ছাত্ররা ছাড়লেও ব্যবসায়ীরা ভাঙল অ্যাম্বুলেন্স

নিউমার্কেটের দোকান কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ থেকে রক্ষা পেল না রোগীবাহী অ্যাম্বুলেন্স। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে নীলক্ষেত এলাকা থেকে ঢাকা কলেজ পেরিয়ে যাওয়ার সময় রোগীবাহী অ্যাম্বুলেন্সটি ভাঙচুর করেন ব্যবসায়ীরা। হামলার শিকার অ্যাম্বুলেন্স চালক জাহাঙ্গীর আলম সংবাদমাধ্যমকে জানান, রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতাল থেকে অপারেশনের রোগী নিয়ে ঢাকা মেডিকেলে যাওয়ার পথে ব্যবসায়ীদের […]

Continue Reading

ঢাকা কলেজের সঙ্গে একাত্মতা, আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের মিছিল

রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের মধ্যেই ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে মিছিল বের করেন সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বকশিবাজার থেকে মিছিল নিয়ে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নেন আলিয়া মাদরাসার শিক্ষার্থীরা। তখন তারা ‘ঢাকা কলেজ, ঢাকা আলিয়া, ভাই ভাই, ভাই ভাই/ আমরা যাচ্ছি তোমরা চলো, ঢাকা কলেজ রক্ষা করো/ ঢাকা কলেজের […]

Continue Reading

আশা করছি, কিছুক্ষণের মধ্যেই সংঘর্ষ থেমে যাবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীদের সংঘর্ষ কিছুক্ষণের মধ্যে থেমে যাবে বলে আশা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার দুপুরে সচিবালয় সাংবাদিককদের এক প্রশ্নে জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘আশা করছি, কিছুক্ষণের মধ্যেই এ ঘটনা কুলডাউন হবে। যারা এ ঘটনার জন্য দায়ী তাদের আইনের মুখোমুখি হতে হবে।’ এ সময় ঢাকা মেট্রোপলিটন […]

Continue Reading

নিউমার্কেট এলাকায় তুমুল সংঘর্ষ, নূরজাহান মার্কেটে আগুন, টিয়ার শেল নিক্ষেপ

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুমুল সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নূরজাহান মার্কেটের নিচতলায় আগুন ধরিয়ে দিয়েছে। চন্দ্রিমা মার্কেটেও ধোঁয়া উঠতে দেখা যায়। এসময় ককটেল বিস্ফোরণ ও পেট্রল বোমার বিস্ফোরণের ঘটনা ঘটে। নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করছে। পিটিয়ে রক্তাক্ত করেছে বেশ কয়েকজন সাংবাদিককে। তারা ভাঙচুর […]

Continue Reading

ঢাকা কলেজের সাথে ব্যবসায়ীদের সংঘর্ষ : সাংবাদিকসহ আহত শতাধিক

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীদের মধ্যে দ্বিতীয় দফা সংঘর্ষে সাংবাদিকসহ শতাধিক আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সংঘর্ষ শুরু হয়। এখনো পর্যন্ত ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি দেখা যায়নি। এর আগে সকালে নীলক্ষেত মোড় থেকে সায়েন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত রাস্তায় ব্যারিকেড দেয় শিক্ষার্থীরা। এরপর শুরু হয় সংঘর্ষ। সকাল সাড়ে ১০টার পর নীলক্ষেত মোড় […]

Continue Reading

নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী-ব্যবসায়ীদের ফের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ শুরু হয়েছে। আজ সকাল সাড়ে ১০টার পর ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীদের সড়ক অবরোধের জেরে এ সংঘর্ষ শুরু হয়। ঢাকা কলেজের মূল ফটকের ভেতরে থাকা ছাত্রদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে ঢাকা কলেজের ভবনের ছাদ থেকে নিউ মার্কেটের দিকে ইট-পাটকেল ছুটতে দেখা গেছে […]

Continue Reading

মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে ৯দিনের সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাবাহিনী প্রধান

মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর আমন্ত্রণে সরকারি সফরে সোমবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সফরকালে আগামী ২০-২২ এপ্রিল পর্যন্ত সেনাবাহিনী প্রধান ওয়াশিংটন ডিসি শহরের পেন্টাগনে মার্কিন সেনাবাহিনীর চিফ অব স্টাফ এবং চিফ অব ন্যাশনাল গার্ডসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং প্রতিরক্ষা সচিবের কার্যালয়ে ঊর্ধ্বতন বেসামরিক ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করবেন। এই সফরে […]

Continue Reading

হাওরে আর রাস্তাঘাট নয়, তৈরী সড়কে আরো সেতু করা হবে!

পানির প্রবাহ যাতে বাধাগ্রস্ত না হয়, সেজন্য হাওর এলাকায় নতুন করে আর কোনো সড়ক নির্মাণ না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রয়োজনে ওইসব এলাকায় এলিভেটেড সড়ক নির্মাণ করা হবে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, মন্ত্রিসভার […]

Continue Reading

ত্রিমূখী সংঘর্ষ, গেলো রাতভর রণক্ষেত্র ছিল নিউমার্কেট এলাকা

ঢাকা: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে রাতভর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়লে পুলিশের সাথে সংঘর্ষ বাধে শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের ইট-পাটকেল ও পুলিশের ছোঁড়া রাবার বুলেটে এ সময় শিক্ষার্থী, পুলিশ ও ব্যবসায়ীসহ আহত হয়েছে অতন্ত অর্ধশতাধিক। কিভাবে ঘটনার সূত্রপাত […]

Continue Reading

ঈদে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতরে অপরাধ রোধে সকলকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো: শফিকুল ইসলাম। সোমবার ডিএমপি সদর দফতরে ২০২২ সালের মার্চ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বক্তব্যে ডিএমপি কমিশনার এ নির্দেশনা দেন। ডিএমপির এই কর্মকর্তা বলেন, রোজার ১৫ দিন শেষ হওয়ায় এখন ধীরে ধীরে মার্কেটগুলোতে ভিড় […]

Continue Reading

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর আরিচপুর বেলতলা এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ জানান, দুপুরে টঙ্গীর আরিচপুর বেলতলা এলাকায় রেললাইন পার হচ্ছিলেন ওই যুবক। এ সময় ঢাকাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর […]

Continue Reading

অতিরিক্ত এন্টিবায়োটিকে ২০৫০ সালে কোভিডের চেয়ে বেশি সংকটে পড়বে দেশ: বিএসএমএমইউ ভিসি

এন্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে ২০৫০ সালে করোনা ভাইরাসের চেয়ে বেশি সংকটে পড়বে দেশ এমন কথা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, মাত্রাতিরিক্ত এন্টিবায়োটিক ব্যবহারের ফলে উল্লিখিত সময়ে দেশে করোনা ভাইরাসে মৃত্যুর চেয়ে দ্বিগুণ মানুষের মৃত্যু হতে পারে। সকলের স্বার্থে মাত্রা অতিরিক্ত এন্টিবায়োটিক ব্যবহার রোধ করতে হবে। যত্রতত্র […]

Continue Reading

ঈদে যাত্রীদের চাপ কমাতে ফেরি বাড়ানোর পরিকল্পনা

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে প্রয়োজনের তুলনায় ফেরি ও ঘাট স্বল্পতা থাকায় অতিরিক্ত গাড়ির চাপ নিয়েই নৌযান পারাপার চলছে। এছাড়া শিমুলিয়া-বাংলাবাজার ফেরি সার্ভিস বন্ধ থাকায় এই দুটি ঘাটে বাড়তি চাপ পড়ছে। ইতোমধ্যে প্রায় দুই মাস ধরে দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কে শত শত গাড়ির লাইন থাকছে। ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে ভোগান্তিতে পড়ছেন হাজারো মানুষ। […]

Continue Reading

আস্থার সঙ্কট কাটিয়ে নির্বাচন করতে চাই : সিইসি

সবকিছুর ঊর্ধ্বে থেকে আস্থার সঙ্কট কাটিয়ে গ্রহণযোগ্য নির্বাচন করতে চান বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, আস্থার সঙ্কট কাটিয়ে গ্রহণযোগ্য নির্বাচন করতে সংলাপের আয়োজন করা হয়েছে। সোমবার রাজধানীর আগারগাওঁয়ে নির্বাচন ভবনে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহীসহ জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে বৈঠকের শুরুতে তিনি একথা বলেন। সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বেলা […]

Continue Reading

সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপে ইসি

নির্বাচন কমিশন শিক্ষাবিদ, বিশিষ্ট নাগরিক ও সংবাদপত্রের সাংবাদিকদের সঙ্গে তিন দফা সংলাপের পর এবার ইলেকট্রনিক সংবাদমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসেছে। সোমবার (১৮ এপ্রিল) সকাল ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এ সংলাপ শুরু হয়। এ সংলাপে ৩৯ জন সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিককে আমন্ত্রণ […]

Continue Reading

মেয়াদোত্তীর্ণ হওয়ায় ৬১ জেলা পরিষদ বিলুপ্ত ঘোষণা

মেয়াদোত্তীর্ণ হওয়ায় দেশের ৬১টি জেলা পরিষদ বিলুপ্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। এসব জেলা পরিষদে প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বা ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে। রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপসচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে […]

Continue Reading

মাওয়ায় সেহরি খেতে গিয়ে প্রাণ হারালেন কনস্টেবল

ঢাকা-মাওয়া রোডে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে জাহিদুল ইসলাম রনি (২৭) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। রোববার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুলের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায়। বাবার নাম মো. জসিম উদ্দিন। জাহিদুল সাভার মডেল থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। জাহিদুলের বন্ধু হিমেল মিয়া জানান, তিনি যাত্রাবাড়ী এলাকায় থাকেন। আর জাহিদুল […]

Continue Reading

‘মানবাধিকার প্রতিবেদন নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ব্যাখ্যা চাইবে সরকার’

সম্প্রতি প্রকাশিত মার্কিন মানবাধিকার প্রতিবেদনে মৌলিক ত্রুটি রয়েছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম বলেছেন, সরকার যুক্তরাষ্ট্রের কাছে ব্যাখ্যা চাইবে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি বলেন, বেশ কয়েকটি ক্ষেত্রে আলোচনার বিষয় রয়েছে। তাই সরকার মার্কিন সরকারের সাথে সম্পৃক্ত থাকবে। প্রতিমন্ত্রী বলেন, ১৭ কোটি মানুষের দেশ বাংলাদেশ। এ দেশ আইনের শাসন, মানবাধিকার […]

Continue Reading

রাজধানীর যেসব এলাকায় গ্যাসের চাপ কম থাকবে কাল

গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি তিতাস জানিয়েছে, সরবরাহ লাইনের মেরামত কাজের জন্য রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আগামীকাল সোমবার গ্যাসের চাপ কম থাকবে। আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেমরা সিজিএস, নন্দীপাড়া টিভিএস এবং তেজগাঁও টিভিএস’র পাইপ লাইনের জরুরি মেরামত কাজের জন্য সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর […]

Continue Reading

ঈদের আগেই পরিবারের অর্ধেককে ঢাকা ছাড়ার পরামর্শ

মাত্র দুই সপ্তাহ পরেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এ সময়ে রাজধানী থেকে গ্রামে ছুটে যাবেন লাখ লাখ মানুষ। কিন্তু এ সময় তীব্র যানজট আর সড়কে নানা ঝক্কি-ঝামেলায় চরম ভোগান্তিতে পড়তে হয় মানুষকে। তাই ভোগান্তি কমাতে আগে-ভাগেই ঢাকা ছাড়ার পরামর্শ দিয়েছেন বুয়েটের অধ্যক্ষ ও দুর্ঘটনা গবেষণা প্রতিষ্ঠানের […]

Continue Reading

ভুল সংশোধনে আওয়ামী লীগের প্রতি সোহেল তাজের অনুরোধ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার দিবস পালনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ কতৃক প্রকাশিত ১৬ এপ্রিল ২০২২ তারিখের বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রথম সরকারকে অস্থায়ী সরকার বলা হয়েছে। এটা ঠিক না- দয়া করে সংশোধন করুন। দৃষ্টি আকর্ষণ বাংলাদেশ আওয়ামীলীগ: অস্থায়ী সরকার বলে কোনো সরকার ছিল না- এটা […]

Continue Reading

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৯

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৫৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার সকাল ছয়টা থেকে রোববার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম শাখা। ডিএমপি জানায়, আটকের সময় তাদের কাছ থেকে দুই হাজার ৪৫৮ পিস ইয়াবা, ৬৩ গ্রাম ১০ […]

Continue Reading

সোমবার লঞ্চের আগাম টিকিট বিক্রি শুরু

ঢাকা-বরিশাল নৌ রুটে চলাচলকারী বেসরকারি লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল ১৮ এপ্রিল (সোমবার)। যাত্রীবাহী লঞ্চ মালিক সমিতি সূত্রে জানা গেছে, আগাম টিকিটের জন্য দুই-একটি লঞ্চ ছাড়া সব কোম্পানির কাউন্টারেই ইতোমধ্যে আবেদন জমা পড়েছে। তবে ঈদ উপলক্ষে লঞ্চের স্পেশাল সার্ভিস (ডাবল ট্রিপ) কবে থেকে শুরু হবে, তা এখনো ঠিক করেনি বিআইডব্লিইটিএ। সুন্দরবন নেভিগেশনের পরিচালক […]

Continue Reading

বাঙালির স্বাধীনতা সংগ্রামে ১৭ এপ্রিল স্মরণীয় দিন: রাষ্ট্রপতি

ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বাঙালির স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ পথপরিক্রমায় ১৭ এপ্রিল একটি স্মরণীয় দিন। রোববার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি হামিদ এ কথা বলেন। দিবসটি উপলক্ষে দেশবাসী ও প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি রাষ্ট্রপতি বলেন, আমি এই মাহেন্দ্রক্ষণে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের […]

Continue Reading

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এই দিনটি বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় দিন। সে দিন আনুষ্ঠানিকভাবে শপথ নেয়ায় মুজিবনগর সরকারের নেতৃত্ব ও পরিচালনায় মহান মুক্তিযুদ্ধের সফল পরিণতি ঘটে। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের এই দিনে তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহাকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ […]

Continue Reading