চট্টগ্রামে একদিনে ৪ জনের মৃত্যু, শনাক্ত ১১৬৭

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ১৬৭ জন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ১৭ হাজার ২০৩ জন এবং মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৫৪ জনে। শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত […]

Continue Reading

করোনায় আরও ৩০ মৃত্যু, শনাক্ত ৯০৫২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পুরুষ ১৯ জন ও নারী ১১ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে মারা যান ২৩ জন এবং বেসরকারি হাসপাতালে সাতজন। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৮ হাজার ৫২৪ জন। একই সময়ে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৯ হাজার […]

Continue Reading

সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ইন্তাজ আলী (৫০) ও তার ছেলে ফিরোজ মিয়ার (২১) মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দুপুর ১২টার সময় বৃষ্টির মধ্যে বাড়ির পাশে সেচ পাম্পের তার ছিঁড়ে গেলে তা মেরামত করতে যায় ফিরোজ মিয়া। এ সময় বিদ্যুতের তারের সঙ্গে […]

Continue Reading

রাজধানীসহ বিভিন্ন জেলায় বইছে বৃষ্টিসহ ঝড়ো হাওয়া

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বইছে বৃষ্টিসহ ঝড়ো হাওয়া। বৃষ্টির সঙ্গে কনকন হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিপাকে পড়েছেন নিম্নআয়ের ও ছিন্নমূল মানুষ। আজ সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। বেলা ১১টা নাগাদ অনেক এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়। এরপর বেলা সাড়ে ১২টা নাগাদ দমকা হাওয়াসহ হালকা বা মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয় রাজধানীর […]

Continue Reading

মমেকে আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১১৬

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতালের করোনা ইউনিটের মূখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন। মৃতরা হলেন- ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তাসলিমা আক্তার (২১) ও নেত্রকোনা জেলার মোহনগঞ্জ […]

Continue Reading

গত ২৪ ঘণ্টায় করোনায় ১১২৮৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০ লাখ ৫৭ হাজার

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৩০ লাখ ৫৭ হাজার ৯৬৮ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ১১ হাজার ২৮৮ জনের। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৮ কোটি ৮২ লাখ ৪৭ লাখ ৩৩৯ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ৩০ হাজার ৪৩৭ জনে। আর সুস্থ […]

Continue Reading

বিশ্ব ক্যানসার দিবস আজ

বিশ্ব ক্যান্সার দিবস আজ (৪ ফেব্রুয়ারি)। প্রতি বছরের মতো এবারও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে। দিনটি ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যানসার কন্ট্রোল নামের একটি বেসরকারি সংস্থার নেতৃত্বে উদযাপন করা হয়, যা আগে ক্যানসারের বিরুদ্ধে আন্তর্জাতিক ইউনিয়ন নামে পরিচিত ছিল। এই সংস্থার সদর দপ্তর জেনেভায় অবস্থিত যার ১৭০টিরও বেশি দেশে প্রায় দুই হাজার সদস্য […]

Continue Reading

জিতিয়ে দিতে ঘুষ গ্রহণ: নির্বাচন কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ

রংপুরের মিঠাপুকুরে আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সপ্তম দফার ইউপি নির্বাচনে এক ইউপি সদস্য পদপ্রার্থীকে জিতিয়ে দিতে সাড়ে ৪ লাখ টাকায় চুক্তিবদ্ধ হওয়া সেই উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হান্নানকে স্ট্যান্ড রিলিজ করে কুড়িগ্রাম জেলায় সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশে ওই কর্মকর্তাকে তাৎক্ষণিক রিলিজড করা হয়। একইসঙ্গে জেলার পীরগাছা উপজেলার নির্বাচন […]

Continue Reading

সাফারি পার্কের অসুস্থ সিংহী বাঁচল না

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অসুস্থ আফ্রিকান সিংহীটি মারা গেছে। সিংহীটির বয়স প্রায় ১১ বছর। পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় বৃহস্পতিবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়ে বলেছে, বৃহস্পতিবার বেলা ১টার দিকে আফ্রিকান সিংহীটি মারা গেছে। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছর ১১ আগস্ট সিংহীটির অসুস্থতা শনাক্ত হয়। পেটের দিকে পানি জমে থলির মত […]

Continue Reading

বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাহউদ্দিন আর নেই

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম খতিব অধ্যাপক মাওলানা সালাহউদ্দিন আর নেই। আজ তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Continue Reading

অর্ধেক জনবল নিয়ে ব্যাংক চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত

ঢাকা: করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসগুলোর মতো ব্যাংকেও অর্ধেক কর্মকর্তা-কর্মচারী নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। এই সিদ্ধান্ত মোতাবেক ব্যাংক চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এবিষয়ে একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে পাঠিয়েছে। […]

Continue Reading

একদিনে করোনায় ৩৩ মৃত্যু, শনাক্ত ১১৫৯৬

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫৯৬ জন। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন […]

Continue Reading

যে ২ শর্ত যুক্ত হলো বিধিনিষেধে

করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার আরোপিত চলমান বিধি-নিষেধ ৭ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত করা হয়েছে। সে সঙ্গে স্কুল-কলেজের শ্রেণিকক্ষে পাঠদান আর জনসমাগমে বিধিনিষেধের মেয়াদ আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে। বৃহস্পতিবার বিধিনিষেধ বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন সংশোধিত শর্ত দুটি হলো: ১. উন্মুক্ত স্থানে ও ভবনের […]

Continue Reading

খুলনা বিভাগে করোনায় ৬ জনের মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৭৪৩ জন। এর আগে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিভাগে পাঁচজনের মৃত্যু হয়। বৃহস্পতিবার (৩ ফেব্রæয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় ছয়জনের মৃত্যু হয়েছে। এর […]

Continue Reading

একুশে পদক পাচ্ছেন ২৪ বিশিষ্টজন

ঢাকা: সরকার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২৪ বিশিষ্ট নাগরিককে ২০২২ সালের একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিশিষ্টজনদের নাম ঘোষণা করা হয়। ২০২২ সালের একুশে পদক দেওয়ার জন্য মনোনীত ব্যক্তিরা হলেন- ভাষা আন্দোলনে মোস্তফা এম এ মতিন (মরণোত্তর) ও মির্জা তোফাজ্জল হোসেন (মুকুল) (মরণোত্তর)। […]

Continue Reading

নরসিংদীতে মহাসড়কের পাশে ২ ব্যক্তির মরদেহ

নরসিংদীর শিবপুর শ্রীফুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহগুলো উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মহাসড়কের পাশে গলায় চাদর পেচানো অবস্থায় দুটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় জানালে ইটাখোলা হাইওয়ে পুলিশ এবং […]

Continue Reading

বিধিনিষেধ বাড়লো ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত

করোনার সংক্রমণ ঠেকাতে চলমান বিধিনিষেধের সময়সীমা আগামী ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার। আজ দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পূর্বে জারিকৃত বিধিনিষেধের সঙ্গে নতুন সংশোধিত কিছু বিধিনিষেধ আরোপ করা হলো। এ বিধিনিষেধ আগামী ৭ই ফেব্রুয়ারি […]

Continue Reading

বান্দরবানে পাহাড়ে গোলাগুলি, সেনা সদস্যসহ ৪ জন নিহত

বান্দরবানের রুমা জোনের একটি টহল দলের সঙ্গে সন্তু লারমা সমর্থিত জেএসএস মূল দলের সশস্ত্র সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনায় সেনাবাহিনীর একজন সিনিয়র ওয়ারেন্ট অফিসার সহ তিনজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছেন। এ ঘটনায় একজন সেনা সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। সংশ্লিষ্টরা জানান, জেএসএস সন্ত্রাসীদের একটি দল রুমা উপজেলার বথিপাড়া এলাকায় চাঁদাবাজির জন্য আসবে- এমন তথ্যের ভিত্তিতে রাইং খিয়াং লেক […]

Continue Reading

চট্টগ্রামে আরও ৫৮০ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৫৮০ জন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২১ হাজার ৫৭২ জনে। এদের মধ্যে মারা গেছেন এক হাজার ৩৫৯ জন। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে […]

Continue Reading

যে কারণে আত্মহত্যা করলেন নায়ক রিয়াজের শ্বশুর

বুধবার রাত পৌনে ১০টার দিকে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খান (৫৮)। ধানমন্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে থাকতেন আবু মহসিন খান। আত্মহত্যা করার আগে থেকে তিনি তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে কথা বলছিলেন। আত্মহত্যার আগে তিনি লাইভে বলেন, আমি মহসিন […]

Continue Reading

ইসি গঠনে অনুসন্ধান কমিটি হতে পারে আজ

ধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগে যোগ্য ব্যক্তি বাছাইয়ে অনুসন্ধান কমিটি বৃহস্পতিবার গঠন হতে পারে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অনুসন্ধান কমিটি গঠন করবেন। চলতি সপ্তাহের শুরু থেকে এ নিয়ে আলোচনা চলছে। প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের এক বিচারপতির নেতৃত্বে নারীসহ ছয় সদস্যের এ কমিটি গঠন করা হবে। এরপর এ বিষয়ে […]

Continue Reading

৯ ফেব্রুয়ারি মেয়র আইভীর শপথ

আগামী ৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় শপথগ্রহণ করবেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। বুধবার প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ ইসমাত মাহমুদার সই করা এক চিঠিতে তথ্য জানানো হয়েছে। ওইদিন একই সঙ্গে ২৭ জন কাউন্সিলর ও ৯ জন মহিলা কাউন্সিলরের শপথও অনুষ্ঠিত হবে। চিঠিতে বলা হয়, আগামী ৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় আয়োজিত এক […]

Continue Reading

ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করলেন নায়ক রিয়াজের শ্বশুর

ফেসবুক লাইভে এসে নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেছেন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খান (৫৮)। বুধবার রাত ৯টার দিকে ধানমন্ডির ৭ নম্বর রোডের একটি বাড়ির লেভেল-৫ এর একটি ফ্ল্যাটে তিনি আত্মহত্যা করেছেন। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মিয়া জানান, নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। […]

Continue Reading

গাজীপুরের সাফারি পার্ক দুর্নীতির অভয়ারণ্য

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রাণীর মৃত্যু নতুন নয়। তবে মাত্র কয়েকদিনের মধ্যে ১১টি প্রাণীর মৃত্যু আগে কখনও হয়নি। অস্বাভাবিক ঘটনাটি অনুসন্ধান করতে গিয়ে বেরিয়ে এসেছে পার্কে অনিয়ম-দুর্নীতির তথ্য। দেখা গেছে, বন্যপ্রাণীর পরিবর্তে পার্কটি এখন দুর্নীতির অভয়ারণ্যে পরিণত হয়েছে। অনিয়ম, অবহেলা ও সমন্বয়হীনতার কারণে মাঝেমধ্যেই প্রাণী মারা যাচ্ছে। বঙ্গবন্ধু সাফারি পার্কে প্রায় চার হাজার […]

Continue Reading

খালেদা জিয়ার মুক্তিতে আইনজীবীদের ব্যর্থতাই দায়ী: জাফরুল্লাহ

বেগম খালেদা জিয়ার মুক্তি না হওয়ার পেছনে তার আইনজীবীদের ব্যর্থতাই দায়ী বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আর ২০২২ সালকে অনেক ঘটনাবহুল বছর দাবি করে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, র‌্যাবের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এটা শুধু নমুনা, নিষেধাজ্ঞা আরও আসবে। খালেদা জিয়ার মুক্তিতে আইনজীবীদের ব্যর্থতাই দায়ী: জাফরুল্লাহ বুধবার […]

Continue Reading