায় রওনা দিয়ে ময়মনসিংহ পৌঁছান ছয় ঘণ্টায়। […]

Continue Reading

মন্ত্রিপরিষদে পুনঃবিন্যাস

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোস্তাফা জব্বারকে একই মন্ত্রণালয়ের অধীন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী করা হয়েছে। এ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্থ স্থানীয় সরকার বিভাগে মন্ত্রী তাজুল ইসলাম। এবং একই মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের […]

Continue Reading

যানজট নিরসনে টাঙ্গাইলে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

টাঙ্গাইল শহরের যানজট নিরসন ও জনসাধারণ দুর্ভোগ লাঘবের লক্ষ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে জেলা প্রশাসন। রবিবার দুপুরের সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুখময় সরকার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমামুনের নেতৃত্বে শহরের কুমুদিনী কলেজ গেট, সুপারি বাগান রোড ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযানা পরিচালনা করা হয়। এ অভিযান আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। সদর উপজেলার সহকারী কমিশনার […]

Continue Reading

কৃষক বাঁচাতে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে : ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, কোন অজুহাত শুনতে চাই না, কৃষক বাঁচাতে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে ক্রয় করতে হবে। প্রয়োজনে অর্ধেক দাম আগাম দিয়ে কৃষকের গোলায় ধান রাখা ও সরকারি গুদামে সরবরাহের পর বাকি অর্ধেক দাম পরিশোধ করার পদ্ধতি চালু করে সরাসরি কৃষকের […]

Continue Reading

সোয়া দুই কোটি টাকার বালিশ। প্রতিটি বালিশ ৬ হাজার ও বাসায় তুলতে মাড়ে ৯ শ টাকা খরচ

ঢাকা: রাজনৈতিক রসিকতার ছলে বহুল ব্যবহৃত বাক্য ‘নালিশ করে কী পেলেন’? ‘বালিশ’! নালিশ করে যদি সত্যিই বালিশ পান তাহলে সত্যিই আপনি ভাগ্যবান। তবে সে বালিশ হতে হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের গ্রিন টিসি হাউজিং প্রকল্পের। কারণ, তাদের ব্যবহৃত এক একটি বালিশের মূল্য প্রায় ৬ হাজার টাকা। অবিশ্বাস্য তুলতুলে নরম বালিশ! অকল্পনীয় মনে হচ্ছে! অবিশ্বাস্য […]

Continue Reading

ট্রেনের ‘বিশেষ টিকেট’ পাচ্ছেন না ভিআইপিরা

সাধারণ যাত্রীদের সর্বোচ্চ টিকিট প্রাপ্তির স্বার্থে এবার রমজানের ঈদে ট্রেন ভ্রমণে কোটার বাইরে ভিআইপিদের টিকেট সংরক্ষণ করছে না বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেনের টিকেট পেতে প্রতি বছরই চরম ভোগান্তি ও কষ্ট পেতে হয় যাত্রীদের। এসব বিষয়ে আসন্ন ঈদে ভিআইপিদের জন্য টিকিটের বিশেষ বরাদ্দ না রাখতে নিদের্শনা দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। নির্দেশনায় বলা হয়েছে, কোটার বাইরে বিশেষ কারণ […]

Continue Reading

হাসপাতালে নেওয়ার আগেই মায়ের সামনে সন্তান নিহত

রাজধানীর তেজগাঁও সাতরাস্তায় ফ্লাইওভারে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিহাব নামের পাঁচ মাসের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (১৭ মে) ভোর সোয়া ৫টার দিকে সাতরাস্তার কাছে ফ্লাইওভারের উপরে এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা ও অটোরিকশা চালকসহ আরও চারজন। দুর্ঘটনার পর প্রথমে আহত অবস্থায় শিশুটিকে […]

Continue Reading

৬০ লাখ টাকা সরকারি অনুদান পেলেন শমী কায়সার

বিনোদন প্রতিবেদক: দেশের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। নাটক-বিজ্ঞাপনের পাশাপাশি তাকে দেখা গেছে চলচ্চিত্রেও। তিনি মুগ্ধতা ছড়িয়েছেন নিপুণ অভিনয়ে, মোহনীয় হাসিতে। গত কয়েক বছর ধরে অনিয়মিত শমী। ব্যবসা আর রাজনীতিতে হয়েছেন সরব। তবে সম্প্রতি নতুন করে শোবিজে মনোযোগ দিয়েছেন তিনি। এবার জানা গেল, চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান পেয়েছেন এই অভিনেত্রী। গতকাল মঙ্গলবার তথ্য মন্ত্রণালয় থেকে […]

Continue Reading

মাদকের বিরুদ্ধে কথা বলায় হত্যা

সেনবাগ (নোয়াখালী): মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় নোয়াখালীর চৌমুহনীতে সন্ত্রাসীদের উপর্যপুরী চুরিকাঘাতে সেনবাগের কাজিরখিলের শেখ মাহমুদ হোসেন যুবায়ের (১৭)কে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১১ জন কে পুলিশ গ্রেপ্তার করেছে। সে সেনবাগ উপজেলার কাজিরখিল গ্রামের শ্রমিকলীগ নেতা মোশারফ হোসেন বেলালের পুত্র। তারা চৌরাস্তার আপন নিবাসে ভাড়া বাসায় বসবাস করতো। অতিরিক্ত পুলিশ সুপার ( […]

Continue Reading

কৃষকের কান্না ধানে ও মনে

কিশোরগঞ্জ: ক্ষেত ভরা পাকা ধান। কেউ কেউ তা কেটে তুলছেন গোলায়। আবার শ্রমিকের অভাবে কেউ কেউ আছেন কেটে তোলার অপেক্ষায়। কিন্তু কারও মুখে হাসি নেই। বরং চাপা কান্নায় বুক ভারী কৃষকের। কারণ ধানের দাম নেই। জমি চাষ করতে যে খরচ হয়েছে পুরো ফলন বিক্রি করেও তা উঠবে না। তাহলে মাথার ঘাম পায়ে ফেলে জমি চাষ […]

Continue Reading

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর নিয়ে বিবিসিকে যা বললেন আইনমন্ত্রী

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে সরিয়ে নেয়া হবে। কেরানীগঞ্জের কারাগারের ভেতরে স্থাপিত বিশেষ আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলাগুলোর বিচার কার্যক্রম চলবে বলে জানিয়েছেন বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক। এর আগে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়েছে, কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের […]

Continue Reading

খালেদা জিয়ার বোমা হামলা মামলার প্রতিবেদন ২০ জুন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে বোমা হামলার একটি মামলার প্রতিবেদনের জন্য ২০ জুন দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী নতুন এ দিন ধার্য করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা পরিষদের ব্যানারে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় […]

Continue Reading

ভ্যাট আইন নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কোনও দূরত্ব নেই: অর্থমন্ত্রী

বাস্তবায়নের অপেক্ষায় থাকা নতুন ভ্যাট আইন নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে এনবিআর বা সরকারের কোনও দূরত্ব নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মঙ্গলবার এনইসিতে নিজ দফতরে এফবিসিসিআই ও এনবিআরের সঙ্গে বৈঠক শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অর্থমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, আইনটি আগামী ১ জুলাই থেকেই কার্যকর হবে। এ নিয়ে কারও সঙ্গে কোনও রকমের দূরত্ব […]

Continue Reading

উত্তরাখানে মা ও দুই সন্তানের মৃত্যু ‘হত্যাকাণ্ড’ বলছে ফরেনসিক বিভাগ

ঢাকা: ঢাকার উত্তরখানে বদ্ধ ঘর থেকে একই পরিবারের উদ্ধারকৃত তিনটি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তে তাদেরকে হত্যা করার আলামত পেয়েছেন ফরেনসিক বিভাগের চিকিৎসকরা। ছেলে মুহিব হাসানকে (৩০) গলা কেটে, মা জাহানারা বেগম মুক্তাকে (৫০) শ্বাসরোধে ও মেয়ে তাসফিয়া সুলতানা মিমকে (১৮) গলায় গামছা পেঁছিয়ে হত্যা […]

Continue Reading

সেই বাবাকে চাকরি দিল স্বপ্ন

ঢাকা: অর্থাভাবে সন্তানের জন্য দুধ চুরি করতে গিয়ে ধরা পড়া সেই বাবাকে চাকরি দিয়েছে সুপার শপ স্বপ্ন। আজ দুপুরে খিলগাঁও থানায় ওই বাবার হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেয় স্বপ্নের কর্তৃপক্ষ। বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন স্বপ্নের হেড অব মার্কেটিং তানিম করিম। গত শুক্রবার রাতে রাজধানীর খিলগাঁওয়ে স্বপ্নের একটি আউটলেট থেকে দুধ চুরি করতে গিয়ে ধরা পড়ে […]

Continue Reading

ভূমধ্যসাগরে নৌকা ডুবি, এরশাদের শোক

তিউনিশিয়ার উপকূলে অভিবাসী বোঝাই নৌকা ডুবে বাংলাদেশিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এক শোকবার্তায় নিহতদের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এরশাদ। শোকবার্তায় এরশাদ বলেন, এমন করুণ মৃত্যু মেনে নেয়া যায় না। দুঃখজনক এমন মৃত্যু যেন আর কোনো বাংলাদেশির জীবনে না ঘটে। সে জন্য […]

Continue Reading

৬৫ বার সময় নিয়েও জমা হলো না সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন

ঢাকা: ৬৫ বার সময় নিয়েও সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার প্রতিবেদন জমা দিতে পারেনি তদন্ত সংস্থা। আজ রবিবার চাঞ্চল্যকর এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু আজ তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দিতে পারেননি। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস পুনরায় ২৬ জুন নতুন তারিখ ধার্য করেন। ২০১২ সালের বছর ১১ […]

Continue Reading