করোনায় শনাক্ত ২৩, টানা ১৮ দিন মৃত্যুহীন

দেশে টানা ১৮দিন করোনায় মৃত্যু শূন্য। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার শনাক্ত বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এই সময়ে মৃত্যু শূন্য। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ১২৭ জন। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৫২ হাজার ৭৯৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনার শনাক্তের হার শূন্য দশমিক ৪১ […]

Continue Reading

‘বিদেশিদের কাছে নালিশ না করে দাবি-দাওয়া থাকলে আমাকে জানান’

শ্রমিকদের জন্য এত কাজ করার পরেও কিছু শ্রমিক নেতা আছেন, যারা বিদেশিদের কাছে নালিশ করতে পছন্দ করেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন,‘নিজের দেশের সস্পর্কে অন্যের কাছে না বলে কোনো দাবি-দাওয়া থাকলে আমাকে জানান।’ আজ রোববার মহান মে দিবস উপলক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব […]

Continue Reading

নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘অশনি’তে রূপান্তরিত

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ক্রমেই শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘অশনি’তে পরিণত হয়েছে। বর্তমানে ঘূর্ণিঝড়টি পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ২০৫ কিলোমিটার দক্ষিণে, চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে এক হাজার ২৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মোংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ২৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এদিকে […]

Continue Reading

টিটিই শফিকুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার

ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসে বিনা টিকিটে ভ্রমণকারী ‘রেলমন্ত্রীর আত্মীয়’ পরিচয় দেওয়া যাত্রীকে জরিমানা করা সেই ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলামের বহিষ্কারাদেশে প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার দুপুরে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন নিজেই এ তথ্য জানান। ওই ঘটনায় পাবনার বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তাকে (ডিসিও) শোকজ করা হবে বলেও জানান রেলমন্ত্রী। এর আগে […]

Continue Reading

ঘিওরে স্ত্রী ও দুই মেয়েকে গলা কেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওরে স্ত্রী ও দুই মেয়েকে ধারাল অস্ত্র দিয়ে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছে এক পাষণ্ড স্বামী। উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আজ ভোর ৫টার দিকে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। হত্যাকাণ্ডের পর রুবেল পাশের ঢাকা আরিচা মহাসড়কের পাঁচুরিয়া এলাকায় আত্মহত্যার জন্য মহাসড়কে শুয়ে পড়েছিলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে […]

Continue Reading

একটি গোষ্ঠী সরকার উৎখাত করতে চায়, আমাদের অপরাধটা কি?

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ কখনোই পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। আওয়ামী লীগ ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। শনিবার গণভবনে অনুষ্ঠিত দলের কার্যনির্বাহী বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কখনো ভোটে পেছনে ছিল না। নানান ষড়যন্ত্র করে ভোটে পিছিয়ে রাখা হয়েছে। নানা ষড়যন্ত্রের মাঝেও […]

Continue Reading

রেলমন্ত্রীর পদত্যাগ চায় টিআইবি

বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে মন্ত্রীর তিন আত্মীয়কে জরিমানা করায় সংশ্লিষ্ট টিকিট পরিদর্শককে (টিটিই) সাময়িক বরখাস্তের ঘটনায় রেলমন্ত্রী নরুল ইসলাম সুজনের পদ্যতাগের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। শনিবার (৭ মে) সন্ধ্যায় গণমাধ্যমকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় টিআইবি। সংস্থার পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) শেখ মন্জুর-ই-আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিনা টিকিটে […]

Continue Reading

টিকিটহীন যাত্রীরা রেলমন্ত্রীর ‘শ্বশুরকূলের আত্মীয়’

রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বৃহস্পতিবার রাতে (৫ মে) পাবনার ঈশ্বরদী রেল জংশন থেকে টিকিট ছাড়া ট্রেনে ওঠেন ৩ যাত্রী। বিনা টিকিটে ট্রেন ভ্রমণের অভিযোগে তাদের জরিমানা করেন টিটিই। এর কিছুক্ষণ পরপরই সেই টিটিইকে বরখাস্ত করা হয়। এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বিস্তর আলোচনা-সমালোচনা। এ বিষয়ে জানতে চাইলে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন দাবি করেন, বিনা […]

Continue Reading

কমলাপুরে কনটেইনার ডিপোতে আগুন

রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ভেতরে একটি কনটেইনারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। এ খবর নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দফতরের ভারপাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার। তিনি জানান, আজ শনিবার বিকাল ৩টা ৪০ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে বিকাল ৩টা ৫৫ মিনিটে প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে […]

Continue Reading

এপ্রিলে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৪৩

ঢাকা: এপ্রিল মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪২৭টি। এতে নিহত হয়েছেন ৫৪৩ জন এবং আহত হয়েছেন ৬১২ জন। নিহতের মধ্যে নারী ৬৭ জন ও শিশু ৮১ জন। ১৮৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২০৬ জন, যা মোট নিহতের ৩৭ দশমিক ৯৩ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৪ দশমিক ২৬ শতাংশ। দুর্ঘটনায় ১১৬ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট […]

Continue Reading

বীরগঞ্জে আ’লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধাকে দলীয় সভা করতে দেওয়া হয়নি

দিনাজপুর প্রতিনিধি – দিনাজপুরের বীরগঞ্জে ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন সফল করার লক্ষে দলীয় সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাদ্রাসার সুপারের অনুমতি ক্রমে সভা আহব্বান করার পরেও, মাদ্রাসার সুপার সহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিষ্ঠানের সভাপতিদের নির্দ্দেশে আ’লীগের দলীয় সভা করতে না দেওয়ায় বিরুপ পতিক্রিয়া দেখা দেয়, অবশেষে বাধ্য হয়ে শহীদ মিনার পদদেশে সভা করেছে […]

Continue Reading

দৌলতদিয়ায় ৯ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে যাত্রীরা

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। এর ফলে দৌলতদিয়ায় নয় কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের জিরোপয়েন্ট থেকে প্রায় নয় কিলোমমিটার সড়কে যানবাহনের দীর্ঘ সিরিয়াল দেখা যায়। সিরিয়ালে রয়েছে বাস, পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস, মাহেন্দ্রা, মোটর সাইকেলসহ বিভিন্ন […]

Continue Reading

বিনা টিকিটে ট্রেনে রেলমন্ত্রীর ৩ আত্মীয়, জরিমানার পর টিটিই বরখাস্ত

রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজনের আত্মীয় পরিচয় দিয়ে বিনা টিকিটে ভ্রমণ করার অপরাধে তিন যাত্রীকে জরিমানা করায় টিটিইকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বরখাস্তের আদেশে টিটিই-এর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে রেল কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন। পশ্চিমাঞ্চলীয় বিভাগীয় রেল দপ্তর জানায়, বৃহস্পতিবার রাতে আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেসের শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনে […]

Continue Reading

বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকদের ঢল

খাগড়াছড়ি: পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে এবারও বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকদের ঢল নেমেছে। পর্যটকরা ঈদের বাড়তি আনন্দ উপভোগ করতে বেড়াতে ছুটছেন পাহাড়ে। গেল দু’বছর করোনা মহামারি কাটিয়ে এ বছর খাগড়াছড়িতেও বহু পর্যটক আসবেন বলে আশাবাদী পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা। অবশ্য তারা বলছেন, গত বুধবার পর্যন্ত পর্যটন কেন্দ্রগুলোতে বাইরের পর্যটকের চেয়ে স্থানীয় পর্যটকরাই বেশি এসেছেন। আগামী দিনগুলোতে জেলার […]

Continue Reading

২৪ ঘণ্টায় ১৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ জন। এ পর্যন্ত মোট শনান্ত বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৫২ হাজার ৭৬৬ জনে। এই সময়ে কেউ মারা যাননি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১২৭ জন অপরিবর্তিত থাকল। আজ শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর পক্ষ থেকে পাঠানো করোনাবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা […]

Continue Reading

দুই ডোজ টিকার আওতায় ১১ কোটি ৬৪ লাখ মানুষ

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে এখন পর্যন্ত দুই ডোজ টিকার আওতায় এসেছে ১১ কোটি ৬৪ লাখ ৬৬ হাজার ৮৩১ জন মানুষ। বৃহস্পতিবার (৫ মে) স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত করোনার টিকাদানবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। এ ছাড়া দুই ডোজ টিকার আওতায় এসেছেন […]

Continue Reading

ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬৫

মহামারি করোনাভাইরাসের বিধিনিষেধের দুই বছর পর চিরচেনা রূপে মুসলিম উম্মার বড় উৎসব ঈদুল ফিতর উদ্‌যাপন করেছে দেশবাসী। অনেকটা আনন্দঘন পরিবেশে, করোনা সংক্রমণের ভয় কাটিয়ে ঈদ আনন্দে মেতেছেন। তবে এই আনন্দের মধ্যে বেড়েছে সড়ক দুর্ঘটনা। ঈদের আগে ও পরে মোট পাঁচ দিনে সড়কে প্রাণ গেছে অন্তত ৬৫ জনের। অনেকের ঈদের আনন্দ ম্লান হয়েছে প্রিয়জনের মৃত্যুর খবর […]

Continue Reading

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এর মধ্যে একজন বাস চাপায় এবং পিকআপভ্যানের ধাক্কায় অপর দুই জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৫ মে) বিকেলে ফুলপুর ও দুপুরে ফুলবাড়ীয়া উপজেলার পৃথক স্থানে এ দুর্ঘটনাগুলো ঘটে। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আলম মামুন জানান, বিকেলে ফুলপুর উপজেলার সিংহেরশ্বরী ইউনিয়নের শেরপুর সড়কের মোকামিয়া […]

Continue Reading

৯৯৯-এ ফোন দিয়েও সহযোগীতা পাননি জাফলংয়ে হামলায় আক্রান্তরা!

সিলেট: টিকিট ছাড়া ডুকা যায়না যাবেনা বলেই নারীর শরীরে হাত দেয় হামলাকারীরা। এ ঘটনার প্রতিবাদ করতে গেলেই ঢাকা থেকে ঘুরতে যাওয়া নারী-পুরুষদের উপর হামলা করে পর্যটন উন্নয়ন কমিটি কর্তৃক নিয়োজিত স্বেচ্ছাসেবীরা। বৃহস্পতিবার (০৫ মে) সন্ধ্যায় জাফলং গ্রীণ রিসোর্টের সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আক্রান্তরা। তারা বলেন, আমরা ঘটনার পর পরই ৯৯৯-এ ফোন দিয়েও সহযোগীতা চেয়েও […]

Continue Reading

সাত দিনের জন্য জাফলংয়ে প্রবেশের ফি মওকুফ

সিলেট: ঈদ উপলক্ষে সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংয়ের আগামী এক সপ্তাহ বিনা টিকেটে পর্যটকেরা ঢুকতে পারবেন। বৃহস্পতিবার (৫ মে) জাফলংয়ে পর্যটকদের ওপর হামলার ঘটনার পর সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান এ ঘোষণা দিয়েছেন। এছাড়া হামলার ঘটনায় ৫ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাদের দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে […]

Continue Reading

বরিশাল নদীবন্দরে ঢাকামুখী মানুষের ভিড়

বরিশাল: পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে বরিশাল নদীবন্দরে যাত্রীদের ভিড় বেড়েছে। বুধবার (৪ মে) রাতে যেখানে পাঁচটি বেসরকারি লঞ্চ যাত্রী নিয়ে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে, সেখানে বৃহস্পতিবার (৫ মে) রাতে বরিশাল নদীবন্দর থেকে নয়টি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা দেওয়ার প্রস্তুতি নিয়েছে। এছাড়া দিবা সার্ভিসে তিনটি ও বিআইডব্লিউটিসির একটি জাহাজ […]

Continue Reading

ঢাকামুখী মানুষদের দৌলতদিয়া ফেরিঘাট ব্যবহারের অনুরোধ নৌ প্রতিমন্ত্রীর

শিমুলিয়া ঘাটে সীমিত ফেরি ব্যবস্থা থাকায় ঢাকামুখী মানুষদের দৌলতদিয়া ফেরিঘাট ব্যবহার করার অনুরোধ জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এবারের ঈদযাত্রা খুব ভালোভাবেই করতে পেরেছি। আল্লাহর রহমতে সারাদেশের মানুষ আনন্দের সাথে ঈদ করতে পেরেছে। স্বাচ্ছন্দের সাথে ঈদের সময়ে মানুষ বাড়ি যেতে পেরেছে। তাই ঢাকামুখো মানুষদের স্বাচ্ছন্দ্যে ফিরতে দৌলতদিয়া ঘাট ব্যবহারের অনুরোধ জানান তিনি। […]

Continue Reading

জাফলংয়ে পর্যটকদের লাঠিপেটা, দুজন আটক

সিলেট: ঈদুল ফিতরের ছুটিতে জাফলংয়ে বেড়াতে যাওয়া পর্যটকদের বেধড়ক লাঠিপেটা করার ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ মে) বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করে গোয়াইনঘাট থানা পুলিশ। আটকরা হলেন—উপজেলার পন্নগ্রামের মৃত রাখাল চন্দ্র দাসের ছেলে লক্ষ্মণ চন্দ্র দাস (২১) ও একই উপজেলার ইসলামপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে সেলিম আহমেদ (২০)। […]

Continue Reading

ডায়রিয়ার প্রকোপ ঈদের ছুটিতেও

রাজধানীসহ আশপাশের এলাকাগুলোতে ডায়রিয়া সংক্রমণের হার কিছুটা কমে আসলেও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআর,বি) হাসপাতালে বুধবার (৪ঠা মে) ছয়শ’র বেশি রোগী ভর্তি হয়েছেন। ১লা মে থেকে ঈদের ছুটিসহ এপর্যন্ত দুই হাজার ৪১১ জন ডায়রিয়া রোগী আইসিডিডিআর,বিতে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, শুধু ২৯শে এপ্রিল পর্যন্ত আইসিডিডিআর,বি’র হাসপাতালে ৩১ হাজার ৬১৯ জন […]

Continue Reading

টানা ১৫ দিন করোনায় মৃত্যুশূন্য দেশ, শনাক্ত ৪

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। এতে করে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনেই অপরিবর্তিত রয়েছে। এ নিয়ে টানা ১৫ দিন দেশে করোনায় একজনেরও মৃত্যু হয়নি। এর আগে গত ২০ এপ্রিল সবশেষ দেশে করোনায় একজনের মৃত্যু হয়। বৃহস্পতিবার (৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। […]

Continue Reading