ইসি গঠন: ১০ ফেব্রুয়ারি পর্যন্ত নাম দিতে পারবে রাজনৈতিক দলগুলো

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত নাম প্রস্তাব করতে পারবে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো। পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও আগ্রহীরা নাম দিতে পারবেন। অনুসন্ধান (সার্চ) কমিটির প্রথম সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী রোববার (৬ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিম সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার […]

Continue Reading

রাজধানীর ভাসমান জনগোষ্ঠীকে টিকা দেওয়া শুরু

রাজধানী ঢাকার ভাসমান জনগোষ্ঠীকে করোনা টিকা দেওয়া শুরু করেছে সরকার। রোববার রাত পৌনে ৮টার দিকে কমলাপুর রেলস্টেশনের ভাসমানদের টিকা দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এ কর্মসূচির উদ্বোধন করেন। কোভিড-১৯ টিকাদান ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভাসমান জনগোষ্ঠীকে জনসন […]

Continue Reading

কক্সবাজারে বাস-ট্রাক-ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩

কক্সবাজারের চকরিয়ায় পিকনিকে যাওয়া যাত্রীবাহী বাস, লবণ বোঝাই ভ্যান ও মিনি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে দুই চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় অন্তত আরও ছয়জন আহত হয়েছেন। কক্সবাজারে বাস-ট্রাক-ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ রোববার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাত সোয়া ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধা-কচ্ছপিয়া ঢালা নামক এলাকায় এ ঘটনা ঘটে। চকরিয়া থানার […]

Continue Reading

রূপপুরে আরো ১ রুশ নাগরিকের মৃত্যু

ঈশ্বরদী:: পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে বিদেশিদের জন্য আবাসন প্রকল্প গ্রিনসিটির বহুতল ভবনের কক্ষ থেকে ওই রুশ নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ভরতনিকভ আলেকজান্ডার (৪৫)। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ‘নিকিম এটোমস্ট্রয়’ নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। পুলিশ জানিয়েছে, বিদেশি পাসপোর্টধারী ওই রুশ নাগরিক গ্রিনসিটির […]

Continue Reading

তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: বনমন্ত্রী

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এগারোটি জেব্রা, বাঘ এবং সিংহসহ বিভিন্ন প্রাণী মৃত্যুর ঘটনায় মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রবিবার বিকেলে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ঐরাবতী বিশ্রামাগারের সামনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি সরেজমিন পরিদর্শনে এসে সাংবাদিকদের […]

Continue Reading

করোনায় প্রাণ গেলো আরও ২৯ জনের

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৮৯ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে আট হাজার ৩৪৫ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৮ লাখ ৬১ হাজার ৫৩২ জন। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার […]

Continue Reading

সপ্তম ধাপে ১৩৮ ইউপিতে ভোট সোমবার

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সপ্তম ধাপে আগামীকাল সোমবার (৭ ফেব্রুয়ারি) ১৩৮টি ইউপিতে ভোটগ্রহণ হবে। দেশের ২০ জেলার ২৪টি উপজেলায় এসব ইউপিতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। রোববার (৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আসাদুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, সপ্তম ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল ২৯ ডিসেম্বর। ১৩৮টি ইউপির […]

Continue Reading

খালেদা জিয়াকে দেখতে কোকোর মেয়ে ঢাকায়

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে ঢাকায় এসেছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর বড় মেয়ে জাফিয়া রহমান। জানা গেছে, রবিবার দুপুর দুইটায় গুলশানে খালেদা জিয়ার বাসা ফিরোজায় প্রবেশ করেন জাফিয়া রহমান। তিনি সরাসরি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানে আসেন। এর আগে, প্রায় আড়াই বছর ঢাকায় ছিলেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও ছোট মেয়ে […]

Continue Reading

করোনায় মৃত্যু থামছে না ময়মনসিংহে

ময়মনসিংহে করোনায় মৃত্যু যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১২ দিনে জেলায় ৪৪ জন মারা গেছেন। করোনায় মৃত্যু থামছে না ময়মনসিংহে রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য জানিয়েছেন। […]

Continue Reading

জাতীয় প্রেস ক্লাবে পীর হাবিবুর রহমানের জানাজা সম্পন্ন

বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও খ্যাতিমান কলামিস্ট পীর হাবিবুর রহমানের দ্বিতীয় নামাজে জানাজা জাতীয় প্রেস ক্লাবে সম্পন্ন হয়েছে। আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পীর হাবিবুর রহমানের মরদেহ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নেওয়া হয়। আজ বিকাল ৩টায় মরদেহ তার প্রিয় কর্মস্থল বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে নেওয়া হবে। এর আগে সর্বস্তরের মানুষের […]

Continue Reading

চট্টগ্রামে করোনা আক্রান্ত ৩৬১ জন

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৮৯টি নমুনা পরীক্ষা করে ৩৬১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১১ দশমিক ৬৮ শতাংশ। এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ। রোববার (৬ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ২৮২ জন মহানগর […]

Continue Reading

লতা মঙ্গেশকরের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

উপমহাদেশের বিখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার পৃথক শোক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রায় ২৮ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ রবিবার সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি […]

Continue Reading

পীর হাবিবুর রহমানের দাফন সোমবার

বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও খ্যাতিমান কলামিস্ট পীর হাবিবুর রহমানকে সুনামগঞ্জের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে। পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে। পীর হাবিবুর রহমানের দাফন সোমবার জানা গেছে, শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে এশার নামাজের পর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আগামীকাল রোববার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সর্বসাধারণের […]

Continue Reading

নিরপেক্ষতার চ্যালেঞ্জ সার্চ কমিটির সামনে

সুষ্ঠু নির্বাচন নিয়ে চলমান রাজনৈতিক মতবিরোধের মধ্যেই নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ছয় সদস্যের অনুসন্ধান (সার্চ) কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করা হয়েছে। বিধি অনুযায়ী, তাদের ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে যোগ্য ব্যক্তিদের নাম […]

Continue Reading

ট্রলার ডুবি : দুই জেলের মরদেহ উদ্ধার

বরগুনার পাথরঘাটার দক্ষিণে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলারের দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। তবে বাকিদের সন্ধান এখনো অব্যাহত রয়েছে। মৃত ব্যক্তিরা হলেন-বাগেরহাট জেলার চিতলমারীর মামুন (৩০) ও পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার জানখালী গ্রামের ইসমাইল (৪০)। এর আগে, শুক্রবার ঝড়ে বঙ্গোপসাগরে ফেয়ারওয়ে বয়ার নিকট ডুবে যায় মাছ ধরার ওই […]

Continue Reading

শনাক্তের হার ২৩.৮৩, নতুন শনাক্ত ৮৩৫৯ ৩৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৫৬০ জনে। নতুন শনাক্তের ৬৭ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। নতুন করে শনাক্ত হয়েছেন ৮৩৫৯ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৯০৫২ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৮ লাখ ৫৩ হাজার ১৮৭ জন। দৈনিক শনাক্তের হার ২৩ দশমিক ৮৩ […]

Continue Reading

কোনও গুমের সঙ্গে নিরাপত্তাবাহিনী জড়িত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নিরাপত্তাবাহিনী কোন গুমের সঙ্গে জড়িত নয়। যারা গুম হচ্ছেন তারা কিছু দিন পরই উদ্ধার হচ্ছেন। আজ শনিবার রাজধানীর মানিকমিয়া এভিনিউতে রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে এমন কথা বলেন তিনি। র‌্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু ভুল তথ্যের জন্য এমনটি হয়েছে। লবিস্ট নিয়োগের নামে কারা […]

Continue Reading

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ ২৫ জেলে

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণে বঙ্গোপসাগরে দমকা হাওয়ার কবলে পড়ে ১০ টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ২৫ জন জেলে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটার দিকে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ জেলেদের বাড়ি বরগুনা, পিরোজপুর, বাগেরহাট ও পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায়। ডুবে যাওয়া […]

Continue Reading

চট্টগ্রামে নতুন আরও ৫৭৪ জনের শরীরে করোনা শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০ দশমিক ১৩ শতাংশ। তবে এসময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। আজ শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ৯টি ল্যাবে ২ হাজার ৮৫১টি […]

Continue Reading

জাতীয় গ্রন্থাগার দিবস আজ

জাতীয় গ্রন্থাগার দিবস আজ শনিবার। ‘সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার, ডিজিটাল গ্রন্থাগার’ প্রতিপাদ্যে দেশব্যাপী নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বেলা ১১টায় জাতীয় গ্রন্থাগার প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংস্কৃতি সচিব মো. আবুল মনসুরের […]

Continue Reading

একদিনে আরও ১১২৮৪ জনের মৃত্যু, শনাক্ত ২৯ লাখ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় কিছুটা নিম্নমুখী সংক্রমণ ও মৃত্যুতে গ্রাফ। এসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ হাজার ২৮৪ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ২৯ লাখ ১২ হাজার ৪৩২ জন। আগের দিন ১১ হাজার ২৮৬ জনের মৃত্যু ও সংক্রমিত হন ৩০ লাখ ৫৬ হাজার ৮৯৩ জন। শনিবার (৫ […]

Continue Reading

সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ: রাষ্ট্রপতি

হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার অনুষ্ঠিতব্য সরস্বতী পূজা উপলক্ষে দেওয়া বাণীতে এ আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ বিশ্বদরবারে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। আবহমান কাল থেকে এ দেশের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানের মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় […]

Continue Reading

লালপুরে পদ্মায় চলছে পলো দিয়ে মাছ ধরা উৎসব

লালপুর (নাটোর): নাটোরের লালপুরে পদ্মা নদীতে পলো দিয়ে চলছে মাছ ধরা উৎসব। প্রায় প্রতি বছরই শীতের শেষে মাঘ মাসে পদ্মা জেগে থাকা দামুস বা নদীর হাঁটু পানিতে চলে এভাবে মাছ ধরার উৎসব। সম্প্রতি এ উৎসব শুরু হয়েছে বিলমাড়ীয়া বাজারসংলগ্ন পদ্মার দামুস বা হাঁটু পানিতে দলবেঁধে উপজেলার কদমচিলান, চাঁদপুর, মোহরকয়া, মোমিনপুর, বড়াইগ্রামের বনপাড়া, রাজশাহীর বাঘার বাউসাসহ […]

Continue Reading

সরস্বতী পূজা আজ

বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা আজ শনিবার (৫ ফেব্রুয়ারি)। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী চরণে ফুল দেবেন ভক্তরা। করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার স্বাস্থ্যবিধি মেনে পূজামণ্ডপে সীমিত আকারে এই পূজার আনুষ্ঠানিকতা পালন করবেন ভক্তরা। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে বিদ্যা ও জ্ঞান অর্জনের […]

Continue Reading

বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক গড়তে চায় অস্ট্রিয়া

অস্ট্রিয়া বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে ইচ্ছুক এবং তারা বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন দেশটির চ্যান্সেলর কার্ল নেহাম্মার। চ্যান্সেলর বলেন, অস্ট্রিয়া বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে ইচ্ছুক, বাংলাদেশের সাথে তারা অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে চায়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহাম্মার শুক্রবার বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন […]

Continue Reading