গাজীপুর সদর উপজেলা শিক্ষা অফিসার হিসেবে মোমিন মিঞার যোগদান

Slider গ্রাম বাংলা


গাজীপুর: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক বদলি আদেশের পর মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) মোঃ আব্দুল মোমিন মিঞাকে
গাজীপুর সদর উপজেলা শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি আজ, ২১ জুন ২০২৬, আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে যোগদান করেছেন। গাজীপুর জেলা শিক্ষা অফিসার ফুল দিয়ে বরণ করে নেন তাকে।

মোঃ আব্দুল মোমিন মিঞা দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষা প্রশাসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে টাঙ্গাইল সদর উপজেলায় উপজেলা শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে গাজীপুর সদর উপজেলা শিক্ষা অফিসে বদলি করা হয়। সরকারি আদেশ অনুযায়ী তিনি নতুন কর্মস্থলে যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেছেন। শিক্ষা সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে মোঃ আব্দুল মোমিন মিঞার নেতৃত্বে গাজীপুর সদর উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয় ব্যবস্থাপনা ও শিক্ষার গুণগত উন্নয়নে নতুন গতি সৃষ্টি হবে। নবনিযুক্ত উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মোমিন মিঞার সফলতা কামনা করেছেন শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক সমাজ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *