থানা থেকে মানুষ যেন হাসিমুখে ফিরে যেতে পারে: আইজিপি

ঢাকা: কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় সেদিকে সতর্ক থাকতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বৃহস্পতিবার বিকেলে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত ডিআইজি পদে সদ্য পদোন্নতিপ্রাপ্তদের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। পুলিশ প্রধান বলেন, থানা হবে পুলিশি সেবার মূল কেন্দ্রবিন্দু। থানা থেকে […]

Continue Reading

সাভারে জাফরুল্লাহর বিরুদ্ধে লুটপাটের মামলা

সাভার: লুটপাট, ভাঙচুর, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে ঢাকার আশুলিয়া থানায় মামলা হয়েছে। নাছির উদ্দিন নামের এক ব্যক্তি গতকাল বুধবার রাতে এই মামলা করেন। মামলায় জাফরুল্লাহ চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম, সমন্বয়ক আবদুল কাদের, প্রশাসনিক কর্মকর্তা আবদুস সালাম, আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র পিএইচএ ভবনের প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন, […]

Continue Reading

পেঁপে পাতার রস খেয়ে মুক্তি মিলছে ডেঙ্গু জ্বর থেকে

ডেস্ক: বরিশালের গৌরনদী উপজেলার পিংগলাকাঠি গ্রামের একাধিক ডেঙ্গু রোগী সুস্থ হয়ে উঠেছেন পেঁপে পাতার রস খেয়ে। গত মঙ্গলবার পিংগলাকাঠি গ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নাছিমা বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। কিন্তু ওই গ্রামে ইতিপূর্বে আরও সাতজন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছিল। তাদের প্রত্যেককে পেঁপে পাতা খাওয়ানো হয়। সাতজনই পরে সুস্থ হয়ে ওঠে। গ্রামবাসীদের দাবি, […]

Continue Reading

৯৪ চিকিৎসকসহ ৩০০ স্বাস্থ্যকর্মী ডেঙ্গু আক্রান্ত

ঢাকা: রোগীদের সেবায় নিয়োজিত ৯৪ চিকিৎসকসহ ৩০০ স্বাস্থ্যকর্মী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক-নার্সরা। একক হিসাবে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী সামলানো এই সরকারি হাসপাতালের ২৫ জন ডাক্তারসহ ৬২ জন কর্মী এ বছর ডেঙ্গুতে আক্রান্ত […]

Continue Reading

‘দেশের সব অনিয়মে আইন প্রয়োগকারী সংস্থা যুক্ত’

ঢাকা: দেশের সব অনিয়মের সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থার প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি) আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। ইফতেখারুজ্জামান বলেন, ‘দেশে এমন কোনো অপরাধ নেই যার সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থার সম্পৃক্ততা নেই, যোগসাজস […]

Continue Reading

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৫৯৭ জন হাসপাতালে ভর্তি

ঢাকা: গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৫৯৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আগের দিন এই সংখ্যা ছিল এক হাজার ৬২৬ জন। একদিনে ঢাকা মহানগরীতে ৭৬১ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৮৩৬জন ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্র এই তথ্য জানিয়েছে। বর্তমানে রাজধানীসহ সারা দেশে […]

Continue Reading

ভবন নয় যেন ডেঙ্গুর ডিপো, নির্মাণাধীন এক ভবনেই ১৫ ডেঙ্গু রোগী

ঢাকা: আট বছরের শিশু আদিব আহমদ। বনশ্রীতে আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। পিতা-মাতা সাংবাদিক ও চিকিৎসক। পিতা-মাতার সঙ্গে থাকে রাজধানীর পূর্ব রামপুরায় বনশ্রী এলাকায় তিতাস রোডে ২১৫/৫/১-৩ হোল্ডিং এর ‘লুমিনাস স্বপ্ন চূড়া’ নামে নির্মাণাধীন ১০ তলা ভবনের ৮ম তলায়। আদিব গত ৫ আগস্ট ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়। আদিব সেরে উঠতে না উঠতেই তার মা দন্ত চিকিৎসক […]

Continue Reading

ফেসবুক কেন সাংবাদিক নিয়োগ দিচ্ছে?

ডেস্ক: ফেসবুকে নতুন একটি ফিচার আসছে। ‘নিউজ ট্যাব’ নামের ফিচারটিতে নির্বাচিত কিছু গুরুত্বপূর্ণ খবর দেখানো হবে। এই খবরগুলো নির্বাচন করবে সাংবাদিকদের ছোট্ট একটি দল। মোবাইলে ফেসবুক অ্যাপের একটি অংশে ওই নিউজ ট্যাব থাকবে। চলতি বছরই ওই ফিচার পরীক্ষা করতে পারে ফেসবুক কর্তৃপক্ষ। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকের নিউজ ট্যাবের অধিকাংশ খবর অ্যালগরিদম অনুযায়ী […]

Continue Reading

বস্তাভর্তি টাকা, এবার গ্রেপ্তার হিসাবরক্ষণ কর্মকর্তা

ঢাকা: বস্তাভর্তি টাকাসহ গ্রেপ্তার হওয়া কিশোরগঞ্জের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সেতাফুল ইসলামের সহযোগী ও মামলার অভিযোগপত্রভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার বিকেল চারটার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে দুদকের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদের নেতৃত্বে একটি দল। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মো. সিরাজুল ইসলাম। তিনি কিশোরগঞ্জের সাবেক জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা […]

Continue Reading

বাংলাদেশর সিনেমায় সানি লিওন, গাইবেন আইটেম গান

ডেস্ক: বাংলাদেশের সিনেমায় প্রথমবারের মতো দেখা যাবে বলিউড তারকা সানি লিওনকে। ‘বিক্ষোভ’ নামের একটি সিনেমায় আইটেম গানে পারফর্ম করবেন এই অভিনেত্রী। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী মাসের মাঝামাঝি সময়ে মুম্বইয়ে গানটির শুটিংয়ে অংশ নেবেন সানি। এক ভিডিওবার্তায় সানি লিওন নিজেও গানটিতে পারফর্ম করার কথা নিশ্চিত […]

Continue Reading

ডেঙ্গু কেড়ে নিল আরো এক মাকে

ঢাকা: আদরের দু’ সন্তান রামিছা মোর্শেদ (৮) ও রাফসান মোর্শেদ (৬) বিস্ময়ভরা চোখে তাকিয়ে আছে। তাদের সামনে সাদা কাপড়ে মোড়ানো মা সৈয়দা সামিয়া আক্তার (৩২)। চারপাশে সবাই কান্নায় ভেঙে পড়ছেন। পিতা রিয়াজ মোর্শেদ বার বার মুর্ছা যাচ্ছেন। এমন দৃশ্য তারা কখনো দেখেনি। দু’সন্তান বার বার মায়ের কাছে গিয়ে ‘মা মা ওঠো’ বলে চিৎকার করছে। কিন্তু […]

Continue Reading

কালীগঞ্জে ৫ বছর ধরে বাই-সাইকেলে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করছেন শুক্কুর আলী

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ কালীগঞ্জে ৫ বছর ধরে বাই সাইকেলে করে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করে আসছে দরিদ্র শুক্কুর আলী। শুক্কুর আলী লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চর মহিষামুড়ি এলাকার চরানঞ্চলের বাসিন্দা। ১৫ ই আগষ্ট গ্রাম বাংলা নিউজ ২৪ প্রতিবেদক খবর পেয়ে শুক্কুর আলীর বাড়িতে গিয়ে দেখতে পান গ্রামের কিছু যুবক ডেকে স্বাধীনতার […]

Continue Reading

চামড়ার দর পতনের নেপথ্যে

ঢাকা: পুরান ঢাকার পোস্তার মো. দিপু। তিনি দিপু এন্টারপ্রাইজের মালিক। ১২ বছর বয়স থেকে পশুর চামড়ার ব্যবসার সঙ্গে পরিচিত। চামড়া শিল্পের এমন করুণ অবস্থা আগে তিনি কখনো দেখেননি। তাই রাগ, ক্ষোভ আর বিষন্নমনে প্রতিষ্ঠানের সামনে বসে ছিলেন গতকাল। বলেন, চামড়া ব্যবসাটা এতটাই ভালোবাসি যে অনেকবার সিদ্ধান্ত নিয়েছি এই ব্যাবসা আর করব না। কিন্তু যখন ঈদ […]

Continue Reading

কাশ্মীর নিয়ে নিরাপত্তা পরিষদে বৈঠক আজ

ডেস্ক: নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের মধ্যে গুলির লড়াই। অবরুদ্ধ কাশ্মীর। পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের পাল্টা প্রতিশোধ নেয়ার হুঙ্কার। নতুন করে দুই দেশের মধ্যে যুদ্ধের অঘোষিত প্রস্তুতি। এরই মধ্যে আজ শুক্রবার কাশ্মীর ইস্যুতে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ৭০ বছরের এই বিরোধী নিয়ে ৫০ বছর পর আজ প্রথম নিরাপত্তা পরিষদ এ বৈঠক করবে। এ […]

Continue Reading

আরো কয়জন মরলে লেবেল ক্রসিং হবে!

গাজীপুর: জেলা শ্রীপুর উপজেলার কাওরাইদ রেলওয়ে ষ্টেশনের রেল ক্রসিং খোলা। কোন লেবেল ক্রসিং না থাকায় প্রতিনিযত মানুষ ও যানবাহন মারাত্বক ঝুঁকির মধ্যে চলছে। ট্রেনের দিকে চেয়ে চেয়ে পথচারীরা রেলক্রসিং পার হচ্ছেন। এতে প্রায়ই ঘটছে দূর্ঘটনা। ইতোমেধ্য সপ্তম শ্রেনীর এক মেধাবী ছাত্রীও মারা গেছেন এই ক্রসিং-এ। এলাকাবাসী এই রেলক্রসিং-এ লেবেল ক্রসিং নির্মানের জন্য অসংখ্যবার মানববন্ধন করেছেন। […]

Continue Reading

শ্রীপুরে স্ত্রীকে খুন করে নদীতে ৫ ও ঘরে ১০ টুকরো। ঘাতক স্বামী গ্রেপ্তার

গাজীপুর: গাজীপুরে স্ত্রীকে হত্যার পর তার লাশ ১৫ টুকরো করেছে পাষণ্ড স্বামী মামুন মিয়া। পুলিশ ঘাতক মামুনকে গ্রেপ্তার করেছে। ইলেক্টট্রিক মিস্ত্রী মামুন মিয়ার বাড়ি জেলার কাপাসিয়া উপজেলার বড়ইবাড়ি গ্রামে। বুধবার দুপুরে গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার প্রেস ব্রিফিং এ তথ্য জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আবদুস সবুর ও শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী উপস্থিত ছিলেন। […]

Continue Reading

গলাচিপায় ভিপি নূরের ওপর হামলা

পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ সভাপতি (ভিপি) নুরুল হক নূরের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে গলাচিপা উপজেলার সংযোগ সেতু উলানিয়া বন্দরে এ হামলার ঘটনা ঘটে। হামলায় নূরের সঙ্গে থাকা তার অন্তত ২৫ জন সঙ্গী আহত হয়েছেন। এ সময় নূরের বহরে থাকা ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলেও দাবি […]

Continue Reading

প্রিয়াংকার পদ কেড়ে নিতে পাকিস্তানি মন্ত্রীর আহ্বান

ডেস্ক | জাতিসংঘের শুভেচ্ছা দূতের পদ থেকে ভারতের সুপরিচিত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া জোনাসকে সরিয়ে দিতে ইউনিসেফের কাছে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের মানবাধিকার বিষয়ক মন্ত্রী শিরিন মাজারি। ভারতীয় সেনাবাহিনীর জন্য তার উল্লাস প্রকাশের জন্য এমন আহ্বান জানানো হয়েছে। সোমবার এ বিষয়ে শিরিন মাজারি টুইটে বলেছেন, ভারতীয় সেনাবাহিনী ও অসৎ মোদি সরকারের সমর্থন দেয়ার প্রেক্ষিতে অবিলম্বে প্রিয়াংকা চোপড়াকে […]

Continue Reading

প্রিয়াংকা চোপড়াকে ‘ভণ্ড’ বললেন পাকিস্তানি নারী

ভারত শাসিত কাশ্মীরের স্বায়ত্বশাসিত মর্যাদা বাতিলের কারণে ভারত পাকিস্তানের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। আর এ তীব্র উত্তেজনার মধ্যে ভারতকে যুদ্ধে উৎসাহ দেওয়ার অভিযোগ উঠেছে বলিউড তারকা প্রিয়াংকা চোপড়ার বিরুদ্ধে। লস এঞ্জেলেসে এক পাকিস্তানি-আমেরিকান নারী প্রিয়াংকা চোপড়াকে ‘ভণ্ড’ বলে অভিহিত করেন। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। লস এঞ্জেলেসে বিউটিকন নামের একটি অনুষ্ঠানে প্রিয়াংকা […]

Continue Reading

ঈদের নামাজ পড়ার টাকা উত্তোলন নিয়ে সংঘর্ষ, নিহত ১

গাংনী (মেহেরপুর): মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী গ্রামে ঈদের নামাজ পড়ার টাকা উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ১০জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আলেক চাঁদ (৪৫) নামের একজন আজ মঙ্গলবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাকিরা গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি হয়েছেন। মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য গাংনী থানা পুলিশ লাশ […]

Continue Reading

ঈদের দিনে হাসপাতালে ২০৯৩ ডেঙ্গু রোগী ভর্তি, মারা গেছেন দুই জন

ঢাকা: ঈদের দিনে সারা দেশে সরকারি ও বেসরকারি হাসপাতালে ২০৯৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। ঈদের দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুই জন। আর চলতি বছর ১ জানুয়ারি থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪৩ হাজারের বেশি রোগী। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৩৩ হাজার ২২৫ জন। বর্তমানে সারাদেশে […]

Continue Reading

ভারতীয় মিডিয়ার খবর লাদাখের বিপরীতে যুদ্ধবিমান মোতায়েন করছে পাকিস্তান

ডেস্ক:ভারতীয় মিডিয়ার দাবি, কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যে লাদাখের সম্মুখ ঘাঁটিগুলোতে সরঞ্জাম বৃদ্ধি করছে পাকিস্তানি বাহিনী। অনলাইন টাইমস অব ইন্ডিয়া ও জি নিউজ জানাচ্ছে, লাদাখের কাছে স্কারদু এলাকায় যুদ্ধবিমান মোতায়েন করছে পাকিস্তান। পরিস্থিতিতে ঘনিষ্ঠ নজর রাখছে ভারত। এতে আরো বলা হয়, ইউনিয়ন টেরিটোরি অব লাদাখের ঠিক উল্টো পাশে স্কারদু বিমানঘাঁটিতে শনিবার পাকিস্তানি বিমান বাহিনীর তিনটি সি-১৩০ […]

Continue Reading

গাজীপুর রাজবাড়ি মাঠে কি কেন্দ্রিয় ঈদগাহ থাকছে!

গাজীপুর: গাজীপুর জেলা ও মহানগরের কেন্দ্রিয় ঈদগাহ মাঠ হিসেবে পরিচিত রাজবাড়ি মাঠে থেকে ঈদগাহ সরে যেতে পারে বলে আশংকা রয়েছে। আজ ঈদুল আজহার নামাজের পূর্বে অতিথিদের বক্তব্য থেকে জানা যায়, আগামী ঈদের আগে একটি স্বতন্ত্র ঈদগাহ মাঠ হওয়ার প্রস্তাব উঠেছে। তবে ওই মাঠটি কোথায় হবে তা জানা না গেলেও মেয়রের বক্তব্য হল, শুধু ঈদগাহ মাঠ […]

Continue Reading

যুবলীগ নেতার শটগানের গুলিতে নিহত হন প্রতিপক্ষের দুজন: পুলিশ সুপার

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিতে ২ জন নিহত এবং ১০ জন আহত হওয়ার ঘটনা নিয়ে ফরিদপুরে সংবাদ সম্মেলন করেছেন পুলিশ সুপার মো. আলিমুজ্জামান। আজ রোববার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, পূর্বশত্রুতার জের ধরে ওসমান মিয়ার সঙ্গে যুবলীগ […]

Continue Reading

পূর্ব প্রস্তুতি না থাকায় ডেঙ্গু ভয়াবহ হয়েছে: পরিবেশ মন্ত্রী

মৌলভীবাজার: বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, পূর্ব প্রস্তুতি না নেয়ার কারণেই ডেঙ্গু ভায়বহ রূপ নিয়েছে। এখন পর্যন্ত ডাক্তার ইঞ্জিনিয়ারসহ অনেকজনই মারা গেছেন। ডেঙ্গু নিয়ে দেশ জুড়ে মানুষ এখন আতঙ্কগ্রস্থ। ডেঙ্গু মোকাবিলায় আগাম প্রস্তুতি নিতে হবে। তাহলেই ডেঙ্গু এত ভায়নক হবে না। বিশ্বের অনেক দেশেই ডেঙ্গু আছে কিন্তু তারা আগাম […]

Continue Reading