হলি আর্টিজান মামলা: ৭ জনের ফাঁসি, একজন বেকসুর খালাস

ঢাকা: হলি আর্টিজান হামলা মামলার ৭ আসামীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ দুপুর ১২টার দিকে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই জঙ্গি হামলার রায় ঘোষণা করেন। ৮ আসামীর উপস্থিতিতে এই রায় প্রদান করেন বিচারক। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, গাইবান্ধার জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, নওগাঁর আসলাম হোসেন ওরফে আসলামুল ইসলাম […]

Continue Reading

জিয়ার এক ছেলে টাকা পাচার করে দেশ ছেড়েছে, আরেক ছেলে নেশাগ্রস্ত অবস্থায় মারা গেছে-মুক্তিযুদ্ধ মন্ত্রী

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: মক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিএনপির কোনো আদর্শ নেই। জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে খুন করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে। তাই তাদের আজ কোনো অস্তিত্ব নেই। জিয়াউর রহমানের এক ছেলে টাকা পাচার করে দেশ ছেড়ে পালিয়েছে। আরেক ছেলে নেশাগ্রস্ত অবস্থায় মারা গেছে। কালীগঞ্জে এক সময় সন্ত্রাসীদের রাজ্যত্ব ছিল। এখন এলাকায় […]

Continue Reading

চালক অপরাধ করলেও জামিন দিতে হবে : শাজাহান খান

সাবেক নৌপরিবহন মন্ত্রী ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান রবিবার বলেছেন, চালক অপরাধ করলে আইন অনুযায়ী বিচার যা হওয়ার হবে কিন্তু তার যেন জামিনের ব্যবস্থা রাখা হয়। তিনি বলেন, ‘সড়ক পরিবহনের নতুন আইনে চালক অপরাধ করলে যেন জামিন পায়, সরকারের কাছে এটা আমাদের দাবি। এই দাবি মানা না মানা সরকারের ব্যাপার। সড়ক দুর্ঘটনায় […]

Continue Reading

একজন বীরের চিরবিদায়

রাতুল মন্ডল শ্রীপুর: ১৯৭১ সালের রণাঙ্গনের একজন বীর ছিলেন নূরুল ইসলাম (এম এ)। এই বীর (২৩ নভেম্বর শনিবার) বিকেল আমাদের সবাইকে কাঁদিয়ে চিরবিদায় নিয়েছেন ত্রিশ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত প্রিয় জন্মভূমি থেকে। নিহতের পারিবারিক সূত্রে জানাযায় (২৩ নভেম্বর বিকেলে) ঢাকার হৃদরোগ ইন্সটিটিউটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (এম এ) (৭০) শ্রীপুর […]

Continue Reading

মহেশখালীতে ৯৬ জলদস্যু-অস্ত্র কারিগরের আত্মসমর্পণ

কক্সবাজার: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন কক্সবাজারের মহেশখালীর ৯৬ জন জলদস্যু, অস্ত্র কারিগর ও সন্ত্রাসী। এ সময় তারা ১৫৫টি দেশি অস্ত্র, ২৭৫ রাউন্ড কার্তুজ ও অস্ত্র তৈরির নানা সরঞ্জাম জমা দেন। আজ দুপুরে মহেশখালীর কালারমারছড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে কক্সবাজারে জেলা পুলিশ আয়োজিত আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি […]

Continue Reading

কাজিপুরে বৌভাতে মদপান, ২ যুবকের মৃত্যু : অসুস্থ ৮ জন

কাজিপুর (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের কাজিপুরে মদপান করে অসুস্থ হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে আরো আট যুবক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ শুক্রবার ভোর রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন- কাজিপুর পৌর এলাকার বিয়াড়া […]

Continue Reading

দিবা-রাত্রির টেস্ট ম্যাচ ঘিরে যে আয়োজন করেছে ইডেন

ঢাকা: ঐতিহাসিক এক টেস্টের মহেন্দ্রক্ষনে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা। আর কয়েক ঘন্টা পরেই কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে শুরু হবে নৈশালোকে ভারতবর্ষে প্রথম টেস্ট ম্যাচ। শুধু ভারতবর্ষ কেন, দক্ষিণ এশিয়াতেই প্রথমবারের মতো দিন-রাতের টেস্ট! ভারত-বাংলাদেশ প্রথমবারের মতো খেলতে নামবে গোলাপি বলের টেস্ট ম্যাচে। পাঁচদিনের এই লড়াইয়ের চারদিনের টিকিট চলে গেছে ক্রিকেটপ্রেমীদের হাতে! টিকিট নিয়ে এখন হাহাকার […]

Continue Reading

ট্রেন, ছুটবে ১৬০ কিলোমিটার বেগে!

রাজশাহী: প্রতিবেশী দেশ ভারত কিংবা দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনৈতিক দেশ চীনের ট্রেনের গতি যেখানে ১০০-৩৮০ কিলোমিটার, সেখানে বর্তমানে বাংলাদেশে ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০৫ কিলোমিটার। আর এই সামান্য গতিবেগে ট্রেন ছুটতে গিয়েও হরহামেশা ঘটছে দুর্ঘটনা। সর্বশেষ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘটে যাওয়া দুর্ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষতি হয় রেলের। এর আগে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়াসহ আরো কয়েকটি স্থানে […]

Continue Reading

তিন স্ত্রী ও দুই বান্ধবী ছাড়াও একই পরিবারের দুই নারী সঙ্গ উপভোগ করতেন সেলিম

ঢাকা: অনলাইন ক্যাসিনোর হোতা সেলিম প্রধান। র‌্যাবের হাতে গ্রেপ্তারের পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় শেষ হয়েছে জিজ্ঞাসাবাদও। ক্যাসিনোসহ নানা অপরাধকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয় জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি। তিন দেশে তার তিনজন ‘স্ত্রী’ আছে এমনটি জানালেও ঢাকায় দুই নারীর সঙ্গে অনৈতিকভাবে বসবাস করতেন বলে স্বীকার করেছেন অকপটে। দুদক কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে ব্যক্তিজীবন নিয়ে চাঞ্চল্যকর তথ্য […]

Continue Reading

৩ শতাধিক ভারতীয় অনুপ্রবেশকারীকে আটক করেছে বিজিবি

ডেস্ক | গত তিন সপ্তাহে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৩২৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঝিনাইদহ ও যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে প্রবেশের সময় তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে। বিজিবি ও পুলিশ সূত্র বলছে, আটক হওয়া ব্যক্তিরা নিজেদের বাংলাদেশি হিসেবে দাবি করেছেন। […]

Continue Reading

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডেস্ক | নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা। আজ সকাল সোয়া ৬টা থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ও সাইনবোর্ড এলাকায় অবস্থান নিয়ে শ্রমিকরা চলাচল করা গাড়ির চালকদের নামিয়ে দিয়ে চাবি নিয়ে নেয়। ফলে মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। গাড়িগুলো সড়কের পাশে এলোমেলোভাবে পড়ে রয়েছে। সকালে ওই এলাকার অনেক […]

Continue Reading

অন্য কেউ উসকানি দিচ্ছে

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, বিভিন্ন পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন সামনে। এ কারণে অপপ্রচার চালিয়ে নিজের স্বার্থ হাসিলের জন্য বিভ্রান্তি ছড়িয়ে গাড়িচালকদের কর্মবিরতিতে নিয়ে যেতে যড়যন্ত্র করছে কেউ। বিভ্রান্তি তৈরি করা হয়েছে নতুন সড়ক পরিবহন আইন নিয়ে। গতকাল মঙ্গলবার রাতে পরিবহন শ্রমিকদের কর্মসূচির বিষয়ে নিজের অবস্থান […]

Continue Reading

‘আমার বিরুদ্ধে অনুসন্ধান চালালে অনেক এমপি-মন্ত্রীর যাবজ্জীবন হবে’

ঢাকা: ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেছেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে অনুসন্ধান চালালে অনেক এমপি-মন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড হবে। ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি একথা বলেন। তার ফেসবুক স্ট্যাটাসটি এখানে তুলে ধরা হলো… “ছাত্রলীগের দায়িত্ব ছেড়েছি প্রায় চার বছর। এতদিন যাবত দেশের বাহিরেই থাকি, মাঝখানে ছাত্রলীগের সম্মেলনে এবং জাতীয় সংসদ নির্বাচনের সময় সব […]

Continue Reading

গাজীপুরে আ:লীগের প্রতিনিধি সভায় শোক প্রস্তাবে নাম আসেনি এক মাত্র বীর উত্তমের

গাজীপুর: গাজীপুর মহানগরের ৩১ নম্বর ওয়ার্ডের ভারারুল গ্রামের বাসিন্দা ছিলেন মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহনকারী মুক্তিযোদ্ধা ও গাজীপুর জেলার একমাত্র বীর উত্তম আফজাল মিয়া। মহান মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীর আক্রমনে তার একটি চোখ নষ্ট হয়। সারা শরীরে ছিল বোমার স্প্রিন্টার। মুক্তিযুদ্ধের পর কলকাতা ও বাংলাদেশে তার চিকিৎকা হয়। কিন্তু শেষ পর্যন্ত ক্যান্সারে আক্রান্ত হয়ে অন্ধ থাকা […]

Continue Reading

সেতুর নিচে বস্তা বস্তা পঁচা পিয়াজ

ডেস্ক |কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পূর্ব বাজারে সেতুর নিচে ময়লার ভাগাড়ে বস্তা বস্তা পঁচা পিয়াজ দেখা গেছে। তবে কে বা কারা সেতুর নিচে পিয়াজ ফেলে যায় তা জানা যায়নি। সোমবার পথচারীরা যাওয়ার সময় সেতুর নিচে পিয়াজের বস্তা দেখে মনে কৌতূহল জাগে। কেউ কেউ ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। পরে ছবিগুলো মুহূর্তে ভাইরাল […]

Continue Reading

সিলেটে পেঁয়াজ নিয়ে লঙ্কা কান্ড

সিলেট: লাইনে দাঁড়িয়ে পিয়াজ কিনছেন আরিফুল হক চৌধুরীটিসিবি’র পিয়াজ নিয়ে লঙ্কাকাণ্ড ঘটেছে সিলেটে। ৪৫ টাকায় এক কেজি পিয়াজ কিনতে হাজারো মানুষের ভিড়। পিয়াজ কিনতে আসা মানুষকে সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়। ভিড়ের মধ্যে ভুলবশত পুলিশের শটগানের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন এক পথচারী। ভিড়ে ধাক্কাধাক্কিতে আহত হন আরো এক মহিলা। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে […]

Continue Reading

নতুন সড়ক আইনের প্রতিবাদে জেলায় জেলায় বাস বন্ধ, দুর্ভোগ

ঢাকা: নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিক-শ্রমিকরা। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ করে বাস বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের সাধারণ যাত্রীরা। তারা অতিরিক্ত ভাড়া দিয়ে নছিমন, করিমন ও ইজিবাইকে করে গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। প্রতিনিধিদের পাঠানো খবর: নড়াইল: পূ্র্ব ঘোষণা ছাড়াই নড়াইলের […]

Continue Reading

সিলেটে পিয়াজ কিনতে লাইনে মেয়র আরিফ

সিলেট: ৪৫ টাকা কেজিতে পিয়াজ কিনতে লাইনে দাঁড়িয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। আজ সোমবার দুপুরে তিনি নগরীর সুরমা মার্কেট পয়েন্টে লাইনে দাঁড়ান। মেয়র লাইনে দাঁড়িয়ে পিয়াজ কিনছেন দেখে হুলস্থুল পড়ে যায়। এ সময় সিটি কাউন্সিলরসহ কয়েকজন সমাজসেবকও লাইনে এসে দাঁড়ান। সিলেটে সীমান্ত পথে আসা চোরাচালানের দুই ট্রাক পিয়াজ গত শনিবার আটক করেছিলো […]

Continue Reading

গাজীপুরে কতিপয় জনপ্রতিনিধিদের সাথে নাগরিকদের দূরত্ব বাড়ছে!

গাজীপুর: নির্বাচনের আগে সাধারণ মানুষের সঙ্গে প্রার্থীদের সরাসরি যোগাযোগের মাত্রা বিজয়ী হওয়ার পর কমে যাওয়ায় জনপ্রতিনিধিদের সাথে নাগরিকদের দূরত্ব ক্রমেই বাড়ছে। অতি উৎসাহী মানুষের ভীড়ের কারণে সেবার কাজ ব্যাহত হচ্ছে। নাগরিক প্রয়োজনে মানুষ জনপ্রতিনিধিদের নিকট দেখা করতে গিয়ে বিড়ম্বনায় পড়ার কারণে ক্রমেই দূরত্ব বেড়ে যাচ্ছে। এতে পারস্পরিক বিশ্বাসেরও ঘাটতি দেখা দিয়েছে। ফলে জনপ্রিয়তার মাত্রাও কমছে […]

Continue Reading

বাংলাদেশীদের জন্য আমিরাতের শ্রমবাজার খুলে দেয়ার ইঙ্গিত

ঢাকা: পাঁচ বছরের নিষেধাজ্ঞা তুলে নিয়ে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশী শ্রমিকদের জন্য সেখানকার শ্রমবাজার পুনরায় খুলে দেয়ার ইঙ্গিত দিয়েছেন। দুবাই ওয়ার্ল্ড সেন্টারে দুবাই এয়ার শো-২০১৯-এর ফাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আবুধাবির যুবরাজ ও সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান এক সৌজন্য সাক্ষাতকালে এ ইঙ্গিত দেন। বাংলাদেশী শ্রমিকদের জন্য […]

Continue Reading

পিয়াজ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা কাদের সিদ্দিকীর

ডেস্ক | পিয়াজ নিয়ে আওয়ামী লীগের ছায়াতলে কিছু মানুষ কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। এছাড়া পিয়াজ সংকট নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনাও করেন তিনি। ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত শেষে আজ দুপুরে এসব মন্তব্য করেন বঙ্গবীর। ‘তার বাড়িতে পিয়াজ […]

Continue Reading

আমি বিয়া করছি ঘোষণা দেই, আমার চামড়া ছিইল্ল্যা মাইনষে লবণ লাগাইবো : তসলিমা

ঢাকা: ফেসবুক হুমায়ুনে টইটম্বুর। হুমায়ুনের বউ বুড়া বয়সে বিয়া করছে, তাতেও হাততালির সীমা নাই। আমার বয়সও তার মতই, কিন্তু আমি যদি এখন বিয়া করছি ঘোষণা দেই, আমার চামড়া ছিইল্ল্যা মাইনষে লবণ লাগাইবো! আর আমারে জ্যান্ত কবর দিব। ফেসবুক ভাসাইয়া ফেলবো খাপসা গালি দিয়া! আমারে কুত্তা দিয়া কী করবো কইয়া আর আমার ইনবক্স গান্ধা বানাইবো তাগোর […]

Continue Reading

ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে পিয়াজের দাম

কোনভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না পিয়াজের বাজার। রাজধানীর বাজারে ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে পিয়াজের দাম। মূল্য বাড়তে বাড়তে প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ছে পণ্যটি। পিয়াজের কেজি এখন ২৫০ টাকা ছাড়িয়েছে। বাজারে বড় আকারের একটি পিয়াজের দাম এখন ৪০ থেকে ৭০ টাকা। পিয়াজের এমন দাম বাড়ায় ক্রেতাদের পাশাপাশি খুচরা বিক্রেতারাও অবাক। এদিকে বাজারে পর্যাপ্ত সরবরাহ; মিসর, তুরস্কসহ […]

Continue Reading

এরিক এরশাদ ও বিদিশাকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ

এরশাদের বারিধারা প্রেসিডেন্ট পার্কের বাসায় তার সাবেক স্ত্রী বিদিশা ও পুত্র এরিক এরশাদকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিদিশা নিজে। বৃহস্পতিবার রাতে পুত্র এরিকের ফোন পেয়ে রাজধানীর বারিধারায় এরশাদের প্রেসিডেন্ট পার্কের বাসায় খাবার নিয়ে যান এরিকের মা বিদিশা সিদ্দিক। তবে বিদিশা সিদ্দিকের অভিযোগ শুক্রবার সকাল থেকে কাউকেই তার সঙ্গে দেখা করতে দিচ্ছেন না […]

Continue Reading

শ্রীপুরে ককটেল ফাটিয়ে ও গুলি করে স্বর্ণের দোকানে ডাকাতি: মালিক গুলিবিদ্ধ

রাতুল মন্ডল শ্রীপুর: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় ককটেল ফাটিয়ে ও গুলি করে নিউ দিপা জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এঘটনায় দোকান মালিক দেবেন্দ্র কর্মকার দেবু গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এঘটনা ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকার শৈলাট সড়কে জাকির হোসেনের মার্কেটে অবস্থিত […]

Continue Reading