ঢাকায় ঈদ উপলক্ষে বেড়েছে গরু-মুরগির গোশতের দাম

ঈদুল ফিতরকে সামনে রেখে চাহিদা বাড়ায় রাজধানীর গোশতের বাজারে বেড়েছে গরু ও সব ধরনের মুরগির গোশতের দাম। রাজধানীতে গরুর গোশতের দাম ৩০ টাকা থেকে ৫০ টাকা বেড়ে ৭০০ থেকে ৭৫০ টাকা এবং সব ধরনের মুরগির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। খিলগাঁও, মালিবাগ, শান্তিনগর, রামপুরা বাসাবোসহ বিভিন্ন এলাকার গোশতের বাজার ঘুরে দেখে গেছে ব্যবসায়ীরা […]

Continue Reading

ঈদের চাঁদের লুকোচুরি

এ বছর বিশ্বে তিন দিন ধরে ঈদ উদযাপন হচ্ছে। রোববার আফগানিস্তানসহ আরো কয়েকটি দেশ। সোমবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য ও বিশ্বের বেশির ভাগ দেশ এবং মঙ্গলবার বাংলাদেশ ভারত পাকিস্তানসহ বেশ কিছু দেশ ২০২২ সালের ঈদুল ফিতর উদযাপন করছে। বিশ্বজুড়ে ঈদের দিনের এ ব্যবধানের পেছনে রয়েছে নতুন চাঁদ উদিত হওয়ার স্থানিক বাস্তবতা। চাঁদের অবস্থানের স্থানিক ব্যবধান দেশে […]

Continue Reading

সৌদির সঙ্গে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন

নারায়ণগঞ্জ: প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে হানাফি (রা.) মাযহাবের অনুসারীরা। সোমবার (২ মে) সকাল সাড়ে ৯টার দিকে ফতুল্লার লামাপাড়ায় হযরত শাহ সুফী মমতাজিয়া এতিম খানা ও হেফজ খানা মাদ্রাসায় ‘জাহাগিরিয়া তরিকার’ কয়েকশ অনুসারী এ ঈদের নামাজ আদায় করেছেন। জামাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ, […]

Continue Reading

সারা বিশ্বে একইদিনে রোজা-ঈদ চান বিশেষজ্ঞরা

একই দিনে সারা বিশ্বে রোজা ও ঈদ পালন নিয়ে মতপার্থক্যের অবসান চান বিশেষজ্ঞরা। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য থাকলেও বিশ্বে যেকোনো জায়গায় চাঁদ দেখা গেলেই সে অনুযায়ী রোজা-ঈদ পালন করার ওআইসির সিদ্ধান্ত মেনে চলা উচিত মুসলিম বিশ্বকে। এক বিশ্ব, একটাই চাঁদ। কিন্তু ভৌগলিক কারণে একেক দেশে দেখা যায় একেক সময় ও একেক […]

Continue Reading

সিলেটে হকার্স মার্কেটে আগুন, পুড়ল শতাধিক দোকান

সিলেটের লালদীঘির পাড় হকার্স মার্কেটের আগুন সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিটের চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার (২ মে) ভোর সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সিলেট ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মামুন পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টা ধরে […]

Continue Reading

সোম ও বুধবারের ট্রেনের টিকিট বিক্রি শুরু রাতেই

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামীকাল রবিবার ২ মে ও বুধবার ৪ মে’র টিকিট বিক্রির কথা জানিয়েছিল রেলওয়ে কর্তৃপক্ষ। রবিবার (১ মে) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এই দুইদিনের ট্রেনের টিকিট রাত থেকেই বিক্রি শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এ দু’দিনের টিকিট একযোগে কাউন্টার ও অনলাইন থেকে পাওয়া […]

Continue Reading

বঙ্গভবনের দরবার হলে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ঈদের দিন বঙ্গভবনের দরবার হলে তার পরিবারের সদস্য ও কিছু কর্মকর্তার সাথে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করবেন। রাষ্ট্রপ্রধান কোভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাব এড়াতে এবার রাজধানীর জাতীয় ঈদগাহের পরিবর্তে রাষ্ট্রপতি ভবনে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসসকে বলেন, বঙ্গভবনে […]

Continue Reading

ঈদের রাত থেকে ৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

রাজধানীর পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় ৩ মে (ঈদের দিন) রাত ১০টা হতে পরবর্তী ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এতে বলা হয়, সঞ্চালন ও বিতরণ গ্যাস লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আমিন বাজার, হেমায়েতপুর, সাভার, সাভার ইপিজেড, আশুলিয়া, মানিকগঞ্জ ও ধামরাই এলাকায় গ্যাস […]

Continue Reading

চাঁদ দেখা যায়নি, ঈদ মঙ্গলবার

বাংলাদেশের আকাশে রোববার (১ মে) শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার (২ মে) রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে সারা দেশে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে মঙ্গলবার (৩ মে)। পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখার জন্য সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সভা করে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক […]

Continue Reading

বাসাইলে শতাধিক যাত্রী নিয়ে ডুবলো নৌকা

টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে ঝিনাই নদীতে গার্মেন্টসকর্মীসহ শতাধিক যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। তবে এ ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও তাদের ঈদের আনন্দ নদীতেই ভেসে গেছে। রোববার (০১ মে) দুপুর ১২টার দিকে উপজেলার নথখোলা ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটের শঙ্কায় নৌ-পথে গাজীপুর থেকে গার্মেন্টসকর্মীসহ যাত্রী নিয়ে […]

Continue Reading

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদ সোমবার

চাঁদপুরের অর্ধশত গ্রামে সোমবার (২ মে) উদ্‌যাপিত হবে ঈদুল ফিতর। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন করবেন তারা। ইতোমধ্যে জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, শাহরাস্তি ও মতলব উত্তরের এসব গ্রামের ধর্মপ্রাণ মুসলমানরা ঈদ উদ্‌যাপনের জন্য প্রস্তুতি নিয়েছেন। সোমবার সকাল ৮টায় শুরু করে সকাল ৯টা পর্যন্ত এসব গ্রামে অন্তত ২০টি ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। […]

Continue Reading

ঈদে যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় র‌্যাব প্রস্তুত : ডিজি

ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঈদগাহে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে এবং যেকোনো নাশকতা বা হামলা মোকাবেলায় র‍্যাব প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন এর মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। রোববার (১ এপ্রিল) জাতীয় ঈদগাহের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, যেকোনো নাশকতা বা হামলা মোকাবেলায় র‍্যাব স্পেশাল ফোর্সের কমান্ডো টিমকে সার্বক্ষণিক প্রস্তুত […]

Continue Reading

চারদিনে ঢাকা ছেড়েছেন ৭৩ লাখ মানুষ

পবিত্র রমজান মাস প্রায় শেষের দিকে। আর একদিন পরই পবিত্র ঈদুল ফিতর। ফলে ঈদের ছুটিতে প্রতিবারের মতো এবারও ঢাকা ছাড়ার হিড়িক পড়েছে সবার মধ্যে। গত চারদিনে ঢাকা থেকে বাইরে গেছেন ৭৩ লাখ মানুষ। তাদের মোবাইল সিমের ঢাকা ছাড়ার হিসাবেই এ সংখ্যা নিশ্চিত করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আজ রোববার দুপুরে এ বিষয়ে […]

Continue Reading

করোনা শনাক্ত বেড়েছে, মৃত্যু নেই

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ২৫ জনের শরীরে। ফলে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনই থাকল। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৭১৬ জন। করোনাভাইরাস নিয়ে রোববার (১ মে) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস […]

Continue Reading

সিলেটে আলীয়ার মাঠে মুহিতের জানাযা সম্পন্ন

সিলেট: সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের শেষ জানাযা অনুষ্ঠিত হয়েছে। দুপুর সোয়া ২টায় জানাযার নামাজে ইমামতি করেন সিলেটের প্রখ্যাত আলেম আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ি। জানাযার নামাজের আগে মরহুমের ছোটো ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল […]

Continue Reading

তল্লাশি হবে প্রত্যেকের : ঈদগাহে জায়নামাজ-ছাতা ছাড়া অন্যকিছু নয়

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাতে চারস্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জামাতে নামাজ আদায়ের সময় ছাতা ও জায়নামাজ ছাড়া অন্য কিছু না আনার অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। রোববার জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, ঈদ জামাতে আসা মুসল্লিরা জায়নামাজ ও […]

Continue Reading

চাঁদ দেখা গেলে যেসব নম্বরে ফোন করবেন

আজ রোববার বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেলে পরের দিন সোমবার (২ মে) ঈদুল ফিতর উদযাপিত হবে। আর বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না গেলে সোমবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে মঙ্গলবার (৩ মে)। পবিত্র ঈদুল ফিতর সোমবার না মঙ্গলবার তা জানা যাবে আজ রোববার। এ দিন সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল […]

Continue Reading

সকাল থেকেই পাটুরিয়ায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৫ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। লঞ্চে ও ফেরিতে উপচেপড়া ভিড় দেখা গেছে। রোববার (১ মে) মহাসড়কে যানজটের কারণে দেড় কিলোমিটার এলাকা পায়ে হেঁটে লঞ্চ ও ফেরি পার হচ্ছেন মানুষ। দুর্ভোগ পৌঁছেছে চরমে। তবে, দুর্ভোগ হলেও ঈদে বাড়ি যেতে পেরে খুশি সাধারণ মানুষ। পুলিশের দাবি, কষ্ট হলেও অভিযোগ নেই কারো। সকাল থেকেই […]

Continue Reading

কমলাপুর থেকেই বিপুল সংখ্যক যাত্রী ছাদে নিয়ে ছাড়ছে ট্রেন

রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকেই বিপুল সংখ্যক যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে ট্রেন। ছাদেও তিল ধারণের ঠাঁই নেই। মানা হচ্ছে না কোনো নির্দেশনা। রোববার (০১ মে) ভোর থেকেই কম বেশি ট্রেনের শিডিউল বিপর্যয় রয়েছে। রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ৬টায় ছাড়ার কথা ছিল। দেরিতে এসে (সকাল পৌনে ৭টা) পৌঁছানোতে ছেড়ে গেছে সোয়া ৭টার দিকে। চিলাহাটির নীলসাগর এক্সপ্রেস […]

Continue Reading

ঈদযাত্রীদের পকেট থেকে লুট ‘৮ হাজার কোটি টাকা’

ঈদের সময় অতিরিক্ত আট হাজার কোটি টাকা পরিবহন মালিক ও চাঁদাবাজরা লুটে নিচ্ছে বলে অভিযোগ করেছে যাত্রী কল্যাণ সমিতি। এই দাবির পক্ষে একটি হিসেবও দিয়েছে সংগঠনটি। তবে, পরিবহন মালিকরা বলছেন ভিন্নকথা। অতিরিক্তি ভাড়া হিসেবে সড়ক, নৌ এবং আকাশপথে এই টাকা নেয়া হচ্ছে। তবে পরিবহন মালিকদের দাবি, তারা কোনো অতিরিক্ত ভাড়া নিচ্ছেন না। আগে তারা প্রকৃত […]

Continue Reading

গাজীপুর মহাসড়কে মানুষের ভিড়, গণপরিবহনের সংকট

পিকআপ ও ট্রাকে যে যেভাবে পারছে বাড়ির পথে রওনা দিয়েছে দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। শেষদিকে এসে মানুষ যে যেভাবে পারছে বাড়ির পথে ছুটছে। এদিকে আবার পোশাক কারখানা ছুটি হয়ে যাওয়ায় গাজীপুরে সড়ক ও বাসস্ট্যান্ডে বেড়েছে মানুষের চাপ। বিশেষ করে রাতে যাত্রীদের উপস্থিতি দেখা যায় বেশি। এর মধ্যে গণপরিবহন সংকটে পড়েছেন ঘরমুখো এই যাত্রীরা। […]

Continue Reading

চাঁদ দেখা কমিটির বৈঠক আজ

বাংলাদেশের আকাশে রোববার (১ মে) শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরের দিন সোমবার (২ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আর বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না গেলে, সোমবার (২ মে) রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে মঙ্গলবার (৩ মে)। রোববার (১ মে) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ঈদুল […]

Continue Reading

ঐতিহাসিক মে দিবস

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রোববার যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মে দিবস পালিত হবে। শ্রমঘণ্টা কমিয়ে দৈনিক আট ঘণ্টা করার দাবিতে যুক্তরাষ্ট্রের শিকাগোতে রাস্তায় নেমে আসা শ্রমিকদের ঐতিহাসিক আন্দোলনের স্মরণে প্রতি বছর মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালন করা হয়। দিনটি বাংলাদেশে সরকারি ছুটির দিন। এ বছর মে দিবসের প্রতিপাদ্য হলো ‘শ্রমিক-মালিক একতা, উন্নয়নের […]

Continue Reading

কালবৈশাখীর আভাস: বাংলাবাজার-শিমুলিয়ায় লঞ্চ বন্ধ

মাদারীপুর: আকাশে মেঘের ডাকাডাকি আর বাতাস বইতে থাকায় কালবৈশাখীর আশঙ্কায় বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে সকল লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। নৌরুটে চলাচলরত লঞ্চগুলোকে নিরাপদে থাকার নির্দেশনাও দেয়া হয়েছে। বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চঘাটের সহকারী ট্রাফিক ইন্সপেক্টর মো. ফরিদ এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, ঈদকে সামনে রেখে […]

Continue Reading

করোনায় টানা ১০ দিন মৃত্যুহীন বাংলাদেশ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ১০ দিন দেশে করোনায় মৃত্যু নেই। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৭ জনের। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৬৯১ জনে। আজ শনিবার (৩০ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো […]

Continue Reading